বৃষ্টিতে খেলা শুরু করতে বিলম্ব

বুধবার প্রথম দিনের খেলা নির্বিঘ্নেই শেষ হয়েছে। স্পিনারদের দাপটে দুই দলের’ই মোট ১৫টি উইকেট পড়েছে। আজ ৫ উইকেটে ৫৫ রান নিয়ে বাংলাদেশ সময় সকাল সোয়াব্যাট করতে নামার কথা ছিল নিউজিল্যান্ড ব্যাটার ড্যারিল মিচেল এবং গ্লেন ফিলিপসের

কিন্তু রাত থেকে তুমুল বৃষ্টি হওয়ায় এমনিতেই মাঠ ছিল ভেজা। আবার সকাল থেকে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, আবহওয়াকে খেলার প্রতিকূলে নিয়ে গেছে। যার ফলে সোয়া ৯টায় খেলা শুরু করা সম্ভব হয়নি।

এর আগে প্রথম দিন টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ অলআউট হয়েছিলো ১৭২ রানে। সর্বোচ্চ ৩৫ রান করেন মুশফিকুর রহিম। ৩১ রান করেন জবাব দিতে নেমে ৪৬ রানে নিউজিল্যান্ড হারায় ৫ উইকেট। মেহেদী হাসান মিরাজ নেন ৩ উইকেট এবং ২ উইকেট নেন তাইজুল ইসলাম।




লিভ ইন, বিয়ে-বিচ্ছেদ; নানা কারণে আলোচিত মোনালিসা

চন্দ্রদ্বীপ নিউজ ডেস্ক: ভোজপুরি জনপ্রিয় অভিনেত্রীদের একজন মোনালিসা। সামাজিক মাধ্যমে রয়েছে যার ব্যাপক জনপ্রিয়তা। বয়স বাড়লেও নিজের সৌন্দর্য ধরে রেখেছেন আগের মতোই।



মিসরকে নিঃশর্তভাবে রাফাহ ক্রসিং খুলে দেওয়ার আহ্বান ইরানের

চন্দ্রদ্বীপ নিউজ ডেস্ক:  ইসরায়েলের বর্বরোচিত বিমান হামলায় বিপর্যস্ত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা। স্থল পথেও সেনা অভিযান চলার কারণে ভূখণ্ডটিতে সৃষ্টি হয়েছে মানবিক সংকট। এমন পরিস্থিতিতে জীবন বাঁচাতে নিরাপদ স্থানে যেতে চান লাখ লাখ বাসিন্দা।



বৃষ্টি ও শীত নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

চন্দ্রদ্বীপ নিউজ :  ঢাকাসহ সারাদেশেই বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাতের এ ধারা বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দিনভর অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।



বাংলাদেশের নির্বাচন নিয়ে পিছু হটার প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র

 চন্দ্রদ্বীপ নিউজ :  বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে নিয়ে রাশিয়ার উত্থাপিত অভিযোগকে ডাহা মিথ্যা বলে আখ্যায়িত করেছে যুক্তরাষ্ট্র। দেশটি বলেছে, পিটার হাসের বিরুদ্ধে রাশিয়ার তোলা অভিযোগ পুরোপুরি মিথ্যা এবং রাশিয়া নিজেও এটি জানে।



ভোলায় প্লাস্টিক বল দিয়ে তৈরি হচ্ছে নিরাপত্তা সামগ্রী

বরিশাল অফিস:: উচ্চমূল্যের কারণে লাইভ জ্যাকেটের মতো নিরাপত্তা সরঞ্জামাদি ছাড়া নদীতে মাছ শিকার করতে যান জেলেরা। এতে প্রতিবছর চরফ্যাশন এলাকার অনেক জেলে অকালে প্রাণ হারাচ্ছেন। এমন অবস্থায় নদীতে জাল ভাসিয়ে রাখার কাজে ব্যবহৃত প্লাস্টিকের বল দিয়ে তৈরি হচ্ছে লাইভ জ্যাকেট বা লাইফবয়া।

ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে মাছ ধরার কাজে নিয়োজিত জেলেরা নিজেরাই এই জীবন রক্ষাকারী লাইফবয়া তৈরি করছেন। আর তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন চরফ্যাশন উপজেলা মৎস্য অফিস।

মেঘনা-তেঁতুলিয়া ও বঙ্গোপসাগরবেষ্টিত দেশের সর্ব দক্ষিণের দ্বীপ জেলা ভোলা। এই জেলার প্রায় ২ লাখ মানুষ নদী ও সাগরে মাছ ধরার কাজ করে প্রতিনিয়তই জীবন জীবিকা চালান। এই জেলার সর্ব দক্ষিণের উপজেলা চরফ্যাশন। এটি সমুদ্র উপকূলবর্তী হওয়ায় এখানকার জেলেদের কাছে ঝড় যেন নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে জেলেদের জানমালের ক্ষতির পরিমাণ অনেকটাই বেড়ে গেছে। সর্বশেষ ঘূর্ণিঝড়ের প্রভাবে জেলার উপকূলীয় উপজেলা মনপুরার নদীতে মাছ ধরতে যাওয়া একটি ট্রলার ডুবে নিখোঁজ হয়েছেন ২০ জেলে। তারা আর কখনো ফিরবেন কিনা তাও জানে না ওই জেলেদের পরিবার পরিজন।

এই ট্রলার থেকে বেঁচে আসা মাঝি জানান, ঝড়ের সময় নদীর মাঝখানে ঝড়ের কবলে পড়ে আমাদের ট্রলার ডুবে যায়। মাছ, জাল, মানুষ সবই হারাতে হয় ঝড়ের কবলে পড়ে।

মেঘনা-তেঁতুলিয়ায় মাছ ধরতে যাওয়া জেলেরা জানান, নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের জীবন রক্ষাকারী জিনিসপত্রের দাম উচ্চমূল্য হওয়ায় সব ট্রলারে লাইভ জ্যাকেটসহ নিরাপত্তা সামগ্রী থাকে না। তাই প্রতি বছরই বাড়ছে নদী সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের প্রাণহানি। তবে জেলের মৃত্যুর ঝুঁকি কমাতে সম্প্রতি নদী ও সাগরে জেলদের জাল ভাসিয়ে রাখতে ব্যবহৃত বল দিয়ে তৈরি করা হচ্ছে এক ধরনের লাইফবয়া। যেখানে একটি লাইভবয়া বা লাইফ জ্যাকেট ক্রয় করতে এক থেকে পাঁচ হাজার টাকা গুনতে হয়; সেখানে এই ভাসমান বল দিয়ে তৈরি লাইভবয়ায় খরচ হয় মাত্র চার থেকে পাঁচশ টাকা।

জেলেরা জানান, ২০ প্লাস্টিক বল দিয়ে একটি লাইট বয়া তৈরি করা যায়। এতে ঝড় বাদলের সময় একটি লাইফবয়ায় দুই থেকে তিনজন জেলে নদীতে অনায়াসে ভেসে থাকতে পারেন।

জেলেদের নিজস্ব ব্যবস্থাপনায় কম খরচে লাইটবয়া তৈরির প্রশিক্ষণ দেয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। ওই সংস্থার প্রোগ্রাম অফিসার বাবু অশোক কুমার রায় জানান, এখন জীবন রক্ষার তাগিদে জেলদের মাধ্যমে ছড়িয়ে পড়ছে এই লাইফবয়া তৈরি কৌশল। এ যাবত আমরা ভোলার চরফ্যাশন ও মনপুরা উপকূলীয় এলাকায় মোট ১৬৮ জন জেলেকে এ বিষয়ে প্রশিক্ষক দিয়েছি। সামনে আরও ৭ হাজার জেলেকে এ বিষয়ে প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করা হবে।

মনপুরা ক্ষুদ্র জেলে সমিতির সভাপতি নাসির মহাজন জানান, যদি প্লাস্টিকের বল দিয়ে তৈরি এই লাইফবয়ার কৌশল দেশের সব জায়গায় ছড়িয়ে দেওয়া যায় তবে নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের মৃত্যুর হার অনেকটা কমানো যাবে।

নিজস্ব ব্যবস্থাপনায় লাইফবয়া তৈরির কাজকে স্বাগত জানিয়েছেন চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা। তিনি বলেন, জেলেদের এ উদ্যোগকে আমরা স্বাগত জানাই। পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থার সঙ্গে যোগাযোগ করে এর পরিধি কিভাবে আর বাড়ানো যায়, সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা রয়েছে।




