শেখ মনির ৮৫তম জন্মদিন আজ

চন্দ্রদ্বীপ নিউজ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে এবং যুবলীগের প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন আজ সোমবার (৪ ডিসেম্বর)। ১৯৩৯ সালের এই দিনে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ঐতিহাসিক শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সঙ্গেই শেখ মণি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম সামছুন্নেছা আরা আরজু মণিকে নৃশংসভাবে হত্যা করে ঘাতকরা।



৪ কারণে সোনার দামে অস্থিরতা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  দেশে অস্থির সোনার বাজার। দাম বাড়ছে লাগামহীনভাবে। গত নভেম্বর মাসেই চার দফা দাম বেড়েছে মূল্যবান এই ধাতুটির। সোনার দাম হু হু করে বাড়ার পেছনে প্রধানত ৪টি কারণ চিহ্নিত করেছেন অর্থনীতিবিদ, আমদানিকারক ও ব্যবসায়ীরা। তাদের মতে, রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ এবং সাম্প্রতিক ইসরায়েল-হামাস যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন, উচ্চ মুদ্রাস্ফীতি ও অকার্যকর আমদানি নীতির কারণে মূলত মূল্যবান ধাতুটির বাজারে অস্থিরতা চলছে।

অতীতের সব রেকর্ড ছাড়িয়ে সর্বশেষ গত ২৯ নভেম্বর প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৭৫০ টাকা বেড়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯ হাজার ৮৭৫ টাকা। দেশের বাজারে এটিই সোনার সর্বোচ্চ দাম। মাত্র তিন বছরের ব্যবধানে প্রতি ভরি সোনার দাম বেড়েছে প্রায় ৪০ হাজার টাকা। অর্থাৎ তিন বছরে সোনার মূল্যের বৃদ্ধি হয়েছে ৫৭ শতাংশেরও বেশি। ২০২০ সালের ডিসেম্বরে দাম ছিল ৭০ হাজার টাকার কম। চলতি বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারিতে দেশে প্রতি ভরি সোনার দাম ছিল ৯৩ হাজার ৪২৯ টাকা। জুলাইতে এসে এই দাম এক লাখ অতিক্রম করে এবং গতকাল রোববার হয়েছে এক লাখ ১০ হাজার টাকা। চলতি বছরের ১১ মাসে সোনার দাম ভরিতে ১৬ হাজার ৪৪৬ টাকা বা ১৪ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ  বলেন, বিশ্ববাজারে দাম বাড়ার কারণে বাংলাদেশেও বাড়ছে। এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে সোনার দাম বাড়ার পেছনে আরও কয়েকটি কারণ রয়েছে। এগুলো হচ্ছে যুক্তরাষ্ট্রে উচ্চ সুদহারের শিল্প কর্মকাণ্ড ব্যাপক কমেছে এবং কর্মসংস্থানেও ধীরগতি হয়েছে। এ কারণে বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা বাড়ায় বিশ্ববাজারে সোনায় বিনিয়োগ বাড়ছে, এতে দাম ঊর্ধ্বমুখী হয়েছে। এ ছাড়া ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণেও দেশে দাম বেড়েছে।

 




ল্যাপটপের স্ক্রিন-কিবোর্ডে জীবাণুমুক্ত করণ!

জানেন কি, আপনার ল্যাপটপের স্ক্রিন এবং কিবোর্ডে টয়লেট সিটের সমান জীবাণু জমা হয়। এমনটাই জানাচ্ছেন গবেষকরা। তাদের মতে, মানুষের হাতের সব জীবাণু প্রতিদিন ল্যাপটপে যাচ্ছে। এই থেকেই শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয়। তাই সঠিক সময়ে ল্যাপটপ পরিষ্কার করা প্রয়োজন। আপনার মনে হতেই পারে, ল্যাপটপ স্ক্রিন এবং কিবোর্ড পরিষ্কার করা খুব ঝমেলার কাজ।

জেনে নিন খুব সহজেই কীভাবে ল্যাপটপের স্ক্রিন-কিবোর্ড পরিষ্কার ও জীবাণু মুক্ত করতে পারবেন-

>> ল্যাপটপ পরিষ্কার করার আগে, একটি মাইক্রোফাইবার কাপড় পানিতে ভিজিয়ে নিন এবং তারপর প্রথমে ল্যাপটপের স্ক্রিন পরিষ্কার করুন। চাইলে পানিতে খানিকটা লিকুইড সাবান নিয়ে নিতে পারেন। তবে কাপড়টি ভালোভাবে নিংড়ে নিতে হবে আগে।

>> স্ক্রিন পরিষ্কার করার সময় খুব বেশি চাপ দেবেন না। পুরো কাজটাই খুব সাবধানে আর ধৈর্য্য ধরে করুন। আপনার কম্পিউটারে সরাসরি পানি দেবেন না। কোনো শক্ত কাপড় বা টিস্যু দিয়ে স্ক্রিন ঘষবেন না। এতে স্ক্রিনে দাগ পড়ে যেতে পারে।

>> ল্যাপটপ পরিষ্কার করতে আপনার কখনই ব্লিচ এবং অ্যামোনিয়া ব্যবহার করবেন না। আপনি যদি সাধারণ কাপড় দিয়েও প্রতিদিন ল্যাপটপ পরিষ্কার করেন, তাহলে আপনার ল্যাপটপ অনেকদিন পর্যন্ত পরিষ্কার থাকে।

>> শুধু ল্যাপটপের স্ক্রিন এবং কীবোর্ড পরিষ্কার করাই যথেষ্ট নয়। আপনাকে ব্রাশ ব্যবহার করে ল্যাপটপের চার্জিং পোর্ট, ইউএসবি পোর্ট এবং অডিও পোর্টও সময় সময় পরিষ্কার করতে হবে। এতেই ল্য়াপটপ একেবারে নতুনের মতো থাকবে।




আমি অনেকদিন ধরেই সিঙ্গেল : শবনম ফারিয়া




লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে হামলা

চন্দ্রদ্বীপ নিউজ ডেস্ক:  লোহিত সাগরে ড্রোন হামলার শিকার হয়েছে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ এবং কয়েকটি বাণিজ্যিক জাহাজ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন রোববার (৩ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে।



ইতিহাস গড়ে প্রোটিয়াদের হারাল বাংলাদেশ

চন্দ্রদীপ ডেস্ক : অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও মুর্শিদা খাতুনের দারুণ ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ার পাশাপাশি তাদের মাটিতে তাদেরকেই হারিয়ে ইতহাস গড়ল বাংলাদেশের মেয়েরা।

জ্যোতি-মুর্শিদার ঝোড়ো ব্যাটিংয়ে টাইগ্রেসরা প্রথমে ব্যাট করে ১৪৯ রানের বড় স্কোর গড়ে। বাকি দায়িত্ব ছিল বোলারদের ওপর। সেখানে ‘গোল্ডেন এ প্লাস’ পেয়েছেন স্বর্ণা আক্তার। তার ৫ শিকারে প্রোটিয়াদের ইনিংস থেমেছে ১৩৬ রানে। ফলে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো টাইগ্রেসদের কাছে হেরে গেল ১৩ রানে। একইসঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটা জয় দিয়ে শুরু করল বাংলাদেশ।

এর আগে ২০১২ সালে মিরপুরে প্রথমবারের মতো প্রোটিয়াদের হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা। ৭ উইকেটের সেই জয়ের পর আর দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারেনি বাংলাদেশ। সবমিলিয়ে দু’দলের মুখোমুখি দেখায় ১১ টি-টোয়েন্টির ১০টিতেই জয় পেয়েছিল প্রোটিয়ারা।




পটুয়াখালীতে এক যুগ ধরে অচল একমাত্র ‘ভূকম্পন পরিমাপক যন্ত্র’

মো: আল-আমিন (পটুয়াখালী): এক যুগের বেশি সময়ও সচল করা হয়নি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত ভূমিকম্প পরিমাপক যন্ত্র সিসমোগ্রাফ।

প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে স্থাপিত দক্ষিণাঞ্চলে ভূমিকম্পের মাত্রা নির্ণয়কারী একমাত্র যন্ত্রটি দীর্ঘ ১২ বছর ধরে অচল রয়েছে। ফলে সম্প্রতি অনুভূত ভূমিকম্পের মাত্রা জানা সম্ভব হয়নি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সঙ্গে সম্পাদিত একটি চুক্তির আওতায় দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ে এবং দুটি জেলা শহরে স্থায়ীভাবে সিসমোগ্রাফি যন্ত্র স্থাপন করা হয়। বাংলাদেশের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখ্তার।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১০ সালের অক্টোবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যন্ত্রটি স্থাপিত হওয়ার পর মাত্র দুটি ভূমিকম্পের মাত্রা নির্ণয় করা সম্ভব হয়। কিন্তু ২০১১ সালের জানুয়ারিতে যন্ত্রটিতে সমস্যা দেখা দিলে একাডেমিক ভবনে আন্ডারগ্রাউন্ড চেম্বারের সঙ্গে ইন্টারনেটের পূর্ণাঙ্গ সংযোগসহ ভূকম্পন পরিমাপক যন্ত্রটি চালু করা হয়। কিন্তু চালুর এক বছর না যেতেই আবারও নষ্ট হয়ে যায়।

ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর এসএম তাওহীদুল ইসলাম বলেন, এটি অতি পুরোনো একটি অ্যানালগ মেশিন বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে ডিজিটাল মেশিন বের হয়েছে তাই এই মেশিনের কার্যকারিতা কতটুকু এ ব্যাপারে সিসমোগ্রাফটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি প্রজেক্টের আওতাধীন হওয়ায় তারাই এ ব্যাপারে ভালো বলতে পারবেন।




পটুয়াখালীর ‘চিংগরিয়া খাল’ উদ্ধারে হাইকোর্টের রুল

মো: আল-আমিন (পটুয়াখালী): জেলার কলাপাড়া পৌরসভার মধ্যে দিয়ে প্রবাহিত ‘চিংগরিয়া খালের’ বন্দোবস্ত বাতিলের বিষয়ে অগ্রগতি জানতে চেয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ছয় মাসের মধ্যে চিংগরিয়া খালের এসএ ৪৪১, ৪৪৩, ৫২৬ এবং ৮৪২ নং দাগে অবস্থিত ভূমির সব তথ্যসহ একটি পরিপূর্ণ প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) জনস্বার্থে দায়ের করা রিটের (মামলা নং ১৪৭২৯/২০২৩) প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

রুলে এস. এ. ৪৪১, ৪৪৩, ৫২৬ এবং ৮৪২ নং দাগে অবস্থিত ‘চিংগরিয়া খাল’র ৫.৪৬ একর ভূমি উদ্ধারের এবং এই খালের জায়গা ব্যক্তি বিশেষের নামে দেওয়া বন্দোবস্ত বাতিলের ব্যর্থতা কেন অবৈধ ও আইনগত কর্তৃত্ব বহির্ভূত এবং জনস্বার্থবিরোধী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন আদালত।

পাশাপাশি চিংগরিয়া খালের ৫.৪৬ একর খাল ও নদী হিসেবে রেকর্ডকৃত ভূমি উদ্ধারের এবং বেআইনিভাবে খাল ও নদী হিসেবে রেকর্ডকৃত ভূমির শ্রেণি নাল শ্রেণিতে রূপান্তরিত ভূমি রেকর্ড সংশোধনের কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।




পটুয়াখালীতে ৪ আসনে ৪ জনের মনোনয়ন বাতিল

মো: আল-আমিন (পটুয়াখালী): আজ সোমবার শেষ হচ্ছে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থী যাচাই বাছাই।

রোববার (৩ ডিসেম্বর) সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পর্যায়ক্রমে আসন ভিত্তিক যাচাই-বাছাইকালে পটুয়াখালীর চারটি আসনে ২৮ জন প্রার্থীর মধ্যে ৯ জন প্রার্থীকে বৈধ এবং ৪ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

এসময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদারসহ ১৫ জন প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে।

ঋণখেলাপি হওয়ায় পটুয়াখালী-১ আসন কংগ্রেসের নাসির তালুকদার ও জাকের পার্টির মিজানুর রহমানের প্রার্থীতা বাতিল ঘোষণা করা হয়। এছাড়া প্রদত্ত ভোটার তালিকায় গড়মিল থাকায় পটুয়াখালী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী নুর মোহাম্মদ ও পটুয়াখালী-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমানকে বাতিল করা হয়।

পটুয়াখালী জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নুর কতুবুল আলম বলেন, ‘যে সকল প্রার্থীর প্রার্থীতা স্থগিত হয়েছে তাদের কাগজপত্রে যা যা সংশোধন করা প্রয়োজন, সেগুলো করলে তারা বৈধ বলে বিবেচিত হবেন।’




বরিশাল-৩ আসনে আ.লীগ ও জাপার প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

বরিশাল অফিস: নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২১ বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সরদার মোঃ খালেদ হোসেন ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া টিপুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা করেছেন নির্বাচনী অনুসন্ধান কমিটি। নোটিশে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের ঘটনায় তাদের কাছে ব্যাখ্যা চেয়ে তলব করা হয়েছে। নোটিশে ৩ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ তারিখের মধ্যে হাজির হয়ে কারণ দর্শাতে বলা হয়েছে।

এর আগে গত ৩০ নভেম্বর বৃহস্পতিবার প্রার্থীদেরকে নোটিশ দেন বরিশাল-৩ (বাবুগঞ্জ -মুলাদী) আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটি ও ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল বরিশালের বিচারক চন্দন কান্তি নাথ। কারণ দর্শানোর নোটিশে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সরদার মোঃ খালেদ হোসেন ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া টিপুকে বলা হয়েছে গত ২৯ নভেম্বর (টিপু) ও ৩০ নভেম্বর (খালেদ হোসেন) তারিখে ১১.৩০ মিনিটে ও ১২.৪৫ মিনিটের সময় বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার এর কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেয়ার সময় সহস্রাধিক নেতাকর্মী নিয়ে রাস্তা ঘাট দখল করে র‌্যালি বের করেন।

এতে ব্যান্ড পার্টি ও মিউজিক সিস্টেম ছিল এবং একাধিক যানবাহন সহ মিছিল বের করেন। এতে রাস্তাঘাটে যান চলাচল ব্যাহত হয়। ঘটনাটি নির্বাচনী অনুসন্ধান কমিটির নজরে এসেছে। যা গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর অধীন বিধি ৮ (ক) এবং ৮ (খ) এবং ১৮ আইনের লঙ্ঘনের শামিল। এ জন্য আপনাদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণ সহ বাংলাদেশ নির্বাচন কমিশনে রিপোর্ট পাঠানো হবে না। তা আগামী ৩ ডিসেম্বর এর মধ্যে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হলো।