থার্টি ফার্স্টে উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠানের অনুমতি নয়-স্বরাষ্ট্রমন্ত্রী

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ঢাকাসহ সারাদেশে গির্জাগুলোর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সমুন্নত রাখা হবে। খ্রিস্টান সম্প্রদায়কে অনুরোধ করেছি তারা যেন প্রচুর সংখ্যক স্বেচ্ছাসেবক রাখেন, আমাদের নিরাপত্তা বাহিনীর সঙ্গে তারা যেন কাজ করেন।

২৪ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত গির্জা এলাকাগুলোতে গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনী থাকবে জানিয়ে মন্ত্রী বলেন, আর্চওয়ে, সিটি ক্যামেরা রাখার অনুরোধ করা হয়েছে। ঢাকাসহ সারাদেশের খ্রিস্টান অধ্যুষিত এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে কেউ যদি পড়েন তবে তাৎক্ষণিক ৯৯৯ নম্বরে জানাতে বলা হয়েছে।

‘থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার পর থেকে ঢাকা মহানগরীসহ সারাদেশের উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠানের অনুমতি দেবো না। ৭ জানুয়ারি নির্বাচন হতে যাচ্ছে। এজন্য এ বিধিনিষেধ দেওয়া হবে। লোকসমাগমের উপরও বিধিনিষেধ থাকবে। যারা অনুষ্ঠান করবেন ইনডোর হোটেল বা ঘরের ভেতর করবেন।’

আসাদুজ্জামান খান বলেন, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে জোরো বাঁশি বাজানো, পটকা ফোটানো, আতশবাজী কিংবা ফানুস ওড়ানো থেকে বিরত থাকার জন্য অনুরোধ রেখেছি

৩১ ডিসেম্বর সন্ধ্যার পর থেকে গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ চেকপোস্ট বসানো হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কয়েক দিন থেকে লক্ষ্য করছি রাতে দুর্বার গতিতে গাড়ি বা মোটরসাইলে রেস শুরু করেছে। গোয়েন্দা সংস্থা থেকে জানিয়েছে, ৩১ ডিসেম্বর এটি ব্যাপকহারে হতে পারে। সেজন্য রাস্তায় চেকপোস্ট দেওয়া হবে।

‘বড় দিন ও থার্টি ফার্স্ট নাইটে কূটনীতিক এলাকায় বিশেষ নিরাপত্তা নজরদারি বাড়ানো হবে। থার্টি ফার্স্ট নাইটে যাতে মাদকদ্রব্যের অপব্যবহার না হয় সেজন্য আমরা অনুরোধ রাখবো। এটা রোধের জন্য নিরাপত্তা বাহিনী তৎপর থাকবে। বার বন্ধ করার ব্যবস্থা নিয়েছি।’

ওসি বদলি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন সুনির্দিষ্টভাবে বলে দিয়েছে, যারা ছয় মাসের বেশি সময় এক জায়গায় রয়েছে, সেসব ওসিকে বদলি করতে। তারা সময় বেঁধে দিয়েছেন। সে সময় অনুযায়ী জননিরাপত্তা সচিব এবং আইজিপি বসে পাঠিয়ে দেবেন, দু-এক দিনের মধ্যে প্রস্তাব চলে যাবে। এখন যা কিছু হয় নির্বাচন কমিশন সব নিয়ন্ত্রণ করে। তারা যে ধরনের নির্দেশনা দিচ্ছেন, সে অনুযায়ী কাজ হচ্ছে। প্রায় ওসিকে বদলি করতে হবে।




সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

চন্দ্রদ্বীপ নিউজ : চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।



গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল: কাতার

চন্দ্রদ্বীপ নিউজ ডেস্ক: গাজা উপত্যকায় নির্বিচার হামলা এবং বেসামরিক ফিলিস্তিনিদের ওপর পরিকল্পিত গণহত্যা চালানোর অভিযোগ তুলে ইসরায়েলের তীব্র সমালোচনা করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। তিনি বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইসরায়েল পরিকল্পিতভাবে গণহত্যা চালাচ্ছে। শিগগিরই গাজায় পূর্ণাঙ্গ ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তিনি।



ঝালকাঠিতে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত

বরিশাল অফিস:: ঝালকাঠিতে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালী বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আল্নোা সভা অনুষ্ঠিত হয়। বরিশাল জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক মো: মনিরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: রুহুল আমিন। মুল প্রবন্ধ উপস্থাপন করেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বরিশালে উধ্বর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা কাজী আমিনুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাটি আমাদের অনেক কিছু দেয়। তাই আমাদের মাটির যত্ন নিতে হবে। এক্ষেত্রে বক্তারা যত্রতত্র পলিথিন ফেলে মাটির উর্বতা নষ্ট করা না করার ব্যাপারে সকলকে উৎসাহিত করতে আহবান জানান। ঝালকাঠি জেলা প্রশাসন ও মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট বরিশাল এ অনুষ্ঠানের আয়োজন করে।




বরিশালের ছয় আসনে সাতজন প্রার্থী বীর মুক্তিযোদ্ধা

বরিশাল অফিস:: জেলার ছয়টি সংসদীয় আসনে যাচাই বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে থাকা ৪৫ জন প্রার্থীর মধ্যে ২৩ জনই হলেন ব্যবসায়ী। রিটার্নিং কর্মকর্তার দপ্তরে দাখিলকৃত হলফনামার এ তথ্য জানা গেছে।
তবে মঙ্গলবার দুপুরে খোঁজ নিয়ে জানা গেছে, যাচাই বাছাইতে প্রাথমিকভাবে বাতিল ঘোষণা করা অধিকাংশ প্রার্থী আপিল করেছেন। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন বরিশাল-৪ আসনের নৌকার প্রার্থী ড. শাম্মী আহমেদ ও বরিশাল-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী শামসুল আলম চুন্নু।

বিশেষ অনুসন্ধানে জানা গেছে, বরিশালের ছয়টি সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যে সাতজনই হলেন মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা। এরমধ্যে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) নির্বাচনী এলাকার আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ ছিলেন মহান মুক্তিযুদ্ধের মুজিব বাহিনীর আঞ্চলিক কমান্ডার। এছাড়া অপর বীর মুক্তিযোদ্ধা প্রার্থীরা হলেন, বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সাংসদ মনিরুল ইসলাম মনি, বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও বর্তমান সাংসদ গোলাম কিবরিয়া টিপু, বরিশাল-২ ও ৩ আসনে মনোনয়নপত্র জমা দেওয়া ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী খান আফতাফ হোসেন ভুলু এবং ঋণ খেলাপীর দায়ে মনোনয়ন বাতিলের পর আপিল করা স্বতন্ত্র প্রার্থী শামসুল আলম চুন্নু। এসব বীর মুক্তিযোদ্ধা প্রার্থীরা আগামী ৭ জানুয়ারির নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হতে পারলে তারা বঙ্গবন্ধুর সোনার বাংলা ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে অগ্রনী ভূমিকা পালন করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

অধিকাংশ প্রার্থী ব্যবসায়ী ॥ জেলার ছয়টি সংসদীয় আসনে যাচাই বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে থাকা ৪৫ জন প্রার্থীর মধ্যে ২৩ জনই হলেন ব্যবসায়ী। রিটার্নিং কর্মকর্তার দপ্তরে দাখিলকৃত হলফনামার এ তথ্য জানা গেছে। এরমধ্যে বরিশাল সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র ও বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ তার পেশা হিসেবে মৎস্য চাষ ও রাখি-মালামালের ব্যবসার কথা উল্লেখ করেছেন।

ব্যবসায়ী প্রার্থীদের মধ্যে পাঁচজন রয়েছেন যারা ব্যবসার পাশাপাশি বেসরকারি চাকরি ও প্রতিষ্ঠানের মালিক। সূত্রমতে, ২৩ জন ব্যবসায়ী প্রার্থী ব্যতিত পাঁচজন রাজনীতিবিদ, চারজন আইনজীবী, দুইজন বেসরকারি চাকরিজীবী, দুইজন প্রতিষ্ঠানের পরিচালক, দুইজন অবসরপ্রাপ্ত চাকরিজীবী, একজন সাংবাদিক ও লেখক, একজন পেশাদার সংগীত শিল্পী, গীতিকার ও সুরকার, একজন কবি ও লেখক, একজন পরামর্শক, একজন কৃষি ও মৎস্য চাষ এবং একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিজেদের পেশার কথা হলফনামায় উল্লেখ করেছেন।

এছাড়া এসএসসি ও সমমান পাশ করেছে এমন রয়েছেন চারজন, এইচএসসি পাশ করেছেন চারজন, বাকিদের মধ্যে অনার্স বা সমমান থেকে মাস্টার্স বা সমমান পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা রয়েছে ২৮ জনের। আর একজন রয়েছেন পিএইচডি ধারী।

হলফনামা সূত্রে জানা গেছে, বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে পেশা হিসেবে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ ব্যবসায়ী। জাতীয় পার্টির ছেরনিয়াবাত সেকান্দার আলী আইনজীবী ও ব্যবসায়ী এবং এনপিপির মোঃ তুহিন বেসরকারি চাকরিজীবী ও ব্যবসায়ী বলে হফলনামায় উল্লেখ করেছেন।

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে পেশা হিসেবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস আইনজীবী। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন রাজনীতি ও সংসদ সদস্য এবং একই দলের অপর প্রার্থী মোঃ জহুরুল ইসলাম ঠিকাদারি ব্যবসা। মোঃ মনিরুল ইসলাম ব্যবসায়ী ও একটি প্রতিষ্ঠানের মালিক। কৃষক শ্রমিক জনতা লীগের নকুল কুমার বিশ্বাস পেশাদার সংগীত শিল্পী, গীতিকার ও সুরকার। জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস তিনটি প্রতিষ্ঠানের পরিচালক ও একটি প্রতিষ্ঠানের অংশীদার এবং জাতীয় পার্টির অপরপ্রার্থী রজিত কুমার বাড়ৈ পরামর্শক। জাকের পার্টির স্বপন মৃধা ব্যবসায়ী। তৃণমূল বিএনপির মোঃ শাহজাহান সিরাজ রাজনীতি। এনপিপির সাহেব আলী আমদানি-রপ্তানি ব্যবসা। স্বতন্ত্র প্রার্থী একে ফাইয়াজুল হক ব্যবসায়ী ও একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বলে হফলনামায় উল্লেখ করেছেন।

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে পেশা হিসেবে আওয়ামী লীগের প্রার্থী সরদার মোঃ খালেদ হোসেন স্বপন ব্যবসায়ী। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন রাজনীতি ও সংসদ সদস্য এবং একই দলের অপর প্রার্থী শেখ মোঃ টিপু সুলতান আইনজীবী। জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু ব্যবসায়ী। স্বতন্ত্র প্রার্থী মোঃ আতিকুর রহমান ব্যবসায়ী। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মোঃ আজমুল হাসান জিহাদ কবি ও লেখক এবং আইনজীবী। তৃণমূল বিএনপির শাহানাজ হোসেন রাজনীতিবিদ, সমাজসেবক ও গৃহিণী। জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু আবাসিক হোটেলের ব্যবসা। স্বতন্ত্র প্রার্থী মোঃ আমিনুল হক ব্যবসায়ী বলে হফলনামায় উল্লেখ করেছেন।

বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনে পেশা হিসেবে বর্তমান সাংসদ ও স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথ বিহঙ্গ পরিবহনের চেয়ারম্যান। জাতীয় পার্টির মিজানুর রহমান ব্যবসায়ী। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের হৃদয় ইসলাম চুন্নু ব্যবসা মালিকানা হিসেবে হফলনামায় উল্লেখ করেছেন।

বরিশাল-৫ (বরিশাল সদর) আসনে পেশা হিসেবে আওয়ামী লীগের প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী। স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ মৎস্য চাষ ও রাখি-মালামালের ব্যবসা। জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস তিনটি প্রতিষ্ঠানের পরিচালক ও একটি প্রতিষ্ঠানের অংশীদার। জাকের পার্টির মোঃ আবুল হোসাইন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। এনপিপির আব্দুল হান্নান সিকদার ব্যবসায়ী। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মোঃ আসাদুজ্জামান সাংবাদিক ও লেখক। বাংলাদেশ কংগ্রেসের মাহাতাব হোসেন ব্যবসার কথা হফলনামায় উল্লেখ করলেও স্বতন্ত্র প্রার্থী মোঃ সালাহউদ্দিন রিপনের পেশা জানা যায়নি।

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে পেশা হিসেবে নৌকার প্রার্থী মেজর জেনারেল (অব.) আব্দুল হাফিজ মল্লিক রাজনীতি, সমাজসেবা ও ব্যবসা। জাতীয় পার্টির বর্তমান সাংসদ নাসরিন জাহান রতনা ব্যবসা। তৃণমূল বিএনপির টিএম জহিরুল হক তুহিন কৃষি ও মৎস্য চাষ। স্বতন্ত্র প্রার্থী খান আলতাফ হোসেন ভুলু আইনজীবী। এনপিপির মোঃ মোশারফ হোসেন বেসরকারি চাকরিজীবী, ক্ষুদ্র ব্যবসা ও কৃষিকাজ। জাসদের মোহম্মদ মোহসীন ঠিকাদারি ব্যবসা। জাকের পার্টির মোঃ হুমায়ুন কবির সিকদার ব্যবসা। বাংলাদেশ কংগ্রেসের মোঃ মাইনুল ইসলাম আইনজীবী। স্বতন্ত্র প্রার্থী রাজিব আহম্মদ তালুকদার ব্যবসা-শিল্পপতি। মোঃ শাহবাজ মিঞা সফটওয়্যার ইঞ্জিনিয়ার। মোঃ কামরুল ইসলাম খান বেসরকারি চাকরি বলে হফলনামায় উল্লেখ করেছেন।




ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন : বরগুনায় প্রেস ব্রিফিং

বরিশাল অফিস: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে মঙ্গলবার বেলা ১১টায় বরগুনা সিভিল সার্জন কার্যালয়ে  প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে বরগুনা জেলায় কর্মরত অধিকাংশ গণমাধ্যম কর্মীসহ মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক খান ছালামাতুল্লাহ মতি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি মোঃ রুহুল আমিন,বরগুনা পেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোস্তফা কাদের উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিং এ সিভিল সার্জন ডা. মোঃ ফজলুল হক জানান, বরগুনা জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ১৩ হাজার ৬শত ৫৫ জন। ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ১ লক্ষ ৩ হাজার ৫৫৩ জন। মোট শিশু সংখ্যা ১ লক্ষ ১৭ হাজার ২০৮ জন। বরগুনা জেলায় ৯১৮ টি স্থায়ী ও অস্থায়ী টিকা কেন্দ্রে মোট ১৯০২ জন স্বেচ্ছাসেবক, ১৩৬ জন স্বাস্থ্য সহকারী ১৭৯ জন, পরিবার কল্যাণ সহকারী ১২৮ জন, সিএইচসিপি ১২৮ জন পৌর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মী ৩০ জন। ১২ ডিসেম্বও ২০২৩ তারিখে অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে দায়িত্ব পালন করবেন।




বরিশালে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল ছাত্রসহ নিহত ২

বরিশাল অফিস:  বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ-গৌরনদী ভায়া নলচিড়া সড়কের বোরাদীগরঙ্গল এলাকায় সোমবার রাতে এক মোটরসাইকেল দুর্ঘটনায় মো. বায়েজীদ খান (১৫) নামের দশম শ্রেণীর এক স্কুল ছাত্রসহ ২জন নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতদের স্বজনদের সূত্রে জানা গেছে, উপজেলার চর কুতুবপুর গ্রামের মৃত আবুল খানের ছেলে ও উপজেলার কুতুবপুর এসইএসডিপি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মো. বায়েজীদ খান (১৫) কুতুবপুর অটোস্ট্যান্ড থেকে বাড়িতে যাওয়ার কথা বলে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার বড়ভাই শাওন খানের কাছ থেকে তার ব্যবহৃত মোটরসাইকেলটি চেয়ে নেয়।

বায়েজীদ বাড়ির দিকে না গিয়ে পিঙ্গলাকাঠী বাজারের দিকে রওনা হলে বড়ভাই শাওন তাকে জিজ্ঞাসা করে ওই দিকে কোথায় যাও। তখন বায়েজীদ জানায় পিঙ্গলাকাঠী বাজার থেকে একটি মিষ্টি খেয়ে সে দ্রæত ফিরে আসবে। এরপর সে মোটরসাইকেলটি নিয়ে দ্রæতগতিতেপিঙ্গলাকাঠী বাজারের দিকে যায়। এ সময় ওই সড়কের বোরাদীগরঙ্গল এলাকার ফকির বাড়ির সামনে একটি অটো (ইজিবাইক) থেকে নেমে পায়ে হেটে রাস্তা পার হচ্ছিলেন ওই বাড়ির বৃদ্ধ মুনছুর আলী ফকির (৭৫)। তখন
বৃদ্ধ মুনছুর আলী ফকির (৭৫)কে সজোরে ধাক্কা দিয়ে সড়কের ওপর ফেলে দিয়ে বায়েজীদকেসহ মোটরসাইকেলটি ছিটকে সড়কের বাইরে পড়ে যায়।
এতে বায়েজীদ খান (১৫) ও বৃদ্ধ মুনছুর আলী ফকির (৭৫) গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা সেখান থেকে তাদেরকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরতচিকিৎসক তখন বৃদ্ধ মুনছুর আলী ফকির (৭৫)কে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত দশম শ্রেণীর স্কুল ছাত্র বায়েজীদ খানকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত ২টার দিকে সে মারা যায়।

মোটরসাইকেল দুর্ঘটনায় দশম শ্রেীণীর স্কুল ছাত্রসহ ২জন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে গৌরনদীমডেল থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ করেনি। তবে ঘটনা অবহিত করতে নির্দেশনা থাকায় আমরা একটি বেতার বার্তার মাধ্যমে উর্ধ্বতন কর্তৃপক্ষকে ঘটনা অবহিত করেছি।




নেতানিয়াহু পুরো অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে জুয়া খেলছেন: এরদোয়ান

চন্দ্রদ্বীপ নিউজ ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুরো অঞ্চলের ভবিষৎ নিয়ে জুয়া খেলছেন বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। নিজের রাজনৈতিক স্বার্থ বাস্তবায়ন করতেই নেতানিয়াহু এই পথ বেছে নিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

এরদোয়ান বলেন, নারী ও শিশুদের হত্যার মাধ্যমে যুদ্ধাপরাধ করা হচ্ছে। এজন্য ইসরায়েলের শাস্তি হওয়া উচিত।

একটি স্থায়ী যুদ্ধবিরতি ও একটি স্বাধীন ফিলিস্তিনি সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায়ও আশা প্রকাশ করেন এরদোয়ান। ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম।

এদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সদস্যদের বের করে আনতে গাজার টানেলগুলোতে সাগরের পানি ঢালতে পারে দখলদার ইসরায়েলি বাহিনী। এই পরিকল্পনা সম্পর্কে জানেন এমন মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

একটি বৃহ্ত্তম পাম্প নেটওয়ার্কের সাহায্যে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে ইসরায়েল। হাজার হাজার ঘনমিটার পানি টানেলে প্রবেশ করানোর ফলে কয়েক সপ্তাহের মধ্যেই এগুলো প্লাবিত হতে পারে।

ওই প্রতিবেদনে জানানো হয়েছে, গত মাসে গাজার শাতি শরণার্থী শিবিরের কাছে কমপক্ষে পাঁচটি পাম্প স্থাপণ করেছে ইসরায়েলি বাহিনী। গত সপ্তাহেই এই পরিকল্পনার বিষয়ে যুক্তরাষ্ট্রকে জানানো হয়।




কাউখালীতে মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

বরিশাল অফিস:: কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বায়েজিদুর রহমান,

মুক্তিযুদ্ধ সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু, সমাজসেবা কর্মকর্তা মহাসিন কবির, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুনিবুর রহমান, পূর্ব আমরাজুরি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার দাস, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়,

কাউখালী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক লিটন কৃষ্ণ কর, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাংবাদিক ফোরামের সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ প্রমুখ।




দুমকিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি সম্পর্কিত কর্মশালা 

 

মো:আল-আমিন,পটুয়াখালী: দুমকিতে মহান বিজয় দিবসের প্রস্তুতি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণ বিধি সম্পর্কিত এক বিশেষ নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: আবুল কালাম আজাদের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১১পটুয়াখালী-১ (মির্জাগঞ্জ-দুমকি ও সদর) আসনে নৌকা মার্কার মনোনীত প্রার্থী এডভোকেট আফজাল হোসেন প্রধান অতিথির বক্তৃতা করেন।

কর্মশালায় পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্জ কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক এড. সৌমেন্দ্র চন্দ্র শৈলেন, আইন বিষয়ক সম্পাদক ও জেলা বারের পিপি এড. নজরুল ইসলাম বাদল, কৃষি বিষয়ক সম্পাদক একেএম আবুল খায়ের, উপদপ্তর সম্পাদক জিএম জাফর কিরণ, সন্মানিত উপদেষ্ঠা মো: শাহজাহান সিকদার বিশেষ অতিথি ছিলেন।