নৌকার শাম্মীর মনোনয়নপত্র বাতিলে কপাল খুলল পঙ্কজের

বরিশাল অফিস: দ্বৈত নাগরিকত্ব থাকায় বরিশাল ৪ হিজলা-মেহেন্দিগঞ্জ আসনের আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। আজ সোমবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক শহদিুল ইসলাম জেলা প্রশাসনে সভা কক্ষে দ্বিতীয় দিনের শুনানি শেষে এই ঘোষণা দেন।

তিনি জানান, জনপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ অনুসারে প্রার্থী হতে হলে দ্বৈত নাগরিকত্ব অগ্রহনযোগ্য। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. শাম্মী আহমেদের দ্বৈত নাগরিকত্ব থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া আরো ১০ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। বৈধতা পেয়েছেন ৪৫ প্রার্থী। রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন মোট ৫৫ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছিলেন।

মনোনয়ন হারানো প্রার্থীরা হলেন, বরিশাল ৪ আসনের বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আসাদুজ্জামানের মনোনয়ন দল থেকে বাতিল করায় তার মনোনয়ন বাতিল হয়েছে। বরিশাল ১ আসনে জাকের পার্টির প্রার্থী রিয়াজ মোর্শেদ জামান খান হলফনামা দাখিল করেনি এবং দলীয় মনোনয়ন নেই।

বরিশাল ২ আসনের জাতীয় পার্টি (মঞ্জু) মনোনীত ব্যারিস্টার আলবার্ট বাড়ৈ হলফনামার ৩শ টাকার কোর্ট ফি সংযুক্ত করেনি এবং দলীয় মনোনয়ন ঠিকভাবে পূরণ করেনি। একই আসনের বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী মিরাজ খানের ঋণ খেলাপী থাকায় বাতিল করা হয়।

বরিশাল ৬ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শামসুল আলমের ঋণ খেলাপী, জাকির হোসেন খানের ঋণ খেলাপী ও ১ শতাংশ ভোটার সমর্থন সঠিক না পাওয়ায়, শাহরিয়ার মিঞার ১ শতাংশ ভোটার সমর্থন না পাওয়ায়, নূরে আলম সিকদারের ১ শতাংশ ভোটার সমর্থন না পাওয়ায় এবং হুমায়ূন কবিরকে তার দল বাংলাদেশ কংগ্রেস মনোনয়ন বাতিল করায় নির্বাচন কমিশন তাদের মনোনয়ন বাতিল করেছে।




দেশ বাঁচাতে হলে নদী বাঁচাতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের শরীরে যেমন রক্ত চলাচলের জন্য শিরা-উপশিরা আছে ঠিক নদীও আমাদের বাংলাদেশের জন্য তেমন। আমাদের দেশের টিকে থাকাটাও নির্ভর করে এ নদীর ওপরে।

তিনি বলেন, বাংলাদেশকে টিকিয়ে রাখার জন্য (প্রয়োজন) সেই প্রবাহমান নদী। শিরা-উপশিরার মধ্য দিয়ে রক্তধারা আমাদের শরীরকে বাঁচায়, আর বাংলাদেশকে বাঁচায় এ পানি ও নদী। এ কথাটা আমাদের সবসময় মনে রাখতে হবে।

বিগত বছরগুলোতে নদী দূষণ-দখল বন্ধ এবং নাব্যতা ফিরিয়ে আনতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমরা সরকারে আসার পর আমাদের সব সময় একটা প্রচেষ্টা ছিল নদীগুলোকে কীভাবে সুরক্ষিত করা যায়, কীভাবে নাব্যতা ফিরিয়ে আনা যায়।

তিনি বলেন, একসময় বাংলাদেশের নৌপথটাই ছিল পণ্য পরিবহনের একমাত্র বাহন, একমাত্র জায়গা। সেই নৌপথগুলো কমতে কমতে অনেক জায়গায় এখন নদী পথ নেই, এমন একটা জায়গায় চলে এসেছে।

একটা সময় নদীর নাব্যতা ঠিক রাখার বিষয় গুরুত্ব দেওয়া হতো না জানিয়ে শেখ হাসিনা বলেন, নদী শাসনের নামে শুধু বাঁধ নির্মাণে ছিল সবার নজর। আর বাঁধ নির্মাণ করতে গিয়ে ফসলি জমি নষ্ট করা। নদীকে রক্ষা করা, নদীর নাব্যতা ফিরিয়ে আনা বা দূষণ থেকে নদীকে রক্ষা করার দিকে নজর ছিল না।

অপরিকল্পিত নিচু ব্রিজ নৌ চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শুধু এখানে নয় সারা বাংলাদেশের স্থানীয় সরকারের পক্ষ থেকে কতগুলো ব্রিজ করা হলো সে সময় ব্রিজগুলো মানুষের খুব উপকারে এসেছে কিন্তু কিন্তু ব্রিজগুলো করার সময় এটা মাথায় রাখা হয়নিযে এগুলোতে নৌ চলাচল ক্ষতিগ্রস্ত হবে। যার জন্য এখন সমস্যা হয়ে গেছে। এ ব্রিজগুলো একটা প্রতিবন্ধকতা।

রাজধানীর বাইরে অন্য শহরগুলো পরিকল্পিতভাবে গড়ে তোলার নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ঢাকার বাইরে অন্য শহরগুলোর ক্ষেত্রেও এখনই পরিকল্পনা নিতে হবে। আমরা যে পরিকল্পনাই করি না কেন সেখানে বর্জ্য ব্যবস্থাপনা, পানির প্রবাহ ঠিক থাকে। নদীগুলোর ড্রেজিং করা এবং নদীর নাব্যতা ফিরিয়ে আনতে হবে।




প্রতি ১০ মিনিটে বোমা মারছে ইসরায়েলি বাহিনী: ইউনিসেফ

চন্দ্রদ্বীপ নিউজ ডেস্ক: জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের মুখপাত্র জেমস এলডার এক বিবৃতিতে জানিয়েছেন, দক্ষিণ গাজায় ইসরায়েলি বাহিনীর সামরিক পদক্ষেপ গুরুতর উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। তিনি বলেন, গাজার উত্তরে যা ঘটেছে সে বিষয়ে সর্বোচ্চ পর্যায় থেকে সত্যিই একটি শক্তিশালী বার্তা এসেছে। সেখানকার লোকজন ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। এমন পরিস্থিতি দক্ষিণাঞ্চলে ঘটতে দেওয়া উচিত নয় বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলছেন, আনুমানিক প্রতি ১০ মিনিট পর পরই বোমা ফেলা হচ্ছে। জেমস এলডার বলেন, দক্ষিণ গাজার লোকজনের জন্য এ বিপদ আরও বেশি উদ্বেগ বাড়িয়েছে। যখন আপনি বোমা বর্ষণের কারণে তিন থেকে চারবার বাস্তুচ্যুত হয়েছেন এমন পরিস্থিতি লোকজন সত্যিই ক্লান্ত হয়ে পড়েন। তারা তাদের সন্তানদের একসঙ্গে রাখার চেষ্টা করছেন কিন্তু তাদের কোথাও যাওয়ার জায়গা নেই।

তিনি বলেন, যখন আমি দেখি শিশুরা আর্তনাদ করছে। বাবা-মা একের পর এক যুদ্ধের ভয়ঙ্কর ক্ষত নিয়ে স্ট্রেচারে চিৎকার করছে, ঘণ্টার পর ঘণ্টা তারা এভাবে পার করছে। কিন্তু তারা হাসপাতাল বা আশ্রয়কেন্দ্রেও নিরাপদ নয়। এটা সত্যিই উদ্বেগজনক।

এদিকে গত তিন দিনের ভারী বোমাবর্ষণ শেষে এবার গাজার দক্ষিণাঞ্চলে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সৈন্যরা। ইসরায়েলি সেনাবাহিনীর রেডিওতে প্রচারিত প্রাথমিক খবরে নিশ্চিত করা হয়েছে যে, বর্তমানে তারা খান ইউনিসের উত্তরে অভিযান চালাচ্ছে।

এছাড়া খান ইউনিস শহরের কাছাকাছি জায়গায় ইসরায়েলি একটি ট্যাঙ্কের ছবিও প্রকাশ হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান দেশটির সৈন্যদের জানিয়েছেন যে, তারা দক্ষিণ গাজায় জোরালোভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

ইসরায়েলি সেনাবাহিনীর গাজা ডিভিশনের অতিরিক্ত সৈন্যদের সাথে নিজেদের সামরিক লক্ষ্যের বিষয়ে কথা বলেন আইডিএফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি। এ সময় হামাস কমান্ডারদের হত্যার বিষয়েও কথা বলছিলেন তিনি।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর এই প্রধান বলেন, গাজা উপত্যকার উত্তরাঞ্চলে আমরা দৃঢ়তার সঙ্গে জোরালোভাবে যুদ্ধ করেছি। এখন আমরা গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলেও একইভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছি।




ইয়েমেন উপকূলে আরও ২ ‘ইসরায়েলি’ জাহাজে হুথিদের হামলা

চন্দ্রদ্বীপ নিউজ ডেস্ক : ইয়েমেন উপকূলে আরও দুটি ইসরায়েলি জাহাজে হামলার দাবি করেছে হুথি বিদ্রোহীরা। গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি।

রোববার (৩ ডিসেম্বর) মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, তারা লোহিত সাগরে জাহাজে হামলার বিষয়ে অবগত। এর কয়েক ঘণ্টা আগে একটি সামুদ্রিক নিরাপত্তা সংস্থা জানায়, ওই অঞ্চলে ব্রিটিশ মালিকানাধীন একটি জাহাজে রকেট হামলা হয়েছে।

রোববার সোশ্যাল মিডিয়ার এক পোস্টে হুথি বিদ্রোহীরা বলেছে, তারা বাব আল-মান্দাব প্রণালীতে দুটি ইসরায়েলি জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই অভিযানে একটি জাহাজে ক্ষেপণাস্ত্র ও দ্বিতীয় জাহাজে ড্রোন হামলা চালানো হয়েছে।

ইয়েমেন সংলগ্ন বাব আল-মান্দাব প্রণালী লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে সংযুক্ত করেছে। বৈশ্বিক পণ্য পরিবহনে একটি গুরুত্বপূর্ণ জলপথ।

হুথি বিদ্রোহীরা জানিয়েছে, হামলা চালানো জাহাজ দুটি হলো ইউনিটি এক্সপ্লোরার এবং নাম্বার নাইন। তাদের বাহিনীর সতর্কবার্তা প্রত্যাখ্যান করার পরে জাহাজ দুটিতে হামলা চালানো হয় বলে দাবি করেছে ইয়েমেনি গোষ্ঠীটি।

গাজা উপত্যকায় আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত ইয়েমেন উপকূলে ইসরায়েলি জাহাজকে নিশানা করা অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছে হুথিরা।

নামপ্রকাশ না করার শর্তে এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, আমরা (মার্কিন নৌবাহিনীর) ইউএসএস কার্নি এবং লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলার খবর সম্পর্কে অবগত। এ বিষয়ে আরও তথ্য পাওয়া গেলে জানানো হবে।

এর আগে রোববার সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানায়, ইয়েমেনের পশ্চিম উপকূল থেকে প্রায় ৩৪ নটিক্যাল মাইল দক্ষিণে নামবিহীন বাহামা-পতাকাবাহী একটি জাহাজ রকেটের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

ব্রিটিশ রয়্যাল নেভি পরিচালিত ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন এজেন্সি বলেছে, তারা ইয়েমেনের দিক থেকে উদ্ভূত একটি সম্ভাব্য বিস্ফোরণসহ মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কার্যকলাপের খবর পেয়েছে।

ফিলিস্তিনিদের পাশে হুথি
২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করে হুথি বিদ্রোহীরা। এছাড়াও দেশটির একটি বিশাল অংশ নিয়ন্ত্রণ করে তারা।

গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল-হামাস সংঘাতে ফিলিস্তিনি যোদ্ধাদের পক্ষে অবস্থান নিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলকে লক্ষ্য করে বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক এমকিউ-৯ রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করে হুথিরা। এর আগেও একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছিল ইয়েমেনি যোদ্ধারা।

এর পাশাপাশি, গত ১৯ নভেম্বর লোহিত সাগরে একটি বিশাল বাণিজ্যিক জাহাজ জব্দ করে হুথি বিদ্রোহীরা। তাদের দাবি, জাহাজটির আংশিক মালিক এক ইসরায়েলি ধনকুবের। যদিও ইসরায়েল দাবি করেছে, জাহাজটি ব্রিটিশ মালিকানাধীন এবং পরিচালিত হতো একটি জাপানি সংস্থার অধীনে।

ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি কোম্পানি আম্ব্রে জানায়, গত ১৯ নভেম্বর হুথিদের হাতে গ্যালাক্সি লিডার জব্দের পর লোহিত সাগর এবং এডেন উপসাগর থেকে রে কার ক্যারিয়ারস সম্পর্কিত আরও দুটি জাহাজ তাদের গতিপথ পরিবর্তন করে। জাহাজ দুটির নাম গ্লোভিস স্টার এবং হার্মিস লিডার।

সূত্র: এএফপি, এনডিটিভি




আ.লীগের আসন ছাড় : কপাল খুলছে শরিকদের

চন্দ্রদ্বীপ নিউজ ডেস্ক: ক্ষমতাসীন দল আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৯৮ আসনে দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছে। জোটকে বাদ রেখে দলীয় প্রার্থী চূড়ান্ত করায় দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় ১৪ দলের শরিকরা। তাদের কেউ কেউ বেশ হতাশ হয়ে পড়েন।



যুবলীগের প্রতিষ্ঠাতার জন্মদিন পালিত

বরিশাল অফিস:: যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক ও সাংবাদিক শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন উপলক্ষে জেলার আগৈলঝাড়া উপজেলায় ব্যাপক কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার বেলা এগারোটার দিকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধণ করা হয়। শেষে দলীয় কার্যালয়ে সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন, আলোচনা সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। আগৈলঝাড়া উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন প্রমুখ।




ঢাকা-বরিশাল মহাসড়কে ১৬ ঘন্টার ব্যবধানে সাবেক সেনা সদস্য ও এক প্রবাশী নিহত

বরিশাল অফিস :: ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দূর্ঘটনায় ১৬ ঘন্টার ব্যবধানে দুটি স্থানে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া নামকস্থানে সাবেক এক সেনা সদস্য ও শিকারপুরের বাজারের নিকট এক প্রবাশীর মৃত্যু হয়েছে

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সোমবার (৪) ডিসেম্বর সকাল ১০ টায় বরিশাল থেকে ছেড়ে আসা এনা পরিবহন আটিপাড়া রাস্তার মুখে পৌঁছলে গৌরনদী উপজেলার বাটাজোড় থেকে এক ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে বরিশালের উদ্দেশ্যে যাওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হন। নিহত মোটরসাইকেল চালক বাটাজোড় গ্রামের ফারুক হোসেন শরীফের ছেলে সাবেক সেনা সদস্য মোঃ ফুয়াত হোসেন শরীফ (৫০)।

স্থানীয়রা জানান, মোটরসাইকেল ও মাহেন্দ্রা বরিশালে যাচ্ছিলো। এনা পরিবহন ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো। আটিপাড়া রাস্তার মুখে পৌঁছামাত্র ঘাতক এনা পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাবেক সেনা সদস্য ফুয়াত হোসেন শরীফে মৃত্যু হয়। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান, এনা পরিবহনসহ চালককে আটক করা হয়েছে। এছাড়া একই উপজেলার উজিরপুর উপজেলার ঢাকা -বরিশাল মহাসড়কের নতুন শিকারপুরের মুন্সিবাড়ি দরজা নামক স্থানে রাস্তা পারাপারের সময় (৫৫) বছরের এক প্রবাসীকে বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

রবিবার সন্ধ্যা ৬টার সময় শিকারপুর ইউনিয়নের মন্ডপাশা গ্রামের মৃত করিম মুন্সির পুত্র মোঃ আলতাফ মুন্সী (৫৫) শিকারপুর হাট থেকে বাজার নিয়ে বাড়িতে আসার পথে ঢাকা- বরিশাল মহাসড়কের পুর্বপাশ হতে পশ্চিম পাশে যাওয়ার সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। বাসটি দ্রæত পালিয়ে যায়। নিহত আলতাফ মুন্সির ভাতিজা মাসুম মুন্সী বিষয় নিশ্চিত করেন। এ ঘটনায় উজিরপুর উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি কে এম ইসমাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

বরিশাল উজিরপুর মডেল থানার এস আই ওসমান জানান, দুর্ঘটনার সময় স্থানীয় লোকজন মাগরিব এর নামাজ আদায় করছিলেন বলে ঘাতক বাসটি চিহ্নিত করতে পারেননি কেউ। বরিশাল উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত মোঃ তৌহিদুজ্জামান সোহাগ জানান, ‘ঘাতক বাসটির পরিচয় নিশ্চিত করে আটক করার প্রক্রিয়া চলছে।অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।




বরিশালের গৌরনদীতে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরন

বরিশাল অফিস: বরিশাল জেলার গৌরনদী উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে আজ সোমবার (৪) ডিসেম্বর প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে বোরো ধানের (উফশী) আবাদ বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রন্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার বেলা ১২টায় গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মনিরুন নাহার মেরী উপস্থিত থেকে বীজ ও সার বিতরণ করেন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সেকেন্দার শেখ, মাহিলাড়া ইউপি চেয়ার‌ম্যান সৈকত গুহ পিকলু, আঃ রব হাওলাদার, সৈয়দ নজরুল ইসালাম প্রমুখ।




শেবাচিমের একমাত্র ইন্টারভেনশনাল হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এম সালেহ উদ্দীন কে পটুয়াখালী পদায়ন করায় হতাস বরিশালবাসী

বরিশাল অফিস:  বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের একমাত্র মেডিসিন, ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এম সালেহ উদ্দীনকে পটুয়াখালী মেডিকেল কলেজে বদলি করায় হতাস বরিশালবাসী। তিনি দীর্ঘ দিন বরিশাল বিভাগের মধ্যে একমাত্র এনজিওগ্রাম মেশিনটি পরিচালনা করে আসছে তিনি। তাই তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজেই পদোন্নতী দিয়ে বহাল রাখার দাবী সংশ্লিস্টদের। তা না হলে প্রায় ৯ কোটি টাকা মূল্যের এনজিওগ্রাম মেশিনটি কোন কাজে আসবে না বলে দাবী তাদের।

সূত্র মতে, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে হৃদ রোগ বিভাগের ২০১৩ সালের দিকে প্রায় ৯ কোটি টাকা মূল্যের একটি এনজিওগ্রাম মেশিন সরবরাহ করা হয়। মেশিনটি পরিচালনার জন্য এই বিভাগে কোন চিকিৎসক না থাকায় দীর্ঘ দিন মেশিনটি কোন রোগীর উপকারে আসে নি। অতঃপর ইন্টারভেনশনাল হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এম সালেহ উদ্দীন কে বরিশালে পদায়ন করা হলে তিনি বক্সবন্দি এনজিওগ্রাম মেশিনটির কার্যক্রম শুরু করেন। ২০১৪ সালের ২৪ জুলাই থেকে তিনি রোগীদের করনারি এনজিও প্লাস্টি (হার্টে রিং) বাসানো শুরু করেন। সেই থেকেই নিয়োমত ভাবে রোগীদের করনারি এনজিও প্লাস্টি (হার্টে রিং) বাসানো কার্যক্রম এই হাসপাতালেই সম্ভব হয়।

যা বরিশালের ইতিহাসে প্রথম। কেননা ২০১৪ সালের আগে করনারি এনজিও প্লাস্টি (হার্টে রিং) করানো জন্য রোগীদের রাজধানীতে যেতে হতো। ইন্টারভেনশনাল হৃদরোগ
বিশেষজ্ঞ ডা. এম সালেহ উদ্দীন করনারি এনজিও প্লাস্টি (হার্টে রিং) বসানো পাশাপাশি রোগীর হৃৎপিÐে (হার্টে) ডুয়েল চেম্বার পেসমেকার প্রতিস্থাপনও করতেন এবং
কিডনীতে রিং সংযোজন করেন। তবে ২০২১ সালের দিকে মেশিনটি সামান্য নস্ট হওয়ায় রোগীদের অসুবিধায় পড়তে হয়।

পরবর্তিতে হাসপাতালের বর্তমান পরিচালক ডাঃ এইচ এম সাইফুল ইসলামের সহযোগীতায় মেশিনটি আবারো চালু করতে সক্ষম হন ইন্টারভেনশনাল হৃদরোগ বিশেষজ্ঞ
ডা. এম সালেহ উদ্দীন। দীর্ঘদিন বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে থেকে হাজার হাজার গরিব রোগীদের পাশে দাড়ানো ডা. এম সালেহ উদ্দীনকে পটুয়াখালীতে বদলী করার হতাস এ অঞ্চলের রোগীরা।

কেননা পটুয়াখালী মেডিকেল কলেজে এনজিওগ্রাম মেশিন নেই। ডা. এম সালেহ উদ্দীন বরিশালে একজন চিকিৎসক যিনি হৃদ রোগে আক্রান্ত রোগীদের মেডিসিনের মাধ্যমে
রোগ নিরাময়ের পাশাপাশি করনারি এনজিও প্লাস্টি (হার্টে রিং) ও ডুয়েল চেম্বার পেসমেকার প্রতিস্থাপন ও কিডনীতে রিং বসাতেন। গত ২৬ নভেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক আদেশে ডা. এম সালেহ উদ্দীনকে সহকারী অধ্যাপক পদ থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দিয়ে পটুয়াখালী মেডিকেল কলেজে পদায়ন করা হয়।

তাকে পদোন্নতি দিয়ে বরিশাল মেডিকেল কলেজেই পদায়ন করার দাবী এখানকার অনান্য বিভাগের চিকিৎসক, নার্স, শিক্ষার্থী ও কর্মকর্তা এবং কর্মচারীদের। মেডিকেল
টেকনোলজিস্ট গোলাম মোস্তফা জানান, ডা. এম সালেহ উদ্দীন স্যার এখানে আসার পর

আমাদের এনজিওগ্রাম মেশিনটি চালু হয়েছে। এখানে নিয়োমিত ভাবে করনারি এনজিও প্লাস্টি (হার্টে রিং) ও ডুয়েল চেম্বার পেসমেকার প্রতিস্থাপনও হচ্ছে। কিন্তু
এমন অভিজ্ঞ একজন চিকিৎসককে এখান থেকে বদলী করায় এই মেশিনটি বন্ধ হয়ে যাবে। শুধু তাই নয় এর কুফল ভোগ করতে হবে রোগীদের। তাই ডা. এম সালেহ উদ্দীন স্যারকে পদোন্নতি দিয়ে এখানেই রাখার দাবী জানাই।

এ ব্যাপারে হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম বলেন, কার্ডিওলোজী বিভাগে চিকিৎসক এমনেই কম। তার উপর ডা. এম সালেহ উদ্দীন‘র মতো বিশেষজ্ঞ
চিকিৎসককে শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে বদলী করায় আমাদের এখানে চিকিৎসক সংকট তৈরি হবে। তাছাড়া তিনি এখানে নিয়োমিত এনজিও প্লাস্টি
(হার্টে রিং) ও ডুয়েল চেম্বার পেসমেকার প্রতিস্থাপন করতেন। তিনি চলে গেলে এই সেবাটি বন্ধ হয়ে যাবে। তাই তাকে পদোন্নতি দিয়ে এখানেই রাখার জন্য মন্ত্রনায়লের
কাছে দাবী জানিয়েছি।




‌কলকাতায় ‘সেরা বাঙালি’ চঞ্চল চৌধুরী

রোববার (৩ নভেম্বর) জাঁকজামকপূর্ণ আয়োজনে তার হাতে এই পুরস্কার তুলে দেন টলিউড তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

এ প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘আমি আপ্লুত, অভিভূত। সত্যিই খুব ভালো লাগছে। বাংলাদেশের একজন মানুষ হিসেবে ভারতে এই পুরস্কার পেয়ে আমি আনন্দিত। অভিনয়শিল্পী হিসেবে নিজ দেশে অনেক পুরস্কার পেয়েছি, মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছি। ভারতের মাটিতেও এত বড় সম্মান আমার জন্য বড় কিছু।

তিনি আরও বলেন, ‘শিল্পী হিসেবে দেশের বাইরে আমার অর্জন মানেই বাংলাদেশের অর্জন। সবার আগে আমার নিজের দেশ। শিল্পচর্চার মাধ্যমে নিজ দেশকে সম্মান এনে দিতে পারলে ভালো লাগে।’

‘হাওয়া’ সিনেমার জন্য সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন চঞ্চল চৌধুরী।