পুরোনো সংবিধান ও শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ গঠন সম্ভব নয়’




ভোলায় চুরির অভিযোগে যুবকের ওপর নৃশংস হামলা

ভোলার চরফ্যাশনের নজরুলনগর ইউনিয়নে চুরির অভিযোগে এক যুবকের দুই চোখ তুলে ফেলা, হাত-পা ভেঙে ও আঙুল কেটে ফেলার মতো বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে।

ভুক্তভোগীর নাম শাহাজাহান মিন্টিজ (৪০)। তিনি নজরুলনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। রবিবার (৩ মার্চ) চর আরকলমী গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রামপুলিশ সোহরাব হোসেন তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রিয়াজ উদ্দিন জানান, “শাহাজাহানের হাতের বুড়ো আঙুল কেটে ফেলা হয়েছে, হাত-পা ভেঙে দেওয়া হয়েছে এবং দুই চোখ উপড়ে ফেলা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।”

এ বিষয়ে দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভূঁইয়া বলেন, “শাহাজাহান একজন পেশাদার চোর। গ্রামবাসী অতিষ্ঠ হয়ে তার ওপর হামলা চালিয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

শাহাজাহানের স্ত্রী ফাতেমা বেগম অভিযোগ করেন, সন্দেহের ভিত্তিতে অধ্যক্ষ মাওলানা লোকমান হোসেনের ছেলে মো. সাকিব ও তার দলবল তার স্বামীকে তুলে নিয়ে নির্মমভাবে নির্যাতন চালিয়েছে।

অন্যদিকে, স্থানীয়রা দাবি করেন, শাহাজাহানের পরিবার দীর্ঘদিন ধরে চুরি-ডাকাতির সঙ্গে জড়িত। তার বাবা ছিডু ছিলেন পেশাদার চোর। শাহাজাহান নিজেও দক্ষিণ ভোলাজুড়ে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের নেতৃত্ব দিয়ে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটে। রবিবার সকালে শাহাজাহানকে চর আরকলমী গ্রামে দেখে ধাওয়া করে ধরে ফেলে গ্রামবাসী। পরে বারেক ফরাজির বাড়ির পুকুরপাড়ে নিয়ে নির্মম নির্যাতন চালানো হয়

অধ্যক্ষ লোকমান হোসেনের ছেলে সাকিব অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই। স্থানীয়রা গণপিটুনি দিয়ে তার চোখ তুলে ফেলেছে।”

পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি। তবে অভিযোগ পেলে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

এদিকে, মানবাধিকার সংগঠনগুলো এমন নৃশংস হামলার সুষ্ঠু তদন্ত ও আইনি ব্যবস্থার দাবি জানিয়েছে


মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




উজিরপুর উপজেলা কৃষকদলের সম্পাদক স্বপন মল্লিক বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের উজিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন মল্লিককে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৩ মার্চ) দিবাগত রাতে জাতীয়তাবাদী কৃষকদলের দফতর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, স্বপন মল্লিককে কৃষকদলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে

কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল সোমবার এই সিদ্ধান্ত অনুমোদন করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংগঠনবিরোধী কোন কর্মকাণ্ডে স্বপন মল্লিক জড়িত ছিলেন, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ না থাকলেও, কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, “দলীয় শৃঙ্খলা রক্ষা ও সংগঠনকে সঠিক পথে পরিচালনার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বরিশাল বিভাগে কৃষকদলের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হচ্ছে এবং দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।


মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বরিশালে স্বেচ্ছাসেবক দল নেতার বসতঘরে অগ্নিসংযোগ

বরিশাল নগরীর ৩ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক সুরুজ গাজীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায়, বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা শাহীন হাওলাদারের বসতঘরে আগুন দিয়েছে

সোমবার (৩ মার্চ) দিবাগত রাতে নগরীর কাউনিয়া এলাকার শাহীন হাওলাদারের বাসায় বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার রিয়াজ হোসেন বলেন, “হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। আগুন দেওয়াও একটি অপরাধ। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

রবিবার রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা সুরুজ গাজীকে কুপিয়ে হত্যা করা হয়। অভিযোগে বলা হয়েছে, স্বেচ্ছাসেবক দল নেতা শাহীন হাওলাদার ওরফে সোনা শাহীন এবং তার সহযোগীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

নিহতের ময়নাতদন্ত শেষে সোমবার বিকেলে জানাজা শেষে তাকে গ্রামের বাড়িতে দাফন করা হয়। এ ঘটনায় শাহীন হাওলাদারসহ সাতজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

রবিবার রাতেই প্রথম দফায় বিক্ষুব্ধ জনতা শাহীন হাওলাদারের বসতঘরে আগুন ধরিয়ে দেয়, তবে সে সময় বড় ধরনের ক্ষতি হয়নি। এরপর সোমবার রাতে দ্বিতীয় দফায় আবারও তার ঘরে অগ্নিসংযোগ করা হয়

স্থানীয়দের অভিযোগ, এলাকায় রাজনৈতিক দ্বন্দ্বের জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দোষীদের দ্রুত গ্রেপ্তার ও নিরাপত্তা জোরদার করার আশ্বাস দিয়েছে


মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




প্রাথমিকে ৬৫৩১ শিক্ষককে ১২ মার্চের মধ্যে যোগদানের নির্দেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশ পাওয়া ছয় হাজার ৫৩১ জনের নিয়োগপত্র জারি, যোগদান ও পদায়নের বিষয়ে প্রশাসনিক অনুমোদন দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (৩ মার্চ) আপিল বিভাগের রায়ের পরপরই এক আদেশে অধিদপ্তরকে এই নির্দেশ দেয় মন্ত্রণালয়। মঙ্গলবার (৩ মার্চ) নিয়োগপত্র জারি এবং ১২ মার্চ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে তাদের যোগদানের ব্যবস্থা করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে সোমবার সকালে সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ এই প্রার্থীদের নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে হাইকোর্টের রায় স্থগিত করেন আপিল বিভাগ।




নতুন মেসিকে’ নিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করল আর্জেন্টিনা

চন্দ্রদ্বীপ ডেস্ক : বিশ্বকাপ বাছাইয়ে আগামী দুই ম্যাচের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। ৩৩ সদস্যের এই দলটিতে তরুণদের প্রাধান্য দেওয়া হয়েছে। চলতি মাসেই ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দুটি খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা।

জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ক্লদিও এচেভেরি। বয়স ভিত্তিক দলে দুর্দান্ত পারফর্ম করে সাম্প্রতিক সময়ে আলোচনায় এই তরুণ ফুটবলার। সর্বশেষ অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপেও নিজেকে প্রমাণ করেছেন ‘নতুন মেসি’ খ্যাত এই ফুটবলার।

এচেভরি ছাড়াও আরো বেশ কয়েকজন তরুণ আছেন এই দলে। সিরি ‘আ’ ক্লাব বোলোনিয়ার হয়ে খেলা সান্তিয়াগো কাস্ত্রো ও বেঞ্জামিন দমিনগেজ জায়গা করে নিয়েছেন প্রাথমিক দলে। এ ছাড়া ইতালিয়ান ক্লাব কোমোতে খেলা মাক্সিমো পেরোনেও আছেন স্কোয়াডে।




সম্ভবত ডিসেম্বরের মধ্যে নির্বাচন, ইইউ প্রতিনিধিকে ড. ইউনূস

চন্দ্রদ্বীপ ডেস্ক : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং সম্ভবত এই বছরের ডিসেম্বরের মধ্যে ভোট অনুষ্ঠিত হবে।

সোমবার (৩ মার্চ) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সমতা, প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার হাজদা লাহবিব তার সঙ্গে দেখা করতে গেলে আলাপের এক পর্যায়ে এ কথা বলেন প্রধান উপদেষ্টা।

সাক্ষাৎকালে ইইউর কমিশনার হাজদা লাহবিব বলেন, ইইউ এ বছর বাংলাদেশে রোহিঙ্গা সংকট মোকাবিলা ও মিয়ানমারের পশ্চিম রাখাইন রাজ্যে সংঘাতে আটকে পড়া মানুষের সহায়তায় ৬৮ মিলিয়ন ইউরো সহায়তা দেবে।




অবশেষে এমপিওভুক্ত হচ্ছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা

চন্দ্রদ্বীপ ডেস্ক দীর্ঘ ৪০ বছর পর ভাগ্য খুলতে যাচ্ছে দেশের ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের। প্রথমবারের মতো নিবন্ধিত ১ হাজার ৫১৯টি ইবতেদায়ী মাদ্রাসা এবং সেখানে কর্মরত শিক্ষকদের এমপিওভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। সবকিছু ঠিক থাকলে আগামী মে মাস থেকে এমপিওভুক্ত শিক্ষকরা বেতন-ভাতা পেতে পারেন। এসব শিক্ষকের এমপিও দিতে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট থেকে ১৬ কোটি টাকা বরাদ্দ দেওয়ার প্রস্তাবনা প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, স্বাধীনতার পর প্রথমবারের মতো ইবতেদায়ী মাদ্রাসাকে এমপিওভুক্ত করতে যাচ্ছে সরকার। এর আগে কয়েক দফা উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। এবার পরিবর্তিত পরিস্থিতিতে নতুন সচিবের নেতৃত্বে শিক্ষকদের দুঃখ মোচনের উদ্যোগ নেওয়া হচ্ছে।




রাঙ্গাবালীতে বন্য মহিষের মাংসসহ যুবক আটক

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বন্য মহিষের মাংস ও চামড়াসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (৩ মার্চ) দুপুরে চরমোন্তাজ ইউনিয়নের চরআন্ডা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক যুবকের নাম ইসরাফিল সিকদার। তিনি চরআন্ডা গ্রামের আলী আহমেদ সিকদারের ছেলে। দীর্ঘদিন ধরে সংরক্ষিত বনাঞ্চল সোনারচর থেকে বন্য মহিষসহ বিভিন্ন প্রাণী শিকার ও পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইসরাফিলকে তার বাড়ি থেকে হাতেনাতে আটক করা হয়। এসময় তার কাছ থেকে বিপুল পরিমাণ বন্য মহিষের মাংস ও চামড়া উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, চরআন্ডা ও সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র বন্যপ্রাণী শিকার ও পাচারের সাথে জড়িত। তবে স্পষ্ট প্রমাণের অভাবে এতদিন কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারৎ হোসেন জানান, “দীর্ঘদিন ধরে সোনারচর থেকে বন্য মহিষ পাচারের অভিযোগ পাচ্ছিলাম। সম্প্রতি অন্তত পাঁচ থেকে ছয়টি বন্য মহিষ চোরাচালান হয়েছে বলে তথ্য রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইসরাফিলকে আটক করা হয়েছে।”

তিনি আরও জানান, “আটকের সময় তার কাছ থেকে বন্য মহিষের মাংস ও চামড়া পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে সংরক্ষিত বনে অবৈধ প্রবেশ ও বন্যপ্রাণী নিধনের অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

বন বিভাগ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, সংরক্ষিত বনের প্রাণী রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সচেতন মহলও বনাঞ্চল রক্ষায় সরকারি নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছে।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



এডিপির ব্যয় কমলো ৪৯ হাজার কোটি টাকা