জহিরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে দুমকিতে মানববন্ধন

পটুয়াখালীর কুয়াকাটা ও কলাপাড়ায় বাংলাভিশন প্রতিনিধি জহিরুল ইসলাম মিরনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রেসক্লাব দুমকি। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় দুমকি নতুন বাজার এলাকায় আল মামুন সুপার মার্কেটের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেসক্লাব দুমকির সভাপতি মো. দেলোয়ার হোসেন। তিনি বলেন, “সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন গণমাধ্যমের প্রতি হুমকিস্বরূপ। প্রশাসনের উচিত দ্রুত দোষীদের শনাক্ত করে শাস্তির ব্যবস্থা করা।” এসময় আরও বক্তব্য দেন, প্রেসক্লাব দুমকির সাবেক সভাপতি মো. হারুন অর রশিদ মৃধা এবং দুমকি উপজেলা যুবদলের সভাপতি জসীম উদ্দিন।
মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন। সঞ্চালনা করেন প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. কামাল হোসেন (দৈনিক আমার দেশ)।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন:
মো. মাসুদ হাসান সরদার
মো. শহিদুল ইসলাম মৃধা (দৈনিক জনকণ্ঠ)
মো. আমির হোসেন (দৈনিক জবাবদিহি)
মো. মিজানুর রহমান (আনন্দ টিভি)
মো. আতিকুল ইসলাম (দৈনিক মানবকণ্ঠ)
মো. সুমন মৃধা (দৈনিক স্বদেশ প্রতিদিন)
মো. আনিসুর রহমান মিন্টু (দৈনিক যায়যায়দিন)
বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি করেন।
—
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম






