প্রার্থিতা ফিরে পেলেন মাহি বি চৌধুরী

চন্দ্রদ্বীপ ডেস্ক: মুন্সীগঞ্জ-১ আসনে বিকল্পধারার (বিডিবি) যুগ্ম-মহাসচিব মাহি বদরুদ্দোজা চৌধুরীর (মাহি বি চৌধুরী) মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনের শুনানি শেষে তার আপিল মঞ্জুর করে প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। শুনানি শেষে বেরিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, বিএনপি নির্বাচনে আসলে আরও বেশি উৎসবমুখর পরিবেশে ও আরও বেশি কোয়ালিফাইড নির্বাচন হতো।

৭ জানুয়ারি নির্বাচন হলেও সরকার বেশিদিন টিকবে না বলা হচ্ছে। আপনি কী মনে করেন জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন হয়েই যাবে কি না বিষয়টা এ রকম না। নির্বাচনটা আসলে হয়েই যাচ্ছে, হয়েই যাবে। নির্বাচন না হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। তবে কতটুকু গ্রহণযোগ্য হলো সেটা নির্বাচন হওয়ার পরে বলা যাবে।

তিনি জোর দিয়ে বলেন, বর্তমানে এমন কোনো পরিস্থিতি নাই যে নির্বাচন হবে না, আবার নির্বাচন হলে সরকার পড়ে যাবে সে রকমও দেখছি না।

সামগ্রিকভাবে নির্বাচন নিয়ে আপনি কতটা আশাবাদী জানতে চাইলে মাহি বি চৌধুরী বলেন, আমি অনেক বেশি আশাবাদী। পৃথিবীর বেশিরভাগ দেশে দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়। আমাদের দেশে দলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে মানুষ খুব বেশি আশা প্রকাশ করে না। ৭ তারিখের পরে দেখা যাবে, বোঝা যাবে, আমরা বলতে পারবো দলীয় সরকারের অধীনে নির্বাচন ভবিষ্যতে সম্ভব কি সম্ভব না। সেজন্য অপেক্ষা করতে হবে।

এর আগে তো আরও দুটি দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়েছে, সেই দুই নির্বাচন কি ভালো হয়নি? জানতে চাইলে মাহি বি চৌধুরী বলেন, গত দুটি নির্বাচন ভালো হয়নি। গত দুটি নির্বাচন যেসব কারণে ভালো হয়নি সেখান থেকে শিক্ষা নিয়ে এই নির্বাচন কমিশন ও সরকার শুভ উদ্যোগ গ্রহণ করবেন এটা প্রত্যাশা করি। কতটুকু প্রত্যাশা পূরণ হবে সেটা ৭ জানুয়ারি পরে বলা যাবে।

বর্তমান নির্বাচন কমিশন ৮ হাজারের বেশি নির্বাচন পরিচালনা করেছে। এখন পর্যন্ত কোনো বিতর্ক নির্বাচন করেনি। যেখানে অনিয়ম দেখেছে সেখানেই তারা পদক্ষেপ নিয়েছে।

এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব কি না জানতে চাইলে বলেন, এই পুরো জিনিসটি নির্ভর করে রাজনৈতিক সদিচ্ছার ওপর। আমার কাছে মনে হয় আমি আশা ও প্রত্যাশা করছি এই নির্বাচন কমিশনের ও সরকারের রাজনৈতিক অঙ্গীকার ও সদিচ্ছা রয়েছে। সেটা কতটুকু সফল হলো তারা আসলেই কী করবেন সেটার জবাব ৭ জানুয়ারি নির্বাচনের আগে দেওয়া সম্ভব না।




সিলেটের কূপে পাওয়া গেছে তেল, সুফল পাওয়া যাবে প্রায় ২০ বছর

চন্দ্রদ্বীপ ডেস্ক: সিলেট গ্যাসক্ষেত্রের ১০ নম্বর কূপ খনন করে গ্যাসের পাশাপাশি তেলের সন্ধান পাওয়া গেছে। এই কূপ থেকে আগামী ১৫ বছরেরও বেশি সময় তেল উত্তলন করা যাবে। যার সুফল পাওয়া যাবে প্রায় ২০ বছর পর্যন্ত। রোববার (১০ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।



পুরস্কার নিতে যাচ্ছিল মাশা আমিনির পরিবার, আটকে দিল ইরান




ফুটবলে নিষিদ্ধ হলো বিকেএসপি

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান- বিকেএসপি। বলা চলে বাংলাদেশের ক্রীড়াজগতের আঁতুড়ঘর এই প্রতিষ্ঠান। সেই বিকেএসপির ফুটবল দল আগামী বছর ঘরোয়া ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না। জালিয়াতির অভিযোগে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি তাদের এ শাস্তি দিয়েছে।  আজ (রোববার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।



সংসদ নির্বাচন : প্রার্থিতা ফিরে পেলেন ৩৫ জন

প্রার্থিতা নিয়ে পর্যায়ক্রমে আপিল শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১০ ডিসেম্বর) দুপুর ১টা নাগাদ ৩৫ জন প্রার্থী তাদের মনোয়ন ফিরে পেয়েছেন। এখন পর্যন্ত ৫৭টি আপিল নিষ্পত্তি হয়েছে, ৩৫টি মঞ্জুর, ১৮টি না মঞ্জুর এবং ৪ টির সিদ্ধান্ত পরে হবে।

অনেকে প্রার্থিতা ফিরে পেয়ে নির্বাচন কমিশন মাঠে স্লোগান দেন এবং উচ্ছ্বাস প্রকাশ করেন।

প্রার্থিতা ফিরে পাওয়া ৩৫ জনের মধ্যে রয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের প্রার্থী মো. নজরুল ইসলাম, মাদারীপুর-২ আসনে ইউসুফ আলী সুমন, চট্টগ্রাম-১৫ আব্দুল মোতালেব, যশোর-৩ মো. মহিদুল ইসলাম, যশোর-৫ মো. হাবিবুর রহমান, ঢাকা-৫ মো. কামরুল হাসান, চট্টগ্রাম-১ মোহাম্মদ গিয়াস উদ্দিন, যশোর-৫ শেখ নুরুজ্জামান, মুন্সিগঞ্জ-২ মো. বাছু শেখ, যশোর-৩ মোহিত কুমার নাথ, খুলনা-৪ এস, এম, মোর্ত্তজা রশিদী দারা, যশোর-৬ হোসাইন মোহাম্মদ ইসলাম, ঢাকা-১২ খোরশেদ আলম খুশু, টাঙ্গাইল-৬ কাজী এটিএম আনিছুর রহমান বুলবুল, রংপুর-২ মো. জিল্লুর রহমান, কুষ্টিয়া-১ মহা. ফিরোজ আল মামুন প্রার্থিতা ফিরে পেয়েছেন।




সাবেক আইজিপি নূরুল আনোয়ারের মৃত্যু

রোববার (১০ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টা ২৫মিনিটে রাজধানীর ল্যাবএইড ক্যানসার হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে-মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

চাকরি জীবনে তিনি গোপালগঞ্জ মহাকুমার সর্বশেষ মহাকুমা পুলিশ প্রশাসক ছিলেন। তিনি চুয়াডাঙ্গা, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, রাঙ্গামাটিসহ পাঁচটি জেলায় পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের প্রথম উপপুলিশ কমিশনার ছিলেন।

্লিরশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মরহুমের নামাজের জানাজা আজ সকাল দশটায় রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জানাজায় আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য এবং মরহুমের আত্মীয়-স্বজন অংশ নেন।

অন্যদিকে, জানাজা শেষে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান- আইজিপি, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আবু হেনা মোরশেদ জামান, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এছাড়া বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ রিটায়ার্ড পুলিশ অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। একটি সুসজ্জিত পুলিশদল মরহুমকে ফিউনারেল গার্ড দেন।

আজ বাদ আসর গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।




এবার ৩৬ ঘণ্টার অবরোধ বিএনপির

চন্দ্রদ্বীপ ডেস্ক: আগামী ১২ ডিসেম্বর থেকে আবারও টানা ৩৬ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি। মঙ্গলবার (১২ ডিসেম্বর) ভোর ৬টা থেকে বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত এ কর্মসূচি চলবে।

রোববার (১০ ডিসেম্বর) বিকেলে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, চলমান একদফা আন্দোলনের কর্মসূচি হিসেবে ১২ ডিসেম্বর ভোর ৬টা থেকে ১৩ ডিসেম্বর সন্ধ্যা পর্যন্ত টানা অবরোধ চলবে। বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো এ কর্মসূচি পালন করবে। বরাবরের মতো এবারও গণমাধ্যমের যানবাহন, অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন সিলিন্ডারবাহী পরিবহন অবরোধের আওতামুক্ত থাকবে।




পেঁয়াজ ছাড়াই রান্না করবেন যেভাবে

চন্দদ্বীপ ডেস্ক: পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। তবে এটি এমন কোনো জরুরি খাবার নয় যে আপনার প্রতিদিনের খাবারের তালিকায় রাখতেই হবে। রান্নার স্বাদ ও গন্ধ বাড়াতে পেঁয়াজ কাজ করে। সেইসঙ্গে এর কিছু পুষ্টিগুণও রয়েছে। তবে এটি আমাদের প্রতিদিনের খাবারের জন্য অপরিহার্য নয়। বরং অনেকের স্বাস্থ্যের জন্য পেঁয়াজ ক্ষতিকরও হতে পারে। কাঁচা পেঁয়াজ খেলে মুখে দুর্গন্ধের সৃষ্টি হতে পারে। আপনার প্রতিদিনের খাবার তৈরি করতে পারবেন পেঁয়াজ ছাড়াও। জেনে নিন সহজ কিছু উপায়-



টিভিতে দেখুন আজকের খেলা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  টিভিতে দেখুন আজকের খেলা :

ক্রিকেট

প্রথম টি টোয়েন্টি
দক্ষিণ আফ্রিকা-ভারত
সরাসরি, রাত ৮টা
স্টার স্পোর্টস ওয়ান

ফুটবল

প্রিমিয়ার লিগ
লুটন-ম্যানচেস্টার সিটি
সরাসরি, রাত ৮টা

লা লিগা
বার্সেলোনা-জিরোনা
সরাসরি, রাত ২টা, স্পোর্টস ১৮-১ ও ৩।




অর্থের বিনিময়ে পছন্দমতো বউ পাওয়া যায় যে দেশে

সারা বিশ্বে বিভিন্ন ধরনের বাজার দেখা যায়। যেখানে নানা জিনিসপত্র কিনতে পাওয়া যায়। কিন্তু আজ এমন এক বাজারের বিষয়ে কথা বলব আমরা, যেখানে বিক্রি হয় কনে। এমন উদ্ভট কনের বাজার বসে বুলগেরিয়ায়। সেদেশে এটা একেবারেই বৈধ।

অর্থোডক্স খ্রিস্টান লেন্টের প্রথম শনিবার কেউ যদি সেই দেশের স্টারা জাগোরা শহরে যান, তাহলে তিনি অভিনব এই বউ বাজারের দেখা পাবেন। গোটা শহরটি আনন্দ আর ব্যস্ততায় মুখর হয়ে ওঠে। সুন্দর সাজসজ্জা আর গয়নায় সজ্জিত হয়ে বাজারে আসেন সম্ভাব্য কনেরা। হাই হিল জুতো এবং মিনি স্কার্ট পরে মোহময়ী আবেদনে পুরুষদের আকৃষ্ট করেন তারা।

 

মূলত সেখানকার দরিদ্র পরিবারগুলো এভাবেই মেয়েদের বিয়ে দিয়ে থাকেন। আবার এটা কালাইদঝি সম্প্রদায়ের সংস্কৃতির অঙ্গও। এই সম্প্রদায়ের মানুষগুলো সাধারণত তামার কাজ করে। নিজেদের বিশ্বাস এবং আচারের কারণেই এই সম্প্রদায়ের মানুষেরা সংবাদ শিরোনামে পৌঁছে গিয়েছে। কনের বাজারে নানা ধরনের মানুষ জড়ো হয়ে নাচে-গানে মাতে। গল্প-আড্ডার ফাঁকে পানাহারও চলে। এই এলাকাটা আবার জিপসি ব্রাইড মার্কেট নামেও পরিচিত।

কনের সঙ্গে বাজারে আসেন তাদের মায়েরাও। সুন্দর সাজসজ্জা করে তারাও থাকেন মেয়েদের পাশে। কনেদের মায়েদের মধ্যে একটা গরিমাও কাজ করে। কারণ মায়েরা ভাবেন যে, তারা এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছেন, যেখানে তারা নিজেদের সমাজের ঐতিহ্য-সংস্কৃতি পালন করতে সক্ষম হয়েছেন।

এই সম্প্রদায়ের মানুষগুলো এক সময় বুলগেরিয়াতে এসেছিল। শুধু সেখানেই নয়, পূর্ব ইউরোপের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়েছিল তারা। এটা ১২-১৪ শতকের ঘটনা। এই সম্প্রদায়ের সমাজের রীতিনীতি অনুসারে, গ্রামে তারা একে অপরের থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বসবাস করে। গ্রামের পুরুষ সদস্যদের সঙ্গে মেয়ে এবং নারীদের দেখা করার কোনো অনুমতি থাকে না।

বুলগেরিয়ায় রয়েছে এই কনের বাজার। এটা সেই দেশে একেবারেই বৈধ। অর্থোডক্স খ্রিস্টান লেন্টের প্রথম শনিবার কেউ যদি সেই দেশের স্টারা জাগোরা শহরে যান, তাহলে তিনি অভিনব এই বউ বাজারের দেখা পাবেন। গোটা শহরটি আনন্দ আর ব্যস্ততায় মুখর হয়ে ওঠে। সুন্দর সাজসজ্জা আর গয়নায় সজ্জিত হয়ে বাজারে আসেন সম্ভাব্য কনেরা। হাই হিল জুতো এবং মিনি স্কার্ট পরে মোহময়ী আবেদনে পুরুষদের আকৃষ্ট করেন তারা।

সম্প্রদায়ের বাইরে অন্য কোনো পুরুষকে বিয়ে করার অধিকার নেই মেয়েদের। আজ আধুনিক যুগেও এমন বাজারের কথা শুনে স্বাভাবিক ভাবেই চমকে উঠছেন গোটা বিশ্ববাসী। মার্কিন সংবাদমাধ্যমের একটি পত্রিকার প্রতিবেদনে তো এই কনের বাজারের বিষয়ে বলা হয়েছে যে, ওই বাজার থেকে পুরুষরা আসলে বউ কেনেন না, বরং কেনেন মেয়েদের কুমারীত্ব।

সূত্র: এনডিটিভি