প্রার্থীতা হারালেন বরিশালের শাম্মী ও সাদিক

এস এল টি তুহিন,বরিশাল :: দ্বৈত নাগরিকত্ব প্রমানিত হওয়ায় বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. শাম্মী আহমেদ ও বরিশাল-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর প্রার্থীতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার সকালে ইসিতে আপিল শুনানি শেষে এ রায় ঘোষণা করা হয়েছে। আপিল শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এই রায় ঘোষণা করেছেন। সূত্রমতে, বরিশাল-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. শাম্মী আহমেদ মনোনয়নপত্রে তার দ্বৈত নাগরিকত্ব (অস্টেলিয়া) সংক্রান্ত তথ্য গোপন করেছেন মর্মে অভিযোগ করে তার প্রার্থীতা বাতিল চেয়ে রিটার্নিং অফিসারের কাছে আবেদন করেছিলেন স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ। পরে জেলা রিটার্নিং অফিসার শাম্মী আহমেদের মনোনয়নপত্র বাতিল করেন। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে শাম্মী আহমেদ নির্বাচন কমিশনে আপিল দায়ের করেন। আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন শাম্মি আহমেদের প্রার্থীতা বাতিল করেন।

বহাল রইলো পঙ্কজ দেবনাথ ॥ আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া বরিশাল-৪ আসনে সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের প্রার্থীতা বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার সকালে নির্বাচন কমিশনের আপিল শুনানিতে এই রায় ঘোষনা করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশন। সূত্রমতে, স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে আপিল করেছিলেন নৌকার প্রার্থী ড. শাম্মী আহমেদ। পঙ্কজ দেবনাথ বলেছেন, শুক্রবার ইসিতে শাম্মী আহম্মেদের দুটো আপিল ছিল। একটি রিটার্নিং অফিসার কর্তৃক বাতিল হওয়া তার মনোনয়ন ফিরে পাওয়ার জন্য, আরেকটি ছিল আমার প্রার্থীতা চ্যালেঞ্জ করে। পুরো কমিশন আমাদের কথা শুনেছেন। আমি ন্যায়বিচার পেয়েছি, সত্যের জয় হয়েছে। এ ব্যাপারে ড. শাম্মী আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিফ না করলেও তার একাধিক সমর্থকরা জানিয়েছেন, তাদের প্রার্থী (শাম্মি আহমেদ) ইসির রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করবেন।

সাদিক আব্দুল্লাহর প্রার্থীতা বাতিল ॥ আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে বরিশাল-৫ (সদর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়া মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর প্রার্থীতা বাতিল করেছে নির্বাচন কমিশন। তার মনোনয়ন অবৈধ ঘোষণা করে নির্বাচন কমিশনে আবেদন করেছিলেন একই আসনের নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। শুক্রবার সকালে যাচাই-বাছাই শেষে সাদিক আব্দুল্লাহর প্রার্থীতা বাতিলের আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও দ্বাদশ জাতীয় নির্বাচনে লড়াই করতে পারছেন না সাদিক আব্দুল্লাহ। জাহিদ ফারুক শামীম তার আবেদনে উল্লেখ করেছিলেন, স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর যুক্তরাষ্ট্রে দ্বৈত নাগরিকত্ব রয়েছে। তিনি এ তথ্য হলফনামায় গোপন করেছেন। এছাড়া, রাজধানীর উত্তরায় সাদিক আব্দুল্লাহর নামে প্লট ও যুক্তরাষ্ট্রে তার স্ত্রীর নামে বাড়ি থাকলেও এসব তথ্য হলফনামায় উল্লেখ করা হয়নি।

