লেবুখালীতে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পটুয়াখালীর দুমকি থানার পুলিশ বিশেষ অভিযানে লেবুখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমানকে (২৬) আটক করেছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় অপারেশন ডেভিল হান্টের আওতায় লেবুখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটক মো. আরিফুর রহমান উপজেলার লেবুখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কার্তিক পাশা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. হারুন মোল্লা।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, উপজেলা বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে আজ (বৃহস্পতিবার) তাকে আদালতে সোপর্দ করা হবে।

মো: আল-আমিন, স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




কলাপাড়ায় হেতালবাড়িয়া খালের পানিপ্রবাহে বাধা, দুর্ভোগে কৃষকরা

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের হেতালবাড়িয়া খাল দখল ও দূষণের কারণে অস্তিত্ব হারাতে বসেছে। পলি জমে খালটি ভরাট হয়ে যাওয়ায় স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, ফলে হাজারো কৃষকের জমি অনাবাদি থেকে যাচ্ছে। দ্রুত খালটি খনন করে পানিপ্রবাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

হেতালবাড়িয়া খালটি আরপাঙ্গাশিয়া নদীর শাখা থেকে উৎপন্ন হয়েছে। দুই যুগ আগেও এই খালে পণ্যবাহী ট্রলার ও ছোট-বড় নৌকা চলাচল করত। শীতকালে কৃষকরা এই খালের পানি ব্যবহার করে ফসল উৎপাদন করতেন। কিন্তু বর্তমানে দখল ও পলিজমার কারণে খালটি সংকুচিত হয়ে গেছে। রজপাড়া হেতালবাড়িয়া স্লুইসগেটের সামনেও পলি জমে মাটির স্তূপ সৃষ্টি হয়েছে, যার ফলে স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছে।

এলাকাবাসীরা জানান, দখলদাররা খালের বিভিন্ন স্থানে ছোট ছোট স্থাপনা তৈরি করেছেন। ফলে পানি প্রবাহ কমে যাওয়ায় প্রায় দুই কিলোমিটার দীর্ঘ খালটির অর্ধেক এখন মৃতপ্রায়। শুধু হেতালবাড়িয়া নয়, এই খালের সঙ্গে সংযুক্ত জীন খাল, মৌশার খাল ও স্বনির্ভর খালসহ অন্তত পাঁচটি শাখা খালও প্রায় শুকিয়ে গেছে। শীত মৌসুমে মিঠা পানির অভাবে রজপাড়া ও পশ্চিম বাদুরতলী গ্রামের কৃষকরা তাদের জমি চাষ করতে পারছেন না।

কৃষকরা জানান, বৃষ্টি হলে পানি নামতে না পারায় জমিগুলো ডুবে যায়, ফলে ধানের বীজ নষ্ট হয়ে যায়। বর্ষায় অধিকাংশ জমিতে দীর্ঘদিন পানি জমে থাকায় চাষাবাদ করা সম্ভব হয় না। ফলে অনেক জমি বছরের পর বছর অনাবাদি পড়ে থাকে।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক জানান, ‘হেতালবাড়িয়া খালের সমস্যা উপজেলা পরিষদের সভায় উপস্থাপন করা হবে। দখলকৃত অংশ উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা এবং খাল খননের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে।’

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




পুরোনো ভিডিও মুছে ফেলবে ফেসবুক




লাতিন আমেরিকা কোনও দেশের ‘উঠোন নয়’, হুঁশিয়ারি চীনের




যদি ব্যবস্থা না নেয় অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা হারাব : ফখরুল




বিশ্বের সবচেয়ে বড় ১০ হাসপাতাল, বেশি এশিয়ায়

চন্দ্রদ্বীপ ডেস্ক:  সম্প্রতি ওয়ার্ল্ডঅ্যাটলাস বিশ্বের ১০টি সবচেয়ে বড় হাসপাতালের তালিকা প্রকাশ করেছে। যেখানে চীন, ফিলিপাইন, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, মিসর এমনকি সার্বিয়ার হাসপাতাল স্থান পেয়েছে।

এর মধ্যে ছয়টি হাসপাতালই এশিয়া মহাদেশে অবস্থিত। তালিকায় আরও আছে আফ্রিকা আর ইউরোপের হাসপাতালের নাম। এক নজরে বিশ্বের সবচেয়ে বড় হাসপাতালগুলো-

এক. 

