রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ৭৩তম জন্মদিন

চন্দ্রদ্বীপ নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ৭৩তম জন্মদিন আজ (১০ ডিসেম্বর)। দিনটিকে ঘিরে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে পাবনার বিভিন্ন সংগঠন। আর্দশ, একাগ্রতা, সততা, নিষ্ঠা, শ্রম, বলিষ্ঠতা, মেধা ও শৃঙ্খলা একজন মানুষকে যে কত উপরে নিয়ে যেতে পারে তার উজ্জ্বলতম দৃষ্টান্ত দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।



ইসিতে প্রার্থীদের আপিলের যে রায় হলো

চন্দ্রদ্বীপ নিউজ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি নির্বাচন ভবনে শুরু হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (ব্যাজমেন্ট-২) এই কার্যক্রম শুরু হয়। আপিল শুনানিতে প্রার্থীদের বক্তব্য শুনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা রায় দিচ্ছেন।



তৈরি পোশাক খাত : নিষেধাজ্ঞা-সংক্রান্ত শর্ত তুলে নিল ক্রেতা প্রতিষ্ঠান, সতর্ক থাকার আহ্বান

অনলাইন ডেস্ক : সম্প্রতি এক পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানের কাছে পাঠানো ঋণপত্রের ধারায় জুড়ে দেওয়া নিষেধাজ্ঞা-সংক্রান্ত শর্ত প্রত্যাহার করে নিয়েছ ক্রেতা প্রতিষ্ঠানটি। বিজিএমইএ বলছে, ভুল বোঝাবুঝির কারণে এমনটা হয়ে থাকতে পারে। তবে এর পেছনে কোনো অভ্যন্তরীণ গোষ্ঠীর ষড়যন্ত্র আছে কি না তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা। আর এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদরা।

গত সপ্তাহে ‘কারিবান’ নামে এক ফরাসি ক্রেতা প্রতিষ্ঠানের কাছ থেকে নারায়ণগঞ্জের নিট কনসার্ন কারখানার এলসির ক্ষেত্রে দেওয়া হয় নতুন শর্ত। যেখানে বলা হয়, কোনো নিষেধাজ্ঞা বাস্তবায়িত হলে বাংলাদেশ থেকে পণ্য কিনবে না তারা বা চালানকৃত পণ্যের মূল্য পরিশোধ করবে না; যা জেডএক্সওয়াই ইন্টারন্যাশনালের পক্ষে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক দুবাই থেকে জারি করে।

তবে এর দুইদিনের মাথায় শর্তটি তুলে নেয় ওই ক্রেতা প্রতিষ্ঠান। গত বৃহস্পতিবার কারিবানের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে চিঠি দেওয়া হয় বিজেএমইএর সভাপতি ফারুক হাসানের কাছে।

এলসির শর্ত থেকে ধারাটি প্রত্যাহার করতে দুবাইয়ের স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক কর্তৃপক্ষকে দেওয়া হয় নির্দেশনা।

এই মুহূর্তে রপ্তানি বাণিজ্যে নিষেধাজ্ঞা সংক্রান্ত ঝুঁকি নেই বলে মনে করেন অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর। তবে এ বিষয়ে সরকারকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

সেইসঙ্গে এসব বিষয়ে আরও যাচাই বাছাই করে ক্রয়াদেশ গ্রহণে রপ্তানিকারকদের সচেতন থাকারও পরামর্শ দেন এই অর্থনীতিবিদ।




আদম তমিজিকে গ্রেপ্তারের কারণ জানালো ডিবি

চন্দ্রদীপ ডেস্ক: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, আদম তমিজি হক যদি মানসিক রোগী হন তাহলে তাকে রিহ্যাবে পাঠানো হবে।

শনিবার (৯ ডিসেম্বর) রাতে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এসময় তিনি বলেন, আসলে বাংলাদেশ সরকার যদি তাকে গ্রেপ্তারই করতো তাহলে তমিজি হক যখন এয়ারপোর্ট দিয়ে দেশে প্রবেশ করলেন তখনই তাকে আটকাতে পারতাম। কিন্তু দেখা গেল এয়ারপোর্ট দিয়ে এসে পাগলামি শুরু করেছেন।

ডিবি প্রধান বলেন, হঠাৎ করে ফেসবুক লাইভে এসে আদম তমিজি হক বলা শুরু করলেন, তার মা হাফ ইসরায়েলি এবং তিনি ইসরায়েল সরকারকে আহ্বান করলেন তাকে উদ্ধার করার জন্য। আবার তিনি আমেরিকান মেরিন সেনাদের আহ্বান করেন বাংলাদেশ তাকে আটকে রাখা হয়েছে, তাকে উদ্ধার করতে।

হারুন অর রশীদ বলেন, শুধু তাই নয় তার বাংলাদেশি পাসপোর্ট তিনি আগুন দিয়ে পুড়িয়ে স্যোশাল মিডিয়াতে দেখাচ্ছেন। যে দেশে তার শিল্প কারখানা রয়েছে, তা দিয়ে তিনি চলেন, সেই দেশের পাসপোর্ট তিনি পুড়িয়ে ফেললেন। আমি মনে করি এটি রাষ্ট্রের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। এরপরও আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব- কেন তিনি সরকারের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে ও পাসপোর্ট পুড়িয়ে ফেলে আনন্দ উল্লাস করছেন।

এর আগে শনিবার সন্ধ্যায় আদম তমিজি হককে গুলশানের বাসা থেকে হেফাজতে নেয় গোয়েন্দা টিম। তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় সাইবার নিরাপত্তা আইনে মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একটি সার্চ ওয়ারেন্টও আছে।

এর আগে ১৬ ও ১৭ নভেম্বর রাতে আদম তমিজি হকের গুলশান-২ এর ১১১ নম্বর রোডের ৮ নম্বর বাসায় যায় র‍্যাব সদস্যরা। তার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে রাজধানীর দক্ষিণখান থানায় একটি মামলা হয়। আনিছুর রহমান নাঈম নামে এক ব্যক্তি এ মামলা করেন। যা ১৫ নভেম্বর এজাহারভুক্ত হয়।




ফি‌লি‌স্তি‌নে স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে লন্ডনে লা‌খো মানুষের বিক্ষোভ

চন্দ্রদীপ ডেস্ক : গাজায় গণহত্যার প্রতিবাদ এবং স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে তীব্র শী‌ত উপেক্ষা ক‌রে শনিবার (৯ ডিসেম্বর) লন্ডনে লা‌খো বিক্ষোভকারী প্রতিবাদ মি‌ছি‌লে যোগ দেন।

হাজার হাজার বিক্ষোভকারী শনিবার সেন্ট্রাল লন্ড‌নের ব্যাংক থেকে পার্লামেন্ট স্কয়ার পর্যন্ত মিছিল করার সময় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানান।

মিছিলটি ব্যাংক জংশন থেকে শুরু হয়ে সেন্ট পলস ক্যাথেড্রাল এবং সমারসেট হাউসের পাশ দিয়ে বিকালে ওয়েস্টমিনস্টারে শেষ হয়।

সমাবেশ ও বি‌ক্ষো‌ভে নানা স্লোগান লেখা ফেস্টুন হাতে ব্রিটেনের বিভিন্ন শহর থে‌কে আগতরা গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতি বাস্তবায়নের দাবি জানান।




সোনামসজিদ বন্দর দিয়ে এলো ৭৪৩ টন পেঁয়াজ

অনলাইন ডেস্ক : ভারত রপ্তানি বন্ধ ঘোষণার পরও চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে একদিনে ৭৪৩ টন পেঁয়াজ এসেছে। শনিবার (৯ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ২৭ ট্রাকে এই ৭৪৩ মেট্রিক টন পেঁয়াজ স্থলবন্দরে প্রবেশ করে।

রাত ৯টায় সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার থেকে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে। তবে এর আগে যে পেঁয়াজগুলোর এলসি করা ছিল, সেগুলো এখন পর্যায়ক্রমে স্থলবন্দরে প্রবেশ করছে।

তিনি আরও বলেন, সকাল থেকে এখন পর্যন্ত ২৭টি ট্রাকে ৭৪৩ মেট্রিক টন পেঁয়াজ স্থলবন্দরে প্রবেশ করেছে। তবে আর কতদিন এভাবে পেঁয়াজ আসবে তা আমি নিশ্চিত নই। কারণ ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে। নতুন করে আর এলসি পাওয়া যাবে না।

এর আগে বৃহস্পতিবার ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তি ৭ ডিসেম্বর থেকে ২০২৪ সালের মার্চের ৩১ তারিখ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়া হয়।




বিশ্ব মানবাধিকার দিবস আজ

চন্দ্রদীপ ডেস্ক : আজ বিশ্ব মানবাধিকার দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য—‘সবার জন্য মর্যাদা, স্বাধীনতা ও ন্যায়বিচার’। দেশের বিভিন্ন মানবাধিকার সংগঠন মানববন্ধন, আলোচনাসভাসহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করবে। ১৯৪৮ সালের এই দিন জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। পরে ১৯৫০ সালের ১০ ডিসেম্বর দিনটিকে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা করে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন মানুষের অধিকার রক্ষার জন্য লড়াই-সংগ্রাম করেছেন। তিনি বাংলাদেশের সংবিধানে সুনিপুণভাবে মানবাধিকারের বিষয়গুলো সন্নিবেশিত করেছিলেন। এই সাংবিধানিক অধিকার তথা মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নের লক্ষ্য নিয়ে ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় একটি স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান জাতীয় মানবাধিকার কমিশন। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।




জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে সংস্কার করতে হবে: এরদোগান

চন্দ্রদীপ ডেস্ক : জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সংস্কার আনার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

অন্যান্য দেশের বিপুল সমর্থন সত্ত্বেও গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটোতে ভেস্তে যাওয়ার পর শনিবার ইস্তাম্বুলে মানবাধিকারবিষয়ক এক সম্মেলনে তিনি এই আহ্বান জানান।

রয়টার্স জানিয়েছে, শনিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সংস্কার আনার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। একই সঙ্গে জাতিসংঘে তোলা সংযুক্ত আরব আমিরাতের গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটোদানের নিন্দা জানিয়েছেন তিনি।

ইস্তাম্বুলে মানবাধিকার সম্মেলনে দেওয়া বক্তৃতায় এরদোগান বলেন, যুদ্ধবিরতির জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দাবি কেবল মার্কিন ভেটোর কারণে নাকচ হয়ে গেছে। এটাই কি ন্যায়বিচার?

তিনি বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে সংস্কার করতে হবে।

জাতিসংঘের সদর দপ্তর নিউইয়র্কে শুক্রবার সন্ধ্যায় (স্থানীয় সময়) গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবটি তোলা হয়। মুখে মুখে গাজায় যুদ্ধবিরতি, বেসামরিক জনগণের পূর্ণ নিরাপত্তার নীতিঘোড়া ছোটালেও বরাবরের মতো এবারও গাজায় ইসরাইলের পৈশাচিক হত্যাযজ্ঞ বন্ধের বড় বাধা হয়ে দাঁড়াল দোসর যুক্তরাষ্ট্রই। সুতরাং ফিলিস্তিনিদের হত্যায় আর কোনো আন্তর্জাতিক বাধা থাকল না গাজায়।

১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে ১৩টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। ভোটদানে বিরত ছিল যুক্তরাজ্য। শেষ পর্যন্ত ভেটো ক্ষমতাধর যুক্তরাষ্ট্র বিপক্ষে ভোট দিলে প্রস্তাবটি আটকে যায়।

প্রস্তাব আটকের পক্ষে যুক্তি হিসেবে জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত রবার্ট উড বলেন, প্রস্তাবটি ভারসাম্যপূর্ণ নয়। এতে বাস্তবতা প্রতিফলিত হয়নি।

তবে গাজা ইস্যুতে এখন পর্যন্ত নিরাপত্তা পরিষদকে অকার্যকর করে রাখার জন্য যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেছে রাশিয়া। এর ফলে গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ও মানবিক বিপর্যয় দেখা দিয়েছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত দিমিত্রি পোলিয়ানস্কি।




যুদ্ধে হাত-পা হারিয়েছেন তিন হাজার ইসরায়েলি সেনা

 

চন্দ্রদ্বীপ নিউজ ডেস্ক: ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হয়। এরপর গত ২৮ অক্টোবর থেকে গাজায় স্থল অভিযান শুরু করে দখলদার ইসরায়েল। স্থল অভিযানে অংশ নিতে সেদিন রাতে গাজায় প্রবেশ করেন হাজার হাজার ইসরায়েলি সেনা।




বরিশালে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত

বরিশাল অফিস :: “উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এই স্লোগান কে সামনে রেখে বরিশালে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস।

বরিশাল জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, জেলা দুর্নীতি কমিটি ও সনাকের আয়োজনে শনিবার সকালে নগরীর সার্কিট হাউজের সামনে মানববন্ধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বরিশাল বিভাগীয় দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের পরিচালক মোঃ আব্দুল গাফফার এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী।

বিশেষ অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি মোঃ জামিল হাসান, জেলা প্রশাসক শহিদুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর শাহ্ সাজেদা, সনাকের সভাপতি অধ্যক্ষ গাজী জাহিদ হোসেন সহ বিভিন্ন সরকারী দপ্তরে কর্মকর্তাবৃন্দ।