বাংলাদেশের দাপট, টেস্ট সিরিজ জয়

বাংলাদেশ নেপালকে বড় ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই পাঁচ ম্যাচের কাবাডি টেস্ট সিরিজ জয় করেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) পল্টন ময়দানে অনুষ্ঠিত চতুর্থ ম্যাচে বাংলাদেশ ৪৯-২৪ পয়েন্টে নেপালকে পরাজিত করে সিরিজ নিশ্চিত করে।

এই ম্যাচে জয়ের পরই সিরিজের জয় নিশ্চিত হয়ে যায়, কারণ নেপালের জন্য সিরিজে টিকে থাকতে জয় ছাড়া কোন বিকল্প ছিল না। প্রথম ম্যাচে বাংলাদেশ ৫৩-২৯ পয়েন্টে নেপালকে পরাজিত করলেও, দ্বিতীয় ম্যাচে নেপাল ৪৫-৪২ পয়েন্টে বাংলাদেশকে হারিয়ে সিরিজে সমতা আনে। তবে তৃতীয় ম্যাচে বাংলাদেশ ৪২-৩৭ পয়েন্টে নেপালকে হারিয়ে আবারও সিরিজে এগিয়ে যায়।

প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে সেই ধারাটা বজায় রাখতে পারেনি বাংলাদেশ। তবে চতুর্থ ম্যাচের শুরু থেকেই দারুণ ছন্দে ফিরে আসে বাংলাদেশ। ম্যাচের প্রথম ছয় মিনিটের মধ্যে বাংলাদেশ দুটি লোনা পায় এবং বেশ শক্তিশালী অবস্থানে চলে আসে। প্রথমার্ধে ১৩ পয়েন্টের ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ, তাদের সংগ্রহ ছিল ৩১ পয়েন্ট, আর নেপালের ছিল ১৮ পয়েন্ট।

দ্বিতীয়ার্ধেও উজ্জীবিত বাংলাদেশ সহজেই জয় পায় এবং সিরিজ নিশ্চিত করে। আগামী শুক্রবার সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি শুধুমাত্র আনুষ্ঠানিকতার জন্য অনুষ্ঠিত হবে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




সরে দাঁড়ালেন জোনায়েদ ও রাফে




থাইল্যান্ডে ডাবল-ডেকার বাস দুর্ঘটনায় ১৮ জন নিহত

থাইল্যান্ডের পূর্বাঞ্চলীয় প্রাচীন বুরি প্রদেশে একটি ভয়াবহ ডাবল-ডেকার বাস দুর্ঘটনায় ১৮ জন যাত্রী নিহত হয়েছে। আজ (২৬ ফেব্রুয়ারি) জানানো হয়েছে, বাসটি পাহাড় থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে ১৭ জন নিহত হয় এবং পরে হাসপাতালে আরও একজন মারা যান। এছাড়া, আরও ৩১ জন আহত হয়েছে।

স্থানীয় পুলিশ লেফটেন্যান্ট কর্নেল সিওয়াপাস ফুরিপাচাইবুনচু জানান, বাসটির চালক জানিয়েছেন যে, পাহাড় থেকে নামার সময় ব্রেক ফেল করার কারণে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় বাসে মোট ৪৯ জন যাত্রী ছিল এবং যারা বেঁচে গেছেন, তাদের দুটি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনা খুবই সাধারণ, এবং দেশটি বিশ্বের সর্বোচ্চ সড়ক দুর্ঘটনা মৃত্যুর হার ধারণ করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রতি বছর প্রায় ২০ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়।

গত বছর অক্টোবরে ব্যাংককের শহরতলীতে একটি স্কুল বাস দুর্ঘটনায় ২৩ জন নিহত হয়েছিল, যার বেশিরভাগই ছিল শিশু। এছাড়া, ২০১৪ সালে একটি ১৮ চাকার ট্রাকের সাথে বাসের সংঘর্ষে ১৫ জন প্রাণ হারিয়েছিল, অধিকাংশই স্কুল শিক্ষার্থী ছিল।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




চ্যাম্পিয়ন্স ট্রফি: সেমিতে উঠার লড়াইয়ে ইংল্যান্ড ও আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স ট্রফির ‘এ’ গ্রুপের উত্তেজনা শেষ হওয়ার পর, ‘বি’ গ্রুপে শুরু হয়েছে চরম রোমাঞ্চ। নিউজিল্যান্ড ও ভারতের টানা দুই জয়ে বাংলাদেশ ও পাকিস্তানের বিদায় নিশ্চিত হয়ে গেছে, কিন্তু ‘বি’ গ্রুপে এখনো চলছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। আজকের ইংল্যান্ড ও আফগানিস্তানের ম্যাচটি গ্রুপ ‘বি’ এর সেমিফাইনালের সম্ভাবনা নির্ধারণ করবে।

আজকের ম্যাচে যে দল জিতবে, তাদের সেমিফাইনালে যাওয়ার আশায় বাঁচবে। তবে, শুধু জিতলেই হবে না, পরবর্তী ম্যাচেও জয় নিশ্চিত করতে হবে। আফগানিস্তান ও ইংল্যান্ডের সামনে কঠিন প্রতিপক্ষ রয়েছে, আফগানিস্তান শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবং ইংল্যান্ডের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

এদিকে, গ্রুপ ‘বি’ তে ইতোমধ্যে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা ৩ পয়েন্ট করে পেয়েছে। আজকের ম্যাচের জয়ী দল সেমিফাইনালের জন্য টিকে থাকতে পারে, তবে তাদের পরের ম্যাচে জয় দরকার হবে।

আফগানিস্তান যে শক্তিশালী প্রতিপক্ষ, তা মনে রেখে ইংল্যান্ড তাদের কৌশল সাজাবে। ২০২৩ বিশ্বকাপে আফগানিস্তান ইংল্যান্ডকে ৬৯ রানে হারিয়েছিল, এবং তারপর থেকে ইংল্যান্ডের পারফরম্যান্স নিম্নমুখী।

এখন গ্রুপ ‘বি’ এর বাকি সব ম্যাচই কার্যত নকআউটের মর্যাদা পাচ্ছে, আর আজকের ম্যাচে এরই শুরু। ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




ওমান প্রবাসী কবির মৃধাকে নারী পাচার মামলায় ১০ বছরের কারাদণ্ড

এক সন্তানের জননীকে বিদেশে পাচার করে শারীরিক, মানসিক ও যৌন নির্যাতন করার অভিযোগে ওমান প্রবাসী কবির মৃধাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে বরিশালের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল। পাশাপাশি তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে, যা ভুক্তভোগী নারীকে প্রদান করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ রায় মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিচারক মো. সোহেল আহমেদে ঘোষণা করেন। আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালে স্বামীর সাথে বনিবনা না হওয়ায় ওই নারী তার পিতৃভিটায় কাজের জন্য আসেন। তখন ওমান প্রবাসী কবির মৃধা তাকে হাউজিং ভিসায় ওমানে নিয়ে যাওয়ার প্রস্তাব দেন এবং এর জন্য ১ লাখ টাকা নেন।

২০১৯ সালের ১৪ ডিসেম্বর, কবির মৃধা ওই নারীকে ওমানে নিয়ে যান, যেখানে তাকে একটি ঘরে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। পরে ওই নারী তার বোনকে বিষয়টি জানালে, বোন তাকে ফেরত পাঠানোর চেষ্টা করেন, তবে ফেরত পাঠানোর জন্য আরও আড়াই লাখ টাকা দাবি করা হয় এবং এক লাখ দশ হাজার টাকা নেয়।

২০২০ সালের ৩ ডিসেম্বর বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের হয় এবং ২০২২ সালের ৩১ মার্চ মামলায় চারজনকে অভিযুক্ত করা হয়। এর মধ্যে কবির মৃধাকে দণ্ডিত করা হলেও, রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




সাবেক সমন্বয়কদের নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ বিকেলে




১৩ মার্চ ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব




কলাপাড়ায় তিন সেতুর নাম পরিবর্তন, নতুন নামকরণ স্থানীয় নদীর নামে

পটুয়াখালীর কলাপাড়ায় তিনটি সেতুর নাম পরিবর্তন করা হয়েছে। সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. গোলাম জিলানীর সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের আওতাধীন পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের তিনটি সেতুর নাম সংশোধন করে স্থানীয় তিনটি নদীর নামে রাখা হয়েছে।

  • শেখ কামাল সেতুর নতুন নাম: আন্দারমানিক নদীর ওপর নির্মিত ৪৯ কিলোমিটার দীর্ঘ শেখ কামাল সেতুর নাম পরিবর্তন করে আন্ধারমানিক সেতু করা হয়েছে।
  • শেখ জামাল সেতুর নতুন নাম: সোনাতলা নদীর ওপর নির্মিত ৬১ কিলোমিটার দীর্ঘ শেখ জামাল সেতুর নাম পরিবর্তন করে সোনাতলা সেতু রাখা হয়েছে।
  • শেখ রাসেল সেতুর নতুন নাম: খাপড়াভাঙ্গা নদীর ওপর নির্মিত ৬৬ কিলোমিটার দীর্ঘ শেখ রাসেল সেতুর নাম পরিবর্তন করে খাপড়াভাঙ্গা সেতু করা হয়েছে।

সরকারি নির্দেশনায় বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




পল্টনে জামান টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

চন্দ্রদ্বীপ ডেস্ক : রাজধানীর নয়াপল্টনে জামান টাওয়ারে আগুনের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট।

বুধবার সকাল ৫টা ৩৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম।

তিনি জানান, নয়াপল্টনের জামান টাওয়ারের চতুর্থ তলায় আগুনের খবর পেয়ে ভোর ৫টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। এরপর ধাপে ধাপে ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে ১৪টি ইউনিট। আরও ইউনিট পথে রয়েছে।




পদত্যাগের পর নাহিদকে নিয়ে সারজিসের পোস্ট

চন্দ্রদ্বীপ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মো. নাহিদ ইসলাম।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নাহিদের পদত্যাগের পরেই তাকে রাজপথে স্বাগতম জানিয়ে স্যোশাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক সারজিস আলম।

এদিন দুপুর ২ টা ১২ মিনিটে নাহিদ ইসলামকে ট্যাগ করে দেওয়া ফেসবুক পোস্টে সারজিস বলেন, ‘এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার। রাজপথে স্বাগতম সহযোদ্ধা।’

গত কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে। উপদেষ্টা নাহিদ ইসলামও বেশ কয়েকবার জানিয়েছিলেন পদত্যাগ করেই তিনি নতুন দলে যোগ দেবেন।

আজ তার পদত্যাগের মধ্যদিয়ে সে পথ সুগম হলো। আগামী শুক্রবার ছাত্রদের পক্ষ থেকে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হবে।

২৮ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটবে। নতুন এ দলের নাম না জানা গেলেও এর নেতৃত্বে থাকবেন নাহিদ ইসলাম আর সদস্য সচিব হবেন আকতার হোসেন।