অর্জুন-মালাইকার চ্যাপ্টারে নতুন নাম কপিলা!




অতিরিক্ত কফি পান ডেকে আনতে পারে যে বিপদ




ভুলবশত ৩ জিম্মিকে হত্যা করল ইসরায়েলি সেনারা

চন্দ্রদ্বীপ  ডেস্ক: ভুলবশত হামাসের হাতে আটক তিন জন জিম্মিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। নিহতরা হলেন ইয়োতাম হাইম (২৮), সামের তালালকা (২২) এবং অ্যালোন শামরিজ l

বৃহস্পতিবার গাজার উত্তরাংশে শেজাইয়া এলাকায় হামাস যোদ্ধাদের সঙ্গ সংঘাতের সময় স্থলবাহিনীর সেনাদের গুলিতে এই তিনজন নিহত হয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলেরর প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।




বিজয় দিবসে জাতীয় সৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

চন্দ্রদ্বীপ ডেস্ক: মহান বিজয় দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টা ৩৫ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন




রাজনৈতিক দলগুলোকে পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি গড়ে তুলতে হবে

চন্দ্রদ্বীপ নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। রাজনৈতিক দলগুলোকে পরমতসহিষ্ণুতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি গড়ে তুলতে হবে। তাই আসুন, মুক্তিযুদ্ধের লক্ষ্য ও চেতনা বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে আরও বেশি অবদান রাখি, দেশ ও জাতিকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে আরও এগিয়ে নিয়ে যাই, গড়ে তুলি বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ এবং প্রধানমন্ত্রী ঘোষিত উন্নত-সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’- মহান বিজয় দিবসে এ আমার প্রত্যাশা।

মহান বিজয় দিবস উপলক্ষ্যে শুক্রবার দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, ১৬ ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। দীর্ঘ লড়াই-সংগ্রাম ও ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনে আমরা অর্জন করেছি কাঙ্ক্ষিত বিজয়। আমরা পেয়েছি একটি সার্বভৌম দেশ, স্বাধীন জাতিসত্তা, পবিত্র সংবিধান, নিজস্ব মানচিত্র ও লাল-সবুজ পতাকা। বিজয়ের আনন্দঘন এদিনে আমি দেশে ও প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশীকে জানাই বিজয়ের শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন।

তিনি বলেন, আমি শ্রদ্ধাবনতচিত্তে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের যাদের সর্বোচ্চ ত্যাগে অর্জিত আমাদের স্বাধীনতা। আমি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি জাতীয় চার নেতা, বীর মুক্তিযোদ্ধা, সম্ভ্রমহারা দুই লাখ মা-বোন, মুক্তিযুদ্ধের সংগঠক-সমর্থক, বিদেশি বন্ধু, যুদ্ধাহত ও শহীদ পরিবারের সদস্যসহ সর্বস্তরের জনগণকে, যারা আমাদের বিজয় অর্জনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রেখেছেন। জাতি তাদের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করে।




মহান বিজয় দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

চন্দ্রদ্বীপ ডেস্ক: মহান বিজয় দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৬ ডিসেম্বর) সকালে তিনি ধানমন্ডি ৩২ নম্বরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান।

শেখ হাসিনা প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে, পরে দলীয় সভাপতি হিসেবে দলের শীর্ষনেতাদের নিয়ে শ্রদ্ধা জানান। এসময় দলের শীর্ষনেতারা উপস্থিত ছিলেন।

এর আগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন জাতীয় স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।




আওয়ামী লীগ-জাতীয় পার্টি বৈঠক সমঝোতার ঘোষণা আজ

চন্দ্রদীপ নিউজ : কয়েক দফা বৈঠক করেও আসন সমঝোতা প্রশ্নে সম্মানজনক ঐকমত্যে পৌঁছাতে পারেনি ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই দুই দল আসন সমঝোতা করে ভোট করবে, এমন সিদ্ধান্ত হলেও জাতীয় পার্টিকে শেষ পর্যন্ত কতটি আসনে ছাড় দেবে আওয়ামী লীগ-এ বিষয়ে কোনো সুরাহা হয়নি।

জাতীয় পার্টিকে ছাড় দেওয়া আসনে নৌকার প্রার্থী থাকবে না-এমনটা আগেই আশ্বাস দেওয়া হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে। তবে এই আসন সংখ্যা কত, এ নিয়ে চূড়ান্ত সমঝোতায় আসতে পারেনি এখন পর্যন্ত দুই দল। আজ শনিবার আরও একদফা বৈঠক শেষে এ বিষয়ে সুস্পস্ট ঘোষণা দেওয়া হবে। সংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

কঠোর গোপনীয়তা রক্ষা করে শুক্রবার রাতে জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার কার্যালয়ে দুই দলের নেতারা রুদ্ধদ্বার বৈঠক করেন। বৈঠকে একদিকে নেতৃত্ব দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অন্যদিকে নেতৃত্ব দেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। গভীর রাত পর্যন্ত চলা এই বৈঠকে জাতীয় পার্টিকে বেশকিছু আসনে ছাড় দেওয়ার কথা জানায় আওয়ামী লীগ। অন্যদিকে জাতীয় পার্টিও কমপক্ষে অর্ধশত আসনে ছাড় দাবি করে।
বিষয়টি নিয়ে চুলচেরা বিশ্লেষণ শেষে দুই পক্ষ একটি ঐকমত্যে পৌঁছাতে চেষ্টা করে বলে জানিয়েছে একাধিক সূত্র। তবে আওয়ামী লীগের দেওয়া প্রস্তাবে জাতীয় পার্টি পুরোপুরি সায় দেয়নি। দলটি আরও অনেক বেশি আসনে ছাড় চায় বলে জানা গেছে। এ কারণে কাছাকাছি এসেও ঝুলে আছে সমঝোতার বিষয়টি। তাই আরও একদফা বসবেন নেতারা।

বিএনপিসহ তাদের বলয়ে থাকা বিরোধী রাজনৈতিক দলগুলোর বর্জনের মধ্যে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগ ২৯৮টি আসনে দল মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করে। অন্যদিকে ২৯৪ আসনে প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি।

আগামীকাল ১৭ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আসন সমঝোতা বা ভাগাভাগি যা করার এর আগেই করতে হবে। ইতোমধ্যে কয়েক দফা বৈঠকের পর আওয়ামী লীগ তাদের দীর্ঘদিনের শরিক ১৪ দলের তিন দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এবং জাতীয় পার্টি-জেপিকে সাতটি আসনে ছাড় দেওয়ার কথা জানিয়েছে। এখন চলছে জাতীয় পার্টির সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলাপ-আলোচনা। দুই দলের মধ্যে আসন নিয়ে শেষ সময়ের দফারফা চলে। আজ শনিবার আরও একদফা আলোচনায় বসে বিষয়টি ফয়সালা করবেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির শীর্ষ নেতারা।

বৈঠক শেষে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক গণমাধ্যমকর্মীদের বলেন, জাতীয় পার্টির সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। শনিবার এ বিষয়ে সুস্পস্ট ঘোষণা দেওয়া হবে। তবে এ বিষয়ে জাতীয় পার্টির কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি।

যদিও জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু নানা সময়ে বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতার আলোচনায় বসবেন না তারা। তিনি বলেন, এখন পর্যন্ত আসন নিয়ে আওয়ামী লীগের সঙ্গে কোনো সমঝোতার সিদ্ধান্ত নেই আমাদের। আমরা কোনো তালিকাও তাদের দেব না। এবার জাতীয় পার্টি এককভাবে নির্বাচনে অংশ নেবে। এখন পর্যন্ত এ সিদ্ধান্তই বহাল রয়েছে বলে জানান মো. মুজিবুল হক চুন্নু।




কোনো সহিংসতা ছাড়া নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র

 




৫২ বছরে যা অর্জন তা বঙ্গবন্ধু ও আ.লীগের হাত ধরেই হয়েছে

চন্দ্রদ্বীপ  ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতার পর বিগত ৫২ বছরে আমাদের যা কিছু অর্জন তা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে।




ভারতের মহারাষ্ট্রে ১০ মাসে ২৩০০ কৃষকের আত্মহত্যা

চন্দ্রদীপ ডেস্ক : চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে ভারতের মহারাষ্ট্রে ২ হাজার ৩৬৬ জন কৃষক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিধানসভা অধিবেশনে এ তথ্য জানান রাজ্যের ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী অনিল পাতিল।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ডেকান ক্রনিকেলের প্রতিবেদন অনুসারে, মহারাষ্ট্রে প্রতি মাসে গড়ে ২৪০ কৃষক আত্মহত্যা করেন। এ হিসেবে প্রতিদিন আত্মহত্যাকারী কৃষকের সংখ্যা ৭।

রাজ্য বিধানসভার সদস্য কুনাল পাতিলের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলে, বিশেষ করে, অমরাবতী জেলায় সর্বোচ্চ সংখ্যক কৃষক আত্মহত্যা করেছেন। সেখানে ৯৫১টি আত্মহত্যার ঘটনা রেকর্ড করা হয়েছে। এসব কৃষকের স্বজনদের এক লাখ রুপি করে সহায়তা দিয়েছে রাজ্য সরকার।

অমরাবতীর পাশাপাশি অন্যান্য অঞ্চলেও এ ধরনের ঘটনা দেখা গেছে। রাজ্যের ছত্রপতি সাম্ভাজিনগর বিভাগে প্রায় ৮৭৭ কৃষকের আত্মহত্যার ঘটনা উল্লেখ করা হয়েছে। তাছাড়া নাশিক বিভাগে ২৫৪টি ও পুনে বিভাগে ২৭টি আত্মহত্যার ঘটনার ঘটেছে।

বিরোধী দলের নেতা বিজয় ওয়াদেত্তিওয়ার মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে কৃষকদের সংগ্রামের প্রতি উদাসীনতার অভিযোগ তোলেন। তিনি বলেন, ২০২২ সালের ১ জুলাই থেকে ২০২৩ সালের ১ জুলাই পর্যন্ত রাজ্যটিতে ৩ হাজারেরও বেশি কৃষক আত্মহত্যা করেছেন। এর পেছনের মূল কারণ ছিল অনাবাদ ও ঋণের বোঝা।

ওয়াদেত্তিওয়ার রাজ্য সরকারকে কৃষকদের সম্পূর্ণ ঋণ মওকুফ করার দাবি জানান। এছাড়া তিনি অসময়ে বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তাৎক্ষণিক সহায়তা ব্যবস্থা করার আহ্বান জানান।

২০২০ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২৩ সালের মধ্যে দেশের কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিরোধীদের দাবি, মোদী তার দেওয়া সেই কথা রাখতে পারেননি।

২০২১ সালের সরকারি পরিসংখ্যান বলছে, ভারতে প্রতি দিন অন্তত ১৫ জন কৃষক আত্মঘাতী হয়েছেন। কৃষিক্ষেত্রে আত্মহত্যার সংখ্যার সঙ্গেই পাল্লা দিচ্ছে আত্মঘাতী কৃষকের সংখ্যা।

মোদী সরকারের প্রকাশিত ওই পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালে ভারতে ১০ হাজার ৮৮১ জন কৃষক ও ক্ষেতমজুর আত্মহত্যা করেছেন। অর্থাৎ, প্রতি দিন গড়ে ৩০টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। বছরে মোট আত্মহত্যা করা কৃষকের সংখ্যা ৫ হাজার ৩১৮ জন ও ক্ষেতমজুরের সংখ্যা ৫ হাজার ৫৬৩ জন।

সূত্র: ডেকান ক্রনিকেল।