ফের বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ শুরু

চন্দ্রদ্বীপ নিউজ :  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠন ও কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে ফের বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে। ২৮ অক্টোবরের মহাসমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর এটি দলটির ডাকা নবম দফার অবরোধ।



বাবুগঞ্জে পার্বত্য শান্তি চুক্তি দিবস উপলক্ষে র‌্যালি

বরিশাল অফিস: বরিশালের বাবুগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৬ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। শনিবার বিকাল ৪টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দলীয় নেতা-কর্মী ও সমর্থক অংশ গ্রহণে বিশাল একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বের হয়ে উপজেলার স্টীল ব্রীজ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যলয়ে গিয়ে শেষ হয়। পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোঃ খালেদ হোসেন স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান মাস্টার,

মোস্তফা কামাল চিশতী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল আহমেদ আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ করিম লাভু,




দৌলতখানে বিধবার মিলের মর্টার চুরি

বরিশাল অফিস: ভোলার দৌলতখান পশু হাসপাতাল রোডের শহর তলীর একটি মিল ঘরে চুরি হওয়ার সংবাদ পাওয়া গেছে। সক্সঘবদ্ধ চোর মিলের আটা ময়দা চাউল গুঁড়ো করার বিদ্যুৎ চালিত একটি মর্টার নিয়ে গেছ।

শুক্রবার দিবাগত গভীর রাতে মৃত সিরাজ মিয়ার স্ত্রী বিবি আয়েশার মিল ঘরে চুরি সংগঠিত হওয়ার ঘটনা ঘটে। চোর দল চার সন্তানের জননী বিধবা বিবি আয়েশার একমাত্র উপার্জনের অবলম্বন ত্রিশ হাজার টাকার দামের মর্টরটি নিয়ে যায়। মর্টারটি চুরি হওয়ায় বিধবা বিবি আয়েশা এখন দিশেহারা। স্থানীয়দের ধারণা, এলাকার ভাঙ্গারী ব্যবসায়ীরা এঘটনা ঘটাতে পারে।

মিলের মালিক বিধবা আয়েশা জানান, কিছুদিন আগে তার ঘরে থাকা ভাড়াটিয়াদের সাথে টাকার লেনদেন নিয়ে তার কথার কাটাকাটি হয়। চুরি হওয়ার ঘটনার পেছনে সন্দেহের তীর তাদের দিকে। বিধবা আয়েশা আরও জানান, স্বামীর রেখে যাওয়া মিলের মর্টারটি দিয়ে চাল গুঁড়া করে আমি সংসার চালিয়ে আসছি। এখন প্রতিদিনের সংসারের বাজার খরচের টাকা আমাকে কে দেবে ? চুরি হয়ে যাওয়া মটারটি উদ্ধার করে তাকে ফিরে দিতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তিনি।




বরিশাল সিটি মেয়রের পাশে থাকবেন জেলা পরিষদের চেয়ারম্যান

বরিশাল অফিস: বর্তমান সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতকে উদ্দেশ্য করে বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর বলেছেন, ওরা সাবেক সিটি মেয়র শওকত হোসেন হিরনকে খেয়েছে, তার পরিবারটিকে তছনছ করেছে, আপনাকেও খাবে, ওরা দুষ্ট, ওদের কাছ থেকে দূরে থাকুন, আপনি আমাদের ভাই। আপনি শহীদ পরিবারের সন্তান, আমরা আওয়ামীলীগ আপনার পাশে আছি।

আজ শনিবার (২ ডিসেম্বর) পার্বত্য শান্তি চুক্তির ২৬ বছর উপলক্ষে নগরীর সোহেল চত্বর দলীয় কার্যলয়ের সম্মুখে জেলা ও মহানগর অঅওয়ামী লীগের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বরিশাল মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. এ.কে.এম জাহাঙ্গীর এ কথা বলেন।

তিনি আরও বলেন, সামনে দ্বাদশ জাতীয় নির্বাচন। সকলকে সতর্ক থাকতে হবে। একটি পক্ষ লাফালাফি শুরু করেছে। একাদশ জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে বিজয়ী হয়ে, গত পাঁচ বছরে দলীয় একটি সভা সমাবেশে তাকে দেখা যায় নি। এমনকি বিএনপি- জামায়াতের হরতার-অবরোধের প্রতিবাদে কোন কর্মসূচিতে তাকে পাওয়া যায়নি। তারা আজ আওয়ামীলীগ আওয়ামীলীগ করে। আমারাই আওয়ামীলীগ, আমরাই শেখ হাসিনার স্বাচ্ছাকর্মী।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বরিশাল মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সকল নেতাকর্মীকে শান্ত থাকতে বলেছেন।

শান্তিপ্রিয় বরিশালে আগামীতেও শান্তিতে রাখতে চাই। এসময় আরও বক্তব্য দেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, মহানগর আ’লীগের সহ-সভাপতি গাজী নঈমুল হোসেন লিটু, এ্যাড. মুনসুর আহমেদ, জেলা আওয়ামী লীগ সহ সভাপতি সৈয়দ আনিস সহ বিভিন্ন জেলা ও মহানগর নেতৃবৃন্দ ।

চন্দ্রদীপ  নিউজ/এসএলটি




প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে নৌবাহিনীকে গড়ে তোলা হচ্ছে: নৌবাহিনী প্রধান

বরিশাল অফিস  :: নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর অসামান্য প্রজ্ঞা, দূরদর্শিতা ও দিকনির্দেশনায় বাংলাদেশ নৌবাহিনী আজ একটি আধুনিক ও ত্রিমাত্রিক নৌবাহিনী হিসেবে সুপরিচিত। বাংলাদেশের উন্নয়নে ও সমৃদ্ধির লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে নৌবাহিনীকে যুগোপযোগী এবং টেকনোলজি সম্পন্ন স্মার্ট নৌবাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে। যা দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমুদ্রভিত্তিক অর্থনৈতিক কর্মকা-ে অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম হবে।

শনিবার (২ ডিসেম্বর) পটুয়াখালীর কলাপাড়ার বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে প্রথমবারের মতো অনুষ্ঠিত ৬৭১ জন নবীন নাবিকের বুটক্যাম্প প্রশিক্ষণ শেষে বর্ণাঢ্য শিক্ষা সমাপনী কুচকাওয়াজ ও কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নৌবাহিনীর বি/২০২৩ ব্যাচের নবীন নাবিকদের মধ্যে মোঃ তাহাজ্জত হোসেন তপু পেশাগত ও সকল বিষয়ে সেরা চৌকশ নাবিক হিসেবে ‘নৌপ্রধান পদক’ লাভ করে। মোঃ ফারদিল হোসেন দ্বিতীয় স্থান অধিকার করে ‘কমথুল পদক’ এবং আশিফুর রহমান আসিফ তৃতীয় স্থান অধিকার করে ‘শের-ই-বাংলা পদক’ লাভ করায় নৌবাহিনী প্রধান তাদের হাতে পুরস্কার তুলে দেন।

নৌ বাহিনী প্রধান নবীন নাবিকদেরকে আন্তরিক ধন্যবাদ জানান। সেইসাথে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে নবীন নাবিকেরা ভবিষ্যতে বাংলাদেশের সুবিশাল সমুদ্রসীমা রক্ষার পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। কুচকাওয়াজ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সহকারী নৌপ্রধান (পার্সোনেল), খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার, বরিশাল জেলার জিওসি ৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার এবং পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ এবং নবীন নাবিকদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

চন্দ্রদীপ নিউজ/এস এল টি




বরিশালে শিক্ষা ও শিক্ষক আন্দোলন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বরিশাল অফিস: “শিক্ষা ব্যাবস্থা জাতীয় করন চাই” এই শ্লোগান নিয়ে শিক্ষা ও শিক্ষক অঅন্দোল এক শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২) ডিসেম্বর বেলা ১১টায় নগরীর কির্তনখোলা মিলনায়তন সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিষ) বরিশাল বরিশাল বিভাগ সহ জেলা ও মহানগর কমিটির অয়োজনে বরিশাল বাকবিষিশ সমিতির সভাপতি অধ্রাপক জলিলুর রহমানের সভাপতিত্বে শীর্ষক কর্মশালায় প্রধান অলোচক হিসাবে বক্তব্য

রাখেন,কেন্দ্রীয় সাধারন সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর,যুগ্ম সাধারন সম্পাদক অধ্যক্ষ আকমল হোসেন,উপাধাক্ষ আনায়ারুল হক, অধ্যক্ষ দুলাল মজুমদার,অধ্যক্ষ শাহ আজিজ খোকন,অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম সহ বিভিন্ন অতিথি সহ স্থানীয় আলোচক বৃন্দ।




আওয়ামী লীগ নেতা মায়ার ছেলে দীপু মারা গেছেন

চন্দ্রদ্বীপ নিউজ :  আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে সাজেদুল হোসেন চৌধুরী (দীপু) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার সন্ধ্যা ৫টা ১৭ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।



যুদ্ধবিরতির আলোচনা ভেস্তে গেছে, এখন কী হবে?

চন্দ্রদ্বীপ নিউজ ডেস্ক:  ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েল গত ২৪ নভেম্বর প্রথমবার যুদ্ধবিরতিতে রাজি হয়। যা দুই দফা বৃদ্ধি হয়ে সাতদিন পর্যন্ত গড়ায়। তবে মতামতে অমিল থাকায় গতকাল শুক্রবার (১ ডিসেম্বর) থেকে আবারও যুদ্ধে লিপ্ত হয় দুই পক্ষ।



ইমরান খানের পরিবর্তে পিটিআই’র নতুন চেয়ারম্যান গহর খান

চন্দ্রদ্বীপ নিউজ ডেস্ক:  পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের নতুন চেয়ারম্যান হলেন ব্যারিস্টার গহর আলী খান। এর আগে ইমরান খান তাকে দলের চেয়ারম্যান পদে মনোনয়ন দেন। বেশ কয়েকটি মামলায় এই মুহূর্তে কারাগারে বন্দি রয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী।

পিটিআইয়ের প্রধান নির্বাচন কমিশনার নিয়াজুল্লাহ নিয়াজি ফলাফল ঘোষণা করে বলেছেন, শনিবার অনুষ্ঠিত আন্তঃদলীয় নির্বাচনের পর ব্যারিস্টার গহর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নিয়াজি বলেন, উমর আইয়ুব খান পিটিআই-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এবং আলী আমিন গন্ডাপুর ও ড. ইয়াসমিন রশিদ যথাক্রমে খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাবের প্রাদেশিক সভাপতি নির্বাচিত হয়েছেন।

এর আগে ৩০ নভেম্বর পাকিস্তানের নির্বাচন কমিশনের আদেশে বলা হয়, আগামী দুই সপ্তাহের মধ্যে দলের নতুন চেয়ারম্যান নির্ধারণ করতে হবে। পিটিআই নেতা সিনেটর আলি জাফর জানিয়েছিলেন, দলের চেয়ারম্যান নির্বাচনে ইমরান খান অংশ নেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে তিনি তার আইনজীবী ব্যারিস্টার গহর আলী খানকে মনোনীত করেছেন।

পাকিস্তানের আইন অনুযায়ী, তোশাখানা মামলা বা উপহার হিসেবে পাওয়া রাষ্ট্রীয় সম্পদ বিক্রির মামলায় গ্রেফতার হওয়া ইমরান খান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না বা দলীয় পদে থাকতে পারবেন না।

আইনজীবী শের আফজাল মারওয়াত বলেছিলেন, আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে তিনি দেখা করেছেন। সেখানে যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তার মধ্যে দলের নেতৃত্বের বিষয়টিও ছিল।

পিটিআই নেতা সিনেটর আলি জাফর বলেছেন, চেয়ারম্যান হিসেবে না থাকলেও দলের প্রধান নেতা হিসেবেই থাকবেন ইমরান খান। অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে এমন একজনকে চাইছিলেন ইমরান খান, দলে যার স্থায়ী পদ নেই।

সূত্র: জিও নিউজ




গাজা সীমান্তে ‘বাফার জোন’ তৈরি করতে চায় ইসরায়েল

চন্দ্রদ্বীপ নিউজ ডেস্ক:  ভবিষ্যৎ হামলা ঠেকাতে গাজা সীমান্তে ‘বাফার জোন’ তৈরির পরিকল্পনা করছে ইহুদিবাদী ইসরায়েল। এ পরিকল্পনার ব্যাপারে তারা কয়েকটি আরব দেশকে অভিহিত করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।