মহিপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীর মহিপুরে শামিম (২২) নামের এক যুবকের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ।

বুধবার (১৩ ডিসেম্বর) কুয়াকাটা পৌরসভার ৯নং ওয়ার্ড হোসাইনপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ভোররাতে নিজ বাড়ির ব্রয়লারের খামার ঘর থেকে তার গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শামিম ৯নং ওয়ার্ডের বাসিন্দা মিজান মুসুল্লির ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায় নিহত শামিম এলাকায় বিভিন্ন অভিযোগে অভিযুক্ত এ নিয়ে বাবার সাথে রাতে কিছুটা বাকবিতন্ডা হয়, এর রেষ ধরেই এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পরিবার।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন তালুকদার বলেন, গলায় ফাঁস লাগানো এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সুরহাতাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।




পটুয়াখালীর কলাপাড়ায় ৯টি দোকানে দুর্ধর্ষ চুরি

মো: আল-আমিন (পটুয়াখালী): একই রাতে পটুয়াখালীর কলাপাড়ায় অভিজাত ৯টি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

বুধবার (১৩ ডিসেম্বর) ভোররাতে পৌর শহরের সদর রোড ও নতুন বাজারে এ চুরির ঘটনা ঘটে।

এসময় চোরের সংঘবদ্ধ দল দোকানের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে কয়েক লক্ষ টাকা নিয়ে যায়। তবে ঠিক কি পরিমান টাকা চুরি হয়েছে সেটি এখনো নিশ্চত হওয়া যায়নি।

চুরি যাওয়া দোকানগুলো হালো, সুবর্না বস্ত্রালয়, বাদশা লাইব্রেরী, নুর বস্ত্রালয়, তাহিরা ফ্যাশন, সাহা কেবিন, শাহী গার্মেন্টস, নরেন্দ্র লাল সাহা এন্ড সন্স, কাজী ড্রাগ হাউজ ও নানু ট্রেডার্স।

কলাপাড়া থানার ওসি আলী আহমদ জানান, চোর চক্রকে গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।




তিন উপায়:ত্বকের আর্দ্রতা কিছুতেই হারাবে না

চন্দ্রদ্বীপ অনলাইন: মুখ ধোয়ার পর মিনিট দুয়েক ত্বকে আর্দ্র ভাব থাকে। কিন্তু মুখের জল শুকিয়ে গেলেই আবার ছাল উঠতে থাকে। এমন সমস্যা থেকে মুক্তির উপায় কী?

ঠান্ডার সময়ে যতই ময়েশ্চারাইজ়ার মাখুন না কেন, মুখ থেকে ছাল ওঠার সমস্যায় পড়তে হয় অনেককেই। ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর মিনিট দুয়েক ত্বকে আর্দ্র ভাব থাকে। কিন্তু মুখের জল শুকিয়ে গেলেই আবার ছাল উঠতে থাকে। এক দিন অন্তর মুখে স্ক্রাব করেন। কিন্তু স্পর্শকাতর ত্বক কিংবা তৈলাক্ত ত্বকে খুব বেশি স্ক্রাব ব্যবহার করলেও মুশকিল। মুখে ব্রণ থাকলে তা আরও বাড়াবাড়ির পর্যায়ে চলে যেতে পারে। স্পর্শকাতর ত্বকের ক্ষেত্রে যে কী কী হতে পারে, তার ঠিক নেই। ত্বকের ব্যাপারে অভিজ্ঞরা বলেন, কাজ থেকে ফিরে মুখ ধোয়ার পর তো বটেই, কাজকর্মের মাঝেও মুখে টোনার বা সিরাম মাখলে এই সমস্যা থেকে কিছুটা হলেও রেহাই মেলে। তবে শুধু বাইরে থেকে পরিচর্চা করার পাশপাশি গুরুত্বপূর্ণ তিনটি বিষয় মাথায় রাখতে হবে।

১) খুব গরম জল ব্যবহার করবেন না

যতই ঠান্ডা পড়ুক না কেন, খুব গরম জলে মুখ ধোয়া যাবে না। গরম জল কিন্তু ত্বকের আর্দ্রতা চুরি করে নিতে পারে। ত্বকের নিজস্ব তৈলগ্রন্থি থেকে সেবাম ক্ষরণের পরিমাণও কমিয়ে দিতে পারে। তবে মুখ ধোয়ার জন্য ঈষদুষ্ণ জল ব্যবহার করাই যায়।

২) ঘরে হিটার ব্যবহার করবেন না

শীতের দাপট কমাতে অনেকেই ঘরে হিটার ব্যবহার করেন। কিন্তু হিটারের গরম হাওয়াতে শরীরের জল শুকিয়ে যেতে পারে। ডিহাইড্রেশনের সমস্যা হতে পারে। পাশপাশি, ত্বক আরও শুষ্ক হয়ে উঠতে পারে।

৩) জলের কোনও বিকল্প নেই

ঠান্ডা পড়তেই জল খাওয়ার প্রবণতা কমেছে। উল্টে গা গরম রাখতে ক্যাফিনজাতীয় পানীয় খাওয়ার ইচ্ছা বেড়ে গিয়েছে। এই অভ্যাসে শরীরের তো বটেই, ত্বকেরও ক্ষতি হচ্ছে। চা, কফি বেশি খেলে ত্বক আর্দ্রতা হারায়। সেই ঘাটতি পূরণ করতে জলের কোনও বিকল্প নেই।




বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা




হামাসের টানেলে সমুদ্রের পানি ঢোকানো শুরু করেছে ইসরায়েল

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের নিচে থাকা হামাসের সুড়ঙ্গ নেটওয়ার্কে সমুদ্রের পানি প্রবেশ করানো শুরু করেছে ইসরায়েল। এই প্রক্রিয়াটি সম্পন্ন হতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।



ভাইরাল ভিডিও নিয়ে কী বললেন অ্যানিম্যালের অভিনেত্রী?

চন্দ্রদ্বীপ ডেস্ক: অ্যানিম্যাল ছবির আলোচিত অভিনেত্রী তৃপ্তি দিমরি সম্প্রতি তার চরিত্র নিয়ে বিতর্কের মুখে রয়েছেন। এবার তা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন নিজেই। তার মধ্যেই আবার ভাইরাল হয়েছে তার আরও একটি ভিডিও।



গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘে প্রস্তাব পাস




জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধে কপ-২৮ আলোচনায় বিলম্ব

চন্দ্রদীপ ডেস্ক : দুবাইয়ে জাতিসংঘের কপ-২৮ জলবায়ু সম্মেলনে জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধের কারণে চুক্তি হওয়ার বিষয়ে জটিলতা তৈরি হয়েছে। সম্মেলনের আলোচনা গড়িয়েছে বাড়তি সময়ে।

মঙ্গলবারই সম্মেলনের পর্দা নামার কথা থাকলেও জীবাশ্ম জ্বালানি নিয়ে ঐকমত্যে পৌঁছতে আলোচনা এখনও চলছে। কপ-২৮ প্রেসিডেন্ট প্রতিটি দেশ এবং গোষ্ঠীর সঙ্গে একের পর এক আলোচনা চালিয়ে যাচ্ছেন।

সোমবার জীবাশ্ম জ্বালানি সম্পর্কিত খসড়া চুক্তিকে দুর্বল আখ্যা দিয়ে অসন্তোষ প্রকাশ করে বেশ কয়েকটি দেশ। এর আগের একটি খসড়া প্রস্তাবনায় লেখা হয়েছিল, জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হবে। কিন্তু সোমবারের সর্বশেষ খসড়ায় সে কথা রাখা হয় নি।

সম্মেলনে কোনও চুক্তি হতে হলে অংশ নেওয়া দেশগুলোকে এর সঙ্গে একমত হতে হয়ে। আলোচনায় বাড়তি সময় নিয়ে এখন সে চেষ্টাই চলছে।

জার্মানির জলবায়ু বিষয়ক দূত জেনিফার মর্গান বলেছেন, “আলোচনা একটি গুরুতর, গুরুতর পর্যায়ে পৌঁছেছে। আপোসরফার জন্য প্রচুর শাটল-কূটনীতি চলছে।”

সোমবার যে খসড়া চু্ক্তিটি প্রকাশ করা হয়েছিল সেটি নিয়ে মঙ্গলবার সকাল পর্যন্ত বলতে গেলে সারারাতই আলোচনা চলেছে।

এখন নতুন আরেকটি খসড়া চুক্তি পরে প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিবিসি। আলোচকরা এখনও নতুন চুক্তির অপেক্ষায় আছেন। অথচ এই সময়ের মধ্যে সম্মেলনের সমাপ্তি ঘোষণার কথা ছিল।




আমানতে সুদহারের নিম্নসীমা থাকছে না

অনলাইন ডেস্ক : মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে আমানতের বিপরীতে ন্যূনতম সুদহার দেওয়ার বাধ্যবাধকতা তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাজারভিত্তিক সুদহার ব্যবস্থা প্রবর্তনের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঋণের সুদহারের সঙ্গে সমন্বয় করে ব্যাংকগুলো নিজেদের মতো করে আমানতের সুদহার নির্ধারণ করতে পারবে।

প্রায় আড়াই বছর ধরে তিন মাসের মূল্যস্ফীতির গড় বের করে সর্বনিম্ন সুদহার নির্ধারণের নির্দেশনা ছিল বাংলাদেশ ব্যাংকের। আমানতের বিপরীতে সুদ বা মুনাফার হার যেন মূল্যস্ফীতির চেয়ে কম না হয় সেজন্য ২০২১ সালের অগাস্টে এমন সিদ্ধান্ত হয়েছিল।

এ সিদ্ধান্ত বাতিল করে নতুন সার্কুলারে বলা হয়েছে, ‘‘বর্তমানে ব্যাংক কর্তৃক বিতরণকৃত ঋণে বাজারভিত্তিক সুদহার ব্যবস্থা প্রবর্তনের প্রেক্ষিতে আমানতের সুদহারের নিম্নসীমার আবশ্যকতা নেই।’




আইএমএফের ঋণের ৬৮ কোটি ডলার পেয়েছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪৭০ কোটি ডলার ঋণের দ্বিতীয় কিস্তির ৬৮ কোটি ২০ লাখ ডলার পেতে যাচ্ছে বাংলাদেশ। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টায় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আইএমএফের নির্বাহী পর্ষদের সভায় প্রস্তাবটি অনুমোদিত হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, মঙ্গলবার ওয়াশিংটনে আইএমএফের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সংস্থাটির নির্বাহী পর্ষদের বৈঠকে বাংলাদেশের জন্য ৪ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার ঋণের দ্বিতীয় কিস্তি অনুমোদন হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, এই দ্বিতীয় কিস্তিতে ৬৮২ মিলিয়ন মার্কিন ডলার ঋণ পাবে বাংলাদেশ। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ ৭ হাজার ৪৯১ কোটি টাকা (প্রতি ডলার ১১০ টাকা ধরে)।

এর আগে, গত ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের প্রথম কিস্তির ৪৭৬ দশমিক ২৭ মিলিয়ন ডলার পায় বাংলাদেশ।

অর্থমন্ত্রী গণমাধ্যমকে জানিয়েছিলেন, ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত ৭টি কিস্তিতে এই অর্থ বিতরণ করা হবে।