‘২ দিনেই ঢাকা টেস্ট শেষ’ হওয়া প্রসঙ্গে যা বললেন মিরাজ

চন্দ্রদ্বীপ স্পোর্টস নিউজ : নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে আজ (বুধবার) মাঠে নেমেছিল বাংলাদেশ দল। প্রথম দিন শেষে অবস্থা এমন দাঁড়িয়েছে যে— মনে হতে পারে দুই দিনেই ফলাফল চলে আসবে ঢাকা টেস্টের। কেননা প্রথম দিনেই উইকেট পড়েছে ১৫টি। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে দুই দিনে টেস্ট শেষ হওয়ার ব্যাপারে। দিন শেষে সংবাদ সম্মেলনে আসা মেহোদী হাসান মিরাজের কাছেও জানতে চাওয়া হয়েছিল এ ব্যাপারে।



পিরোজপুরে অর্থনীতিতে গতি ফেরাবে আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র

বরিশাল অফিস:: পিরোজপুরে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ শেষ হয়েছে আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্রের। সদর উপজেলার কচা নদীর তীরের পাড়ের হাটে সামুদ্রিক মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণের প্রকল্পটি বাস্তবায়ন করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন।

জানা গেছে, ২০১৬ সালের ২৫ অক্টোবর দেশের ৩টি উপকূলীয় জেলার ৪টি স্থানে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত মৎস্য অবতরণ কেন্দ্র স্থাপন প্রকল্পের অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। ৫৯ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে পটুয়াখালী জেলার আলিপুর ও মহিপুর, লক্ষ্মীপুর জেলার রামগতি ও পিরোজপুরের পাড়েরহাটে এ প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়।

পিরোজপুরের জেলা মৎস্য অফিসার মো. আজাহারুল ইসলাম জানান, উপকূলীয় অঞ্চলে আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র স্থাপনের মাধ্যমে মৎস্য অবতরণের বাধা বিপত্তি দূর করা, মৎস্য সংরক্ষণ ও বাজারজাত করণ ব্যবস্থার উন্নয়ণের লক্ষ্য নিয়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এখানে মৎস্য আহরণ, প্রক্রিয়াকরণ, প্যাকেজিং ওবিপণন কাজে জড়িতদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। এছাড়া যেসব নারী মাছ বাছাই, প্রক্রিয়াকরণ ও প্যাকিং সংক্রান্ত কার্যক্রমের সঙ্গে জড়িত তাদের বর্ধিতহারে কর্মসৃজন ও দারিদ্র বিমোচনে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পিরোজপুর সদর উপজেলার মৎস্য অফিসার সৈকত মল্লিক জানান, প্রকল্প এলাকায় আহরণকৃত মাছের ৫০ ভাগ পোস্ট হার্ভেস্ট লচ কমিয়ে আনা, আহরণকৃত মাছের গুনাগুণ বজায় রেখে ফ্রিজার ভ্যানের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের সুবিধা বৃদ্ধি করা সম্ভব হবে। বঙ্গপসাগরের খুব কাছাকাছি এপাড়ের হাটে এ লক্ষ্যে অকশন শেড, প্যাকিং শেড, ইন্সপেকশন রুম, অফিস ভবন, ৪০টি আড়ত ঘর ভবন, আবাসিক ভবন, আইসপ্ল্যান্ট ভবন, পাবলিক টয়লেট, ট্রাক পার্কিং এরিয়া, জেটি, গ্যাংওয়ে ও পল্টুন, গভীর নলকূপ, বৈদ্যুতিক সাবস্টেশন, জেনারেটর, কোয়ালিটি কন্ট্রোল ল্যাবসহ অত্যাধুনিক সব সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে।

সমুদ্রে মাছ আহরণ করা ট্রলার মালিক বিমল দাস জানান, এ আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্রটি নির্মাণ করার দাবি আমাদের এ অঞ্চলের ট্রলার মালিক এবং মাছ ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের দীর্ঘদিনের। অবশেষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় মন্ত্রী শ ম রেজাউল করিম এর নির্দেশে গত অক্টোবরে এ কেন্দ্র নির্মাণের কাজ দ্রুত শেষ করা হয়।

তিনি আরো জানান, এখন এ অবতরণ কেন্দ্রে বিপুল পরিমাণ ট্রলার প্রতিদিন সামুদ্রিক মাছ নিয়ে নোঙর করবে এবং এ অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাছ ব্যবসায়ীরা এখানে এসে সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছ কিনে নিতে পারবে।




ঝালকাঠিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাস্পেইন

 বরিশাল অফিস:: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাস্পেইন ২০২৩ সাংবাদিকদের সমন্বয়ে জেলা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি সিভিল সার্জন অফিসের আয়োজনে বুধবার (৬ডিসেম্বর) সকাল ১১টায় সিভিল সার্জনের সভাকক্ষে সিভিল সার্জন ডা: এইচ.এম. জহিরুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। এসময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা: সিয়াম আহমেদ, ডা: মোস্তাফিজুর রহমান, ডা: তাওরীত আহমেদ, দৈনিক অজানা বার্তার সম্পাদক ও প্রকাশক প্রবীণ সাংবাদিক এসএমএ রহমান কাজল, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মানিক রায়, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক মো: শফিউল আজম টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম রেজাউল করিম, জাতীয় সাংবাদিক সংস্থা এর সভাপতি এমদাদুল হক স্বপন, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলাধীন ৪টি উপজেলা, ২টি পৌরসভা, ৩২টি ইউনিয়ন, ৯৬টি ওয়ার্ড, ১২টি পৌরওয়ার্ড, ৬টি মোবাইল সেন্টারে ১২ ডিসেম্বর ২০২৩ সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত সারা দেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে।

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর মাধ্যমে বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল করা লক্ষে ৬-১১ মাস বয়সী প্রতিটি শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১ লক্ষ আইউ), ১২-৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ” ক্যাপসুল (২লক্ষ আইউ) খাওয়ানো হবে। ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা ১০ হাজার ৩২৬ জন এবং ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ৭৮ হাজার ৭১১জন।

সম্মেলনে আরো জানানো হয়, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হওয়ার পর অনাকাঙ্খিত ঘটনা মোকাবেলা করার জন্য জেলা পর্যায়ে সদর হাসপাতালে ভিটামিন খাওয়ার কারণে অসুস্থ্য শিশুদের চিকিৎসার ব্যবস্থা রয়েছে এবং উপজেলা পর্যায়ে মেডিকেল টিম গঠন করা হয়েছে। এছাড়াও কোন কিছু জরুরী জানার প্রয়োজন হলে সিভিল সার্জনের মোবাইল ফোন ০১৭১১৩১১২৮২ নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।




বরিশালে সর্বোচ্চ করদাতা হলেন যারা

বরিশাল অফিস:: বরিশাল সিটি করপোরেশন এলাকা ও জেলা পর্যায়ে ২০২২-২৩ অর্থবছরে সর্বোচ্চ করদাতাদের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে বরিশাল সিটি এলাকায় সর্বোচ্চ করদাতা তিনজন, দীর্ঘসময়ে কর প্রদানকারী দুইজন, সর্বোচ্চ নারী করদাতা একজন ও ৪০ বছরের নিচে একজন তরুন পুরুষ করদাতা নির্বাচিত হয়েছেন।

বুধবার সকালে সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, এবার সর্বোচ্চ করদাতা নির্বাচিত হয়েছেন-মোঃ আব্দুর রাজ্জাক, সত্য কৃষ্ণ পিপলাই ও মোঃ রেজবি-উল-কবির। দীর্ঘসময় কর প্রদানকারী নির্বাচিত হয়েছেন-বেলায়েত হোসেন ও মোঃ আব্দুল লতিফ। সর্বোচ্চ নারী করদাতা ডালিয়া পারভীন এবং ৪০ বছরের নিচে তরুন পুরুষ নির্বাচিত হয়েছেন সর্বোচ্চ করদাতা সত্য কৃষ্ণ পিপলাইয়ের ছেলে সোহাগ কৃষ্ণ পিপলাই।

সূত্রমতে, প্রতিবছর সরকারের অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে দেশের সিটি করপোরেশন ও জেলা পর্যায়ের এই চার ক্যাটাগরিতে ৫২৫ জন সর্বোচ্চ করদাতার তালিকা প্রকাশ করা হয়।