এই তালিকার শীর্ষস্থান দখল করেছে চীনের ফার্স্ট অ্যাফিলিয়েটেড হসপিটাল অব ঝেংঝৌ ইউনিভার্সিটি, যেখানে ৭,০০০ বেড রয়েছে। চীনের হেনান প্রদেশে এ হাসপাতালের অবস্থান। ১৯২৮ সালের সেপ্টেম্বরে প্রদেশটির কাইফেং এলাকায় এ হাসপাতালের যাত্রা শুরু হয়।
দুই.

দ্বিতীয় অবস্থানে আছে চীনেরই ওয়েস্ট চায়না মেডিকেল সেন্টার, যেখানে ৪,৩০০ বেড। চেংদু শহরে জিন নদীর তীরে বিশাল এ হাসপাতাল অবস্থিত।

তিন. 

এরপর ফিলিপাইনের ন্যাশনাল সেন্টার ফর মেন্টাল হেলথ। ফিলিপাইনের মান্দালুয়ং শহরে প্রায় ৪৭ হেক্টর জায়গাজুড়ে দেশটির ন্যাশনাল সেন্টার ফর মেন্টাল হেলথের অবস্থান। শয্যার ভিত্তিতে এটি বিশ্বের তৃতীয় বড় হাসপাতাল। রয়েছে ৪ হাজার ২০০টি শয্যা। ১৯২৮ সালের ১৭ ডিসেম্বর হাসপাতালটি প্রতিষ্ঠা করা হয়।

চার.

তাইওয়ানের লিংকু চ্যাং গুং মেমোরিয়াল হাসপাতাল। তাইওয়ানের সবচেয়ে বড় ও বিশ্বের চতুর্থ বৃহত্তম হাসপাতাল এটি। লিংকু চ্যাং গুং মেমোরিয়াল হাসপাতালে শয্যার সংখ্যা ৪ হাজার।

পাঁচ. 

তুরস্কের আঙ্কারা বিলকেন্ত সিটি হাসপাতাল। তুরস্কের সবচেয়ে বড় আর বিশ্বের পঞ্চম বৃহত্তম হাসপাতাল এটি। আঙ্কারা শহরের চানকায়া এলাকায় অবস্থিত এ হাসপাতালে ৩ হাজার ৮১০টি শয্যা রয়েছে।

ছয়.

শ্রীলঙ্কার ন্যাশনাল হসপিটাল অব শ্রীলঙ্কা। দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কার সবচেয়ে বড় হাসপাতাল এটি। রাজধানী কলম্বোয় ৩৬ একর জায়গাজুড়ে হাসপাতালটির অবস্থান।

সাত. 

ক্রিস হানি বারাগওয়ানাথ হাসপাতাল (দক্ষিণ আফ্রিকা)। পুরো আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় হাসপাতাল এটি।

আট. 

কাসের এল আয়নি হাসপাতাল (মিসর)। বিশ্বের সবচেয়ে বড় হাসপাতালের তালিকায় আট নম্বরে কাসের এল আয়নি হাসপাতাল।

নয়.

ক্লিনিক্যাল সেন্টার অব সার্বিয়া (সার্বিয়া)। সার্বিয়ার সবচেয়ে বড় হাসপাতাল এটি। দেশটির রাজধানী বেলগ্রেডে ৩৪ একর জায়গাজুড়ে এর অবস্থান।

দশ. 

গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, কোরিকড় (ভারত)। ভারতের দক্ষিণের রাজ্য কেরালার একটি সরকারি হাসপাতাল। কোরিকড় শহরের কেন্দ্র থেকে ৮ কিলোমিটার পূর্বে এ হাসপাতালের অবস্থান।




২৭তম বিসিএসে বঞ্চিত ১১৩৭ জনের চাকরি ফেরত দিতে নির্দেশ




জেলেনস্কিকে ‘স্বৈরাচার’ বললেন ট্রাম্প

চন্দ্রদ্বীপ ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘স্বৈরাচার’ হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা নিয়ে সম্প্রতি ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। এমন সময়ই তাকে ‘নির্বাচনবিহীন স্বৈরাচার’ হিসেবে আখ্যা করেছেন তিনি।

নিজের মালিকানাধীন সামাজিকমাধ্যম ট্রুথে ট্রাম্প লিখেছেন, “নির্বাচনবিহীন স্বৈরাচার, জেলেনস্কি দ্রুত আগালে ভালো হবে, নয়ত তার (শাসনের জন্য) কোনো দেশ অবশিষ্ট থাকবে না।”

ইউক্রেনের ২০১৯ সালের নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট হয়েছিলেন জেলেনস্কি। এরমাত্র তিন বছরের মাথায় ২০২২ সালের ২৫ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক হামলা চালায় রাশিয়া। গত বছর তার প্রেসিডেন্সির মেয়াদ শেষ হয়েছে। তবে ইউক্রেন রাশিয়ায় সঙ্গে যুদ্ধরত থাকায় সেখানে আপাতত সামরিক শাসন জারি রয়েছে। ফলে মেয়াদ শেষ হলেও তিনি প্রেসিডেন্ট হিসেবে রয়ে গেছেন। এছাড়া ইউক্রেনে যুদ্ধ চলার সময় নির্বাচন করার আইনি বাধ্যবাধকতা নেই।

জেলেনস্কিকে স্বৈরাচার বলা ছাড়াও তাকে নিয়ে যা-তা কথা বলেছেন ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্টকে ‘কৌতুক অভিনেতা’ হিসেবে উল্লেখ করে কটাক্ষ করে তিনি লিখেছেন, “সফল কৌতুক অভিনেতা, ভলোদিমির জেলেনস্কি, ভাবুন যুক্তরাষ্ট্র ৩৫০ বিলিয়ন ডলার খরচ করে একটি যুদ্ধে যুক্ত হয়েছে, যেটি কখনো জেতা যাবে না। যেটি কখনোই শুরু হওয়া উচিত ছিল না। এটি এমন যুদ্ধ যা জেলেনস্কি যুক্তরাষ্ট্র ও ‘ট্রাম্পকে’ ছাড়া কখনো সমাধান করতে পারবে না।”

ট্রাম্প আরও লিখেছেন, “আমি ইউক্রেনকে ভালোবাসি, কিন্তু জেলেনস্কি (ইউক্রেনের) ক্ষেত্রে ভয়াবহ কাজ করেছেন। তার দেশ ধ্বংস হয়ে গেছে। লাখ লাখ মানুষ অপ্রয়োজনে মারা গেছে। আর এই মৃত্যু অব্যাহত আছে।”

এদিকে এর আগে ট্রাম্পের সমালোচনা করে বক্তব্য দিয়েছেনে জেলেনস্কি। তিনি বলেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট ‘রাশিয়ার ভুল তথ্যের’ মধ্যে রয়েছেন।”




২০১৮ সালের নির্বাচনে দায়িত্ব পালন করা ৩৩ ডিসিকে ওএসডি

চন্দ্রদ্বীপ ডেস্ক : ২০১৮ সালের ‘বিতর্কিত’ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা ৩৩ জেলা প্রশাসককে (ডিসি) তাদের বর্তমান পদ থেকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে সরকার।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক ৬টি প্রজ্ঞাপনে এই ৩৩ যুগ্ম সচিবকে ওএসডি করার কথা জানানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন এমন ৩৩ জন কর্মকর্তা আজ ওএসডি হলেন। একই কারণে ১২ জন কর্মকর্তাকে এর আগে ওএসডি হয়েছেন।