জাহিদ ফারুকের মনোনয়ন বৈধ ॥ বরিশাল-৫ (সদর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এই রায় ঘোষণা করেছেন। এর আগে জাহিদ ফারুক শামীমের মনোনয়ন বাতিল চেয়ে আপিল করেছিলেন একই আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। আপিলে জাহিদ ফারুক ও তার স্ত্রী-সন্তান আমেরিকার নাগরিক বলে দাবি করা হয় এবং সেখানে বাংলাদেশ থেকে অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছিল। হলফনামায় আমেরিকার ফিলাডেলফিয়ায় প্রতিমন্ত্রীর স্ত্রী-সন্তানের সম্পদের তথ্য গোপনের অভিযোগও করেন সাদিক আব্দুল্লাহ। তবে এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করে আসছিলেন জাহিদ ফারুক শামীম। অবশেষে আপিলের পর ইসির তদন্তে সাদিক আব্দুল্লাহর দায়ের করা অভিযোগ মিথ্যে প্রমানিত হওয়ায় জাহিদ ফারুক শামীমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।




বরিশালে সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিল

বরিশাল অফিস:: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন।

শুক্রবার (১৫ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানিতে এই রায় দেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশন।

এর আগে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছিলেন আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুক।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর সাদিক আবদুল্লাহর মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে আপিল করেন আওয়ামী লীগ প্রার্থী জাহিদ ফারুক। পরে ৯ ডিসেম্বর পোষ্য সন্তানের সম্পদের বিবরণ, স্ত্রীর নামে বাড়ি আছে আমেরিকায় ও এনআরসি ব্যাংকের মাধ্যমে আমেরিকায় টাকা পাচারের অভিযোগে বরিশাল-৫ আসনের নৌকার প্রার্থী জাহিদ ফারুক শামীমের মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন সাদিক আবদুল্লাহ।




বরিশাল-৪ আসনে নৌকার শাম্মী আহম্মেদের প্রার্থিতা বাতিল

বরিশাল অফিস ::  বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহম্মেদের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার সকালে নির্বাচন কমিশনের আপিল শুনানিতে এ রায় দেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপিল শুনানি শেষ হচ্ছে শুক্রবার। নির্বাচন কমিশনে (ইসি) বৃহস্পতিবার ৯৯টি আবেদনের শুনানিতে প্রার্থিতা ফিরে পান ৪৩ জন। আপিল মঞ্জুর হয়নি ৫২ জনের।

ঋণখেলাপির দায়ে ময়মনসিংহ-৯ আসনে আওয়ামী লীগের আব্দুস সালামের প্রার্থিতা বাতিল করেছে ইসি। প্রার্থিতা ফিরে পেয়েছেন কিশোরগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামান এবং চট্টগ্রাম সিটির সাবেক মেয়র ও চট্টগ্রাম-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী মঞ্জুরুল আলম। বহাল আছে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও পটুয়াখালী-১ আসনের রুহুল আমিন হাওলাদারের প্রার্থিতাও।

বুধবার চতুর্থ দিনে (১৩ ডিসেম্বর) ৪৫ জন, মঙ্গলবার (১২ ডিসেম্বর) তৃতীয় দিনে ৬১ জন, সোমবার (১১ ডিসেম্বর) দ্বিতীয় দিনে ৫১ জন এবং রোববার (১০ ডিসেম্বর) প্রথম দিনে ৫৬ জন প্রার্থিতা ফিরে পান। গত পাঁচ দিনের শুনানিতে এ পর্যন্ত ২৬৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।

৫ জানুয়ারি থেকে মাঠে নামবে ৬৫৩ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট৫ জানুয়ারি থেকে মাঠে নামবে ৬৫৩ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। ইসির তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। এরপর রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। সেদিন থেকে আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত নির্বাচনী প্রচার চলবে। ভোট হবে ৭ জানুয়ারি।




মায়ের সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যা

মো: আল-আমিন (পটুয়াখালী): জেলার গলাচিপায় তেরো বছরের এক কিশোরী মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় গোলখালী ইউনিয়নের দুলাল সিকদারের বাড়িতে ঘটনাটি ঘটেছে।

পরিবার সূত্রে জানা যায়, লামিয়া বাবা দুলাল সিকদার ও মা লাইজু বেগমের সঙ্গে ঢাকায় থাকতো। ঘটনার ৪ দিন আগে লামিয়ার বাবা-মা তাকে দাদা-দাদির কাছে রেখে আবার ঢাকায় চলে যায়। ঘটনার দিন সকালে মোবাইল ফোনের মাধ্যমে তার মায়ের সঙ্গে মান-অভিমান হয়। পরে বিকেল ৩টার দিকে লামিয়ার দাদা ও দাদি ধান কাটার কাজে বাহিরে যায়। বিকেল ৫টায় ফিরে তার দাদা ও দাদি ঘরের দরজা খোলা দেখতে পায়। ঘরে প্রবেশ করে লামিয়াকে ঝুলন্ত দেখতে পেয়ে ডাক-চিৎকার দিলে স্থানীয় লোকজন এসে উপস্থিত হয়। পরবর্তীতে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে।

লামিয়ার দাদা হালিম সিকদার (৫৬) বলেন, ‘আমি ও আমার স্ত্রী ধান কাটতে যাই। ধান কাটা শেষে বাড়িতে এসে দেখি লামিয়া আড়ার সঙ্গে ওড়নার পেঁচানো অবস্থায় আছে। আমার স্ত্রী দ্রুত লামিয়াকে নিচে নামিয়ে আনে এবং পুলিশকে খবর দেই।

এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম খান বলেন, এ ঘটনায় গলাচিপা থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




গাজায় মৃত্যু ১৯ হাজার ছুঁইছুঁই




জেঁকে বসেছে শীত, দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ




১৪ দলের আসন বণ্টন চূড়ান্ত পর্যায়ে

অনলাইন ডেস্ক : জাতীয় নির্বাচনে ১৪ দলের শরিকদের সঙ্গে আসন বণ্টনের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এখন পর্যন্ত তিন শরিক দলকে সাতটি আসনে ছাড় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে শরিকদের জন্য ছাড় দেওয়া আসন আরও বাড়তে পারে। এরই মধ্যে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড় পাওয়া আসনগুলোতে শরিক দলের প্রার্থীদের ‘সবুজ সংকেত’ দিয়েছেন। আজকালের মধ্যে শরিক দলের প্রার্থীদের নৌকা প্রতীক বরাদ্দের চিঠিও দেবেন শেখ হাসিনা। ছাড় দেওয়া সাতটি আসনের মধ্যে ওয়ার্কার্স পার্টি তিনটি, জাসদ তিনটি এবং জাতীয় পার্টি-জেপি একটি আসন পেয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বিষয়টি নিশ্চিত করেছেন। গণমাধ্যমকে তিনি জানান, আপাতত শরিক দলগুলোকে সাতটি আসন দেওয়া হয়েছে। নেত্রীই (শেখ হাসিনা) এটা ঠিক করে দিয়েছেন। পরে আসন সংখ্যা বাড়বে কিনা সে বিষয়টিও তিনি ঠিক করবেন।

সূত্র বলছে, আগের তিন দফা বৈঠক ও আসনওয়ারি যাচাই-বাছাইয়ের পর শরিকদের জন্য সাতটি আসনে ছাড় দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন জোটনেত্রী শেখ হাসিনা। গতকাল ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু টেলিফোনে শরিক দলের শীর্ষনেতাদের সাতটি আসনে ছাড় দেওয়ার বিষয়টি জানিয়ে দেন।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বরিশাল-২ আসনে (ঢাকা-৮ থেকে সরিয়ে), সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা রাজশাহী-২ ও পলিটব্যুরোর সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ সাতক্ষীরা-১, জাসদ সভাপতি হাসানুল হক ইনু কুষ্টিয়া-২, স্থায়ী কমিটির সদস্য একেএম রেজাউল করিম তানসেন বগুড়া-৪ ও মোশারফ হোসেনকে লক্ষ্মীপুর-৪ আসনে এবং জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে পিরোজপুর-২ আসনে ১৪ দলের প্রার্থী করা হচ্ছে।

বর্তমান সংসদে চার শরিক দলের আটটি আসন রয়েছে। তবে আসন সমঝোতা করতে গিয়ে তরীকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারীর চট্টগ্রাম-২ আসন এবং জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতারের ফেনী-১ আসনে প্রার্থী করা হয়নি। নজিবুল বশর মাইজভান্ডারীর বদলে তাঁর ভাতিজা ও বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) শাহজাদা সৈয়দ সাইফুদ্দিনকে চট্টগ্রাম-২ আসনের প্রার্থী করা হতে পারে।




ইউক্রেন ও মলদোভার সদস্যপদ নিয়ে আলোচনায় রাজি ইইউ

চন্দ্রদীপ ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ইউক্রেন ও মলদোভার সদস্যপদ নিয়ে দেশ দুটির সঙ্গে আলোচনা শুরু করতে রাজি হয়েছেন জোটের নেতারা। এছাড়া জর্জিয়াকে সদস্যপদ প্রার্থীর মর্যাদা দেওয়ার সিদ্ধান্তও হয়েছে। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেলের মুখপাত্র বলেছেন, সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর-বিবিসি

বৃহস্পতিবার ব্রাসেলসে এ বছরের ইইউ সম্মেলনে ২৭ দেশের জোটের নেতাদের নেওয়া এই সিদ্ধান্তকে ইউক্রেন ও ইউরোপের জন্য ‘বিজয়’ বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

মলদোভার প্রেসিডেন্ট মাইয়া সান্দু বলেছেন, সদস্য পদ নিয়ে আলোচনা শুরু করার এই সিদ্ধান্ত একটি নতুন অধ্যায়ের দ্বার খুললো।

তবে হাঙ্গেরি দীর্ঘদিন ধরে ইউক্রেনের সঙ্গে সদস্যপদ নিয়ে শুরু হওয়া আলোচনার বিরোধিতা করে আসছিল। তবে এই পদক্ষেপে ভেটো দেয়নি দেশটি। সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বৈঠকের কক্ষ ত্যাগ করে চলে যান। অন্য ২৬ দেশের নেতা এই সিদ্ধান্তের পক্ষে ভোট দেন।




মৃত ঘোষণার ২৪ মিনিট পর জেগে উঠলেন মার্কিন নারী, জানালেন অভিজ্ঞতা




৪৩তম বিসিএস নন-ক্যাডারের বিজ্ঞপ্তি প্রকাশ

চন্দ্রদ্বীপ নিউজ ডেস্ক: ৪৩তম বিসিএস নন-ক্যাডারে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে যোগ্যতা পূরণ সাপেক্ষে নন-ক্যাডারে নিয়োগ পেতে ইচ্ছুক প্রার্থীদের আবেদনের আহ্বান জানানো হয়েছে । প্রাথমিকভাবে এই বিসিএস থেকে নন-ক্যাডারে ১ হাজার ৩৪২ জনকে নিয়োগ দেওয়ার জন্য সুপারিশের কথা জানানো হয়েছেl

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৩তম, ৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণকারী প্রার্থীদের মধ্য হতে যারা ‌‌‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০১৩’ অনুযায়ী ৯ম থেকে ১২তম গ্রেডের নন-ক্যাডার পদে চাকরি পেতে আগ্রহী তাদের নিকট হতে সংশ্লিষ্ট নিয়োগবিধি অনুযায়ী যোগ্যতা রয়েছে এমন প্রার্থীদের মেধার ভিত্তিতে বাছাইপূর্বক সুপারিশের জন্য পছন্দক্রম আহ্বান করা হলো।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ৪৩তম বিসিএসের মধ্যমে ৯ম গ্রেডে ১৯৬ জন, ১০ম গ্রেডে ৮৬১ জন, ১১তম গ্রেডে ৬ এবং ১২তম গ্রেডে ২৭৯ সহ মোট ১৩৪২ জনকে নিয়োগ সুপারিশ করা হবে। তবে এই পদ সংখ্যা পরবর্তীতে বাড়তে পারে।