আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পরিকল্পনামন্ত্রীকে শোকজ 

চন্দ্রদ্বীপ ডেস্ক: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। বুধবার (১৩ ডিসেম্বর) সুনামগঞ্জ-৩ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির সদস্য ও যুগ্ম জেলা জজ রশিদ আহমেদ মিলন স্বাক্ষরিত এক চিঠি দিয়ে পরিকল্পনামন্ত্রীর কাছে আচরণবিধি লঙ্ঘনের ব্যাখ্যা চাওয়া হয়েছে।



রূপালী ব্যাংকের নাম পরিবর্তন

চন্দ্রদ্বীপ ডেস্ক: রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে এর নাম হবে ‘রূপালী ব্যাংক পিএলসি.’।



গাজায় যুদ্ধোত্তর পরিকল্পনায় হামাসকে না রাখা হবে ‘বিভ্রম’ : হানিয়া

চন্দ্রদ্বীপ ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাসকে বাদ দিয়ে যদি সেখানে যুদ্ধোত্তর কোনো পরিকল্পনা নেওয়া হয়, সেক্ষেত্রে তা একটি ‘বিভ্রম’ হবে বলে মন্তব্য করেছেন গোষ্ঠীটির চেয়ারম্যান ও রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া।



মা হিসেবে ঐশ্বরিয়া শ্রেষ্ঠ : অভিষেক

চন্দ্রদ্বীপ ডেস্ক: ২০০৭ সালে বিয়ের পর একই ছাদের নিচে ১৬ বছরের দাম্পত্য জীবন কাটালেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়ার রাই বচ্চন ও বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। ২০১১ সালে এই দম্পতির ঘর আলো করে আসে মেয়ে আরাধ্যা বচ্চন।



যুক্তরাষ্ট্র বিএনপির প্রতি যথেষ্ট অসন্তুষ্ট: পররাষ্ট্রমন্ত্রী

চন্দ্রদ্বীপ ডেস্ক:  যুক্তরাষ্ট্র বিএনপির প্রতি যথেষ্ট অসন্তুষ্ট বলে মনে করছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

বিএনপি বার বার দাবি করছে যুক্তরাষ্ট্র এ ধরনের নির্বাচন চায় না, এ বিষয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় বিএনপি যে কাজগুলো করেছে, যুক্তরাষ্ট্র তাতে সন্তুষ্ট না। কারণ যুক্তরাষ্ট্রও জ্বালাও পোড়াও চায় না। যুক্তরাষ্ট্র সন্ত্রাসী তৎপরতা চায় না। সুতরাং আমার ধারণা যুক্তরাষ্ট্র তাদের প্রতি যথেষ্ট অসন্তুষ্ট। তাদের কাছে থেকে গণতান্ত্রিক মনোভাব তারা (যুক্তরাষ্ট্র) পায়নি। যুক্তরাষ্ট্র গণতন্ত্রে বিশ্বাস করে, আমরাও গণতন্ত্রে বিশ্বাস করি। যুক্তরাষ্ট্র অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করে, আমরাও অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করি। আমাদের সঙ্গে তাদের মানসিকভাবে কোনো পার্থক্য নেই।

বহির্বিশ্ব থেকে চাপে আছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, আমরা বহির্বিশ্বের চাপে নেই। আমরা আমাদের নিজেদের চাপে আছি। আমরা একটা সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করতে চাই, গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই। এটা আমাদের চাপ। এটা আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছি। বহির্বিশ্ব আমাদের সহায়ক হিসেবে কাজ করছে। বহির্বিশ্বও চায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। তার সঙ্গে যোগ হয়েছে নন ভায়োলেন্স। আমরাও চাই অবাধ ও সুষ্ঠু নির্বাচন। আমরা প্রতিশ্রুতিবদ্ধ এ ব্যাপারে। সুতরাং আমরা নিজেদের চাপে আছি।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের জনগণের প্রতি আমাদের বিশ্বাস আছে। জনগণের রায়টা আমরা চাই। আমরা চাই বহু লোক নির্বাচনে ভোট দেবে। এগুলো আমাদের চ্যালেঞ্জ। অন্য কিছু আমাদের চ্যালেঞ্জ না।




চলে গেলেন পটুয়াখালীতে প্রথম স্বাধীন বাংলার পতাকা উত্তোলনকারী আলতাফ হায়দার

মো: আল-আমিন (পটুয়াখালী): ১৯৭১ সালের ৮ ডিসেম্বর  পটুয়াখালী জেলা শহরে স্বাধীনতার লাল-সবুজ পতাকা প্রথম উত্তোলনকরী বীর মুক্তিযোদ্ধা আলতাফ হায়দার আর নেই।

গত মঙ্গলবার রাত ৯টা ৫০ মিনিটে তিনি মির্জাগঞ্জ উপজেলার দেউলি গ্রামে মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

তার বয়স হয়েছিল ৮৩ বছর।

তিনি স্ত্রী, ৬ মেয়ে, ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মির্জগঞ্জ থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, বুধবার বিকেল ৪টায় দেউলি গ্রামের পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্তানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়েছে।

মুক্তিযোদ্ধা আলতাফ হায়দার মুক্তিযুদ্ধকালে ৯ নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার ছিলেন।

১৯৭১ সালের ৮ ডিসেম্বর পটুয়াখালী হানাদার মুক্ত হওয়ার দিনে শহরের আলাউদ্দিন শিশুপার্কে প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন তিনি।




‘ফাঁদে ফেলে’ প্রত্যাঘাত হামাসের! গাজ়ায় নিহত দুই কমান্ডার-সহ ১০ জন ইজ়রায়েলি সেনা

চন্দ্রদ্বীপ ডেস্ক: মূল বাহিনী থেকে বিচ্ছিন্ন একটি ট্যাঙ্ককে উদ্ধার করতে গিয়ে হামাসের প্রতিআক্রমণে নিহত হন ইজ়রায়েলি সেনার এলিট গোলান ব্রিগেড এবং ‘স্পেশাল রেসকিউ ট্যাকটিক্যাল ইউনিট’-এর ১০ সেনা।

বুধবার রাতে হামাসের আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা গা়জ়া শহরের উত্তরে একটি আবাসিক এলাকায় ‘গ্রাউন্ড অপারেশনে’ নিযুক্ত ইজ়রায়েল সেনার একটি দলকে ঘিরে ফেলে। মূল বাহিনী থেকে বিচ্ছিন্ন একটি ট্যাঙ্ককে উদ্ধার করতে গিয়ে প্রতিআক্রমণের মুখে পড়ে ওই সেনা দলটি। তাদের উপর মেশিনগান এবং রকেট হামলা চালায় হামাস বাহিনী।

ওই লড়াইয়ে গোলান ব্রিগেডের দুই কমান্ডার, কর্নেল ইৎঝাক বেন বাসাত, লেফটেন্যান্ট কর্নেল তোমের গ্রিনবার্গ নিহত হন বলে জানিয়েছে ইজ়রায়েলি সেনা। এ ছাড়া গোলান ব্রিগেডের এক সার্জেন্ট এবং ‘স্পেশাল রেসকিউ ট্যাকটিক্যাল ইউনিট’-এর দুই মেজর হামাসের হামলার শিকার হয়েছেন বলে ইজ়রায়েলি সেনা সূত্রের খবর। গাজায় স্থল অভিযান শুরুর পরে এ নিয়ে মোট ১১৫ ইজ়রায়েলি সেনা নিহত হলেন। আহত হয়েছেন প্রায় ৬০০ জন।




আন্তর্জাতিক সমর্থন ছাড়াই গাজা যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলের




বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা




শীতকালে ঘন ঘন খিদে লাগে কেন?

আর এ কারণে ওজনও বাড়তে থাকে। পেটের অসুখ থেকে শুরু করে হাজারো শারীরিক সমস্যা দেখা দেয়। তবে শীতে কেন ঘন ঘন খিদে পায়, তা কি জানেন? আসলে তাপমাত্রা ঠান্ডা হলে শরীর নিজেকে উষ্ণ রাখার জন্য ক্রমাগত চেষ্টা করে।

ফলে অ্যানার্জি বাড়াতে ও শরীর উষ্ণ রাখতে প্রয়োজন হয় প্রচুর পরিমাণে ক্যালোরির। ফলে ক্যালোরিযুক্ত খাওয়ার ইচ্ছে বাড়ে। আর শরীরে ক্যালোরির পরিমাণ পর্যাপ্ত রাখতে ঘন ঘন খিদে পায়। আর আমাদের খেয়ালই থাকে না যে প্রয়োজনের অতিরিক্ত খেয়ে ফেলছি।

এছাড়া শীতে উইন্টার ব্লুজ অত্যন্ত সাধারণ একটি সমস্যা। কমবেশি সবারই শীতকালীন অবসাদ হয়। কারণ সূর্যালোকের অভাব ও ঠান্ডা আবহাওয়া।

চিকিৎসার ভাষায় এই শীতকালীন অবসাদ বা উইন্টার ব্লুজকে সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডার (স্যাড) বলা হয়। আর ঠিক এই কারণেই বারবার খিদে পায় ও বেশি খাওয়া হয়ে যায়।

সূত্র: বোল্ডস্কাই