ওএসডি হওয়া ৩৩ কর্মকর্তা হলেন—বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পরিচালক (যুগ্মসচিব) কবীর মাহমুদ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালক (যুগ্মসচিব) মো. মাহমুদুল আলম, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালক (যুগ্মসচিব) হায়াত-উদ-দৌলা খাঁন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক (যুগ্মসচিব) মো. আবুল ফজল মীর, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সদস্য-পরিচালক (যুগ্মসচিব) মঈনউল ইসলাম, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (যুগ্মসচিব) মো. ওয়াহিদুজ্জামান, খাদ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব (সংযুক্ত) এ কে এম মামুনুর রশিদ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্মসচিব (সংযুক্ত) এস এম আব্দুল কাদের, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) সদস্য (যুগ্মসচিব) ড. কে এম কামরুজ্জামান সেলিম, নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব কাজী আবু তাহের, কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) মো. মিজানুর রহমান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদস্য (যুগ্মসচিব) মোহাম্মদ আব্দুল আহাদ, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব (সংযুক্ত) আনার কলি মাহবুব, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সদস্য (যুগ্মসচিব) সৈয়দা ফারহানা কাউনাইন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (যুগ্মসচিব) মাহমুদুল কবীর মুরাদ।

এ তালিকায় আরও রয়েছেন—দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক মো. মতিউল ইসলাম চৌধুরী, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সাবিনা ইয়াসমিন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. আতাউল গনি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (সংযুক্ত) আবু আলী মো. সাজ্জাদ হোসেন, মিনিস্টার স্থানীয় (যুগ্ম-সচিব) কাজী এমদাদুল ইসলাম এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ে সংযুক্ত যুগ্ম-সচিব এস এম মোস্তফা কামালকে ওএসডি করা হয়েছে।

এছাড়া ওএসডি হয়েছেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব অঞ্জন চন্দ্র পাল, পরিকল্পনা বিভাগের যুগ্ম-প্রধান (সংযুক্ত) মোছা. সুলতানা পারভীন, একটি প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্ম-সচিব) মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব (যুগ্ম-সচিব) মো. শহিদুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ হেলাল হোসেন এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম-সচিব মো. আলী আকবর।

আরও রয়েছেন- বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. দাউদুল ইসলাম, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. মাজেদুর রহমান খান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এ জেড এম নুরুল হক, বাংলাদেশ রাবার বোর্ডের পরিচালক (যুগ্ম-সচিব) এস এম আজিয়র রহমান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সচিব (যুগ্ম-সচিব) মো. মাসুদ আলম সিদ্দিক এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম-সচিব গোপাল চন্দ্র দাশ।

তবে কী কারণে যুগ্মসচিব পর্যায়ের এসব কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে, তা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি। বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।




বিপ্লবী সরকারের ডাক থেকে সরে দাঁড়ালেন কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি

বিপ্লবী সরকার গঠনের ঘোষণা থেকে সরে এসেছেন কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিষয়টি তিনি নিজেই সাংবাদিকদের জানিয়েছেন।

কাফির সিদ্ধান্ত পরিবর্তনের কারণ

নুরুজ্জামান কাফি বলেন, “আমার দেওয়া সাত দিনের আল্টিমেটামের সময়সীমা শেষ হলেও ঘটনার কোনো সমাধান হয়নি। তবে মামলাটি সিআইডিতে (পুলিশের অপরাধ তদন্ত বিভাগ) হস্তান্তর করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। তাই আমি আপাতত এই সিদ্ধান্ত থেকে সরে এসে আরও সময় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও বলেন, “আর মাত্র দুই দিন পর ২১ ফেব্রুয়ারি। এই দিনটি আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমি আপাতত অপেক্ষা করব। তবে আগামী রোববার পটুয়াখালী ডিসি (জেলা প্রশাসক) অফিসের সামনে আবারও সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন সিদ্ধান্ত জানাব।”

পূর্ববর্তী ঘটনা

গত ১১ ফেব্রুয়ারি দিবাগত রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে কাফির পুরো বাড়ি পুড়ে যায়। তিনি ঘটনার দ্রুত সমাধান চেয়ে সরকারকে সাত দিনের আল্টিমেটাম দেন। কাফি ঘোষণা দেন, “যদি এই সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার না করা হয় এবং আমার বাড়ি পুনর্নির্মাণ করা না হয়, তাহলে বিপ্লবী সরকারের ডাক দেব।”

পুলিশের বক্তব্য

কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম জানান, “এই অগ্নিকাণ্ডের ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল, যা পরে সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে সিআইডি তদন্ত শুরু করেছে।”


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম