আবার ক্ষমতায় এলে অগ্নিসন্ত্রাসীদের দ্রুত বিচার করা হবে-তথ্যমন্ত্রী

রোববার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় জীবন্ত মানুষ পোড়ানোর অগ্নিসন্ত্রাসে দগ্ধ ও নিহতদের পরিবারের মানববন্ধন ও দায়ীদের দ্রুত বিচার দাবিতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তথ্যমন্ত্রী বলেন, আজ বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসে আহতদের আর্তনাদ সারাদেশে শোনা যাচ্ছে। পৃথিবীর কোথাও রাজনৈতিক কারণে হত্যা, অগ্নিসন্ত্রাসের নজির নেই। আজ এখানে আমরা যখন সমাবেশ করছি তখন অনেক মানুষ বার্ন ইউনিটে মৃত্যুর সঙ্গে লড়ছে। আজও একজন ট্রাকচালকের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, গত ২৮ অক্টোবর বিএনপি ৩৮ জন সাংবাদিককে আহত করেছে। এমনকি এর মধ্যে ২০ জন তাদেরই বিটের সাংবাদিক ছিল। তারা তাদেরও ছাড় দেয়নি। এ বছরে পাঁচ শতাধিক গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ সন্ত্রাসের সঙ্গে জড়িতদের অর্থদাতা, হুকুমদাতা, মদদদাতাদের বিচার না করা হলে এ অগ্নিসন্ত্রাস নির্মূল হবে না।

তিনি আরও বলেন, অন্য একদল লোক চিঠি এবং বিজ্ঞপ্তি দিয়ে বলে তাদের সঙ্গে আলোচনা করতে। আমি বলতে চাই, সন্ত্রাসীদের সঙ্গে কোনো আলোচনা হয় না, হবেও না।

শাহাদাত হোসেন বাবুলের সঞ্চালনায় মানববন্ধনে-ঢাবির সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান, সংরক্ষিত আসনের সংসদ সদস্য এবং ভুক্তভোগী খুজেদাতুল নাসরিন, আপিল বিভাগের বিচারপতি শামছুদ্দিন চৌধুরী মানিক, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যমল দত্তসহ অনেকে বক্তব্য দেন।

এছাড়া মানববন্ধনে আনোয়ার হোসেন আনুর স্ত্রী পারভীন বেগম, মাশরুহা বেগম, নিহত নাহিদ মোড়লের মা রুনী বেগম, আহত সালাউদ্দিন ভূঁইয়া, আলমগীর হোসেন শিমুলের ছেলে, আহত খোকন মিয়াসহ আহত ও নিহতদের পরিবারের সদস্যরা বক্তব্য দেন।




বঙ্গবন্ধু অডিটোরিয়াম ভবন নির্মাণে দুর্নীতি, তদন্তে দুদক

বরিশাল অফিস: নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর সংলগ্ন বঙ্গবন্ধু অডিটোরিয়াম নির্মাণে লুটপাটের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পাঁচশ’ আসন বিশিষ্ট পাঁচতলা অডিটরিয়ামের ব্যয় ২৫ কোটি টাকা করা হলেও নির্মাণকাজ এখনো শেষ হয়নি।

বরং কাজ অসমাপ্ত রেখে ঠিকাদার বিল উত্তোলন করে নিয়েছেন। এমন অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর দুদকের প্রধান কার্যালয় থেকে অনুসন্ধানের অনুমতি দেওয়া হয়েছে। নভেম্বরের প্রথম সপ্তাহে কমিশন থেকে অনুমোদন দেওয়ার পর দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয় থেকে কর্মকর্তা নিয়োগ দিয়ে যত দ্রুত সম্ভব অনুসন্ধান কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। রবিবার দুপুরে দুদকের উর্ধ্বতন এক কর্মকর্তা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা গেছে, দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী এবং ঠিকাদারের বিরুদ্ধে বঙ্গবন্ধু অডিটোরিয়াম নির্মাণ প্রকল্পের মেয়াদ ২০১৬ সালে শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত শেষ হয়নি। উল্টো বিভিন্ন দুর্নীতির অভিযোগ ওঠে। যা কমিশনের যাচাই-বাছাই কমিটি সুপারিশের পরিপ্রেক্ষিতে কমিশন থেকে অনুসন্ধানের জন্য দুদকের বরিশাল অফিস থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া নির্দেশনা দেওয়া হয়েছে।

সূত্রমতে, সাংস্কৃতিক ব্যক্তিদের দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফসল বরিশাল বঙ্গবন্ধু অডিটোরিয়াম। ১০তলা নকশায় পাঁচশ’ আসন বিশিষ্ট পাঁচতলা অডিটরিয়াম প্রকল্প গ্রহণ করে সিটি করপোরেশন। প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পায় ঠিকাদার মেসার্স কহিনুর এন্টারপ্রাইজ এবং মোমেন সিকদার (জেভি) নামের প্রতিষ্ঠান। প্রথমপর্যায়ে ১৭ কোটি ২৭ লাখ ৩১ হাজার টাকার চুক্তিতে ২০১৪ সালের ১৩ জানুয়ারি নির্মাণকাজ শুরু হয়। যা ২০১৫ সালের জানুয়ারিতে শেষ হওয়ার কথা ছিল। কাজ শুরুর বছর খানেকের মধ্যে ঠিকাদারী প্রতিষ্ঠান দুটি অডিটোরিয়ামের নকশা পরিবর্তন করিয়ে কাজের সময় ২০১৬ সালের জুন মাস পর্যন্ত বাড়িয়ে নেয়। একইসাথে প্রকল্পের ব্যয় বাড়িয়ে ২৫ কোটি টাকা করা হয়। কিন্তু বর্ধিত সময়ের মধ্যেও কাজ শেষ করেনি ঠিকাদারী প্রতিষ্ঠান। বরং চুক্তির মেয়াদ পেরিয়ে সাত বছর অতিবাহিত হলেও এখনও সম্পন্ন হয়নি বহুল প্রতীক্ষিত এই অডিটোরিয়ামের নির্মাণ কাজ। কাগজে কলমে কাজ সমাপ্ত দেখিয়ে বরাদ্দের ২৫ কোটি টাকা উত্তোলন করে নিয়েছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান।

সচেতন নগরবাসী জানিয়েছেন, বঙ্গবন্ধু অডিটোরিয়ামের ঠিকাদার মোমেন সিকদার সিটি করপোরেশনের সাবেক মেয়র আহসান হাবিব কামালের ঘনিষ্ঠজন ছিলেন। বঙ্গবন্ধু অডিটোরিয়াম প্রকল্পের প্রথম প্রকল্প পরিচালক হিসেবে সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান দায়িত্ব পালন করেন। এরপর বিসিসির সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোতালেব হোসেন এবং পরে প্রধান প্রকৌশলী খান মোঃ নুরুল ইসলাম পিডির দায়িত্ব পালন করেন।




কপ২৮ জলবায়ু পরিবর্তনের তহবিল সরাসরি শহরগুলোতে পাঠানোর দাবি

রোববার (৩ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কপ২৮ সম্মেলনে এক সভায় এসব কথা বলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

ইকুয়েডরের কুইটো শহরের সাবেক মেয়র মৌরিসিও রোডাসের সভাপতিত্বে ‘আরবান এসডিজি ফাইন্যান্সের প্রথম উচ্চ অগ্রাধিকার স্টেকহোল্ডার সভায়’ ডিএনসিসি মেয়র বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে জেলা শহর কিংবা উপকূলী শহর থেকে মানুষ রাজধানীতে ছুটে আসছে। সেখানেও টিকে থাকার লড়াইটা সহজ নয়। জীবন ও জীবিকা বাঁচাতে সবার আগে এসব মানুষদের পাশে দাঁড়াতে হবে।

এ সময় মেয়র জলবায়ু পরিবর্তনের তহবিল সরাসরি শহরগুলোতে পাঠানোর প্রয়োজনীয়তা তুলে ধরে এর পক্ষে জোর দাবি জানিয়েছেন।




সিরিয়া-লেবানন থেকে ইসরায়েলি ভূখণ্ডে রকেট-ক্ষেপণাস্ত্র হামলা

চন্দ্রদ্বীপ নিউজ ডেস্ক: ইসরায়েলের উত্তরাঞ্চলীয় ভূখণ্ড লক্ষ্য করে সিরিয়া থেকে রকেট হামলা হয়েছে। রোববার সকালের দিকের এই হামলায় ইসরায়েলে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সিরিয়ার ভূখণ্ড থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি রকেট নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলি বাহিনী তাদের নীতি অনুযায়ী, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এই রকেটে বাধা দেয়নি।



এনডিসি প্রশিক্ষণার্থীদের জাতীয় উন্নয়নে অবদান রাখার আহ্বান

চন্দ্রদ্বীপ নিউজ : ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের (এএফডব্লিউসি) প্রশিক্ষণার্থীদের জাতীয় উন্নয়নে অবদান রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রোববার (৩ ডিসেম্বর) সকালে মিরপুর ক্যান্টনমেন্টের ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) আয়োজিত এক অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। রাষ্ট্রপ্রধান বলেন, ‘বিশ্বায়নের যুগে, উন্নয়নের গতি বজায় রাখতে দক্ষ ও চৌকস জনশক্তি আবশ্যক নডিসির প্রশিক্ষণ কোর্স থেকে অর্জিত জ্ঞানের মাধ্যমে আপনারা জাতিকে গড়ে তুলতে এবং আপনার দেশকে আরও উন্নত করতে সহায়তা করুন।’

 




জাতীয় পার্টি আসন চাইলে আলোচনা হতে পারে : ওবায়দুল কাদের

চন্দ্রদ্বীপ নিউজ :   আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিট ভাগাভাগির ব্যাপারে জাতীয় পার্টি যদি কোনো আসন চায়, সেটি নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার (৩ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।



ঘূর্ণিঝড় মিগজাউম : নৌ-যান চলাচলে বিআইডব্লিউটিএ-এর সতর্কতা

চন্দ্রদ্বীপ নিউজ: দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট গভীর নিম্নচাপটি অগ্রসর হয়ে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। যা আরো ঘনীভূত হয়ে এরইমধ্যে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ এ রূপ নিয়েছে। আগামী ৫ অথবা ৬ ডিসেম্বরের মধ্যে আঘাত হানার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের উপকূলে। সেজন্য দেশের নৌপথে নৌযানের চলাচলের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। তবে এই বিষয়গুলো আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করা হচ্ছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক জয়নাল আবেদীন।



বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে : তথ্যমন্ত্রী

চন্দ্রদ্বীপ নিউজ : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিদেশে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দেশে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট দেশগুলোকে অবগত করে বিচারের সম্মুখীন করার উদ্যোগ গ্রহণ করেছে সরকার।’



বরিশালে সংসদীয় ৬টি আসনের ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, ৭ প্রার্থীর ফয়সালা সোমবার

বরিশাল অফিস::  আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি আসনে এখন পর্যন্ত বাছাইয়ের প্রথমদিনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন বরিশাল জেলা রিটার্নিং অফিসার। আজ রোববার (৩ ডিসেম্বর) রিটার্নিং অফিসার মো. শহিদুল ইসলাম যাচাই বাছাই শেষে ৬ জনের মনোনয়নপত্র প্রাথমিকভাবে বাতিল করেন।

এছাড়া বরিশাল-৪ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতিক প্রার্থী ড. শাম্মী আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথের বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগ থাকায় যাচাই- বাছাইয়ের শেষদিন সোমবার শুনানি শেষে সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার।

যাচাই বাছাইয়ে বাতিল ৬ প্রার্থী হলেন, বরিশাল-১ আসনের জাকের পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ রিয়াজ মোরশেদ জামান। তিনি হলফনামা সঠিকভাবে দাখিল করেননি।

বরিশাল-২ আসন থেকে বাংলাদেশ কংগ্রেস দলের প্রার্থী মোহাম্মদ মিরাজ হোসেন ও স্বতন্ত্র প্রার্থী আলবার্ট বাড়ৈয়ের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এদের উভয়ের হলফনামা সঠিকভাবে দাখিল না করায় মনোনয়নপত্র বাতিল করা হয়।

বরিশাল-৬ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী জাকির খান সাগর, মোহাম্মদ শাহরিয়ার মিয়া, নূরে আলম শিকদারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এদের সবাই এক শতাংশ ভোটারের নাম জমা না দেওয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

এদিকে ১৫ লাখ ৪ হাজার ৪৬ টাকা ভ্যাট বকেয়া থাকায় বরিশাল-৩ আসনের জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপুর মনোনয়নপত্রে ভ্যাট অফিস কর্তৃক আপত্তি দেয়ায় তার মনোনয়ন পত্র বাতিল করা হয়। পরে পরিশোধ করে কাগজ জমা দিলে তার মনোনয়নপত্র বৈধ
করা হয়।

বরিশাল-৪ আসনে মুক্তিজোটের দুজন প্রার্থী থাকায় আসাদুজ্জামান নামে এক প্রার্থী মনোনয়নের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
অপরদিকে বরিশাল-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মনোনয়নপত্রে আমেরিকায় তার স্ত্রীর নামে একটি বাড়ি আছে। সে বিষয়টি হলফনামায় উল্লেখ আছে কিনা বলে একটি অভিযোগ
দাখিল করা হয়।

উলে­খ্য, বরিশালের ছয়টি আসনে ৫৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।




রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র স্থগিত

মো: আল-আমিন (পটুয়াখালী): দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দাখিলকৃত মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠানে পটুয়াখালী-১ আসন (সদর, দুমকি, মির্জাগঞ্জ) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র স্থগিত করেছে পটুয়াখালী জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম।

রোববার (৩ ডিসেম্বর) বেলা ১১টায় পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠানে কর বকেয়া থাকার অভিযোগ উত্থাপিত হওয়ায় তার মনোনয়ন স্থগিত করা হয়।

বাছাই অনুষ্ঠানে উপস্থিত সহকারী কর কমিশনার মাসুদ রানা জানান, কর অঞ্চল ঢাকা-৮ সার্কেল ১৬০ এ রুহুল আমিন হাওলাদারের ৮৮ লাখ ৬৯ হাজার ৮১১ টাকা কর বকেয়া রয়েছে মর্মে অভিযোগ উত্থাপন করলে জেলা রিটানিং কর্মকর্তা মনোনয়ন পত্র স্থগিতের করেন।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নূর কুতুবুল আলম জানান, যাদের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে তারা সোমবার বিকেল ৪টার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে তাদের বিষয় চূড়ায় সিদ্ধান্ত নেওয়া হবে।

এছাড়া পটুয়াখালী-১ আসনে ঋণ খেলাপির দায়ে বাংলাদেশ কংগ্রেস এর নাসির উদ্দীন এবং জাকের পার্টির মিজানুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের কাগজপত্র সঠিক না থাকায় মহিউদ্দিন মামুনের মনোনয়নপত্র স্থগিত করা হয়।