বাবার লাশবাহী অ্যাম্বুলেন্সে জন্ম হলো কন্যার

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওয়া ভাটা শ্রমিক আলতাফ হোসেনের (৩৪) মরদেহ নিয়ে গ্রামের বাড়িতে ফেরার পথে বুধহাটা বাজার এলাকায় পৌঁছালে লাশবাহী অ্যাম্বুলেন্সে থাকা গর্ভবতী স্ত্রী রহিমা খাতুনের প্রসব বেদনা শুরু হয়। পরে অ্যাম্বুলেন্সের মধ্যে একটি কন্যাসন্তান জন্ম দেন তিনি।

স্থানীয় বাসিন্দা মাসুম হোসেন  জানান, আশাশুনি উপজেলার প্রতাপনগর গ্রামের শামসুর রহমান সরদারের ছোট ছেলে ইটভাটা শ্রমিক আলতাফ হোসেন প্রতি বছরের মতো এবারও ঢাকায় একটি ইটের ভাটায় শ্রমিকের কাজে যান। গত দুই সপ্তাহ আগে আলতাফ হোসেন ইটভাটায় শ্রমিকের কাজে থাকা অবস্থায় শারীরিক অসুস্থতা অনুভব করে প্রথমে বাড়িতে আসেন। পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

কিন্তু আলতাফ হোসেনের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয় না। তার শরীরে ব্লাড ক্যানস্যার ধরা পড়ে এবং ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। মঙ্গলবার রাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার সকালে তার মরদেহ নিয়ে বাড়ি ফিরছিলেন পরিবারের সদস্যরা। পথেই অ্যাম্বুলেন্সে থাকা আলতাফের গর্ভবতী স্ত্রী রহিমা খাতুনের প্রসব বেদনা শুরু হয়। এরপর কন্যাসন্তান জন্ম দেন।

প্রতাপনগর ইউনিয়নের চেয়ারম্যান আবু দাউদ ঢালী  জানান, গতকাল  দুপুরে পারিবারিক কবরস্থানে আলতাফের দাফন সম্পন্ন হয়েছে। সদ্যভূমিষ্ঠ শিশু ও তার মা সুস্থ আছে। একদিকে স্বামীর মৃত্যুর বুকফাটা কান্না অন্যদিকে সন্তান ভূমিষ্ঠের যন্ত্রণা। তার স্ত্রী ও পুরো পরিবার গভীরভাবে শোকাহত। আল্লাহ সবকিছুর উত্তম ফয়সালাকারী। আমরা পরিষদের পক্ষ থেকে তার পরিবারকে আর্থিক ও সার্বিক সহযোগিত করবো।




নিয়ন্ত্রিত বোলিংয়ে কিউইদের চেপে ধরেছে বাংলাদেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ব্যাটিংয়ে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। টপ অর্ডারের চার ব্যাটারের তিনজনই ফিফটি পেয়েছেন। শেষদিকে ঝড় তোলেছিলেন রিশাদ হোসেন। সবমিলিয়ে তিনশোর্ধ্ব সংগ্রহ গড়েছে বাংলাদেশ। সেই লক্ষ্য তাড়ায় একশোর আগেই চার উইকেট হারিয়েছিল কিউইরা। কিন্তু মিডল অর্ডার ব্যাটারদের দৃঢ়তায় আবারও ম্যাচে ফিরেছে তারা। তবে মাঝপথে ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতেই।



গাজায় ইসরায়েলি সেনারা মরছে, নেতানিয়াহু মিথ্যা বলেই যাচ্ছেন: লাপিদ




বাংলাদেশে জিতের ‘মানুষ’, কাল মুক্তি

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশ থেকে আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে ওপার বাংলার জনপ্রিয় চিত্রনায়ক জিৎ অভিনীত ‘মানুষ’ সিনেমা। আগামীকাল (১৫ ডিসেম্বর) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে নির্মাতা সঞ্জয় সমদ্দারের সিনেমাটি।



তাপমাত্রার নামল ১০.৩ ডিগ্রিতে

চন্দ্রদ্বীপ ডেস্ক:  পঞ্চগড়ে সকালে রোদ উঠলেও বেড়েছে শীতের দাপট। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় এই এলাকায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় তাপমাত্রা ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা এটি।



পছন্দের মানুষটি কি আপনার জন্য সঠিক?




সেরা কোচের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করল ফিফা




অর্থনৈতিক পরিস্থিতি উন্নতির সম্ভাবনা দেখছে আইএমএফ

চন্দ্রদীপ ডেস্ক : আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশে চলমান অর্থনৈতিক সংকট থেকে কিছুটা উন্নতির সম্ভাবনা দেখছে। সংস্থাটি মনে করছে, আগামীতে মূল্যস্ফীতির হার বর্তমানের তুলনায় কমবে। অন্যদিকে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়বে। তবে নিকট মেয়াদে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা পুরুদ্ধারে মুদ্রানীতির আরও সংকোচন করতে হবে। টাকার সঙ্গে ডলারসহ বৈদেশিক মুদ্রার বিনিময় হার ব্যবস্থাপনায় আরও নমনীয় হতে হবে। থাকতে হবে নিরপেক্ষ রাজস্বনীতি। অবশ্য অর্থনীতিতে উচ্চ অনিশ্চয়তা ও ঝুঁকি বজায় থাকবে বলে মন্তব্য করেছে আইএমএফ।

আইএমএফের নির্বাহী পর্ষদের সভায় ঋণের দ্বিতীয় কিস্তি ছাড়ের অনুমোদনের পর গত মঙ্গলবার রাতে এক বিবৃতিতে বাংলাদেশ নিয়ে এমন মূল্যায়ন করেছে সংস্থাটি।

বাংলাদেশের অনুকূলে ঋণের দ্বিতীয় কিস্তির ৬৮ কোটি ৯৮ লাখ ডলার ছাড়ের প্রস্তাবে অনুমোদন দেয় আইএমএফের পর্ষদ। আগামীকাল শুক্রবারের মধ্যে ছাড় হয়ে এ অর্থ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে যুক্ত হবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক। স্থানীয় মুদ্রায় যার পরিমাণ সাড়ে ৭ হাজার কোটি টাকার মতো।

আইএমএফ মনে করছে, চলতি অর্থবছর শেষে বাংলাদেশের মূল্যস্ফীতি ৭ দশমিক ২ শতাংশে নামবে। বর্তমানে যা রয়েছে ৯ শতাংশের ওপরে। সংস্থাটির মতে, মুদ্রানীতির আরও সংকোচনের মাধ্যমে মূল্যস্ফীতি কমার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের নীতির প্রভাব জোরদার হবে। মুদ্রার একক বিনিময় হার গ্রহণের সিদ্ধান্তের প্রশংসা করে আইএমএফ ধাপে ধাপে আরও নমনীয় হওয়ার ওপর জোর দিয়েছে।

আইএমএফ জানিয়েছে, বেসরকারি খাতে চাহিদা কম থাকলেও তুলনামূলক ভালো রপ্তানির ওপর ভর করে চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৬ শতাংশ। প্রবৃদ্ধির জন্য সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় বাড়ানো এবং বিনিয়োগ জরুরি। করনীতি সংশোধন ও প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে কর-রাজস্ব বৃদ্ধিতে জোর দিয়েছে সংস্থাটি। ভর্তুকির যৌক্তিকীকরণ, ব্যয় করার সক্ষমতা বৃদ্ধি এবং আরও দক্ষতার সঙ্গে আর্থিক ঝুঁকি মোকাবিলায় গুরুত্ব দিয়েছে তারা।




মৃত স্বামীর শুক্রাণু ব্যবহার করে মা হলেন ৪৮ বছর বয়সী নারী

চন্দ্রদীপ ডেস্ক : মৃত স্বামীর সংরক্ষিত শুক্রাণু ব্যবহার করে ‘ইন ভিট্রো ফার্টিলাইজেশন’ (আইভিএফ) পদ্ধতিতে ৪৮ বছর বয়সে সন্তানের মা হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের মুরারইয়ের প্রত্যন্ত এলাকার এক নারী। সন্তান সুস্থ থাকলেও ওই নারী এখনও হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রয়েছেন। ১১ ডিসেম্বর মা হয়েছেন তিনি।

তবে এই মা হওয়ার লড়াইয়ে ওই নারী পাশে পাননি পরিবারের কাউকে। দু’বছর আগে কোভিডে স্বামীকে হারিয়েছিলেন তিনি। স্বামীর রেখে যাওয়া মুদি দোকানের কর্মচারী আর তার মা খেয়াল রাখছেন ওই নারীর।

ওই নারীর আইনজীবী বলেন, স্বামী বেঁচে থাকাকালীন ওই ভদ্রমহিলার সন্তান ধারণ নিয়ে সমস্যা ছিল। দীর্ঘদিন আইভিএফ পদ্ধতিতে সন্তান লাভের চেষ্টা চালান তারা। তখনই কলকাতার একটি পরীক্ষাগারে স্বামীর শুক্রাণু সংরক্ষণ করা হয়। এর মধ্যে কোভিডে তার স্বামী মারা যান। সন্তান কামনায় মৃত স্বামীর শুক্রাণু ব্যবহারের সিদ্ধান্ত নেন আমার মক্কেল। এ ক্ষেত্রে আইনগত দিক খতিয়ে দেখতে হয়েছিল।

যে হাসপাতালে সন্তান জন্ম দিয়েছেন ওই নারী সেই হাসপাতালের একজন চিকিৎসক বলেন, ৪৮ বছর বয়সে সাধারণত নারীদের মেনোপজ শুরু হয়ে যায়। স্বাভাবিকভাবে মা হওয়া যায় না। এই নারীর রক্তচাপও বেশি ছিল। উনি ডায়াবেটিকও। সব মিলিয়ে তার গর্ভবতী হওয়া যথেষ্ট ঝুঁকিপূর্ণ ছিল। আইভিএফ পদ্ধতিতে ওর পেটে যমজ সন্তান এসেছিল। একটি ছ’সপ্তাহে মারা যায়। যে বেঁচে ছিল, তার সংক্রমণ হতে পারতো। বয়সের কারণেও স্বাভাবিক প্রসব মুশকিল ছিল। ১১ তারিখ অস্ত্রোপচার করে আড়াই কেজি ওজনের পুত্র সন্তানের জন্ম হয়।




মালয়েশিয়ায় ফের বাড়ছে করোনা সংক্রমণ

চন্দ্রদীপ ডেস্ক : মালয়েশিয়ায় আবারও করোনা সংক্রমণ বৃদ্ধি লক্ষ্য করা গেছে। গত এক সপ্তাহে ১৩ হাজার আক্রান্ত হয়েছেন। প্রতিরোধের জন্য মাস্ক পরার অনুরোধ জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

এ পরিস্থিতে সংক্রমণ বেড়ে যাওয়ায়, কোভিড-১৯ প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো পুনরায় শুরু করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। বিশেষ করে বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে জমায়েতের সময় মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য মহাপরিচালক দাতুক ডা. মুহাম্মদ রাদজি আবু হাসান জানান, ৩ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত ৪৯তম মহামারি সপ্তাহ (এমই৪৯) বেশ উদ্বেগ প্রকাশ করেছে, যেখানে এমই৪৮-এ ৬,৭৯৬টি থেকে বেড়ে এমই ৪৯- এ ১২,৭৫৭টি সংক্রমণ রিপোর্ট করা হয়েছে।