কলাপাড়ায় রাতে আগুন, পুড়ল বিএনপি অফিসসহ ৫ দোকান

পটুয়াখালীর কলাপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ইউনিয়ন বিএনপি কার্যালয়সহ পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। গভীর রাতে যখন সবাই ঘুমে, তখন হঠাৎ করেই আগুনের লেলিহান শিখা দেখা দেয় বাজারের এক প্রান্তে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য মতে, আগুনের সূত্রপাত ঘটে ইউনিয়ন বিএনপির কার্যালয় থেকে। সেখান থেকে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। আগুনে দুটি মুদি দোকান, একটি রেস্টুরেন্ট, একটি কীটনাশক বিক্রির দোকান এবং কার্যালয়টি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়। পলকেই ছড়িয়ে পড়া আগুনে দোকানের ভেতরে থাকা মালামাল, আসবাবপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র কিছুই আর রক্ষা করা সম্ভব হয়নি।

দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কলাপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে যুক্ত হয়। টানা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। স্থানীয়দের সহায়তায় দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুনের ভয়াবহতা আরও ছড়িয়ে পড়তে পারেনি।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও এলাকাবাসীদের দাবি, এই অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে। একজন ব্যবসায়ী বলেন, “আমার সব পুঁজি ছিল দোকানে। একরাতেই সব শেষ হয়ে গেল। নতুন করে কীভাবে শুরু করব জানি না।”

ঘটনার পর পুরো বাজারজুড়ে আতঙ্ক ও হতাশা বিরাজ করছে। আগুনের কারণ এখনো নিশ্চিত নয়, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূচনা হতে পারে।

কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ইলিয়াস হোসেন বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আগুন কীভাবে লেগেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। রিপোর্ট আসলেই বিস্তারিত জানা যাবে।”

এ ঘটনায় ব্যবসায়ী সমাজ ও রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। দ্রুত ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছে স্থানীয়রা।

##########
মো: আল-আমিন




রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষে স্পষ্ট হবে সরকার কতটুকু সংস্কার বাস্তবায়ন করতে পারবে : প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিকদলগুলোর সংলাপ শেষ হওয়ার পরই স্পষ্ট হবে অন্তর্বর্তী সরকার কতটুকু সংস্কার বাস্তবায়ন করতে পারবে।বাসস

আজ মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, ‘রাজনৈতিকদলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশন বিশদ সংলাপ করছে। এই সংলাপ শেষ হলে রাজনৈতিকদলগুলো একটা ঐকমত্যে পৌঁছাবে, তখন স্পষ্ট হবে কতটা সংস্কার আমরা করব এবং কতটা সংস্কার পরবর্তী সরকার করবে।’

প্রেস সচিব মনে করেন সংস্কার কর্মসূচি বাস্তবায়নের বিষয়টি নির্ভর করছে রাজনৈতিকদলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের সংলাপের ওপর।

প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।




যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের প্রত্যাখ্যান




যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ পর্যায়ের প্রতিনিধিদলের ঢাকা সফর




সমস্যা ও চ্যালেঞ্জের মোকাবিলা কীভাবে ঠিক করবে বাংলাদেশি জনগণ: যুক্তরাষ্ট্র




ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোডম্যাপ অনুযায়ী মে মাসের মাঝামাঝি পর্যায়ে নির্বাচন কমিশন গঠন করা হবে। তবে নির্বাচন কমিশন কতদিনের মধ্যে তফসিল ঘোষণা করবে তা রোডম্যাপে উল্লেখ নেই। বাসস

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই রোডম্যাপ এর কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন মনে করে, ডাকসু প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষার্থীদেরও ডাকসু নির্বাচনের ব্যাপারে যথেষ্ট আগ্রহ আছে। সে কারণেই বর্তমান প্রশাসন ডাকসু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আন্তরিকতার সঙ্গে কাজ করছে। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য ডাকসু নির্বাচন সম্পাদনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ২০২৪ সালের ডিসেম্বর থেকে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলাপ-আলোচনা করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও সুচারুভাবে আয়োজনের জন্য গৃহীত পদক্ষেপ এবং অগ্রগতি সংবলিত রোডম্যাপ প্রকাশ করা হলো।

