জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ; আহ্বায়ক নাহিদ, সদস্য সচিব আখতার

চন্দ্রদ্বীপ ডেস্ক : জুলাই-আগস্ট আন্দোলনের তরুণদের নেতৃত্ব গঠিত নতুন দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করেছে। আর এ নতুন দলের আহ্বায়ক করা হয়েছে সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে। আর সদস্য সচিব করা হয়েছে আখতার হোসেনকে।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দল ও আহ্বায়ক এবং সদস্য সচিবের নাম ঘোষণা করেন জুলাই-আগস্ট আন্দোলনে নিহত শহীদ মোহাম্মদ ইসমাইল হোসেন রাব্বীর বোন মীম আক্তার।

মীম আক্তার বলেন, ইতিহাসে দেখিনি বোনের কাঁধে ভাইয়ের লাশ। আমরা দুই বোনের কাঁধে ছিল ভাইয়ের লাশ।

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু
পরে সদস্য সচিব আখতার হোসেন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।

এতে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন শামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদিল, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন ডা. তাসনিম জারা, নাহিদা সরওয়ার রিভা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হয়েছেন হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হয়েছেন সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হয়েছেন আবদুল হান্নান মাসউদ।

বিকেল ৪টার পর নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে যোগ দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আহমেদ আলী কাসেমী, বিকল্পধারার নেতা মেজর (অব.) আব্দুল মান্নান, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ, লেবার পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ঐক্য জোটের সহ সভাপতি জসিম উদ্দিন, বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আবদুল কাদের।

এ ছাড়া অনুষ্ঠানে কূটনৈতিকদের মধ্যে পাকিস্তানের হাইকমিশনারের পক্ষে একজন কাউন্সিল অংশ নিয়েছেন বলে মঞ্চ থেকে জানানো হয়।




বিএনপির বর্ধিত সভায় ১০ সিদ্ধান্ত

চন্দ্রদ্বীপ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপির এবারের বর্ধিত সভা বিশেষ অর্থ বহন করছে বলে মনে করেন দলটির নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের এলডি হলের মাঠে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন সামনে রেখে কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের নেতারা এতে অংশ নেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। ৬ বছর পর দিনব্যাপী অনুষ্ঠিত বিএনপির বর্ধিত সভায় ১০টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বিএনপির পক্ষে থেকে জানানো হয়, স্বৈরাচার বিরোধী দীর্ঘ লড়াইয়ের শেষ পর্যায়ে বিএনপির নেতৃত্বে বিরোধী রাজনৈতিক দল সমূহের যুগপৎ এক দফা আন্দোলনের পথ ধরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের জন্য মহান আল্লাহর কাছে শোকরিয়া আদায় করছে।

সভায় মহান একুশে, উনসত্তরের গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ, ৯০ এর ছাত্র-গণঅভ্যুত্থান ও স্বৈরাচার/ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ ১৬ বছরের অবিরাম আন্দোলন এবং তারই ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাই আগস্টের ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। আহত, পঙ্গু, দৃষ্টিহীন ও নানা ভাবে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে সব প্রকৃত শহীদদের তালিকা প্রণয়ন, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান, পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ, আহত ও ক্ষতিগ্রস্তদের সুচিকিৎসা ও দেওয়ার দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনির্বাচিত অবৈধ সরকার বিচারের নামে প্রহসন করে মিথ্যা অভিযোগে কারারুদ্ধ করবে তা নিশ্চিত জেনেও আপোষহীনভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সাহসী নেতৃত্ব দিয়ে কারারুদ্ধ হয়েছে। সেই অবস্থায় সরকারি ষড়যন্ত্রে ভুল চিকিৎসায় গুরুতর অসুস্থ হয়েও বিএনপি এবং বিরোধী রাজনৈতিক দল সমূহকে নৈতিক শক্তি যুগিয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া স্বৈরাচার বিরোধী আন্দোলনের মূল প্রেরণা হিসাবে ভূমিকা পালন করায় সবার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে। বিএনপি এবং এই দলের সর্বস্তরের গর্বিত নেতা-কর্মীরা দেশনেত্রীর দ্রুত পূর্ণ আরোগ্যের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা জানাচ্ছে।

বর্ধিত সভায় নেওয়া সিদ্ধান্ত প্রসঙ্গে আরও বলা হয়, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য অবৈধ সরকার খালেদা জিয়াকে কারারুদ্ধ করার পর দেশের গণতন্ত্রকামী জনগণ, বিএনপি ও অঙ্গদল-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা যখন দেশ, দল ও জনগণের আন্দোলন এবং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত তখন স্বৈরাচারী সরকারের নিপীড়নের শিকার হয়ে অসুস্থ অবস্থায় প্রবাসে থাকতে বাধ্য হওয়া দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করতে হয়। এমন কঠিন সময়ে দায়িত্ব নিয়ে তিনি দিন রাত অবিশ্রান্ত পরিশ্রম করে দলকে সুসংহত করে আন্দোলনকে বেগবান করে তা অসম্ভবকে সম্ভব করার দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তার নেতৃত্ব ও দিকনির্দেশনায় বাংলাদেশে প্রথমবারের মতো অসংখ্য রাজনৈতিক দলের ঐক্য প্রতিষ্ঠা এবং ১ দফা দাবি আদায় করে ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বাস্তবায়নের যুগপৎ আন্দোলন দেশের রাজনীতিতে এক নতুন ও সফল ধারার সূচনা করেছে। এই আন্দোলনের পথ ধরেই ২০২৪ সালের জুলাই-আগস্টে হাজারো ছাত্র-শ্রমিক-জনতার আত্মত্যাগের বিনিময়ে গণঅভ্যুত্থান সফল হয়, অবৈধ সরকার দেশ ছেড়ে পালিয়ে যায় এবং ফ্যাসিবাদের পতন ঘটে। ফ্যাসিবাদ বিরোধী এই গণঅভ্যুত্থানের ভিত্তি স্থাপন ও শক্তিশালী করণের মাধ্যমে বিজয়ী করার লড়াইয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কৌশলী, সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা গণতন্ত্রকামী জনগণের প্রশংসা অর্জন করেছে।

বর্ধিত সভায় নেওয়া সিদ্ধান্তগুলোর মধ্যে আরও রয়েছে, ২০১৫ সালে খালেদা জিয়া ঘোষিত ভিশন ২০৩০ এবং যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দলের সমর্থনে গৃহীত ২০২৩ সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার আলোকে রাষ্ট্র সংস্কার কর্মসূচি বাস্তবায়নে ফ্যাসিবাদ বিরোধী সব দল/সংগঠনের সঙ্গে অব্যাহতভাবে কাজ করা সময়ের দাবি। ঐক্যমত্যে গৃহীত যেসব সংস্কার প্রস্তাব নির্বাচনের আগে বাস্তবায়ন সম্ভব তা অবিলম্বে বাস্তবায়ন এবং যেসব সংস্কারের জন্য আইন কিংবা সংবিধান পরিবর্তন প্রয়োজন তা নির্বাচিত জাতীয় সংসদে অনুমোদনের লক্ষ্যে পেশ করার জন্য সভা প্রস্তাব করছে।

বিএনপির সিদ্ধান্তের মধ্যে আরও রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের জনকল্যাণমূলক সব দৈনন্দিন কর্মকাণ্ডের সাফল্য নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতা করা প্রয়োজন। এই সরকারের প্রধান দায়িত্ব জনগণকে তাদের নির্বাচিত সরকার প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে সর্বাগ্রে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা সব গণতন্ত্রকামী দেশপ্রেমিক নাগরিকের দায়িত্ব। কাজেই এই সভা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচন দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে।

সভায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির অযৌক্তিক ঊর্ধ্বগতির এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমবর্ধমান অবনতিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে দ্রব্যমূল্য জনগণের ক্রয়সীমার মধ্যে রাখা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

বিএনপির পক্ষে থেকে বলা হয়, ফ্যাসিবাদী শাসনের মাধ্যমে দীর্ঘদিন ধরে গুম, খুন, গায়েবি মামলাসহ সীমাহীন গণবিরোধী ও মানবতাবিরোধী অপরাধের মূল অবৈধ সরকার প্রধানসহ তার চিহ্নিত সহযোগীরা কীভাবে নির্বিঘ্নে দেশ থেকে বেরিয়ে গেলেন এবং এখনও অসংখ্য অপরাধী অবাধে বিচরণ করছে তার একটি সুস্পষ্ট ব্যাখ্যা সরকারের কাছে দাবি করা হয়। একইসঙ্গে সভা পতিত ফ্যাসিবাদী সরকার এবং তাদের সহযোগী ১/১১ সরকারের দায়ের করা সব মিথ্যা ও গায়েবি মামলা দ্রুত প্রত্যাহারের জোর দাবি জানানো হয়।

বিএনপিকে জন আকাঙ্ক্ষা পূরণের দায়িত্ব গ্রহণের জন্য সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নিয়ে সভা দলের এবং অঙ্গ দল ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীদের জনবান্ধব কর্মসূচি নিয়ে জনগণের মধ্যে সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে দলীয় নীতি, আদর্শ, কর্মসূচি বাস্তবায়নে অবহেলা এবং দুর্নীতি-অনাচারসহ গণবিরোধী সব কর্মকাণ্ড ও আভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে বিরত থাকার জন্যও সবাইকে কঠোর নির্দেশ দেওয়া হয়।




অস্কারজয়ী জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর রহস্যজনক মৃত্যু

চন্দ্রদ্বীপ ডেস্ক : হলিউডের অস্কারজয়ী অভিনেতা জিন হ্যাকম্যান ও তার স্ত্রী জনপ্রিয় পিয়ানোবাদক বেৎসি আরাকাওয়ার রহস্যজনক মৃত্যু হয়েছে। আর এ খবর প্রকাশ্যে আসতেই তোলপাড় পশ্চিমা বিনোদন অঙ্গন। মৃত্যুকালে হ্যাকম্যানের বয়স ছিল ৯৫ এবং তার স্ত্রীর বয়স ছিল ৬৩।

পুলিশের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরে নিউ মেক্সিকোর নিজ বাড়িতে এই তারকা যুগলের মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় তাদের পোষ্য কুকুরকেও মৃত অবস্থায় পাওয়া যায়।

পুলিশ জানিয়েছে, দুপুর পৌনে দুইটার দিকে ওল্ড সানসেট ট্রেইল এলাকার একটি বাসায় যাওয়া হয়। সেখানে জিন হ্যাকম্যান ও তার স্ত্রী বেটসি আরাকাওয়া এবং একটি কুকুরকে মৃত অবস্থায় পাওয়া যায়।

লিভার প্রতিস্থাপনের পরই মারা গেলেন মার্কিন অভিনেত্রী
হলিউড অভিনেত্রী জেনা রোল্যান্ডসের প্রয়াণ
আগুনে পুড়ে ছাই হলিউড অভিনেত্রীর ৭৭ কোটির বিলাসবহুল বাড়ি
পুলিশ আরও জানিয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি অপরাধ সংগঠিত কোনো ঘটনা নয়।

৯৫ বছর বয়সী হলিউড কিংবদন্তি জিন হ্যাকম্যান ‘দ্য ফ্রেঞ্চ কানেকশন’ (১৯৭১) এবং ‘আনফরগিভেন’ (১৯৯২) এই দুটি সিনেমার জন্য অস্কার পেয়েছিলেন। এছাড়াও তার অভিনীত আরও বেশ কয়েকটি ছবি অস্কার মনোনীত ছিল।

অভিনেতা হ্যাকম্যান ১০০টিরও বেশি চরিত্রে অভিনয় করেছেন, যার মধ্যে ১৯৭০ ও ৮০-এর দশকে সুপারম্যান সিনেমাগুলিতে লেক্স লুথর চরিত্রটি উল্লেখযোগ্য।




গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

চন্দ্রদ্বীপ ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা দেয় সংগঠনটি‌।

কমিটির আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিব পদপ্রাপ্তদের নাম ঘোষণা করেন সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার। অন্যান্য পদপ্রাপ্তদের নাম ঘোষণা করেন সংগঠনটির মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসসির চৌধুরী।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য সচিব মহির আলম, মুখপাত্র আশরেফা খাতুন, ঢাবি গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আব্দুল কাদের, সদস্য সচিব আল আমিন সরকার প্রমুখ।

এদিকে সংগঠনটির দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিতে প্রধান করা হয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসসির চৌধুরীকে। অন্য দুজন হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সংগঠক নাঈমা আবেদীন।

তদন্ত কমিটি আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে এবং জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে বলে জানান আবু বাকের মজুমদার।

সংবাদ সম্মেলনে বাকের মজুমদার বলেন, গতকাল আত্মপ্রকাশ অনুষ্ঠান ঘিরে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে‌। সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। কখনোই আমরা চাই না যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হোক। গতকাল একটা অংশ এসে উত্তেজনার সৃষ্টি করে। আমরা কমিটি ঘোষণার আগেই এই পরিস্থিতি করার চেষ্টা করা হয়।

তিনি বলেন, অনেক ছাত্র সংগঠনের মধ্যে শিক্ষার্থীরা অছাত্র হওয়া সত্ত্বেও কমিটিতে থাকে। আমরা যে জরিপ করেছি সেখানে ছাত্ররা বিভিন্ন মতামত দিয়েছি। তার পরিপ্রেক্ষিতে আমাদের সংগঠনে ২৮ বছরের বেশি বয়সের কেউ থাকবে না। দেশের অন্যান্য ছাত্র সংগঠন রাজনৈতিক লেজুরবৃত্তি করলেও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কখনো লেজুরবৃত্তি করবে না।

আবু বাকের বলেন, সারা দেশের স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা সব প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ কমিটি আমরা করি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গতকাল প্রকাশ করতে পারিনি। আহ্বায়ক কমিটিতে হাজার-হাজার মানুষকে নিয়ে আসা সম্ভব নয়। আহ্বায়ক কমিটির কাজ হচ্ছে কাউন্সিলের মাধ্যমে বিভিন্ন ইউনিটভিত্তিক কমিটি করা। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। কমপক্ষে ৬ মাস সময় লাগবে সারা দেশের কমিটি করতে।

সারা দেশে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে যোগ দেওয়ার জন্য আকাঙ্ক্ষা দেখতে পেয়েছেন উল্লেখ করে তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।

সংগঠনটির সদস্য সচিব জাহিদ আহসান বলেন, কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, কে নর্থ সাউথে পড়ে, কে ব্র্যাকে পড়ে সেটা আমরা দেখব না। জুলাই স্পিরিটকে ধারণ করে দেশের জন্য যারা কাজ করতে চায় আমরা তাদেরকে গুরুত্ব দেব। জুলাইতে যেহেতু আমরা এই বিভাজনটা করিনি, আজকেও আমরা এটার পক্ষে নই।




নির্বাচন কমিশনের নিরাপত্তা বাড়ানো হচ্ছে




পুলিশে বড় রদবদল, একযোগে ৫৩ কর্মকর্তাকে বদলি




যেকোনো প্রয়োজনে জীবন উৎসর্গে প্রস্তুত থাকতে হবে : সেনাপ্রধান




পটুয়াখালী আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে উৎসবমুখর পরিবেশ

পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির ২০২৫-২০২৬ কার্যনির্বাহী কমিটির নির্বাচন ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে আইনজীবী সমিতির ভবনের দ্বিতল কক্ষে ভোটগ্রহণ শুরু হয়, যা বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

এ নির্বাচনে মোট ৯টি পদের জন্য বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট শরীফ মো. সালাহউদ্দিন এবং লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট মো. মুজিবুল হক বিশ্বাস রানা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পদের তালিকা:

  • সভাপতি পদে: অ্যাড. মো. হুমায়ুন কবির (বিএনপি) ও অ্যাড. মো. নাজমুল আহসান (জামায়াত)।
  • সহ-সভাপতি পদে: অ্যাড. মিজানুর রহমান পিকু (বিএনপি) ও অ্যাড. মজিবুর রহমান (জামায়াত)।
  • দুই সহ-সাধারণ সম্পাদক পদে: অ্যাড. ওমর ফারুক (জামায়াত), অ্যাড. আনোয়ার হোসাইন (জামায়াত), অ্যাড. হুমায়ুন কবির (বিএনপি) ও অ্যাড. আশিকুর রহমান তুষার (বিএনপি)।
  • ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে: অ্যাড. আবু সাঈদ খান (জামায়াত) ও অ্যাড. আরিফুর রহমান রিয়াজ (বিএনপি)।
  • দুই সদস্য পদে: অ্যাড. নজরুল ইসলাম পাটোয়ারী (জামায়াত), অ্যাড. মহিউদ্দিন রোমান (বিএনপি) ও অ্যাড. মারিয়াম আহমেদ (বিএনপি)।

নির্বাচন পরিচালনা কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাড. মো. মোহসীন উদ্দীন-২, এবং কমিশনের অপর দুই সদস্য অ্যাড. মো. জাহাঙ্গীর হোসেন ও অ্যাড. আ.ত.ম. বদিউজ্জামান।

৫৪৯ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এ নির্বাচনে। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনী কঠোর নজরদারি চালিয়ে যাচ্ছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা 




ইউপি চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে শোকজ নোটিশ

পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা এবং ১২ জন ইউপি সদস্যকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। কর্মস্থলে অনুপস্থিতি ও দায়িত্বে অবহেলার অভিযোগে জেলা প্রশাসক স্বাক্ষরিত এই নোটিশ পাঠানো হয়, যা বুধবার সকালে ইউনিয়ন পরিষদে পৌঁছায়। ১০ কার্যদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

জানা গেছে, জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন গত সোমবার সকাল ১১টায় আকস্মিকভাবে ইউনিয়ন পরিষদ পরিদর্শনে যান। এ সময় চেয়ারম্যান মশিউর রহমান ঝন্টু, প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন এবং ১২ জন ইউপি সদস্যকে পাওয়া যায়নি। পরিষদে অনুপস্থিত থাকার কারণেই তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মশিউর রহমান ঝন্টু জানান, ‘পরিদর্শনের সময় আমি পরিষদে উপস্থিত ছিলাম এবং ইউপি সদস্যরাও ছিলেন, তবে তাঁরা সামনে আসেননি। নোটিশের জবাব যথাযথভাবে দেব।’ তবে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন জানান, ‘পরিষদের সার্বিক অবস্থা পরিদর্শনে গিয়ে চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের পাওয়া যায়নি। জনগণের সেবা নিশ্চিত করতে দায়িত্ব পালনে অবহেলা করলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।’

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম