নয়া দলে যোগ দিচ্ছেন সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা

চন্দ্রদ্বীপ ডেস্ক : চলতি মাসের ২৬-২৭ তারিখে আত্মপ্রকাশ করতে যাচ্ছে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল। এই দলে যোগ দিচ্ছেন সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা। সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
দল ঘোষণার আগে শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন বাহিনীর সাবেক কয়েকজন সদস্যদের সঙ্গে মতবিনিময় করবে জাতীয় নাগরিক কমিটি।

নতুন দল ঘোষণা নিয়ে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। নতুন দলের আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের দায়িত্ব নেয়ায় জোড়ালো সম্ভাবনা রয়েছে। তবে দলের সদস্যসচিব পদ নিয়ে নেতাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। পরে আলোচনার ভিত্তিতে দলের শীর্ষ চারটি পদ মোটামুটি নিশ্চিত হয়েছে বলে জানা গেছে। তবে পদগুলোতে কারা থাকছে তা এখনও জানা যায়নি। তবে আরও দুটি পদের বিষয়েও প্রস্তাব এসেছে।

এর আগে, জাতীয় নাগরিক কমিটিতে যুক্ত হতে জেলা ও উপজেলা পর্যায়ে ক্যাম্পেইন চালায় সংগঠনটি। এরপর ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শীর্ষক একটি জনমত জরিপও চালালো হয়। সেখানে নতুন রাজনৈতিক দলের নাম, লোগোসহ বিভিন্ন মতামত জানতে চাওয়া হয়। এদিকে নয়া রাজনৈতিক দলের নাম ইংরেজীতে হবে বলে গুঞ্জন রয়েছে।




পটুয়াখালীর দশমিনায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

পটুয়াখালীর দশমিনায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আ. হাদী তালুকদার ও নুরুন্নাহার হাদী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ১১তম বার্ষিক বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরতিজা হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর
ব্র্যাক ব্যাংকের সাবেক চেয়ারম্যান
সরকারের ব্যাংকিং খাত সংস্কার টাস্কফোর্সের অন্যতম সদস্য মুহাম্মদ এ. (রুমি) আলী

বৃত্তি ও উপহার প্রদান:

✅ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ৭ জন শিক্ষার্থীকে নগদ ১২ হাজার টাকা
✅ নবম থেকে স্নাতক পর্যন্ত ৭ জন শিক্ষার্থীকে নগদ ২৪ হাজার টাকা
দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ১০ জন শিক্ষার্থীকে বিশেষ উপহার

উপস্থিত ও বক্তারা:

অনুষ্ঠানের সঞ্চালনা করেন দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তাহমিনা সুলতানা। এতে বক্তব্য রাখেন—

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সাবেক অ্যাসোসিয়েট ডিরেক্টর নওশাদ মাহমুদ অনু
গাইনী বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর আলম
দশমিনা ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা এ কে এম মোসলেম উদ্দিন
দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সালাউদ্দিন সৈকত
সহকারী প্রধান শিক্ষক কেয়া বেগম
প্রাক্তন সিনিয়র শিক্ষক কার্ত্তিক রঞ্জন শীল

উল্লেখ্য, প্রয়াত আ. হাদী তালুকদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ছিলেন। তার স্মরণে গঠিত আ. হাদী তালুকদার ও নুরুন্নাহার হাদী ফাউন্ডেশন শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান কার্যক্রম পরিচালনা করছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




কলাপাড়ায় চিকিৎসকের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসক ডা. জে এইচ খান লেলিনের অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় জনতা। আন্দোলনকারীরা তাকে “আওয়ামী লীগের দোসর” আখ্যা দিয়ে সাত দিনের আলটিমেটাম দিয়েছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কলাপাড়া হাসপাতাল গেট সংলগ্ন এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে এসে মিছিলটি শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা যা বললেন:

সমাবেশে বক্তব্য রাখেন—

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের সমন্বয়ক মোস্তাফিজুর রহমান রাফি
কলাপাড়া উপজেলা ছাত্র প্রতিনিধি নজরুল ইসলাম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পটুয়াখালী প্রতিনিধি মো. সালমান, মাহবুব আলম নাঈম
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন
✔ মো. আল ইমরান প্রমুখ

