ইউক্রেনে আকাশপথে এক দিনে রাশিয়ার শতাধিক হামলা

চন্দ্রদীপ ডেস্ক: ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ২৪ ঘণ্টার মধ্যে আকাশপথে ১০০টির বেশি হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। শনিবার ইউক্রেনের সশস্ত্র বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

আকাশপথে হামলার বর্ণনা দিতে গিয়ে ইউক্রেন বাহিনী বলেছে, দেশটির সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনা ও জনবসতিপূর্ণ এলাকায় রুশ বাহিনী ২৮টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ২৭ বার বিমান হামলা চালানো হয়েছে। এ ছাড়া রকেট হামলা চালানো হয়েছে ৫৯ বার।

এদিকে ইউক্রেনের খেরসন অঞ্চলে শনিবার ৬২টি কামানের গোলা আঘাত হেনেছে বলে জানিয়েছেন এ অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ওলেকসান্দ্র প্রোকুদিন। এতে আহত হয়েছেন এক নারী।

খেরসনের বেরিস্লাভ শহর কর্তৃপক্ষ জানিয়েছে, রুশ ড্রোন থেকে ফেলা বোমার আঘাতে বেসামরিক এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।




নিজের প্রতিষ্ঠিত দল থেকেই বহিষ্কার হলেন জেনারেল ইবরাহিম




আগৈলঝাড়া আ.লীগের উদ্যোগে আবুল হাসানাত আব্দুল্লাহ’র ৭৯তম জন্ম দিন পালিত

বরিশাল অফিস:: ঊন আশি বছরে পা রাখলেন আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। নিজের জন্মভূমি বরিশালের আগৈলঝাড়ায় দলীয় নেতা-কর্মীদের অকৃত্তিম ভালবাসায় তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবনের উপর আলোচনা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া-মোনাজাতের মাধ্যমে পালিত হলো দেশ বরেণ্য রাজনীতিবিদ, জাতির পিতার ভাগ্নে, মুজিব বাহিনীর আঞ্চলিক কমান্ডার, মন্ত্রী মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহŸায়ক, দক্ষিণাঞ্চলের অবিসংবাদিত নেতা আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহর ৭৯তম জন্ম দিন।

উপজেলার সেরাল গ্রামে জন্ম নেয়া শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের সুযোগ্য সন্তান আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ এপি ১৯৪৪ সালের ১০ ডিসেম্বর জন্মগ্রহন করেন। তাঁর ৭৯তম জন্মদিন উপলক্ষে রবিবার সকাল সাড়ে দশটায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোহগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মিলাদে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতা-কর্মীরা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সমবেত হন।

পরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে দক্ষিনাঞ্চলের উন্নয়নের জীবন্ত কিংবদন্তী, অ-সাম্প্রদয়িক দেশ প্রেমিক নেতা আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহর কর্মময় জিবনী ও উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন। আলোচনা সভা শেষে প্রাণ প্রিয় নেতার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফজলুল হক।

দোয়া ও মোনাজোতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা ও আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আওয়ামী লীগ সহ-সভাপতি এসএম হেমায়েত উদ্দিন, মাইকেল মালাকার, নিত্যানন্দ মজুমদার, গোলাম মোস্তফা সরদার, নেতৃবৃন্দ, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দসহ ওয়ার্ড পর্যায়ের আওয়ামীলীগ ও অংগ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।




যানজট, দুর্ঘটনা ও জলাবদ্ধতা রক্ষার দাবিতে বরিশালে মানববন্ধন ও স্মারকলিপি

 বরিশাল অফিস::  “যানজট, দুর্ঘটনা ও জলাবদ্ধতা থেকে বরিশালবাসীকে রক্ষা করো” এই শ্লোগান নিয়ে ৭ দফা দাবীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ এবং জেলা প্রশাসক, মেয়র বরাবর স্মারকলিপি পেশ করেন বাসদ জেলা কমিটির নেতৃবৃন্ধরা।

আজ রবিবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের বরিশাল জেলার প্রধান সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তীর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য দুলাল মল্লিক, বিজন শিকদার, বরিশালের সাধারণ নাগরিক সমাজের (বসানাস) আহŸায়ক কাজী মিজানুর রহমানসহ অনন্যরা।

এসময় বক্তরা বরিশালে গড়িয়ার পাড় থেকে রূপাতলী বাইপাস সড়ক নির্মাণ, সকল মহাসড়কে থ্রি হুইলারের জন্য সার্ভিস রোড নির্মাণ, দুর্ঘটনা প্রতিরোধে চৌমাথাসহ সকল মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ, জলাবদ্ধতা

নিরসনে সকল খাল পুনরুদ্ধার ও ড্রেন সংস্কার করা সহ ৭ দফা দাবি তুলে ধরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষে জেলা প্রশাসক ও মেয়র
বরাবর স্মারকলিপি পেশ করেন।




বরিশালে বেশি দামে পেঁয়াজ বিক্রি, ৪ আড়তকে জরিমানা

বরিশাল অফিস :: মজুত করা পেঁয়াজ বেশি দামে বিক্রি করার অভিযোগে বরিশাল নগরীর হাটখোলা পাইকারী পেঁয়াজ পট্টির চার আড়তকে ২৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার দুপুরে এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী।

তিনি জানান, হঠাৎ পেয়াঁজের দাম বেড়ে যাওয়ার খবরে নগরীর পেঁয়াজপট্টির পাইকারি বিক্রির আড়তে অভিযানে গিয়ে দেখা যায়, মজুত করা পেঁয়াজ বেশি দামে বিক্রি করা হচ্ছে। এ প্রমাণ পেয়ে চার আড়তকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।




বাগানে ঢোকায় গরুর পায়ের রগ কেটে দিলো বাগান মালিক

বরিশাল অফিস :: ভোলার দৌলতখানে সুপারি বাগানে গরুর বাছুর ঢোকায় একটি বকনা বাছুরের পায়ের রক কেটে দিয়েছে বাগানের মালিক ফখরুল ইসলাম। অবুঝ প্রাণি বকনা বাছুরের সাথে এমন নির্দয় আচরণে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। একেমন শত্রুতা ? প্রাণির সাথে কেমন নির্মমতা।

মমতাহীন নিষ্ঠুর ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে। রক্তাক্ত জখম বাছুরটি এখন অসুস্থ হয়ে পড়েছে। শীত মৌসুমে জখম হওয়ায় ব্যথায় খাওয়া বন্ধ করে দিয়েছে অল্প বয়সী এ প্রাণিটি। উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের চিকিৎসক এনে তাৎক্ষণিক বাছুরটির চিকিৎসার ব্যবস্থাও করা হয়। চিকিৎসকরা যথাযথ ভাবে চিকিৎসা সেবা দিলেও পায়ের রগের সিলাইর প্লাস্টার খুলে ফের প্রচুর রক্তক্ষরণ হয়।

স্থানীয় ইউপি মেম্বার মেজবাহ উদ্দিন ঝন্টু, রাশেদ মেম্বার ও হাজিপুর ইউনিয়নের রাসেল মেম্বার শালিস বৈঠক করে বাছুরের পায়ের রগ কাটায় বাছুরের ক্ষতি পূরণ হিসেবে প্রথমে ১৫ হাজার টাকা পরে ২০ হাজার টাকা ক্ষতি পূরণ ধার্য করেন। ক্ষতি পূরণের ওই টাকা বাবুলকে দেয়ার কথা বললেও ফখরুল দেইনি।

সংবাদ পেয়ে রবিবার সৈয়দপুরের বিএনপি বাজারের দক্ষিণ দিকে বেড়িবাঁধ সংলগ্ন গরুর মালিক বাবুলের বাড়িতে সরেজমিন গেলে বাবুলের স্ত্রী রোজিনা বেগম সাংবাদিকদের কাছে কান্নাকাটি করে গরুর বাছুরের পায়ের রগ কাটার নির্দয় ঘটনার অভিযোগ করেন। পরে বাগানের মালিক বোখারীর ছেলে ফখরুল ইসলামের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। বাড়ির লোকজন ফখরুলের সাথে থাকা তার মোবাইল নম্বর জানেনা বলে জানায়। ফখরুল ইসলামের স্ত্রী জানায়, সুপারি বাগানে কলই ডালের ফসলের ক্ষেতে বাছুর কলই খাওয়ায় তার স্বামী দা ঘুরিয়ে মারলে এঘটনা ঘটে।




নাজিরপুরে ইদুর মারার ফাঁদে দুই কৃষকের মৃত্যু

বরিশাল অফিস :: পিরোজপুরের নাজিরপুরে বোরো ধানের বীজতলা রক্ষার জন্য দেয়া ইদুর মারার তারে বিদ্যুতায়িত হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (১০ ডিসেম্বর) উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বড় আমতলা ও রঘুনাথপুর গ্রামে পৃথক ওই দুর্ঘটনা দু’টি ঘটে। নিহতরা হলেন-ইউনিয়নের বড় আমতলা গ্রামের মৃত আ: আজিজ শেখের ছেলে লিটন শেখ (৪৫) ও রঘুনাথপুর গ্রামের মৃত মেসের সর্দারের ছেলে মোসলেম সর্দার (৬০)। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উভয়েই বোরো ধানের বীজতলা রক্ষার জন্য জমিতে দেয়া ইদুর মারার তারে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন।

নিহত কৃষক লিটন শেখের স্ত্রী সেলিনা বেগম বলেন, তার স্বামী তাকে ওই দিন দুপুরের ভাত প্রস্তুুত করতে বলে গোসলের উদ্দেশ্যে বের হন। এসময় বাড়ির সামনের জমিতে বোরো ধানের জন্য দেয়া বীজতলা দেখতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যান। তিনি পেশায় একজন ভ্যান চালক ও কৃষক। স্থানীয় মো. জাহিদুল ইসলাম মোল্লা জানান, ওই কৃষক তার বাড়ির সামনের জমিতে বোরো ধানের বীজ ইদুরের খাবার থেকে রক্ষা করতে সেখানে বিদ্যুতের সংযোগ দেন। কিন্তু তিনি ওই দিন দুপুর ১টার দিকে জমিতে থাকা বোরো ধানের বীজতলা দেখতে গিয়ে বিদ্যুতায়িত হন।

তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার অশিত কুমার মিস্ত্রী বলেন, তাকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। তার বাম হাতের কনুই ও বাম পায়ের নিচের অংশে বিদ্যুতের স্পর্শে ক্ষতের চিহ্ন রয়েছে। এ ছাড়া একই দিন ভোরে উপজেলার রঘুনাথপুরে মোসলেম সর্দার (৬০) নামের এক কৃষক নিজ জমিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে আটকে মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহতের পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, ওই দিন ভোরে তিনি তার জমিতে বোরো ধানের বীজতলা দেখতে যান। কিন্তু এর আগে ওই বীজতলার ধান ইদুরের হাত থেকে রক্ষা করতে সেখানে দেয়া বৈদ্যুতিক তারে আটকে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, বিদ্যুতায়িত হয়ে পৃথক দুই কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।




বরিশালের মুলাদীতে শ্রেষ্ঠ জয়িতা সংবর্ধনা

বরিশাল অফিস:: বরিশালের মুলাদীতে শ্রেষ্ঠ জয়িতা সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে ৫জনকে এই সংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দীন।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) হাসনাত জাহান খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাইয়েদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাহান আরা আফরোজ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোস্তাফিজুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম,

সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আরিফ খান, ক্রীড়াবিদ দিদারুল আহসান খান, যুবলীগ নেতা আনোয়ার তালুকদার প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দীন জানান, উপজেলার মধ্যে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে অর্থনীতিতে আনোয়ার বেগম, শিক্ষা ও চাকুরি আমিনা খাতুন, সমাজ উন্নয়নে রেনু বেগম, নির্যাতিত স্বাবলম্বী নারী হিরুনা বেগম এবং সফল জননী নাসিমা বেগমকে সংবর্ধনা দেওয়া হয়েছে।




গৌরনদীতে সাংসদ হাসানাত আব্দুল্লাহর জন্মদিন পালিত

বরিশাল অফিস ::  জাতির পিতার ভাগ্নে, মন্ত্রীর পদমর্যাদায় থাকা কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়র সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি বরিশাল-১ আসনের সাংসদ আবুল হাসানাত আব্দুল্লাহর ৮০তম জন্মদিন পালন করা হয়েছে।

এ উপলক্ষে আজ রোববার বিকেলে গৌরনদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর আয়োজনে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হলরুমে কেক কাটা শেষে সাংসদ আবুল হাসানাতের দীর্ঘায়ু কামনায় দোয়া-মিলাদের আয়োজন করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে সাবেক ছাত্রনেতা ফরহাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল হোসেন মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন কবিরাজ, সাধারণ সম্পাদক আবুল কালাম মৃধা সহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।




বরিশালে দ্বৈত নাগরিক নিয়ে প্রার্থীদের পাল্টা পাল্টি আপিল

এস এল টি তুহিন, বরিশাল :: দ্বৈত নাগরিকত্ব থাকায় প্রতিদ্বন্ধী প্রার্থীর দায়ের করা অভিযোগে বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিকভাবে বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। পরবর্তীতে বরিশাল-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে দ্বৈত নাগরিক থাকার অভিযোগ এনে তার প্রার্থীতা বাতিলের দাবিতে নির্বাচন কমিশনে আপিল করেছেন একই আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। এবার স্বতন্ত্র প্রার্থী দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগ এনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে আপিল করেছেন। পাশাপাশি হলফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগ এনে বরিশাল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের প্রার্থীতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আপিল করেছেন প্রাথমিকভাবে বাতিলের পর আপিল করা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. শাম্মী আহমেদ।

সবমিলিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও মনোনয়নবঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া নেতা ও তাদের সমর্থকরা দুইভাগে বিভক্ত হয়ে প্রকাশ্যে কোন্দলে জড়িয়ে পরেছে। এনিয়ে চরম উত্তেজনা দেখা দিয়েছে ওইসব নির্বাচনী এলাকায়। যা ভবিষ্যতে বড়ধরনের সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

একইসাথে জেলার প্রতিটি আসনে আওয়ামী লীগ এককভাবে প্রার্থী ঘোষণা করার পর ছয়টি আসনেই কাজ শুরু করেছেন মনোনয়নপাওয়া প্রার্থী ও তাদের সমর্থকেরা। এরইমধ্যে মহাজোট টিকিয়ে রাখতে ছয়টি আসনের মধ্যে তিনটি আসন জাতীয়পার্টি এবং ওয়ার্কার্স পার্টির প্রভাবশালী (বর্তমানে তিনজনই সংসদ সদস্য) প্রার্থীদের ছেড়ে দেয়া হতে পারে বলে গুঞ্জন শুরু হয়েছে। ফলে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া ওই তিনটি আসনের প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। এবারও যদি ওই তিনটি আসন মহাজোটের শরীক দলকে ছেড়ে দেওয়া হয় তাহলে ভবিষ্যতে এ তিনটি আসনে আওয়ামী লীগের রাজনীতি শুন্যের কোঠায় নেমে আসবে বলেও জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের তৃণমূলপর্যায়ের নেতৃবৃন্দরা।

রবিবার ( ১০ ডিসেম্বার) সন্ধ্যায় বরিশাল মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল চন্দ্রদীপ নিউজকে বলেন, বরিশাল-৫ সদর আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম আমেরিকার নাগরিক এবং আমেরিকার বিলবার্ড এভিনিউর তিন নম্বর রোডে তার স্ত্রী লায়লা ফারুকের নামে ‘ফিলা ডেলফিয়া’ নামক বাড়ি রয়েছে। এছাড়া বরিশাল সদর আসনে এই সংসদ সদস্যের বিরুদ্ধে ব্যাংকের মাধ্যমে টাকা পাচারের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ উল্লেখ করে ইতোমধ্যে তার (শামীম) মনোনয়নপত্র বাতিলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছেন স্বতন্ত্র প্রতিদ্বন্ধী প্রার্থী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। তিনি আরও জানান, সাদিক আব্দুল্লাহর আইনজীবী ব্যারিস্টার ইসতাবুল কামালের মাধ্যমে নির্বাচন কমিশনে আবেদন করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, এর আগে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মনোনয়নপত্র বাতিল চেয়ে ইসিতে আপিল আবেদন করেছেন নৌকা মার্কার প্রাথী জাহিদ ফারুক শামীম। গত ৬ ডিসেম্বরের ওই অভিযোগে স্বতন্ত্র প্রার্থী সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগ এনে তার মনোনয়ন বাতিলের দাবি করা হয়। একই আবেদনে সাদিক আব্দুল্লাহ হলফনামায় সম্পদের তথ্য গোপন করেছেন বলেও উল্লেখ করা হয়েছে। নৌকা মার্কার প্রার্থী প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম এমপি’র পক্ষে আপিল আবেদনটি করেছেন অ্যাডভোকেট কেবিএস আহমেদ কবির।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদ ফারুক শামীমের আবেদনের পাল্টা পদক্ষেপ হিসেবে স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদ ফারুক শামীম আমেরিকার নাগরিক এবং আমেরিকার বিলবার্ড এভিনিউর তিন নম্বর রোডে তার স্ত্রী লায়লা ফারুকের নামে ‘ফিলা ডেলফিয়া’ নামক বাড়ি রয়েছে। এছাড়া ব্যাংকের মাধ্যমে টাকা পাচারের অভিযোগ এনে তার (শামীম) মনোনয়নপত্র বাতিলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে আবেদন করেন।

সাদিক আব্দুল্লাহর আইনজীবী ব্যারিস্টার ইসতাবুল কামাল অয়নের বরাত দিয়ে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী নঈমুল হোসেন লিটু বলেন, জাহিদ ফারুক শামীমের সন্তানের নামে আমেরিকায় একাধিক ফ্ল্যাট, স্ত্রীর নামে বাড়ি রয়েছে। একইসাথে এনআরবিসি ব্যাংকের মাধ্যমে বিদেশে টাকা পাচার ও প্রতারণা মামলার কথা হলফনামায় গোপন করা হয়েছে। এসব অভিযোগের প্রমাণসহ নির্বাচন কমিশনে আপিল আবেদন করা হয়েছে।

তবে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী জাহিদ ফারুক শামীম তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করে বলেছেন, আমি কোনো তথ্য গোপন করিনি এবং হলফনামায় সবধরনের বৈধ কাগজপত্র জমা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বিভ্রান্তি ছড়াতে আমার বিরুদ্ধে অপপ্রচার ছড়ানো হচ্ছে।

অপরদিকে বরিশাল-৪ আসনের বর্তমান সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ এবার দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। ওই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর শাম্মি আহমেদ। যাচাই-বাছাইকালে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে শাম্মি আহমেদের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগ করা হয়। অভিযোগ প্রমানিত হওয়ায় জেলা রিটার্নিং কর্মকর্তা প্রাথমিকভাবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডক্টর শাম্মি আহমেদের প্রার্থীতা বাতিল করেন। অবশ্য নির্বাচন কমিশনের কাছে প্রার্থীতা ফিরে পেতে শাম্মি আহমেদ আপিল করেছেন।

সূত্রমতে, এবার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাম্মি আহমেদ ওই আসনের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের প্রার্থীতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আপিল করেছেন। গত ৯ ডিসেম্বর নির্বাচন কমিশনে শাম্মী আহমেদের প্রতিনিধি খালেদ মাসুদ আপিল আবেদনটি করেছেন। আপিল আবেদনে পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে হলফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগ করা হয়।