গৌরনদীতে হোটেল মালিককে ভ্রাম্যমান আদালতের জরিমানা

নোংরা পরিবেশে খাবার পরিবেশন এবং বাসি খাবার পুনরায় বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হোটেল মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে গৌরনদী উপজেলার কটকস্থল এলাকায় এলাহী হাইওয়ে রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হলে হোটেলে নোংরা পরিবেশে খাবার পরিবেশন এবং বাসি খাবার ডিপ ফ্রিজে রেখে পুনরায় বিক্রির সত্যতা পাওয়া যায়। ফলে হোটেল মালিক রাশেদ আকনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং সতর্ক করা হয়।
রিফাত আরা মৌরি বলেন, “জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।” অভিযানে গৌরনদী মডেল থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫








