গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব ফের আটকে দিলো যুক্তরাষ্ট্র




এ দেশে যা কিছু অর্জন আ.লীগের নেতৃত্বে হয়েছে: আমু

বরিশাল অফিস:: আওয়ামী লীগের উপদেষ্টা এবং ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন,  বাংলাদেশে যা কিছু অর্জন বঙ্গবন্ধুর আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। পাকিস্তান আমলের পর থেকে এদেশে যা কিছুই হয়েছে তা আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন হয়েছে, অন্য কেউ করেনি।

শনিবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ঝালকাঠির নলছিটি মুক্ত দিবসে উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, আজকে গ্রামের প্রতিটা মানুষ শেখ হাসিনা সরকারের সুবিধাভোগ করছে। এমন কোনো পরিবার নেই যে শেখ হাসিনা সরকারের সুবিধা ভোগ করে না। তাই দেশের উন্নয়নের প্রতীক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বাংলাদেশ পৃথিবীর বুকে প্রতিষ্ঠা লাভ করবে। শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সেই স্বপ্নের বাংলাদেশ পৃথিবীর বুকে একটি রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে সক্ষম হয়েছে। কথায় আছে নিয়তগুনে বরকত প্রধানমন্ত্রীর নিয়ত ভালো হওয়ায় আল্লাহ তার সব কাজে বরকত দেন। কোনো ষড়যন্ত্র, জাতীয় আন্তর্জাতিক তাকে দমাতে পারেনি আর পারবেও না। বাংলাদেশ যেমন এগিয়ে যাচ্ছে আরও
এগিয়ে যাবে।

বীর মুক্তিযোদ্ধা শেখ হাবিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার শাহ আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন চৌধুরী, পৌর মেয়র আব্দুল ওয়াহেদ কবির খান প্রমুখ।




ব‌রিশালে ‘কুরআনের নূর’ প্রতিযোগিতার অডিশন

 বরিশাল অফিস:: কোমলমতি হাফেজদের প্রাণবন্ত উপস্থিতিতে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৪ এর বরিশাল বিভাগের অডিশন শুরু হয়েছে। শনিবার (০৯ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ‘কুরআনের নূর পাওয়ার্ড বাই বসুন্ধরা’ শিরোনামে বরিশাল নগরের লুৎফুর রহমান সড়কের লুৎফুর রহমান ক্যাডেট মাদ্রাসা প্রাঙ্গণে রেজিস্ট্রেশন পর্বের মাধ্যমে এ প্রতিযোগিতা শুরু হয়।

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির আয়োজনে হাফেজদের সর্ববৃহৎ মিলনমেলা হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৪ ‘কুরআনের নূর’ এর বরিশাল বিভাগের এই অডিশন পর্ব চলবে বৃহস্পতিবার সারাদিন।

লুৎফুর রহমান ক্যাডেট মাদ্রাসার আমিনুল ইসলাম বাংলানিউজকে বলেন, এ আয়োজন কুরআনের একটি বড় খেদমত। এ আয়োজনে বরিশাল বিভাগের হাফেজরা খুবই আনন্দিত। এ ধরনের আয়োজন করার জন্য বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানাই। তারা যেন এই ধারাবাহিকতা বজায় রাখে এই কামনা করছি।

সরেজমিনে মাদ্রাসা মাঠে গিয়ে দেখা যায়, প্রতিযোগীরা সুশৃঙ্খলভাবে মাঠে প্রবেশ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করছে। স্বেচ্ছাসেবীরা শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছেন। প্রতিযোগীদের পদচারণায় মাদ্রাসা প্রাঙ্গণে অন্যরকম আবহ সৃষ্টি হয়েছে।

বরিশাল বিভাগের অডিশন সমন্বয়ক হাফেজ ক্বারী ফয়জুল্লাহ হুসাইন বলেন, ১৬ বছরের কম বয়সী হাফেজরা এতে অংশ নিতে পারছে। হিফজুল কুরআন প্রতিযোগিতার বরিশাল পর্বে সাড়ে ৫ শতাধিক কুরআনের হাফেজ অংশগ্রহণ করবে বলে আশা করছি। তিনি আরও বলেন,বরিশাল অডিশনের চূড়ান্ত পর্বে বিচারক হিসেবে রয়েছেন মেয়র হানিফ জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ ক্বারী ইমরান নুরুদ্দীনসহ আট জন।

অডিশনে অংশ নিয়ে উচ্ছ্বসিত হাফেজরা বাংলানিউজকে জানায়, এ আয়োজনে অংশগ্রহণ করতে পেরেই তারা খুশি, তারপরও সকলেই আশা করছে চূড়ান্ত পর্বে গিয়ে বিজয়ের মুকুট নিয়ে আসতে পারবে।

আয়োজক সূত্রে জানা গেছে, এবারের কুরআনের নূর প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ের প্রথম বিজয়ী হাফেজ পাবে ১০ লাখ টাকা ও সম্মাননা। দ্বিতীয় বিজয়ী পাবে সাত লাখ টাকা ও সম্মাননা। তৃতীয় পুরস্কার পাঁচ লাখ টাকা ও সম্মাননা। চতুর্থ ও পঞ্চম পুরস্কার দুই লাখ টাকা করে এবং সম্মাননা। এছাড়া ষষ্ঠ থেকে অষ্টম স্থান অর্জনকারী বাকি তিনজন পাবে এক লাখ টাকা করে আর্থিক পুরস্কার ও সম্মাননা। এবারও জাতীয় পর্যায়ের আট বিজয়ী, তাদের পরিবার ও ওস্তাদকে ওমরাহ পালনের জন্য সৌদি আরব পাঠানো হবে।

অন্যদিকে প্রতিযোগিতার আন্তর্জাতিক পর্যায়ের প্রথম বিজয়ী পাবে ১৫ লাখ টাকা ও সম্মাননা। দ্বিতীয় বিজয়ী পাবে ১০ লাখ টাকা ও সম্মাননা এবং তৃতীয় বিজয়ী পাবে পাঁচ লাখ টাকা ও সম্মাননা। এই প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার দৈনিক কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলানিউজটোয়েন্টিফোর.কম, ক্যাপিটাল এফএম। আর পবিত্র রমজানে কুরআনের নূর সম্প্রচারিত হবে নিউজটোয়েন্টিফোর টেলিভিশনে।

বসুন্ধরা গ্রুপের আয়োজনে হিফজুল কুরআন প্রতিযোগিতার এবারের অডিশন শুরু হয় গত ২৪ ডিসেম্বর সিলেট থেকে। এরপর ২৬ নভেম্বর বন্দরনগরী চট্টগ্রাম, ২৮ নভেম্বর কুমিল্লা, ১ ডিসেম্বর ময়মনসিংহ, ৩ ডিসেম্বর রংপুর, ৫ ডিসেম্বর রাজশাহী, ৭ ডিসেম্বর খুলনা, ৯ ডিসেম্বর বরিশাল, ১১ ডিসেম্বর ফরিদপুর, ১৩ ডিসেম্বর ঢাকা উত্তর ও ১৪ ডিসেম্বর ঢাকা দক্ষিণের মধ্যে দিয়ে প্রাথমিক পর্যায়ের অডিশন পর্ব শেষ হওয়ার কথা রয়েছে।




পটুয়াখালী-৪ আসনের ৬ প্রার্থীর ৪ জনই স্বশিক্ষিত

বরিশাল অফিস :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে ছয় প্রার্থীর মধ্যে তিনজন স্বশিক্ষিত এবং একজন অষ্টম শ্রেণি পাস।

স্বশিক্ষিত তিনজন হলেন- জাতীয় পার্টির প্রার্থী আব্দুল মান্নান হাওলাদার, জাসদ মনোনীত প্রার্থী বিশ্বাস শিহাব পারভেজ মিঠু ও স্বতন্ত্র (আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত) প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় সংসদের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক আব্দুল্লাহ আল ইসলাম লিটন এবং অষ্টম শ্রেণি পাস রয়েছেন বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী মো. জাহাঙ্গীর হোসেন।

নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। এছাড়া বাকি দুই প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত মো. মহিব্বুর রহমান মহিব স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন এবং সাবেক এমপি এবং প্রতিমন্ত্রী আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী আলহাজ মো. মাহবুবুর রহমান তালুকদার এম.এ (রাষ্ট্র বিজ্ঞান) পড়াশোনা সম্পন্ন করেছেন বলে হলফনামায় উল্লেখ করেন।

এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল ইসলাম লিটন বলেন, ‘উচ্চ শিক্ষিত হওয়ার চেয়ে সুশিক্ষিত এবং প্রকৃত মানুষ হওয়া প্রয়োজন। শিক্ষিত হয়ে নির্বাচিত হয়ে লুটপাট ও দুর্নীতিগ্রস্ত হওয়ার চেয়ে স্বশিক্ষিত হওয়া অনেক শ্রেয়। তাই, আমি একজন মানবিক মানুষ হতে চাই।’

জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আব্দুল মান্নান হাওলাদার বলেন, ‘হলফনামায় যা উল্লেখ করা হয়েছে, তা সঠিক। আমার ভোটার তালিকা সংশোধন করায় সেখানে বর্তমানে অনেক কিছুই নেই। তবে, যা লিখেছি, তা সত্য।




কচাবুনিয়া নদীতে ভাঙন, আতঙ্কে স্থানীয়রা

মো: আল-আমিন (পটুয়াখালী): জেলার সদর উপজেলার কচাবুনিয়া নদীর ভাঙনে নি:স্ব হচ্ছে দুটি ইউনিয়নের কয়েক হাজার মানুষ। সম্প্রতি ভাঙনের তীব্রতা বেড়ে যাওয়ায় হুমকিতে রয়েছে ইউনিয়নের প্রধান সড়কসহ জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটি।

ভাঙন রোধে পরিকল্পিত ও টেকসই উন্নয়নের দাবী স্থানীয়দের।

গত ১ দশকে কয়েক দফায় বসতবাড়ি বদলাতে হয়েছে পটুয়াখালী সদর উপজেলার কচাবুনিয়া নদীর তীরবর্তী মৌকরন ও বদরপুর ইউনিয়নের কয়েক হাজার বাসিন্দাকে। নদী ভাঙনে বিলীন হওয়ায় চাষাবাদের জমিটুকও অবশিষ্ট নেই অনেকের। ফলে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। গেল কয়েক বছরে এলজিইডি ও পানি উন্নয়ন বোর্ড এই এলাকায় কিছু কাজ করলেও তা নদী ভাঙন রোধ করতে পারেনি।

ভাঙনের কারণে মৌকরণ ইউনিয়নের চলাচলের প্রধান সড়কটির অবস্থাও বেহাল। সড়কের অর্ধেক নদী গর্ভে বিলীন হয়েছে। হুমকির মুখে পড়েছে পটুয়াখালী-বরিশাল ১৩২ কেভি জাতীয় গ্রিডের বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটি।

ভাঙন প্রতিরোধে পদক্ষেপ গ্রহণের জন্য পরিকল্পনা তৈরীর কাজ শুরু হয়েছে বলে জানালেন, পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ হোসেন।

ভাঙন প্রতিরোধে পরিকল্পিত ও টেকসই উন্নয়নের দাবী স্থানীয়দের।




পিরোজপুরে পানির অভাবে দুর্বিষহ জীবন যাপন

বরিশাল অফিস ::  পিরোজপুরের ইন্দুরকানীতে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে পানির অভাবে দুর্বিষহ জীবন-যাপন করছে সেখানকার বাসিন্দারা।

বৃহস্পতিবার সরেজমিন দক্ষিণ কালাইয়া আশ্রয়ণ প্রকল্পে গেলে দেখা যায়, ঘরের লোকজন বিভিন্ন দূরদূরান্ত থেকে বালতি, কলসি ও পটে করে পানি নিয়ে তাদের দৈনন্দিন কার্যক্রম করছে। আশ্রয়ণে থাকা বাসিন্দারা জানায়, এখানে ৫৪টি পরিবার একত্রে বসবাস করি। আমরা এখানে সর্বদিক থেকে সুবিধা পেলেও খাবার ও ব্যবহারের পানির অভাবে আমাদের বসবাস দুর্বিষহ হয়ে পড়েছে।

যদিও নদীর তীরবর্তী আমাদের এ আবাসনটি। এখানে ছোট ছোট বাচ্চাদের নিয়ে বসবাস করতে হয়। নদী থেকে পানি তুলে এনে ব্যবহার করা অনেক কষ্টসাধ্য। ছোট ছোট বাচ্চাদের রেখে পানি আনতে গেলে অনেক সময় চিন্তায় থাকতে হয়। অন্য আশ্রয়ণ প্রকল্পের ঘরের সঙ্গে পানির জন্য নলকূপ ও বৃষ্টির পানি ধরে রাখার জন্য পানির ট্যাংকি দেওয়া হলেও আমাদের আশ্রয়ণে এর কোনো ব্যবস্থা নাই। আমাদের পানির সমস্যার সমাধান হলে আমরা শান্তিতে জীবন-যাপন করতে পারতাম।

এ ব্যাপারে উপজেলা উপ-সহকারী প্রকৌশলী শিমুল বড়াল জানান, রাজস্ব ফান্ড থেকে বরাদ্দ পেতে দেরি হওয়ায় কিছুটা বিলম্ব হয়েছে। তবে পানির ব্যবস্থার জন্য টেন্ডার হয়েছে। খুব শিগগিরই ঠিকাদার কাজ করবে। বরিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকী জানান, এ ব্যাপারে জেলা প্রশাসককে জানিয়েছি।




বাউফলে স্বামীর নির্যাতনে গায়ে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যা

মো: আল-আমিন (পটুয়াখালী):  জেলার বাউফলের স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে রুমা বেগম (৩০) নামের এক গৃহবধূ গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার সকালে উপজেলার বগা ইউনিয়নের দাউরাভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুমা বেগম একই এলাকার বেল্লাল খানের (৩৩) স্ত্রী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একই উপজেলার মদনপুর ইউনিয়নের দিপাশা গ্রামের ফজলুর রহমানের মেয়ে রুমা বেগমের সাথে ১০ বছর আগে বগা ইউনিয়নের দাউরাভাঙ্গা গ্রামের আরমান খানের ছেলে বেল্লাল খানের বিয়ে হয়। তাদের সংসারে তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। বেল্লাল খান একজন দিনমজুর। কোনরকম তাদের সংসার চলছিল। অভাবের সংসারে স্বামী-স্ত্রী প্রায় প্রতিদিন ঝগড়াঝাটি হতো। স্বামী স্ত্রীকে মারধর করতেন।

ঘটনার দিন সোমবার ঝগড়াঝাটির একপর্যায়ে স্বামী স্ত্রীকে মারধর করে। এরপর সকাল ১০টার দিকে স্ত্রী রুমা বেগম বাড়ি থেকে ২শ মিটার দূরে একটি ধান খেতে গিয়ে গায়ে কেরাসিন ঢেলে আগুন লাগিয়ে দেন। এ সময় তার শরীরের সত্তর ভাগ পুড়ে যায়। খবর পেয়ে বগা তদন্ত কেন্দ্রের পুলিশ মুমূর্ষু অবস্থা রুমা বেগমকে উদ্ধার করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে দুপুর সাড়ে ১২টার তিনি মারা যান।

স্বামী বেল্লাল খানকে আটক করেছে পুলিশ।

বগা ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ হাসান বলেন, শুনেছি বেল্লাল তার স্ত্রী রুমাকে প্রায়ই নির্যাতন করতেন। ঘটনার দিন তার স্ত্রীকে মারধর করে। এই রাগে-ক্ষোভে রুমা বাড়ির পাশে ধান খেতে গিয়ে গায়ে আগুন লাগিয়ে দেয়। বগা তদন্ত কেন্দ্রের পুলিশ ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বরিশাল পাঠানোর পথে তিনি মারা যান।

বগা পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ ইমতিয়াজ আহম্মেদ বলেন, খবর পেয়ে বগা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে দগ্ধ রুমা বেগমকে উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল পাঠালে পথে তিনি মারা যান।

বাউফল সার্কেলের সিনিয়র এএসপি সাদ্দাম হোসাইন ও বাউফল থানার ওসি আরিচুল হক ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্যক্রম চালাচ্ছেন। রুমার স্বামী বেল্লাল খানকে আটক করা হয়েছে।




পটুয়াখালীর ৫ ওসিকে বদলি

মো: আল-আমিন (পটুয়াখালী): নির্বাচন কমিশন এর নির্দেশনা অনুযায়ী পটুয়াখালী জেলার ৫ থানার ওসিকে বদলি করা হয়েছে। এদের মধ্যে ৪ জনকে পটুয়াখালী জেলার মধ্যেই বিভিন্ন থানার ওসি পদে দায়িত্ব দেওয়া হয়েছে এবং ১ জনকে বরিশালে বদলি করা হয়েছে ।

বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (প্রশাসন) মো: কামরুল আহসান স্বাক্ষরিত এক আদেশে দেশের বিভিন্ন ৩৩৮ ওসির সঙ্গে পটুয়াখালীর ৫ থানার ওসিকেও বদলি করে প্রজ্ঞাপন জারি করা হয়। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে জেলার দশমিনা থানার ওসি আনোয়ার হোসেন তালুকদারকে মহিপুর থানায়, মহিপুর থানার ওসি মো. ফেরদৌস আলম খানকে গলাচিপা থানায়, গলাচিপা থানার ওসি শোনিত কুমার গায়েনকে বাউফল থানায় এবং বাউফল থানার ওসি এটিএম আরিফুল হককে বরিশালের কোতোয়ালি থানায় বদলি করা হয়েছে।

এ বিষয়ে পটুয়াখালী পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী জেলার ৫ থানার ওসিদের বদলি করা হয়েছে। যাদের বদলি করা হয়েছে, এরা সবাই ৬ মাসের অধিক সময় এই জেলায় দায়িত্ব পালন করছেন।




প্রকৌশলী জহিরুল ইসলামের মৃত্যুতে দোয়া ও স্মরণ সভা

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী জেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর আহবায়ক কমিটির সদস্য, পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্র  মরহুম প্রকৌশলী জহিরুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় পটুয়াখালী জেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর আয়োজনে এক দোয়া ও স্মরন সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৮ডিসেম্বর) বিকাল ৩টায় বাংলাদেশ শিশুকল্যান পরিষদ অডিটেরিয়ামে পটুয়াখালী জেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর আহবায়ক প্রকৌশলী মোঃ কামাল হোসেন এর সভাপতিত্বে ও সদস্য সচিব প্রকৌশলী নুরুল আমিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মোঃ নাসির উদ্দিন, সাবেক সভাপতি বাংলাদেশ টেলিযোগাযোগ ডিপ্লোমা প্রকৌশল সমিতি, প্রকৌশলী সাহিন হাওলাদার, উপদেষ্টা পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট প্রাক্তন ছাত্র সমিতি, এছাড়াও বক্তব্য রাখেন  পটুয়াখালী জেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর যুগ্ম আহবায়ক, প্রকৌশলী সাব্বির মাহমুদ, প্রকৌশলী  মোঃ মোহসিন, প্রকৌশলী মনিরুজ্জামান, প্রকৌশলী মোঃ  রাশেদ,  প্রকৌশলী রাজীব  হাওলাদার, সদস্য প্রকৌশলী আমিনুল ইসলাম,  প্রকৌশলী মোঃ মানিক হাওলাদার,   প্রকৌশলী ইলিয়াস রাহাত, প্রকৌশলী তরিকুল ইসলাম, মরহুমের ভাই  মোঃ মিজানুর রহমান প্রমূখ।

প্রকৌশলী  মোঃ কামাল হোসেন তার বক্তৃতায় বলেন পটুয়াখালী জেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন হলো পটুয়াখালী জেলার সকল ইঞ্জিনিয়ারদের একটি সংগঠন, এই সংগঠনের মাধ্যমে পটুয়াখালী জেলার সকল প্রকৌশলীদের ঐক্যবদ্ধ করে একে অপরের বিপদ আপদ, ভালো মন্দে পাশে দাঁড়াতে চাই।  আমরা ডিসেম্বর মাসের মধ্যেই একটি সময়োপযোগী গঠনতন্ত্র প্রনয়ন করতে সক্ষম হবো। গঠনতন্ত্র প্রনয়ন করে তার বিধি মোতাবেক আমরা সদস্য সংগ্রহ করবো এবং রেজিস্ট্রার্ড সদস্যদের নিয়ে কাউন্সিল করে নিয়মিত কমিটি গঠন করা হবে। মরহুম জহিরুলের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নাবিজড়িত কণ্ঠে তিনি বলেন ওর ছোট দুটি শিশু সন্তানের মুখের দিকে তাকানো ছিলো বড়ই হৃদয় বিদারক।

এ সময় আরো উপস্থিত ছিলেন প্রকৌশলী সুমন মিয়া পলাশ, নির্বাহী উপদেষ্টা  মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স সোসাইটি,  সদস্য  প্রকৌশলী এস এম ফিরোজ, সামিম আক্তার,  জালাল আহমেদ,   প্রকৌশলী আব্দুল লতিফ, প্রকৌশলী  ফজিলাতুননেছা রোজী, প্রকৌশলী মাহবুব আলম,   প্রকৌশলী মাসুম  সিকদার, প্রকৌশলী  রেজাউল  ইসলাম ও প্রকৌশলী ফরহাদ  হোসেন ফারাবি ছাড়াও প্রায় অর্ধশত ইঞ্জিনিয়ার উপস্থিতি ছিলেন।

দোয়া মাহফিল শেষে মরহুম প্রকৌশলী জহিরুল ইসলাম এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করে প্রকৌশলী মাহাদি




নিরাপত্তা পরিষদে গাজায় ফের যুদ্ধবিরতির প্রস্তাব আমিরাতের

  • চন্দ্রদ্বীপ নিউজ ডেস্ক: জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাধর সংস্থা নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ফের যুদ্ধবিরতি ঘোষণার প্রস্তাব উত্থাপন করেছে সংস্থার অন্যতম অস্থায়ী সদস্য সংযুক্ত আরব আমিরাত। শুক্রবার প্রস্তাবটির খসড়া উত্থাপন করা হয়েছে।
  • নিরাপত্তা পরিষদে কোনো খসড়া প্রস্তাব গৃহীত হওয়ার ক্ষেত্রে স্থায়ী সদস্যগুলোর ভোটের প্রয়োজন পড়ে না। তবে পাস হওয়ার ক্ষেত্রে পড়ে।

    এই মুহূর্তে আমিরাতের খসড়া প্রস্তাব গৃহীত হলেও তা পাস হওয়ার সম্ভাবনা খুব কম। কারণ শুক্রবারের বৈঠকে যুক্তরাষ্ট্র সরাসরি বলেছে, এই মুহূর্তে গাজা উপত্যকায় নিরাপত্তা পরিষদের কোনো পদক্ষেপ যুক্তরাষ্ট্র সমর্থন করবে না।

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]