গণমাধ্যমে পাঠানো রোডম্যাপে উল্লেখ করা হয়, ডাকসু নিয়ে অংশীজনদের আলোচনা শুরু হয় গত বছরের ডিসেম্বরে।

একই মাসে ডাকসু সংশোধিত গঠনতন্ত্র চূড়ান্ত করে তা ছাত্রসংগঠনগুলোর কাছে পাঠানো হয়। এর আগে এ বিষয়ে ছয়টি সভা করা হয়। এই গঠনতন্ত্র এখন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে অনুমোদন হওয়ার অপেক্ষায় আছে।

রোডম্যাপে উল্লেখ করা হয়, গত জানুয়ারি মাসে ‘ডাকসু ইলেকশন কোড অব কনডাক্ট রিভিউ কমিটি’ করা হয়। তারা সাতটি সভা করে। এটিও চূড়ান্ত হওয়ার পর এখন তা সিন্ডিকেটে অনুমোদনের অপেক্ষায় আছে।

রোডম্যাপ অনুযায়ী, মে মাসের প্রথমার্ধে নির্বাচন কমিশন গঠন করা হবে। একই সঙ্গে প্রধান রিটার্নিং কর্মকর্তাসহ অন্যান্য রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা হবে। একই মাসের মাঝামাঝি সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় ভোটার তালিকা প্রস্তুত করবে নির্বাচন কমিশন। এরপর নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে।




বিল গেটস ও মেলিন্ডার  বিবাহবিচ্ছেদ 

চন্দ্রদ্বীপ ডেস্ক:  মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস ২০২১ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন,  তিনি বলেছেন তাঁদের এই বিচ্ছেদকে ‘প্রয়োজনীয়’ ছিল ।

সাবেক ধনকুবের ব্যবসায়ী স্বামী বিল গেটসের একটি মন্তব্যের কয়েক সপ্তাহ পর মেলিন্ডা ফেঞ্চ এই প্রথম মুখ খুললেন। ওই মন্তব্যে বিল গেটস তাঁদের এই বিচ্ছেদকে তাঁর জীবনের সবচেয়ে বড় অনুতাপের বিষয় বলে মন্তব্য করেছিলেন।

দ্য টাইমসের সঙ্গে এক সাক্ষাৎকারে মেলিন্ডা গেটস এ কথা করেন। ওই সাক্ষাৎকার গত রোববার প্রকাশিত হয়। সেখানে বিল গেটসের মন্তব্য সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা এমন কিছু, যা ‘প্রয়োজনীয়’ ছিল।

অবশ্য মেলিন্ডা মানবহিতৈষী তাঁর সাবেক স্বামী বিল গেটসের মন্তব্য সম্পর্কে স্পষ্টভাবে কিছু বলেননি। তবে তিনি যোগ করেন, ‘আমি আসলে জানি না, তিনি ওই বক্তব্য দিয়ে ঠিক কী বোঝাতে চেয়েছেন। সুতরাং তাঁর বক্তব্য নিয়ে আমি কোনো মন্তব্য করছি না।’

মেলিন্ডা ফ্রেঞ্চ বলেন, ‘তাঁর নিজের জীবন আছে, আমার নিজের জীবন আছে। আমি এখন অনেক সুখী।’

মেলিন্ডা গেটস আরও বলেন, এই বিচ্ছেদ তাঁর ওপর আবেগপূর্ণ গভীর প্রভাব ফেলেছিল। তাঁদের আলাদা থাকা অবস্থায় তিনি ‘প্যানিক অ্যাটাক’–এর শিকারও হয়েছেন।

মেলিন্ডা বলেন, ২০১৪ সালে বিল গেটসের সঙ্গে এক মধ্যাহ্নভোজের সময় তিনি প্রথম ‘প্যানিক অ্যাটাক’ অনুভব করেন। তার পর থেকেই তিনি থেরাপিস্টের কাছে যাওয়া শুরু করেন। তখনো তাঁরা স্বামী–স্ত্রী হিসেবে একসঙ্গে ছিলেন।

শুরুর দিকে মেলিন্ডা থেরাপি নিয়ে সন্দিহান থাকলেও পরে এর উপকারিতা বুঝতে পারেন। তিনি বলেন, ‘এর অর্থ এই নয় যে আমি ভেঙে পড়েছি। এর অর্থ, আমি কঠিন বিষয়ের মধ্য দিয়ে গেছি, যেগুলো নিয়ে আমাকে বোঝাপড়া করতে হয়েছে।’

গত ফেব্রুয়ারিতে এনবিসির ‘টুডে’ অনুষ্ঠানে নিজের নতুন বই ‘সোর্স কোর্ড’ নিয়ে কথা বলতে গেলে বিল গেটসকে প্রশ্ন করা হয়েছিল, কেন তিনি এই বিবাহবিচ্ছেদকে নিজের ‘সবচেয়ে বড় অনুশোচনা’ বলে মনে করছেন।

জবাবে বিল বলেছিলেন, ‘বিবাহবিচ্ছেদটা ভালো কিছু ছিল না। কিন্তু আমাদের তিনটি সন্তান, আমরা একসঙ্গে যেসব কাজ করতে পেরেছি—এমনকি আমি যদি জানতাম যে এই সংসার চিরস্থায়ী হবে না, তবু আমি আবারও সেটাই করব।’

বিল গেটস ও মেলিন্ডা গেটস ২০২১ সালে ২৭ বছরের বিবাহিত জীবনের ইতি টানেন। তাঁদের তিন সন্তান রয়েছে—ফিবি গেটস (২২), ররি গেটস (২৫) ও জেনিফার গেটস নাসার (২৮)।




গুলশানে ফ্ল্যাট মামলার আসামি টিউলিপসহ ৩




শেখ হাসিনা ও  সজীব ওয়াজেদ জয়সহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি




বরিশালে বৈশাখের প্রথম দিনে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, স্বস্তি ফিরলো জনজীবনে

বৈশাখের প্রথম দিনে দীর্ঘ অপেক্ষার পর অবশেষে গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বরিশালের মানুষ। রোদের খরতাপ আর ধুলা-ধোঁয়ার ক্লান্তিকর পরিস্থিতির পর সোমবার (১৪ এপ্রিল) দুপুরে থেকে শুরু হয় এই হালকা বৃষ্টি।

বরিশাল আবহাওয়া অফিস জানায়, আজ দুপুর ২ টার দিকে নগরীর বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি রেকর্ড করা হয়। বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা কিছুটা কমে আসে এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যাওয়ায় আবহাওয়া অনেকটাই মনোরম হয়ে ওঠে।

বরিশাল আবহাওয়াবিদ মো. জাহিদ হাসান বলেন, বৈশাখের শুরুতেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি বরিশালের জন্য ইতিবাচক একটি ইঙ্গিত। মৌসুমি বায়ুর প্রভাবে এমন বৃষ্টি হচ্ছে এবং আগামী ১-২ দিন মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বৃষ্টিতে নববর্ষ উদযাপনে কোনো বড় বাধা না এলেও অনেকেই সামাজিক মাধ্যমে লিখেছেন, এই বৃষ্টি যেন প্রকৃতির নববর্ষের উপহার।

বৈশাখের দাবদাহের শুরুতেই এই বৃষ্টিপাত বরিশালের কৃষকসহ সর্বসাধারণের জন্য আশীর্বাদ হিসেবে বিবেচিত হচ্ছে।