বরিশাল নগরীর রসুলপুরে শহীদ আলতাফ মাহমুদ স্মৃতি পাঠাগার উদ্বোধন

বরিশাল অফিস:: মহান বিজয় দিবস (১৬ই) ডিসেম্বর সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার উদ্যোগে রসুলপুরের ঘনবসতিপূর্ণ এলাকায় শহীদ আলতাফ মাহমুদ স্মৃতি পাঠাগার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শহীদ আলতাফ মাহমুদ স্মৃতি পাঠাগার উদ্বোধন করেন বীরমুক্তিযোদ্ধা সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট তপন কুমার চক্রবর্তী। উদ্বোধনী সভায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সভাপতি বিজন সিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা: মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার সভাপতি মাফিয়া বেগম, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ৯নং ওয়ার্ড শাখার সহ-সভাপতি জোহরা রেখা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক সুজন আহমেদ প্রমুখ।

সভায় উদ্বোধক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট তপন কুমার চক্রবর্তী বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে দেশ স্বাধীন হয়েছে সেই দেশের শিক্ষার্থীরা টাকার অভাবে পড়তে পারবেনা এটা মেনে নেয়া যায়না। রসুলপুর একটি ঘনবসতিপূর্ণ অঞ্চল। এখানে নাগরিক সুবিধা যেমন মানুষ ঠিক ঠিক পায় না, তেমনি শিক্ষার্থীরাও ক্রমাগতই ঝড়ে পড়ে শিক্ষা জীবন থেকে। তবে পাঠাগারের মাধ্যমে শিক্ষার্থীদের সহযোগিতামূলক কার্যক্রমের ফলে এখান থেকে তৈরি হতে পারে জাতির আদর্শ নেতৃত্ব।

এসময়ে বাসদের সমন্বয়ক ডা: মনীষা চক্রবর্তী বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আজকে স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদকে স্মরণ করে এই পাঠাগার উদ্বোধন হয়েছে।

বরিশালের সন্তান শহীদ আলতাফ মাহমুদ স্বাধীন দেশের স্বপ্ন দেখায় তাকে জীবন দিতে হয়েছিল। এখানকার প্রতিটি সদস্য আলতাফ মাহমুদের মত মানুষদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আজকের দিনের মুক্তির লড়াই জোরদার করবে, স্মরণ করবে জাতির প্রকৃতি ইতিহাসকে- এটাই এই পাঠাগারের উদ্দেশ্য। উদ্বোধনী সভার অন্যান্য বক্তারা বলেন, আজ থেকে ঠিক ৫২ বছর পূর্বে এইদিনে আমরা পাকিস্তানি শোষকদের তাড়িয়েছিলাম। সকল শিক্ষার্থী শিক্ষা লাভ করতে পারবে, জনগণ তার নাগরিক অধিকার লাভ করবে সেই আকাঙ্খাকে ধূলিসাৎ করে ৫২ বছর ধরে মুক্তিযুদ্ধের আকাঙ্খার বিপরীতে দেশ পরিচালিত হয়েছে।

আজকে আমাদের সেই শোষক-স্বৈরাচারের বিরুদ্ধে ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের সংগ্রাম জারি রাখতে হবে। শিক্ষার অধিকার আদায়ে ও একটি গণতান্ত্রিক শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার সেই লড়াই সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ধারাবাহিকভাবে করছে। এই পাঠাগারের মাধ্যমে রসুলপুরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে শিক্ষা সহায়তা কার্যক্রমের পাশাপাশি শিক্ষার অধিকারের লড়াই আরও জোরদার হবে বলেন বক্তারা।




পাকিস্তানে বিজয় দিবস উদযাপন




হামাসের সঙ্গে নতুন চুক্তি করতে আলোচনা শুরু ইসরায়েলের




ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর 

চন্দ্রদ্বীপ নিউজ ডেস্ক: গুপ্তচরবৃত্তির দায়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একজন এজেন্টের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার ইরানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় সিস্তান-বালুচেস্তান প্রদেশে ইসরায়েলি ওই গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে।



কুয়েতের আমির মারা গেছেন




দেশে জীবিত বীর মুক্তিযোদ্ধা ৯৮ হাজার ৫৪১ জন

এখন দেশে জীবিত বীর মুক্তিযোদ্ধার সংখ্যা ৯৮ হাজার ৫৪১ জন। এরমধ্যে ৯৩ হাজার ৯৮০ জন সাধারণ বীর মুক্তিযোদ্ধা। আর যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা চার হাজার ১০৩ জন এবং জীবিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা রয়েছেন ৪৫৮ জন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মু. আসাদুজ্জামান  বলেন, শুধু জীবিত মুক্তিযোদ্ধারাই বিজয় দিবস ভাতা পেয়ে থাকেন। আমরা কিছুদিন আগে বীর মুক্তিযোদ্ধাদের বিজয় দিবস ভাতা পরিশোধ করেছি। এক্ষেত্রে ৯৩ হাজার ৯৮০ জন সাধারণ মুক্তিযোদ্ধার বিজয় দিবস ভাতা পরিশোধ করা হয়েছে। জনপ্রতি পাঁচ হাজার টাকা হিসেবে ৬৪ জেলায় ৪৬ কোটি ৯৯ লাখ টাকা ভাতা দেওয়া হয়েছে। অন্যদিকে যুদ্ধাহত ও খেতাবপ্রাপ্ত মিলিয়ে মোট চার হাজার ৫৬১ জনের ভাতা দেওয়া হয়েছে দুই কোটি ২৮ লাখ পাঁচ হাজার টাকা।

গত বছরের ১৮ মে গণবিজ্ঞপ্তিতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) জানিয়েছে, কাউন্সিলের ৭৯তম সভার সিদ্ধান্ত মোতাবেক, শুধুমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) ছাড়া অন্য কোনো ক্যাটাগরির মুক্তিযোদ্ধা গেজেটভুক্তির নতুন আবেদন করার সুযোগ নেই। তবে যেসব আবেদন এরই মধ্যে গৃহীত হয়েছে এবং যাচাই-বাছাই বা আপিল পর্যায়ে রয়েছে, সেসব আবেদন নিষ্পন্ন করার কাজ চলমান থাকবে।




আমরাও এই যুদ্ধের অংশ : হিজবুল্লাহ

চন্দ্রদ্বীপ নিউজ ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) চলমান যুদ্ধে হামাসের প্রতি সংহতি জানিয়ে ইতোমধ্যে যুদ্ধে নেমে পড়েছে বিশ্বের বৃহত্তম ইসলামী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ।




আ.লীগ-জাপা আসন সমঝোতা ২৬ আসন নৌকা ছাড়লেও স্বতন্ত্রের সঙ্গে লড়তে হবে লাঙ্গলকে

চন্দ্রদ্বীপ  ডেস্ক:দফায় দফায় বৈঠকের পর এবার জাতীয় পার্টির সঙ্গেও আসন সংক্রান্ত সমঝোতায় পৌঁছেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ‌‌‌। দলটির সূত্রগুলো বলছে, জাতীয় পার্টিকে ২৬টি আসনে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। ওই সব আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী না থাকলেও স্বতন্ত্র প্রার্থীরা থাকবেন বলে জানা গেছে।




নির্বাচনে অংশগ্রহণ না করতে জিএম কাদেরকে হুমকি

চন্দ্রদ্বীপ ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদেরকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করতে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। তিনি নির্বাচনে অংশগ্রহণ করলে তার পরিবার ও আত্মীয় স্বজনের প্রাণ নাশ করা হবে বলে জানানো হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) জিএম কাদেরর ব্যক্তিগত মোবাইল ফোন নম্বরে মেসেজের মাধ্যমে এ হুমকি দেওয়া হয়। এরপর জিএম কাদেরর ব্যক্তিগত সহকারী মো. আব্দুল হান্নান তার পক্ষ থেকে ডিএমপির উত্তরা পশ্চিম থানায় পরদিন ১৪ ডিসেম্বর একটি সাধারণ ডাইরি    করেন ।



বরিশালে যথাযোগ্য মর্যদায় বিভিন্ন কর্মসূচিতে মহান বিজয় দিবস পালন

এস এল টি তুহিন,বরিশাল ::  বরিশালে মহান স্বাধীনতা বিজয় দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যদায় পাণিসম্পদ প্রতিমন্ত্রী,বিসিসি মেয়র, পৃথকভাবে দুটিস্থানে মহানগর ও জেলা আওয়ামী লীগ, মহানগর ও জেলা বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠন,বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন,ও পুলিশ প্রশাসন গভীর শ্রদ্ধার সাথে মুক্তিযোদ্ধা স্মৃর্তি নামফলক স্তম্ভে পূস্পার্ঘ অর্পণের মাধ্যমে দিবসটি পালন করেন।

শনিবার (১৬) ডিসেম্বর সকালে সূর্যদয়েরর সাথে সাথে নগরীর পুলিশ লাইনে ২১বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের কার্যক্রম শুরু করা হয়। পরে প্রথমে জেলা প্রশাসক দপ্তর সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃর্তি নামফলক স্তম্বে মুক্তিযোদ্ধা সংসদ, বিভাগীয় কমিশনার,ডি.আই.জি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার,বরিশাল জেলা পুলিশ সুপার,বরিশাল জেলা প্রশাসন, শহীদ বেদী ও শ্রদ্ধা নিবেদন করে।

বেলা বাড়ার সাথে সাথে নগরী বিভিন্ন রাজনৈতিক সংগঠন,সামাজিক সংগঠন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ এবং বিভিন্ন বে-সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, এবং বিভিন্ন সরকারী দপ্তরের প্রধানরা শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল দশটায় মুক্তিযোদ্ধা স্মৃর্তি নাম ফলকস্তম্বে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ সরকারের পাণি সম্পদ প্রতিমন্ত্রী ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর ৫ আসনের নৌকার মনোনিত প্রার্থী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম। এসময় আরো উপস্থিত ছিলেন বিসিসি মেয়র আবুল খায়ের খোকন সেরনিয়াবাত। এরপর পরই বরিশাল সিটি মেয়র আবুল খায়ের খোকন সেরনিয়াবাত নগরীর বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর সহ বিসিসির বিভিন্ন কর্মকর্তাদের নিয়ে নগর ভবনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করে।

পরবর্তী সময়ে পাণিসম্পদ প্রতিমন্ত্রী ও বিসিসি মেয়র জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে একটি অংশ সহ মহানগর যুবলীগ দলীয় বিভিন্ন অঙ্গ সংগঠন শ্রদ্ধানিবেদন করে।

অপরদিকে পৃথকভাবে বরিশাল মহানগর আওয়ামী লীগ কমিটি নেতৃবৃন্দ ও জেলা আওয়ামী লীগের অপর অংশ নগরীর সোহেল চত্বরস্থ দলীয় কার্যলয়ের সম্মুখে বঙ্গবন্ধু ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃর্তিতে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ সহ বিভিন্ন দলীয় অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ। পরে আরো শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড,একে এম জাহাঙ্গীর হোসেন সহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারী।

পরবর্তীতে শ্রদ্ধা জানান সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু সহ পরিষদ সদস্য বৃন্দ। পরবর্তীতে প্রর্যায়েক্রমে মহানগর ও জেলা আওয়ামী লীগের বিভিন্ন দলীয় অঙ্গ সংগঠন জেলা ও মহানগর শ্রমিকলীগ, কৃষকলীগ,যুবলীগ,ছাত্রলীগ নেতৃবৃন্দ।

বেলা সাড়ে ১১টায় পাণিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারক শামীম ও বিসিসি মেয় খোন সেরনিয়াবাতের অনুসারী জেলা ও মহানগর আওয়ামী জেলা ও মহানগর আওয়ামী লীগ, কাউন্সিলর বৃন্দ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সমন্বয়ে এক বিজয় র‌্যালি সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে বেড় হয় র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মেয়রের অস্থায়ী দলীয় কার্যলয়ে গিয়ে শেষ হয়।

বেলা ১১টায় সাবেক সংসদ সদস্য ও সাবেক বরিশাল উত্তর জেলা সভাপতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, কেন্দ্রীয় আইনজীবী ফোরামের সহ সভাপতি এ্যাড. গোলাম মোহাম্মদ চৌধুরী আলালের নেতৃত্বে জেলা ও মহানগর বিভিন্ন প্রর্যায়ের নেতা কর্মীরা শ্রদ্ধা নিবেদন করে।

পরবর্তী সময়ে বরিশাল মহানগর বিএনপি,এবং বরিশাল দক্ষিন জেলা বিএনপি সহ উত্তর জেলা বিএনপি পৃথকভাবে সদররোডস্থ বিএনপি দলীয় কার্যলয় থেকে এক র‌্যালিসহকারে গিয়ে মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আলহাজ্ব কেএম শহিদুল্লাহ,মাকসুদুর রহমান মাকসুদ সহ মহানগর বিএনপির বিভিন্ন সদস্য ও মহানগর শ্রমিকদল,মহিলাদল,যুবদল ও ছাত্রদল বিভিন্ন সংগঠন শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি ফুলের শ্রদ্ধা নিবেদন করে। এসময় বরিশাল দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক আবুল হোসেন খান,সদস্য সচিব এ্যাড. আবুল কালাম শাহিন সহ কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনোকুল ইসলাম টিপু,কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমত উল্লাহ সহ বিভিন্ন নেতৃবৃন্দ সদররোডস্থ দলীয় কার্যলয় থেকে এক র‌্যালি সহকারে গিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

এখানে আরো শ্রদ্ধা নিবেদন করে বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক দেওয়ান মোহাম্মদ শহিদুল্লাহ, সদস্য সচিব মিজানুর রহমান,সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ রফিকুল ইসলাম লাবু সহ দলীয় বিভিন্ন অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ।

এছাড়া সকাল সাড়ে ৮টায় মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু উদ্যানে অনুষ্ঠিত হয় শারিরিক কুচকাওয়াজ এখানে পুলিশ,ব্যাটালিয়ান আনসার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ্র গ্রহন করে।এছাড়া আরো শ্রদ্ধা নিবেদন করে শহীদ আব্দুর সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব, বরিশাল রিপোর্টার্স ইউনিটি, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব সহ বিভিন্ন স্বোচ্ছাসেবি উন্নয়ন সংগঠন।