বরিশাল মহানগর আ. লীগের সভাপতির অপসারণ দাবি ও কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

বরিশাল  অফিস :: বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. একেএম জাহাঙ্গীর হোসাইনের দলীয় শৃংখলা পরিপন্থি বক্তব্যের প্রতিবাদে জাহাঙ্গীরকে দল থেকে অপসারন সহ নবনির্বাচিত মেয়র আবুল খায়ের খোকন সেরনিয়াবাতকে মহানগর আওয়ামী লীগে দায়ীত্ব দেওয়ার দাবীতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে মহানগর আওয়ামী লীগের একাংশ পাণি সম্পদ প্রতিমন্ত্রী ও সংসদ নির্বাচনের নৌকার প্রার্থী জাহিদ ফারুক শামীম ও সিটি মেয়র খোকন সেরনিয়াবাতের অনুসারি নেতৃবৃন্দ।

আজ শনিবার (২ই) ডিসেম্বর বেলা ১১ টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত¡রে সমাবেশের আয়োজন করে মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতারা। গত ২৮ নভেম্বর বুধবার বরিশাল মহানগর আওয়ামী লীগের আয়োজনে নগরীর সোহেল চত্বরে শান্তি ও উন্নয়ন সমাবেশে বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. একেএম জাহাঙ্গীর হোসাইনের বক্তব্য নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয় । এরই প্রতিবাদে মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীরের অপসারণ দাবি ও মহানগর আওয়ামী লীগের কমিটি বাতিল করে পুনরায় নতুন কমিটি গঠনের দাবি জানান নেতাকর্মীরা।

সমাবেশে মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাডভোকেট আফজালুল করিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এ্যাড. আনিস উদ্দিন শহীদ, এ্যাড, লস্কর নুরুল হক,মহানগর যুবলীগের আহবায়ক নিজামুল ইসলাম নিজাম,মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন সহ অনান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের উন্নয়ন সমাবেশে সভাপতি একেএম জাহাঙ্গীর সিটি নির্বাচনকে প্রশ্নবৃদ্ধ করেছেন। তিনি যে কথা বলেছেন তা সংগঠনের গুরুত্বপূর্ণ পদে থেকে এমন কথা বলা সংগঠন বিরোধী। তাই তাকে মহানগর আওয়ামী লীগ থেকে অপসারনের দাবি জানান।

এর পূর্বে মহানগর অওয়ামী লীগের সহ সভাপতি আফজালুল করীম গনমাধ্যম কর্মীদেরকে বলেন,মহানগর আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ একজন দামি ব্যাক্তি হয়ে আওয়ামী লীগ মোননিত প্রার্থীর বিরুদ্ধে ডামি প্রার্থী হতে পারেন না। গত সিটি নির্বাচনে মহানগর ছাত্রলীগ নৌকার বিপক্ষে অবস্থান নিয়ে কাজ করেছে এবং তারা নির্বাচনে কোন কাজ করে নাই।মহানগর সভাপতি নৌকার মনোনিয়ন নিয়ে জেলা পরিষদ চেয়ারম্যান হয়ে তিনি নৌকার বিপক্ষে অবস্থান নিয়েছে।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম মনোনয়ন দিয়েছে তার বিরুদ্ধে মহানগর সভাপতি সরাসরি তার বিরুদ্ধে নেমেছে। তাই জাতীয় নির্বাচনে পূর্বে অভিলম্বে মহানগর আওয়ামী লীগ কমিটি ভেঙ্গে দেওয়া হোক যা আমরা সিটি নির্বাচনের সময় দাবি করেছি। মহানগর আওয়ামী লীগ কমিটি বহাল থাকে তাহলে তাহলে দ্বাদশ নির্বাচন অনেক ঝুকিতে থাকবে আমরা আমরা চাচ্ছি এই আসন ঝুক মুক্ত রাখতে হলে অভিলম্বে মহানগর কমিটি ভেঙ্গে দেওয়া হোক।

প্রতিবাদ সমাবেশ শেষে নগরীতে এক বিক্ষোভ মিছিল বেড় করে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার এলাকায় এসে শেষ করে।




ভোলায় বিলুপ্ত প্রজাতির দুই ভোঁদড় খালে অবমুক্ত

বরিশাল অফিস:: ভোলার চরফ্যাশনে বিলুপ্ত প্রজাতির দুইটি ভোঁদড় (উদ্‌বিড়াল) উদ্ধারের পর খালে অবমুক্ত করেছে বন বিভাগ। শুক্রবার দুপুরে উপজেলার সুন্দরী খালে ভোঁদড় দুইটি অবমুক্ত করা হয়। এগুলোর গায়ের রঙ ধূসর। ওজন প্রায় আট কেজি।

জানা যায়, চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের একটি বসতবাড়ির পুকুরে ভোঁদড় দুইটি গত কয়েকদিন ধরে ভাসতে দেখেন স্থানীয়রা। এগুলো মানুষ দেখলে ডুব দিয়ে পানির নিচে চলে যায়। বিষয়টি নিয়ে বাড়ির মালিকের কৌতূহল সৃষ্টি হলে পুকুরে জাল পাতা হয়। ঐ জালে ধরা পড়ে ভোঁদড় দুইটি। পরে খাঁচায় বন্দি রেখে চরফ্যাশন বন বিভাগকে খবর দিলে তারা এসে এগুলো উদ্ধার করে নিয়ে যায়।

এ বিষয়ে চরফ্যাশন বন বিভাগের বিট কর্মকর্তা মো. আবুল কাশেম বলেন, বিলুপ্ত প্রজাতির দুইটি ভোঁদড় উদ্ধার করে চরফ্যাশন রেঞ্জের পূর্ব পাশের সুন্দরী খালে অবমুক্ত করা হয়েছে। এসব ভোঁদড় বা উদ্‌বিড়াল এখন আর সচরাচর দেখা যায় না। এরা সাধারণত কম পানি যেমন- ছোট নদী ও পুকুর জলাশয়ে খাবারের সন্ধানে ঘুরে বেড়ায়। খাবারের সন্ধানেই এই ভোঁদড় দুইটি লোকালয়ে চলে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

চন্দ্রদীপ নিউজ/এসএলটি




বরিশালে আ. লীগ প্রার্থীদের পাশাপাশি আলোচনায় দলের স্বতন্ত্ররা

বরিশাল অফিস:: বরিশাল জেলার ছয় আসনের পাঁচটিতেই স্বতন্ত্র প্রার্থীরা এরইমধ্যে আলোচনার কেন্দ্রে। অনেক আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীদের চেয়েও বেশি আলোচনায় দলের স্বতন্ত্র প্রার্থীরা। দাবি করা হচ্ছে, আওয়ামী লীগের পদে থাকা নেতাকর্মী যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, তারা ডামি প্রার্থী। তবে ডামি হোন বা স্বতন্ত্রই হোন, ওই প্রার্থীরা এ পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে অটল থাকার মনোভাব প্রকাশ করে যাচ্ছেন।

বরিশালের ছয় আসনের মধ্যে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে শুধু জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হাসানাত আব্দুল্লাহ একাই আওয়ামী লীগের প্রার্থী। এ আসনে বাকি তিন প্রার্থীর মধ্যে একজন জাতীয় পার্টির, একজন জাকের পার্টির, আর বাকিজন এনপিপির প্রার্থী। দক্ষিণাঞ্চলের আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজনৈতিক অভিভাবক খ্যাতি পাওয়া এ প্রার্থীর আসনে আওয়ামী লীগ বিদ্রোহী কিংবা দলের স্বতন্ত্র কোনো প্রার্থী নেই। এমনকি আওয়ামী লীগের হয়ে আবুল হাসানাত আব্দুল্লাহর সঙ্গে আর কেউ মনোনয়নও প্রত্যাশা করেননি।

স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলছেন, দলীয় প্রধানের ফুফাতো ভাই আবুল হাসানাত আব্দুল্লাহর অবস্থান এ অঞ্চলে এমন যে, তাকে সবাই সম্মান করেন। তিনিও সবাইকে ভালোবাসেন এবং গোটা জেলাসহ দক্ষিণাঞ্চলের আওয়ামী লীগ নেতাকর্মীদের আগলে রাখেন। তাই তাকে সবার ঊর্ধ্বে রাখেন সবাই। তবে এমন চিত্রের দেখা মেলেনি এ জেলার বাকি ৫ আসনে। বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন আবুল হাসানাত আব্দুল্লাহর আস্থাভাজন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।

এ আসনে দ্বিতীয় সর্বোচ্চ ১২ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে রয়েছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় পার্টির উপদেষ্টা পরিষদের সদস্য ইকবাল হোসেন তাপস, কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাস। আর দলীয় মনোনয়ন বঞ্চিত ও আওয়ামী লীগেরই সাবেক সংসদ সদস্য (নবম জাতীয় সংসদ) মো. মনিরুল ইসলাম এবং শেরে বাংলা এ কে ফজলুল হকের দৌহিত্র ও বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য এ কে ফাইয়াজুল হকও রিটার্নিং কর্মকর্তার কাছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।

একইভাবে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে নৌকার প্রার্থী সরদার মো. খালেদ হোসেনের পাশাপাশি দলীয় মনোনয়নবঞ্চিত মুলাদীর ড. মোহাম্মদ আমিনুর হক ও বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আতিকুর রহমান রিটার্নিং কর্মকর্তার কাছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ছাড়া বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে নৌকার প্রার্থী শাম্মী আহমেদের পাশাপাশি আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত একাদশ জাতীয় সংসদের সদস্য পঙ্কজ নাথও রিটার্নিং কর্মকর্তার কাছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।

বরিশাল-৫ (সদর) আসনে নৌকার প্রার্থী ও বর্তমান সাংসদ জাহিদ ফারুকের পাশাপাশি মনোনয়ন বঞ্চিত বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও মো. সালাহ উদ্দিন রিপন রিটার্নিং কর্মকর্তার কাছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে সাদিক আব্দুল্লাহর মনোনয়ন ফরম উত্তোলন ও জমার সময় উপস্থিত ছিলেন একই আসনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত বীর মুক্তিযোদ্ধা মাহাবুব উদ্দিন-বীর বিক্রম, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু, সদস্য এস এম জাকির হোসেন। অনেকেই বলছেন, মনোনয়নবঞ্চিতদের এ অবস্থানের কারণেই স্পষ্ট হয়েছে দলীয় প্রার্থীর বিরুদ্ধে জোটবদ্ধ হয়ে সাদিক আব্দুল্লাহকে সমর্থন দেওয়ার বিষয়টি।

এদিকে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে নৌকার প্রার্থী আবদুল হাফিজ মল্লিকের পাশাপাশি মনোনয়নবঞ্চিত বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক রাজিব আহম্মেদ তালুকদার, সাবেক ছাত্রলীগ নেতা ও জেলা পরিষদের প্রশাসক খান আলতাফ হোসেনও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।

স্বতন্ত্রদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনার সৃষ্টি করেছেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক বরিশাল-৪ আসনের বর্তমান সংসদ সদস্য পঙ্কজ নাথ, সদ্য অব্যাহতি দেওয়া বাকেরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শামসুল আলম।

তাদের প্রার্থী হওয়া নিয়ে স্থানীয় আওয়ামী লীগের মধ্যে মতপার্থক্য দেখা দিলেও জেলা-উপজেলা আওয়ামী লীগের নেতারা বলছেন, নেত্রীর নির্দেশে নৌকার প্রার্থীর বাইরে স্থানীয় আওয়ামী লীগের নেতাদের কাজ করার কোনো সুযোগ নেই। যদিও সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের বড় একটি অংশ সমর্থন দিয়ে যাচ্ছে। এসব কারণেই নৌকার প্রার্থীদের নির্বাচনী মাঠ যেমন মসৃণ হচ্ছে না, তেমনি শেষ পর্যন্ত মাঠে সবাই থাকলে লড়াইটা আওয়ামী লীগের মধ্যেই বেশি হবে।

চন্দ্রদীপ নিউজ/এসএলটি

 




বরিশালে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

বরিশাল অফিস :: ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার জয়শ্রী বন্দরের বটতলা নামকস্থানে মোটরসাইকেলের ধাক্কায় জাহানারা বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।

শনিবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান জানিয়েছেন, শুক্রবার দিবাগত সন্ধ্যা রাতে সাতটার দিকের এ দুর্ঘটনায় নিহত জাহানারা বেগম উপজেলার জল্লা ইউনিয়নের বাহেরঘাট গ্রামের সেকান্দর আলী হাওলাদারের স্ত্রী।

তিনি শিকারপুর ইউনিয়নের পশ্চিম জয়শ্রী গ্রামের তার মেয়ে বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন।

এ সময় মহাসড়ককের জয়শ্রী বটতলা নামকস্থানে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় সে গুরুত্বর আহত হয়। মুমূর্ষ অবস্থায় প্রথমে তাকে উপজেলা হাসপাতালে ও রাতে বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

চন্দ্রদীপ নিউজ/এসএলটি

 

 




বরিশালে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে মিম

বরিশাল অফিস : জেলার গৌরনদী উপজেলার কমলাপুর গ্রাম থেকে মিম আক্তার (২০) নামের এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে বরিশাল জেলার গৌরনদী মডেল থানার এসআই হৃদয় চাকলাদার জানিয়েছেন, নিহতের লাশ উদ্ধারের পর শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের পিতা মিজান মৃধা জানিয়েছেন, শুক্রবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে পরিবারের সবার অজান্তে বসতঘরের নিজের শয়নকক্ষের ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে মিম।

তিনি আরও বলেন, বিগত দুই বছর পূর্বে কালকিনি উপজেলার মোক্তারহাট গ্রামের রিপন মাতুব্বরের ছেলে শান্ত মাতুব্বরের সাথে মিমের বিয়ে হয়েছিলো। সম্প্রতি দাম্পত্য কলহের জেরধরে মিম আমার (বাবার) বাড়িতে অবস্থান করছিলো।

চন্দ্রদীপ নিউজ/ এসএলটি

 




পার্বত্য শান্তি চুক্তি দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা

বরিশাল অফিস :: ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তির ২৬তম বার্ষিকী পালন উপলক্ষে শনিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পার্বত্য শান্তি চুক্তির প্রনেতা বঙ্গবন্ধুর ভাগ্নে, সাবেক চীফ হুইপ আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহর নিজ জন্মভূমি জেলার আগৈলঝাড়া উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পার্বত্য শান্তি চুক্তি দিবস পালিত হয়েছে।

আগৈলঝাড়ায় উপজেলা আওয়ামী লীগ ও তার সকল সহযোগি সংগঠনের উদ্যোগে শনিবার সকাল সাড়ে দশটায় ভেগাই হালদার পালিক একাডেমি মাঠ থেকে ব্যান্ডপার্টিসহ বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে ভেগাই হালদার পাবলিক একডেমী চত্বরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তি দিবসসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন ও আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর তৎকালিন শান্তি বাহিনীর নেতা জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) ও ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের তৎকালীন চীফ হুইপ, বর্তমান মন্ত্রী পদ মর্যাদার পার্বত্য শান্তি চুক্তি ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক বঙ্গবন্ধুর ভাগ্নে ও বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র নেতৃত্বে ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের দীর্ঘ দুই দশকের রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রাম বন্ধের মাধ্যমে বাঙালি ও পাহাড়ীদের মধ্যে শান্তির সুবাতাস বইছে। যা ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তি বা শান্তি চুক্তি নামে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুখ্যাতি লাভ করেছে।

চন্দ্রদীপ নিউজ/ এসএলটি




বিএনপি ছেড়ে আওয়ামী লীগে আসা অপরাধ নয় : ওবায়দুল কাদের

চন্দ্রদ্বীপ নিউজ :  বিএনপি ছেড়ে আওয়ামী লীগে আসা অপরাধ নয়। এটাই গণতন্ত্রের সৌন্দর্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।



রাশিয়া-ইউক্রেন যুদ্ধ : ২ বছরে ৩ লক্ষাধিক সেনা হারিয়েছে ইউক্রেন

চন্দ্রদ্বীপ নিউজ ডেস্ক:  রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের প্রায় ২ বছরে ৩ লাখেরও বেশি সেনা কর্মকর্তা ও সদস্য হারিয়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সাবেক উপদেষ্টা অ্যালেক্সেই অ্যারেস্তোভিচ এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন।



নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের

আজ সকালে সিলেটের লাক্কাতুরায় অবস্থিত আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সেই মাহেন্দ্রক্ষণ আসতে খুব বেশি সময় লাগলো না। প্রথমে বড় বাধা হয়ে থাকা ড্যারিল মিচেলকে ফেরালেন নাইম হাসান। এরপর টিম সাউদিকে ফিরিয়ে ৫ উইকেট পূরণ করেন তাইজুল ইসলাম। শেষ উইকেট হিসেবে ইশ সোধিকে ফিরিয়ে দিয়ে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে ১৫০ রানের ব্যবধানে হারানোর ঐতিহাসিক ক্ষণের জন্ম দিলো বাংলাদেশ।

২০১৬ সালে ইংল্যান্ড ও ২০১৭ সালে অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে টেস্টে হারিয়েছিলো বাংলাদেশ। এরপর বড় দলকে হারানোর অভিজ্ঞতা হয়েছিলো গত বছর মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে। ঘরের মাঠে ২০১৭ সালের পর এই প্রথম বড় কোনো দলের বিপক্ষে টেস্টে জয় পেলো বাংলাদেশ।




ইসরায়েল-লেবানন সীমান্তে গোলাগুলি, নিহত ৩

চন্দ্রদ্বীপ নিউজ ডেস্ক:  হামাস ও ইসরায়েলের মধ্যে যুুদ্ধবিরতি শেষ হওয়ার পর লেবানন সীমান্তেও গোলাগুলির খবর পাওয়া গেছে। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর হামলার জেরে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে দক্ষিণ লেবাননে তিনজন নিহত হয়েছেন।

হামাসের মিত্র ও ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, নিহত তিনজনের মধ্যে তাদের একজন যোদ্ধাও রয়েছে।

সংগঠনটি জানায়, গাজার ফিলিস্তিনিদের সমর্থনে তারা ইসরায়েলের বেশ কয়েকটি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, লেবাননের যেখান থেকে হামলা চালানো হয়েছে সেখানে তারা পাল্টা আক্রমণ করেছে এবং আকাশ প্রতিরক্ষার মাধ্যমে দুইটি রকেট প্রতিহত করেছে। লেবানন থেকে রকেট হামলার পর ইসরায়েলের শহরগুলোতে সতর্ক সংকেতও বাজানো হয়।

এদিকে এক সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হওয়ার পরই গাজার খান ইউনুস এলাকায় ব্যাপক বোমা হমলা শুরু করে ইসরায়েলি বাহিনী। হামলার পর গাজার আকাশ ধোঁয়ায় ভরে যায়। এসময় সেখানের বাসিন্দারা ঘরের বাইরে চলে আসে।

গাজার স্বাস্থ্য কর্মীরা জনিয়েছেন, যুদ্ধবিরতির পর হামলায় ১৮৪ ফিলিস্তিনির মৃত্যুর পাশাপাশি আহত হয়েছে অন্তত ৫৮৯ জন। তাছাড়া ২০টি বাড়ি ধ্বংস করা হয়েছে।

ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১৫ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।