বিএনপির নামে চাঁদাবাজি করলে পুলিশে দিন: ইঞ্জি. সোবাহান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী, দলে চাঁদাবাজ ও দখলদারদের কোনো জায়গা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-১ আসনের সাবেক প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে গৌরনদীর টরকী বন্দর ভিক্টোরী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিএনপির নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি বা দখলদারি করলে তাকে ধরে পুলিশে দিন। প্রয়োজনে আমাকে ফোন করুন।”
ডেনমার্ক প্রবাসী বিএনপি নেতা মনিরুজ্জামান স্বপনের আয়োজনে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে দুই সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন মনিরুজ্জামান স্বপন। এছাড়া উপস্থিত ছিলেন::
- গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া
- উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল আউয়াল লোকমান
- গৌরনদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শাহে আলম ফকির
- সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার সাদাত তোতা
- বিএনপি নেতা অ্যাডভোকেট নজরুল ইসলাম
- উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল মালেক আকন
- জেলা ছাত্রদল নেতা এসএম হীরা
ইফতারের পূর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দেশ-জাতির মঙ্গল কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম









