বরিশাল নগরীতে ৬৯ হাজার শিশুদের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে

বরিশাল অফিস:: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যম্পেইন উপলক্ষে আজ দুপুরে বরিশাল সিটি কর্পোরেশনের আয়োজনে সভা কক্ষে সাংবাদিকদের অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: মতিউর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিসিসি’র স্বাস্থ্য কর্মকর্তা ডা: খন্দকার মনজুরুল ইসলাম (শুভ্র), মেডিকেল অফিসার ডা: সজল পান্ডে, জনসংযোগ কর্মকর্তা আহসান আল রোমেল।

১২ ডিসেম্বর দেশেব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্যাপিত হবে। আগামীকাল সকাল ১০ টায় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ নগরীর আলেকান্দায় এলাকায় কিশোর মজলিস ক্লাবে উদ্বোধন করবেন।

২২০ টি কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে। তাছাড়া ভ্রাম্যমান জনগোষ্ঠির জন্য বাসষ্টান্ড, লঞ্চঘাট এবং ফেরিঘাটসহ বিভিন্ন পয়েন্টে কেন্দ্র থাকবে। এছাড়াও বরিশাল সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ, আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসে ডেলিভারী প্রকল্প, বেসরকারী প্রতিষ্ঠান এফপিএবি, সূর্যের হাসি ক্লিনিক, ব্র্যাক, চন্দ্র দ্বীপ, উদয়ন পাঠাগার, সিডিসি, গার্লস গাইড, ওআরডিপি,

সদর হাসপাতাল, শের-ই-বাংল মেডিকেল কলেজ হাসপাতাল, ওডিপি, মেরি স্টোপস ক্লিনিক, সেন্ট এ্যানেস মেডিকেল সেন্টার সহ মোট ১৬ টি প্রতিষ্ঠানের ৫০০ জন কর্মী উক্ত কার্যক্রমে অংশগ্রহন করবেন। প্রতিটি কেন্দ্র সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত খোলা থাকবে।

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এ বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় ৬ মাস থেকে ১১ মাস বয়সের ৯০০০ জন শিশুকে এবং ১২ মাস থেকে থেকে ৫৯ মাস বয়সের ৬০,০০০ জন শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।

এই ক্যাম্পেইনে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় বাড়ী-বাড়ী পরিদর্শনের মাধ্যমে ভিটামিন “এ” এ ক্যাপসুল খাওয়ানো হবে না। ভিটামিন এ ক্যাপসুল শিশুর জন্য সম্পূর্ন নিরাপদ। তবে ভরা পেটে খাওয়া ভাল।

যদি কোন শিশু গত ৪ মাসের মধ্যে ভিটামিন এ ক্যাপসুল খেয়ে থাকে সেই শিশুকে ক্যাম্পেইনে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো যাবে না। প্রতিটি কেন্দ্রে ২ জন করে কর্মী থাকবেন। ক্যাম্পেইন কার্যক্রম অনলাইনে সুপারভিশন হবে।




বরিশালে ৬ কেজি গাঁজা সহ ব্যবসায়ী আটক

বরিশাল অফিস:: বরিশাল নগরীর ৩নং ওয়ার্ড গাওয়ারসার এলাকায় রাহাত খান এর বাড়ির সম্মুখে পাকা রাস্তায় অবস্থান করা কাউনিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ছয় কেজি গাঁজা সহ একজনকে আটক করেছে।

আজ সোমবার (১১) ডিসেম্বর সকাল সোয়া ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাবহনকারী মোঃ রমজান আলী (৫৪)কে অটক করে এসময় তার কাছ থেকে তিনকেজি গাঁজা উদ্ধার করা হয়।

মোঃ রমজান আলী বি-বাড়িয়া জেলার কুইয়াপানিয়া, কসবা থানা এলাকার মৃত্যুঃ জাহেদ মিয়ার ছেলে। আজ সোমবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কার্যালয় থেকে এক মেইল বার্তায় তথ্য পাঠিয়ে বিষয়টি নিশ্চিত করেন।

এব্যাপারে আটক মোঃ রমজানের বিরুদ্ধে কাউনিয়া থানায় মাদক দ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়ে বলে জানায়।




বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা উদ্বোধন

বরিশাল অফিস :: বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ভলিবল (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় বরিশাল জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা অফিসের সার্বিক সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক মুহাম্মদ রাকিবুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেন, প্রক্টর ড. মো. খোরশেদ আলম, জেলা ক্রীড়া অফিসার সাইদুল ইসলাম।

এ ছাড়া শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, শেরে বাংলা হলের প্রভোস্ট, বিভাগীয় প্রধানগণ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থীরাসহ শারীরিক শিক্ষা দপ্তরের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী পর্বে সমাজবিজ্ঞান ও বাংলা বিভাগের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা মঙ্গলবার অনুষ্ঠিত হবে।




নাজিরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আক্রাম আলী

বরিশাল অফিস :: পিরোজপুরের নাজিরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আক্রাম আলী ডাকুয়া। সোমবার (১১ ডিসেম্বর) সকালে প্রেসক্লাবের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। তিনি দৈনিক খবর পত্রের নাজিরপুর উপজেলা প্রতিনিধি হিসাবে কাজ করছেন।

নাজিরপুর প্রেসক্লাবের কমিটির জেষ্ঠ্য সদস্য ও গঠন তন্ত্রের লেখক সিনিয়র সাংবাদিক সঞ্জিব কুমার রায় বলেন, প্রেসক্লাবের গঠন তন্ত্রের ৪ (ছ) এর ধারা মোতাবেক প্রেসক্লাবের সভাপতি মো. ছিদ্দিকুর রহমান তুহিনের স্থলে সংগঠনের জেষ্ঠ্য সহ-সভাপতি আক্রাম আলী ডাকুয়াকে দায়িত্ব দেয়া হয়েছে।

প্রেসক্লাবের জেষ্ঠ্য সদস্যদের দেয়া তথ্য মতে জানা গেছে, সংগঠনের সভাপতি মো. ছিদ্দিকুর রহমান তুহিন দীর্ঘ দিন ধরে সংগঠনের কার্যক্রম ও সাংবাদিকতা পেশা থেকে বিচ্ছিন্ন থাকায় সংগঠনের ব্যাপক ক্ষতি হচ্ছে। এ অবস্থায় ওই সিদ্ধান্ত নেয়া হয়। নতুন সভাপতি আক্রাম আলী ডাকুয়া জানান, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সদস্যরা এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে কমিটির অন্যান্য সদস্যদের পদ বহাল রাখা হয়েছে।




হামলা হলে মামলা হবেই, ছাড়াছাড়ি নেই : কাদের

চন্দ্রদ্বীপ ডেস্ক:  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, হামলা করলে মামলা হবে। আর মামলা হলে গ্রেপ্তার হবে, সাজা হবে। কোনো ছাড়াছাড়ি নেই।



১৯ জানুয়ারি শুরু বিপিএল

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরের জন্য প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছিল গত ২৪ সেপ্টেম্বর। এবার চূড়ান্ত হয়েছে আসরের সময় সূচিও। আগামী ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বিপিএলের দশম আসর। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।



বঙ্গভবনে মার্কিন নায়িকার সঙ্গে ফ্রেমবন্দি শাকিব খান




দুইদিনে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ১০৭ জন

চন্দ্রদ্বীপ ডেস্ক: গত দুইদিনে দ্বাদশ সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে করা আপিলে নির্বাচন কমিশনে (ইসি) প্রার্থিতা ফিরে পেয়েছেন ১০৭ জন। সোমবার (১১ ডিসেম্বর) দ্বিতীয় দিনের শুনানি শেষে এমন তথ্য পাওয়া গেছে।



গাজায় ইসরায়েলের শতাধিক সেনা নিহত

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল হামলা চালাতে গিয়ে ইসরায়েলের একশরও বেশি সেনা নিহত হয়েছেন। গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর ২৮ অক্টোবর রাতে ট্যাংক ও অন্যান্য সাজোঁয়া যান নিয়ে গাজায় ঢুকে পড়েন হাজার হাজার ইসরায়েলি সেনা।



৪০ আসনে ছাড় চায় জাতীয় পার্টি, থাকতে পারবে না স্বতন্ত্র প্রার্থীও

চন্দ্রদ্বীপ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে। এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি তারা। জাপার একটা বড় চাওয়া হলো, আসন কম হলেও তাদের ছাড় দেওয়া আসনে আওয়ামী লীগের প্রার্থী থাকতে পারবে না। এমনকি সেসব আসনে আওয়ামী লীগের কোনো স্বতন্ত্র প্রার্থীও থাকতে পারবে না।