চিকিৎসকের অপসারণ দাবিতে এর আগে শহরের বিভিন্ন সড়কের দেওয়ালে “ছাত্রজনতা” ব্যানারে পোস্টারিং করা হয়। পোস্টারে তাকে “পতিত সরকারের দোসর” বলে আখ্যা দেওয়া হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার চালানো হয়।

এর আগে একই দাবিতে—

🔹 বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
🔹 গণস্বাক্ষর অভিযান
🔹 উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলামকে স্মারকলিপি প্রদান
🔹 বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালক ও পটুয়াখালীর সিভিল সার্জনের কাছেও স্মারকলিপি জমা দেওয়া হয়।

এ বিষয়ে এখনো চিকিৎসক ডা. জে এইচ খান লেলিন কিংবা স্বাস্থ্য বিভাগের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আন্দোলনকারীরা বলেছেন, ৭ দিনের মধ্যে তাকে অপসারণ না করা হলে আরও বড় কর্মসূচি ঘোষণা করা হবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




“ছাত্র-জনতার আন্দোলন হাসিনামুক্ত দেশ, বৈষম্য এখনও অব্যাহত”

পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী দাবি করেছেন, ছাত্র-জনতার আন্দোলনে বাংলাদেশ হাসিনামুক্ত হলেও বৈষম্যমুক্ত হয়নি। তিনি বলেন, গত ৬ মাসে অনেক রাজনৈতিক নেতা, এমনকি মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিও মুক্তি পেয়েছেন, তবে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এটিএম আজাহারুল ইসলাম এখনও কারাগারে বন্দি আছেন। তিনি তার মুক্তির দাবি জানান এবং জামায়াতে ইসলামীর নিবন্ধন ও মার্কা পুনরুদ্ধারের আহ্বান করেন।

শুক্রবার বিকেলে নাজিরপুর সদর ইউনিয়নের কুমারখালী বাজার মাঠে ২ নং জামায়াতে ইসলামী শাখার আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জামায়াতের বিরুদ্ধে অবিচারের চিত্র তুলে ধরে পাপিষ্ট দল আওয়ামী লীগের কঠোর সমালোচনা করেন। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যে অত্যাচার করা হয়েছে তা বাংলাদেশের ইতিহাসে বিরল।

মাসুদ সাঈদী জানালেন, ১৯৭১ সালের পর থেকে জামায়াতে ইসলামী ও শিবিরের বিরুদ্ধে যে অভিযোগ ওঠে তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, আওয়ামী লীগ এবং তাদের বন্ধুপ্রতীম সংগঠনগুলি জামায়াতের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে দেশের পুঁজি হারিয়েছে। তিনি আরও জানান, তার পিতা, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী, দুইবার সংসদ সদস্য ছিলেন এবং তাঁর ওপর কোনও দুর্নীতি বা অন্যায়ের অভিযোগ নেই।

তিনি আগামী সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে প্রার্থী হিসেবে দোয়া চান এবং বলেন, জনগণ যেন তাদের পছন্দ অনুযায়ী প্রার্থী বাছাই করেন।

এছাড়া, সমাবেশে বক্তব্য দেন— নাজিরপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক, সেক্রেটারি কাজী মোসলেহ উদ্দিন, সাবেক আমির অধ্যাপক মুজিবুর রহমান, পিরোজপুর সদর থানার আমির মাওলানা সিদ্দিকুর রহমান, নাজিরপুর সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার আবুল হোসাইন এবং সাবেক ছাত্রনেতা আবু সাঈদ মোল্লাসহ আরও অনেকে।

এই সমাবেশের আগেই, উপজেলার কৃষি প্রশিক্ষণ হল রুমে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন মাসুদ সাঈদী। একইদিন সন্ধ্যায়, তিনি উপজেলার বাবুরহাট শামসুল উলুম মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।


মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




মালয়েশিয়ায় ৮৫ বাংলাদেশি গ্রেফতার

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পরিচালিত ধরপাকড় অভিযানে ৮৫ বাংলাদেশি নাগরিক গ্রেফতার হয়েছেন।

শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, মালয়েশিয়ার ক্লাং এলাকার মেরু মার্কেট ভবনে অভিযান চালিয়ে বিভিন্ন দেশের অন্তত ৫৯৮ অভিবাসীকে গ্রেফতার করা হয়।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশনস) জাফ্রি এমবোক তাহা এই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযানের শুরু হয় ভোর সাড়ে ৫ টায়, যখন ৬৩০ সন্দেহভাজন অভিবাসীকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদের মধ্যে ৫৯৮ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বয়স ১৭ থেকে ৫৭ বছরের মধ্যে।

গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজন নিজেদের জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই-কমিশনার (ইউএনএইসসিআর) কার্ডধারী বলে দাবি করেছেন। তবে মালয়েশিয়ার কর্মকর্তারা জানান, তারা গ্রেফতার এড়ানোর জন্য এই দাবি করেছেন।

মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা বারনামা জানায়, গ্রেফতার হওয়া ৫৯৮ অভিবাসীর মধ্যে ৫৩০ জন মিয়ানমারের, ৮৫ জন বাংলাদেশি, ৭ জন ইন্দোনেশিয়ার, ৫ জন ভারতের এবং ১ জন নেপালের নাগরিক। তাদের বিরুদ্ধে বৈধ নথিপত্র না থাকা, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া, ভিসার শর্ত লঙ্ঘন, ভুয়া পরিচয়পত্র ব্যবহার এবং অন্যান্য অভিবাসন আইনের শর্ত ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। গ্রেফতারকৃতদের সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে তদন্ত ও আইনি পদক্ষেপ গ্রহণের জন্য।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




“ফ্যাসিবাদ পতন হয়েছে রাজপথে, সরকার হবে নির্বাচনে”: জহির উদ্দিন স্বপন

বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরের সরকারির শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজে প্রায় দুই দশক পর অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি জহির উদ্দিন স্বপন।

শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, কলেজ মাঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে কলেজের বাংলা বিভাগের প্রভাষক পথিক মোস্তফা এবং সংস্কৃত প্রভাষক সপ্না পান্ডে সঞ্চালনা করেন, এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মাদ মহিউদ্দীন আলী আজম সভাপতিত্ব করেন।

বক্তব্যে, জহির উদ্দিন স্বপন বলেন, “ফ্যাসিবাদ রাজপথে পতন হয়েছে, সরকার এবার নির্বাচনেই আসবে। ২০১৪ সালের জালিয়াতি নির্বাচন, ২০১৮ সালের নিশিরাতের নির্বাচন, এবং পরে আরেকটি ডামি নির্বাচন হয়েছে। আমি এই আসনে প্রার্থী ছিলাম, কিন্তু আমাকে বাড়ি থেকে বাহির হতে দেয়া হয়নি। বিডিআর ও পুলিশ দিয়ে আমার বাড়ি ঘেরাও করা হয়েছিল।” তিনি আরও বলেন, “আপনারা ফেসবুকে দেখেছেন, শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে শেখ হাসিনা চোরের মতো পালিয়ে গেছেন। হাজার শহিদের বিনিময়ে আমরা এই পরিবেশ পেয়েছি। বিএনপি নির্বাচনে বিজয়ী হবে, আর এই নির্বাচন বানচাল করতে একটি মহল ষড়যন্ত্র করছে। জনগণের আংগ্রহনের মাধ্যমে নির্বাচন হবে, এবং নির্বাচিত সংসদ দ্বারা সংস্কার করা হবে।”

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সরকারির শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সরদার আকবর আলী, বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক কমিটির সমন্বয়ক ও ইংরেজি বিভাগের প্রভাষক আকন মো. কামরুজ্জামান এবং বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক আহবায়ক সমাজবিজ্ঞান প্রভাষক ফারুক ফকিরসহ অন্যান্যরা।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বরিশালে তরল প্রাকৃতিক গ্যাস চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ

বরিশাল শহরে তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশবিদরা সরকারের সঙ্গে আর্জেন্ট এলএলসির তরলীকৃত প্রাকৃতিক গ্যাস চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই কর্মসূচি চালায়।

শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, দুপুরে বরিশাল নগরীর সদর রোডে অবস্থিত সার্কিট হাউজের সামনে এটি আয়োজন করা হয়। পরিবেশবাদী সংগঠন প্রান্তজন, কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যাকশন নেটওয়ার্ক এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট যৌথভাবে এ প্রতিবাদ আয়োজন করে। তারা অবিলম্বে চুক্তি বাতিলের দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ক্যাবের সম্পাদক রনজিৎ দত্ত, প্রান্তজনের নির্বাহী পরিচালক তৌহিদুল ইসলাম শাহাজাদা, পরিবেশ ও উন্নয়ন ফোরামের সদস্য শুভংকর চক্রবর্তী এবং অ্যাডভোকেট শুভাষ দত্তসহ অন্যান্যরা। তারা এলএনজি চুক্তির কারণে দেশের পরিবেশ এবং অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা প্রকাশ করেন।

ক্যাবের সম্পাদক রনজিৎ দত্ত জানান, এলএনজি চুক্তির কারণে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা বাড়ছে এবং সাশ্রয়ী নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, “এলএনজি আমদানি বাংলাদেশের অর্থনীতিকে দুর্বল করবে এবং উপকূলীয় জনগণের জন্য জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব তৈরি করবে।”

প্রান্তজনের নির্বাহী পরিচালক তৌহিদুল ইসলাম শাহাজাদা বলেন, “বাংলাদেশকে জ্বালানি নিরাপত্তা অর্জন করতে হবে এবং পরিবেশবান্ধব শক্তি ব্যবহারে গুরুত্ব দিতে হবে। সৌর ও বায়ু বিদ্যুতে বিনিয়োগ প্রয়োজন।”

পরিবেশ ও উন্নয়ন ফোরামের সদস্য শুভংকর চক্রবর্তী বলেন, “এলএনজি আমদানি বন্ধ করে এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে বাংলাদেশকে একটি পরিবেশবান্ধব শক্তির দেশে পরিণত করতে হবে। আমাদের আগামী প্রজন্মের জন্য একটি সাশ্রয়ী এবং নিরাপদ শক্তির বাংলাদেশ গঠন করা সময়ের দাবি।”

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বরগুনার কুকুয়া খালের মাটি পাচার হচ্ছে পটুয়াখালীর ইটভাটায়

বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের কুকুয়া খালের মাটি অবৈধভাবে কেটে পটুয়াখালীর মরিচবুনিয়া ইউনিয়নের দক্ষিণ বাজারঘোনা এলাকায় অবস্থিত প্রাইম ইটভাটায় নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, পটুয়াখালী জেলা বাস মালিক সমিতির সভাপতি ও বিএনপি নেতা নাশির উদ্দিন খন্দকার তার ম্যানেজার শাহারিয়ার মাদবরের মাধ্যমে এই অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

স্থানীয়রা জানান, খালের মাটি কেটে নেওয়ার ফলে খালের পাড় ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয়রা বারবার নিষেধ করলেও প্রভাবশালী ইটভাটার মালিক এসব উপেক্ষা করে মাটি কাটার কাজ অব্যাহত রেখেছেন। তাঁদের দাবি, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা।

জানা গেছে, কুকুয়া খালের দুই পাশে বাঁধ দেয়া হয়েছে, আর ভেকু মেশিন দিয়ে গভীরভাবে মাটি কেটে তা ট্রলিতে বোঝাই করে পটুয়াখালীর ইটভাটায় পাচার করা হচ্ছে। এই কাজটি প্রভাবশালী ইটভাটার মালিকের নির্দেশে হচ্ছে, যার ফলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এক স্থানীয় বাসিন্দা, আরিফ সিকদার বলেন, “এভাবে এক জেলার খালের মাটি অন্য জেলার ইটভাটায় পাচার করা মোটেও মেনে নেওয়া যায় না। দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।”

প্রাইম ইটভাটার ম্যানেজার শাহারিয়ার মাদবরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে নাশির উদ্দিন খন্দকার দাবি করেছেন, তিনি স্থানীয়দের কাছ থেকে খালের মাটি কিনে নিয়েছেন। তিনি আরও বলেন, ওই খালটি রেকর্ডভুক্ত জমি, যেখানে চাষাবাদও চলছে।

এই বিষয়ে কুকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন মাসুম তালুকদার জানান, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে এবং তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ঘটনাস্থলে সহকারী কমিশনার (ভূমি) পাঠানো হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ সফিউল আলম বলেন, তিনি এই বিষয়টি সম্পর্কে অবহিত হয়েছেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছেন।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




পিরোজপুর চালের কার্ড দেওয়ার কথা বলে বৃদ্ধের ভ্যান নিয়ে পালাল চোর

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় একটি ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে, যেখানে বৃদ্ধ ওমর আলী (৬৫) তার একমাত্র উপার্জনের সম্বল, ভ্যানটি চুরি হয়ে যাওয়ায় বর্তমানে দুঃস্থ অবস্থায় পড়েছেন। ভ্যান চালিয়ে সংসার চালানো এই বৃদ্ধের জন্য এটি ছিল জীবনের একমাত্র সম্বল, যা এখন চুরির কারণে হারিয়ে গেছে।

২২ ফেব্রুয়ারি, শনিবার সকালেও ভ্যান নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন ওমর আলী। বেলা ১২টার দিকে দুই ব্যক্তি যাত্রীবেশে এসে তাকে চালের কার্ড দেওয়ার কথা বলে পিরোজপুরের নাজিরপুর উপজেলা সদরে নিয়ে যান। সরকারি বালক বিদ্যালয়ের কাছে পৌঁছানোর পর, এক ব্যক্তি তাকে ভেতরে কিছু মালামাল আনতে বলে এবং ২০০ টাকা দেওয়ার কথা বলে। এই সুযোগে অপর চোর ভ্যানটি নিয়ে পালিয়ে যায়।

ওমর আলী কান্নায় ভেঙে পড়েন এবং দীর্ঘক্ষণ রাস্তার পাশে বসে কান্না করতে থাকেন। তার অভিযোগ, চোরেরা তাকে ভুয়া আশ্বাস দিয়ে ভ্যানটি নিয়ে পালিয়ে যায়, আর তিনি কিছুই বুঝতে পারেননি।

বৃদ্ধের স্ত্রী নাজিরপুর থানায় অভিযোগ দায়ের করেছেন এবং বলেন, “অনেক কষ্টে আমরা এই ভ্যানটি কিনেছিলাম। এখন তা চুরি হয়ে গেছে, আমাদের উপার্জন বন্ধ হয়ে গেল।”

স্থানীয়রা জানান, বৃদ্ধকে ফার্মেসির সামনে কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়তে দেখা গেছে। বিদ্যালয়ের সামনে সিসি ক্যামেরা থাকায় সেখানে চোরদের চিহ্নিত করা সম্ভব হতে পারে।

এ বিষয়ে নাজিরপুর থানার পরির্দশক তদন্ত (ওসি) শেখ হেলাল উদ্দিন বলেন, “আমরা এ বিষয়ে অভিযোগ পেয়েছি এবং তদন্ত শুরু করেছি। চোর চক্রকে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।”

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




ভোলায় স্কুলের কাছে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভোলার শহরের টাউন কমিটি বাংলা স্কুলের ভাসানী মঞ্চ থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম ফাহিম আহমেদ মুন। তিনি বরিশাল সিটি কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সেলিম মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ভোলা শহরের কাঁচা বাজার সংলগ্ন এক বাড়িতে ভাড়া থাকছিলেন।

নিহতের পরিবার এবং পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বাড়ি থেকে বের হয়ে যান মুন, এরপর তিনি আর বাড়ি ফেরেননি। শনিবার সকালে স্থানীয়রা ভাসানী মঞ্চে তার ঝুলন্ত মরদেহ দেখে পরিবারের সদস্যদের এবং পুলিশকে খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ভোলা মডেল থানার ওসি মো. আবু সাহাদাৎ হাসনাইন পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাংলা স্কুলের একটি সিসিটিভি ফুটেজে প্রাথমিকভাবে জানা গেছে, ওই যুবক আত্মহত্যা করেছেন। তবে পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে।


মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম