২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা

চন্দ্রদ্বীপ ডেস্ক: ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা করেছে সরকার। রোববার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।

উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, সরকার প্রতি বছর ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করেছে এবং এ তারিখকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ (সরকারি ছুটি ব্যতীত) হিসেবে পালনের নিমিত্ত জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ১১ অক্টোবর ২০২৪ তারিখের ০৪.০০.০০০০.৪১৬.২৩.০০২.১৭.৬৫৪ সংখ্যক পরিপত্রের ‘গ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্তকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এ সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়/বিভাগ/সংস্থাকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।




পবিপ্রবিতে ‘ত্যাগী নেতাদের মূল্যায়ন না করায় হাতাহাতি’, আহত ২

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হন। রবিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মুক্ত বাংলা চত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সূত্র জানায়, আগামী ২৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে প্রশাসনের সঙ্গে প্রস্তুতিমূলক মতবিনিময় সভার জন্য বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী পবিপ্রবি ক্যাম্পাসে আসেন। তার এই আগমনকে কেন্দ্র করে দলের অভ্যন্তরীণ কোন্দল চরমে পৌঁছে।

বিশ্ববিদ্যালয়ে প্রবেশের আগেই তার সমর্থক দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা যায়, বিএনপি নেতা জসিম উদ্দিন হাওলাদার, ইব্রাহিম খলিল ও মতিউর রহমান দিপুর পক্ষ দাওয়াত পেলেও, আনোয়ার হোসেন হাওলাদারের গ্রুপকে আমন্ত্রণ জানানো হয়নি। এতে ক্ষোভ তৈরি হয় এবং একপর্যায়ে উভয় গ্রুপের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষ বেঁধে যায়।

সংঘর্ষে বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম ও সদস্য মতিউর রহমান দিপু আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে বিএনপি নেতা আনোয়ার হোসেন হাওলাদার বলেন, “ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়ন না করায় এই হাতাহাতির ঘটনা ঘটেছে।”

এদিকে, উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান বলেন, “আলতাফ হোসেন চৌধুরী বিএনপির কেন্দ্রীয় নেতা হলেও তার দুমকি তথা পবিপ্রবিতে আগমনের বিষয়ে আমরা উপজেলা বিএনপির নেতারা কিছুই জানতাম না।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




ঝালকাঠি সরকারি মহিলা কলেজ ছাত্রদলের নতুন কমিটি গঠন

ঝালকাঠি সরকারি মহিলা কলেজের ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নুসরাত ইসলাম তাসমিয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে আনিকা আক্তার।

শনিবার (২২ ফেব্রুয়ারি) জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান খান এবং সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু নতুন কমিটির অনুমোদন দেন। কমিটিকে আগামী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন:

  • সিনিয়র সহসভাপতি: নাদিরা আক্তার বুশরা
  • সহসভাপতি: মিম আক্তার, নুসরাত জাহান ফেরদৌসি, সুমাইয়া আক্তার, মারুফা আক্তার, মরিয়ম খান জেরিন, ফরিয়া জামান
  • সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: সুম্মিতা খানম
  • যুগ্ম সাধারণ সম্পাদক: ফারজানা আক্তার ইভা, মারিয়া আক্তার, নুপা আক্তার চাদনী, তাসমিয়া ও সানজিদা আক্তার
  • সাংগঠনিক সম্পাদক: সোহানা ইসলাম জান্নাত
  • প্রচার সম্পাদক: মুনতাহিনা জাহান রাইসা
  • দপ্তর সম্পাদক: নুসরাত জাহান তুষ্টি

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু বলেন, “কলেজ সৃষ্টির পর থেকে এই প্রথমবারের মতো মহিলা কলেজে ছাত্র সংগঠন নারী নেতৃত্ব সৃষ্টি করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এটি একটি নতুন দৃষ্টান্ত।”

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




“বিদেশে ঘুরতে গেলেই সবাই ভাবেন পাত্র খুঁজতে গেছি”: পায়েল

বয়স ৪০ হলেও এখনো বিয়ে করেননি কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার। তার বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহের কোনো শেষ নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে পায়েল জানালেন, বিদেশে ঘুরতে গেলেও লোকজন মনে করেন তিনি পাত্রের খোঁজে গিয়েছেন।

পায়েল বলেন, “আমি যখন আমেরিকায় একটি পুরস্কার নিতে যাই, তখন কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছিলাম। ওই ছবিগুলো দেখার পর অনেকেই আমাকে বলতে শুরু করল, আমি নাকি পাত্র খুঁজতে আমেরিকায় গিয়েছি! অথচ ছবিটা নিয়ে কেউ কোনো আলোচনা করেনি। মনে হয়, অভিনেত্রীদের কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই মানুষের আগ্রহ বেশি।”

পায়েল আরও বলেন, “বাঙালির আধুনিক চিন্তাধারা কোথাও যেন হারিয়ে গিয়েছে।”

তবে, প্রেম-বিয়ে নিয়ে অভিনেত্রীর ভাবনা কী? পায়েল বলেন, “কমলদা (পরিচালক কমলেশ্বর মুখার্জি) একবার বলেছিলেন, ‘ক্যারিয়ার তৈরি করতে হলে তাড়াতাড়ি বিয়ে করা যাবে না।’” তিনি যোগ করেন, “আবার জীবনে এমন একজন মানুষও আসতে পারেন, যে আমাকে আমার ক্যারিয়ারে পূর্ণ সমর্থন দেবে। একজন প্রকৃত পুরুষ কখনো তার সঙ্গীকে পিছিয়ে রাখতে চাইবেন না, বরং তাকে সব সময় এগিয়ে দেবেন।”

এছাড়া, পায়েল মনের মতো কাউকে কি খুঁজে পেয়েছেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “দেখা যাক, ঠিক সময়ে জানবেন।”

গত বছর এক সময়ে গুঞ্জন ছড়িয়ে ছিল, পায়েল নাকি এক প্রবাসীকে বিয়ে করতে যাচ্ছেন। তবে তিনি ওই গুজব উড়িয়ে দিয়ে জানান, তিনি কলকাতার কোনো ছেলেকে বিয়ে করবেন।

বর্তমানে পায়েল চারটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। এর মধ্যে ‘দি অ্যাকাডেমি অব ফাইন আর্টস’ সিনেমার কাজ শেষ করেছেন এবং ‘বিষণ্ন’, ‘এখানে অন্ধকার’, ‘আপনজন’ সিনেমার কাজ চলছে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বইমেলায় প্রকাশিত রেজাউল ইসলাম টিটুর ‘বরগুনার ইতিহাস’

অমর একুশে বইমেলায় এসেছে বরগুনার ইতিহাস ও ঐতিহ্য নিয়ে সাংবাদিক ও লেখক রেজাউল ইসলাম টিটুর নতুন গ্রন্থ ‘বরগুনার ইতিহাস’। গ্রন্থটিতে বরগুনার ভৌগলিক পরিচিতি, নামকরণের ইতিহাস, নদ-নদী, প্রসিদ্ধ ব্যক্তিত্ব, ভূমি মালিকদের প্রজাস্বত্ব সৃষ্টির ইতিহাস, গুরুত্বপূর্ণ সংগঠন, উপজেলাগুলোর পরিচিতিসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে।

গ্রন্থটির সম্পর্কে লেখক রেজাউল ইসলাম টিটু বলেন, “বরগুনা জেলা হিসেবে অতটা পুরনো না হলেও এর অবস্থানিক অস্তিত্ব কয়েক শতাব্দীরও পুরনো। কালান্তরের ধাক্কায় বহুবার এ জেলার অবয়ব পরিবর্তিত হয়েছে, ঘটেছে প্রলয়ংকরি ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসে বহুবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে ২০টি নদী, অসংখ্য খাল এবং বিস্তীর্ণ সৈকত বরগুনাকে বিশেষভাবে পরিচিত করেছে। এই সৌন্দর্য এবং ইলিশ মাছের জন্য বরগুনা দেশের মধ্যে এক বিশেষ খ্যাতি লাভ করেছে।”

‘বরগুনার ইতিহাস’ গ্রন্থটি প্রকাশ করেছে সৃজন প্রকাশনী এবং এর প্রচ্ছদ ডিজাইন করেছেন দেওয়ান আতিকুর রহমান। গ্রন্থটির মূল্য ২৫০ টাকা এবং এটি অমর একুশে বইমেলায় সৃজন প্রকাশনীর ২৮৫ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




ভোলায় বাসের ধাক্কায় প্রাণ হারাল জান্নাত, মায়ের হাত ধরে রাস্তা পার হচ্ছিল

ভোলার লালমোহন উপজেলায় দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় শিশু জান্নাত বেগম (৭) নিহত হয়েছে। মায়ের হাত ধরে রাস্তা পার হওয়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

২২ ফেব্রুয়ারি শনিবার রাত সাড়ে ৮টার দিকে ভোলা চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের পশ্চিম চর উমেদ ইউনিয়নের গজারিয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিশু জান্নাত ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কচুয়াখালী গ্রামের বাসিন্দা মো. আকবর হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে জান্নাত তার মায়ের হাত ধরে রাস্তা পার হচ্ছিল। এই সময় চরফ্যাশন উপজেলা থেকে ভোলা সদরের দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। বাসটি সজোরে শিশুটিকে ধাক্কা দেয়, যার ফলে ঘটনাস্থলেই গুরুতর আহত হয় জান্নাত। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চরফ্যাশন উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মাসুদ হাওলাদার বলেন, “ঘাতক বাসটি আটক করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বরিশাল বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্জলন, ধর্ষণবিরোধী বিক্ষোভ

সারাদেশে ধর্ষণের ঘটনা নিয়ে প্রতিবাদ জানাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা মোমবাতি প্রজ্জলন করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। ২২ ফেব্রুয়ারি, শনিবার রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর নিচতলায় এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে, ধর্ষণ, শ্লীলতাহানি এবং আইনশৃঙ্খলার অবনতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করেন তারা।

বিক্ষোভে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিন, প্রক্টর, সহকারী প্রক্টর এবং বিভিন্ন বিভাগের শিক্ষকগণ। তারা প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করে বিক্ষোভ মিছিলে অংশ নেন।

প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে নারী নিপীড়ন প্রতিরোধ সেল গঠনের এবং এই সেলকে আরও সক্রিয় করার জোর দাবি জানান।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নুসরাত জাহান রানির সঞ্চালনায় বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের ভূমিকা সরকার, সমাজবিজ্ঞান বিভাগের নিশাত মালিহা ঐশি, জাহিদুল ইসলাম, আইন বিভাগের আব্দুর রহমান, ইসরাতুন্নেহা প্রমুখ।

মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজয় শুভ বলেন, “ধর্ষণের বিরুদ্ধে আজ শিক্ষার্থীরা দাঁড়িয়েছে। বিচারের জন্য কেন আমাদের দাঁড়াতে হবে? কেন দেশে বিচারহীনতার সংস্কৃতি দিনদিন বেড়ে চলেছে? আইনশৃঙ্খলা অবনতির কারণে সারাদেশে নারীদের শ্লীলতাহানি এবং নারী নির্যাতন বেড়ে যাচ্ছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।”

তিনি আরও বলেন, “মহামারির মতো ধর্ষণ বৃদ্ধি পাচ্ছে। নারীকে পণ্য বানানোর যে সংস্কৃতি বাংলাদেশে তৈরি হয়েছে, তা থেকে বেরিয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে গ্রামগঞ্জ পর্যন্ত নারীদের মর্যাদার জীবন নিশ্চিত করতে হবে।”

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মামজুদা মোস্তফা লামিয়া বলেন, “নারী-পুরুষের ভেদাভেদ থাকা উচিত নয়। নারীদের সম্মানের চোখে দেখলে ধর্ষণের মতো জঘন্য অপরাধ সংঘটিত হতো না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ, ধর্ষকদের গ্রেফতার করে আইনের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নিয়ে শাস্তি নিশ্চিত করা হোক।”

তিনি আরও বলেন, “নিরাপত্তা বাহিনীকে নীরব ভূমিকা থেকে বেরিয়ে আসতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে হবে।”

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




মালয়েশিয়ায় ৮৫ বাংলাদেশি গ্রেপ্তার

চন্দ্রদ্বীপ ডেস্ক: অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় অভিযান শুরু করেছে মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ। শনিবার ভোরের দিকে দেশটির ক্লাং এলাকার মেরু মার্কেট ভবনে অভিযান চালিয়ে ৮৫ বাংলাদেশিসহ অন্তত ৫৯৮ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশনস) জাফ্রি এমবোক তাহা বলেছেন, ভোর সাড়ে ৫ টায় শুরু হওয়া এই অভিযানে সন্দেহভাজন ৬৩০ অভিবাসীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে তাদের মধ্যে থেকে ৫৯৮ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বয়স ১৭ থেকে ৫৭ বছর।

গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই-কমিশনারের (ইউএনএইসসিআর) কার্ডধারী বলে দাবি করেছেন। তবে তারা গ্রেপ্তার এড়ানোর জন্য এই দাবি করেছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা বারনামা বলেছে, অভিবাসন কর্তৃপক্ষের অভিযানে গ্রেপ্তার হওয়া অভিবাসীদের মধ্যে ৫৩০ জন মিয়ানমারের, ৮৫ জন বাংলাদেশের, সাতজন ইন্দোনেশিয়ার, পাঁচজন ভারতের ও একজন নেপালের নাগরিক। বিস্তারিত তদন্ত এবং আইনি পদক্ষেপ গ্রহণের জন্য গ্রেপ্তার অভিবাসীদের দেশটির সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বৈধ নথিপত্র না থাকা, ভিসার মেয়াদ শেষের পর অতিরিক্ত সময় ধরে অবস্থান, ভিসার শর্ত মানতে ব্যর্থ হওয়া, ভুয়া পরিচয়পত্রের ব্যবহার এবং অভিবাসন আইনের অন্যান্য শর্ত লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

বারনামার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল সাতটার দিকে শেষ হওয়া এই অভিযানে অভিবাসন কর্তৃপক্ষ, জেনারেল অপারেশন ফোর্স (জিওএফ), এমবিডিকে এবং জাতীয় নিবন্ধন বিভাগের (জেপিএন) মোট ১৫৩ কর্মকর্তা অংশ নিয়েছেন।

জাফ্রি বলেছেন, গ্রেপ্তার এড়ানোর জন্য কিছু অভিবাসী ‘‘গেরিলা কৌশল’’ ব্যবহার করেছিলেন।

সূত্র: বারনামা।




সাবেক সমন্বয়কদের নতুন সংগঠন, সম্ভাব্য নাম ‘বিপ্লবী ছাত্রশক্তি

সাবেক সমন্বয়কদের নতুন সংগঠন, সম্ভাব্য নাম ‘বিপ্লবী ছাত্রশক্তি’
• কমিটি হতে পারে ২৫১ সদস্য বিশিষ্ট
• মূল পদে আসবেন ৪ জন
• পদে আসতে হলে ছাত্রত্ব আবশ্যক
• মধ্যমপন্থার রাজনীতিতে গুরুত্বারোপ
বিজ্ঞাপন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে নতুন ছাত্রসংগঠন করতে যাচ্ছে জুলাই অভ্যুত্থানে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়া তরুণদের একটি অংশ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) মধুর ক্যান্টিন থেকে এর আত্মপ্রকাশের সম্ভাবনা রয়েছে। সংগঠনটির নাম হতে পারে ‘বিপ্লবী ছাত্রশক্তি।’

আত্মপ্রকাশের দিনই ২৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা হতে পারে। সংগঠনটির বেশ কয়েকজন সম্ভাব্য নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবারই সংগঠনটির আত্মপ্রকাশের গুঞ্জন উঠলেও কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচন, দলের নামসহ বিভিন্ন বিষয় অমীমাংসিত থাকায় আত্মপ্রকাশের দিন পেছানো হয়।




ইসরাইলে নতুন মরদেহ পাঠাল হামাস

চন্দ্রদ্বীপ ডেস্ক : ইসরাইলে হামাসের পাঠানো ‘অজ্ঞাত’ মরদেহ নিয়ে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এরইমধ্যে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে ইসরাইলের কাছে হঠাৎ করে একটি মরদেহ পাঠিয়েছে হামাস। রেডক্রস গাজার খান ইউনিস থেকে হামাসের কাছ থেকে মরদেহটি নিয়ে সেটি ইসরাইলি সেনাদের কাছে হস্তান্তর করে। হামাস জানিয়েছে, মরদেহটি ইসরাইলি জিম্মি সিরি বিবাসের।

এর আগে গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদ ইসরাইলকে চার জিম্মির মরদেহ ফেরত দেয়। তবে ইসরাইল পরবর্তীতে জানায়, চার জিম্মির মধ্যে তিনজন তাদের নাগরিক। কিন্তু অপরজন গাজার অজ্ঞাত এক নারীর মরদেহ। যেটিকে হামাস সিরি বিবাস নামে এক জিম্মির মরদেহ উল্লেখ করে ইসরাইলকে দিয়েছিল।

আর এই ‘অজ্ঞাত’ মরদেহ নিয়ে হামাস ও দখলদার ইসরাইলের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। শঙ্কা তৈরি হয়েছে দুই পক্ষের মধ্যে আবারও যুদ্ধ বেধে যেতে পারে। এমন অনিশ্চয়তার মধ্যেই শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে দখলদার ইসরাইলের কাছে হঠাৎ করে একটি মরদেহ পাঠিয়েছে হামাস। রেডক্রস গাজার খান ইউনিস থেকে হামাসের কাছ থেকে মরদেহটি নিয়ে সেটি ইসরাইলি সেনাদের কাছে হস্তান্তর করে। হামাস জানিয়েছে, এই মরদেহটি ইসরাইলি জিম্মি সিরি বিবাসের।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, রেডক্রসের কাছ থেকে সেনারা একটি মরদেহ গ্রহণ করেছে। এটি তেলআবিবের আবু কারিম ফরেনসিক ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হবে। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করা হবে মরদেহটি সত্যিই সিরি বিবাসের কি না।

হামাসের সিনিয়র কর্মকর্তা মাহমুদ মার্দাওয়াই সংবাদমাধ্যম আল-আকসা টিভিকে বলেছেন, তারা সিরি বিবাসের মরদেহ ফেরত পাঠিয়েছেন।

দখলদার ইসরাইলি বাহিনী যখন জানায় হামাস সিরি বিবাসের বদলে অন্য কোনো নারীর মরদেহ দিয়েছে; তখন একটি বিবৃতি দেয় ফিলিস্তিনি গোষ্ঠীটি। তাদের দাবি, সিরি বিবাস ইসরাইলের বিমান হামলায় প্রাণ হারান। আর হামলার তীব্রতা এতটাই বেশি ছিল যে, সেটির আঘাতে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। তাই তারা হয়ত ভুলে সিরির জায়গায় অন্য আরেকজনের মরদেহ পাঠিয়ে দিয়েছে। হামাস গাজার ‘অজ্ঞাত’ ওই নারীর মরদেহও ফেরত চায়