পাকিস্তানে ঝরানো হলো কৃত্রিম বৃষ্টি

চন্দ্রদ্বীপ ডেস্ক:  পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহোরে প্রথমবারের মতো ঝরানো হয়েছে কৃত্রিম বৃষ্টি। শনিবার (১৬ ডিসেম্বর) পরীক্ষামূলকভাবে বৃষ্টি ঝরানো হয়। গত কয়েকদিন ধরে কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে লাহোর। এছাড়া সেখানকার বাতাসের বিষাক্ততাও মানুষের সহ্য ক্ষমতার বাইরে চলে গেছে।



কুয়েতের নতুন আমিরের নাম ঘোষণা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই নতুন আমিরের নাম ঘোষণা করেছে দেশটি। নতুন আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্রাউন প্রিন্স মিশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ।



কুয়েতের আমিরের মৃত্যু: বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বাংলাদেশের অকৃত্রিম বন্ধু কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ এর মৃত্যুতে আগামী সোমবার (১৮ ডিসেম্বর) রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।



পায়রা বন্দরে দুই হাজার ৩০০ জাহাজের পণ্য খালাস: আয় প্রায় ১১’শ কোটি টাকা

মো: আল-আমিন (পটুয়াখালী): এ পর্যন্ত দেশী-বিদেশী দুই হাজার ৩০০ জাহাজের পণ্য খালাসের মাধ্যমে পায়রা বন্দর কর্তৃপক্ষ আয় করেছে প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা। সর্বশেষ বন্দরে ওপিসি ক্লিংকার ও লাইমস্টোন নিয়ে ভিয়েতনাম থেকে মেঘনা হারমনি নামে একটি মাদার ভ্যাসেল ভিড়েছে। রাতে বন্দরের ইনার এ্যাংকোরেজে এসে নোঙর করে।

বন্দর সংশ্লিষ্টরা জানায়, ৪৩ হাজার ৭০০ টন ওপিসি ক্লিংকার ও ১০ হাজার ১০০ টন লাইমস্টোন নিয়ে বন্দরে এসেছে মাদার ভ্যাসেলটি। বর্তমানে লাইটারের মাধ্যমে চলছে পণ্য খালাস কার্যক্রম। জাহাজটি ভিয়েতনামের নাগি সন বন্দর থেকে পায়রার আউটারেজে এসে পৌঁছায়। জাহাজটি আউটারে থাকা অবস্থায় ১৬ হাজার টন কার্গো খালাস করা হয়।

এ ছাড়াও আজ রাতে ৬০ হাজার ৫০০ টন লাইমস্টোন নিয়ে বন্দরে প্রবেশ করবে মেঘনা গ্রুপের আরো একটি জাহাজ। এমনকি বন্দরে আগমনের উদ্দেশ্যে ওই গ্রুপের আরো ৫টি জাহাজের এলসি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

এ পর্যন্ত দেশী-বিদেশী দুই হাজার ৩০০ জাহাজের পণ্য খালাসের মাধ্যমে বন্দর কর্তৃপক্ষ আয় করেছে প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা। একের পর এক বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান বন্দর ব্যবহার করায় এটি বন্দরের একটি মাইলফলক বলে মনে করছেন বন্দর চেয়ারম্যান।

পায়রা বন্দর ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান বলেন, ২০১৬ সালের ১৪ ডিসেম্বর থেকে ২০২৩ সাল পর্যন্ত দুই হাজার ২৯৫টি জাহাজ বন্দরে এসেছে। এতে পায়রা বন্দর থেকে সরকার প্রায় ১১০০ কোটি টাকা আয় করেছে। দেশের সব কোম্পানি পায়রা বন্দর ব্যবহারে সহমত পোষণ করেছে।

পায়রা বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক বলেন, পায়রা বন্দর চালু হওয়ার পর প্রথম কয়লা পরিবহনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়।

প্রথমবারের মতো মেঘনা গ্রুপের মালিকানাধীন ‘এমভি মেঘনা হারমনি’ নামে জাহাজটি ওপিসি ক্লিংকার ও লাইমস্টোনবাহী মাদার ভেসেল নিয়ে এসেছে। মেঘনা গ্রুপের মতো অন্য কোম্পানিগুলো এখানে আসবে এমনি প্রত্যাশা।
বন্দরে ১০ মিটারের জাহাজ প্রবেশ করছে নিয়মিত। লাইটারেজের কোনো সমস্যা নেই। বন্দরের প্রথম জেটিতে এখন জাহাজ ভিড়তে পারে। সামনে কনটেইনার পরিবহন শুরু হবে। প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের প্রতিনিধিদের পায়রায় বিনিয়োগ করার জন্য বলেছেন।

এর মধ্যে সৌদি আরবসহ বিভিন্ন দেশের বিনিয়োগের আশ্বাস পেয়েছি। ইতোমধ্যে তারা প্রপোজাল পাঠিয়েছে। পায়রা বন্দর দেশের দ্বিতীয় ইকোনমিক করিডোর হবে।




পটুয়াখালীতে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীতে বসতঘরের দরজা ভেঙ্গে ছয় ভরি স্বর্ণালঙ্কার ও নগদ সাত লক্ষ আটাশ হাজার দুইশত চল্লিশ টাকা নেয়ার অভিযোগ উঠেছে ইমরান আকন (৩৮) এর বিরুদ্ধে।

১৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) দিবাগত রাত দেড়টার দিকে পৌর শহরের পটুয়াখালী ব্রীজের নিচে এ ঘটনা ঘটে। ইমরান আকন বরিশালের ১০ নং ওয়ার্ডের ক্লাব রোড এলাকার মোজাম্মেল আকনের ছেলে।

এ ঘটনায় বসতঘরে থাকা সাবিকুন্নাহার তন্নি জানান, ইমরান আকন সম্পর্কে আমার ননদের স্বামী। দীর্ঘদিন আমার ননদ ইসরাত জাহান রস্নির সাথে তার পারিবারিক সমস্যা চলে আসছিলো। গত ১৪ ডিসেম্বর রাত দেড়টার দিকে আমার ননদের স্বামী ইমরান আকন, তার ভাই জামান সায়েম তার মামা আবুল তালুকদারসহ ১০/২০ জন লোক বাসার দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। ইমরান আকন ও তার মামা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আমার সন্তানদের ধরে বলে বাসায় টাকা পয়সা ও স্বর্ণালঙ্কার যা আছে তা দিয়ে দাও। আমি দিতে রাজি না হলে আমার সাথে থাকা আলমারির চাবি নিয়ে নগদ সাত লক্ষ আটাশ হাজার দুইশত চল্লিশ টাকা, ছয় ভরি স্বর্ণালঙ্কার এবং দোকানের মালামাল নিয়ে যায় তারা। পরবর্তীতে আমার চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে আমাকে প্রাননাশের হুমকি দিয়ে চলে যায় ইমরান আকন ও তার সাথে থাকা লোকজন। এ বিষয়ে পটুয়াখালী সদর থানায় একটি লিখিত অভিযোগ দেন সাবিকুন্নাহার তন্নি।

তবে এ সব অভিযোগ অস্বীকার করে ইমরান আকন বলেন, বরিশালের পুলিশ গিয়ে আমার চুরির মালামাল উদ্ধার করে। পুলিশ যাওয়ার পর আপনি ও আপনার আত্মীয় স্বজনরা আপনার শশুড়ের বাসায় গিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে আসেন এমন প্রশ্নে তিনি বলেন, না আমি নিজে কোন নগদ টাকা ও স্বর্ণালংকার নেইনি। এটা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ।

পটুয়াখালী সদর থানার এএসআই হুমায়ুন কবির বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।




বরিশালে সন্ধ্যায় ট্রলারডুবি: নিখোঁজ ২ জেলে

বরিশাল অফিস:: বরিশালের বানারীপাড়ার সন্ধ্যা নদীতে ইঞ্চিনচালিত দুইটি ট্রলারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই জেলে নিখোঁজ হয়েছেন। শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত নিখোঁজদের কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম।

নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি। এর আগে শুক্রবার (১৫ ডিসেম্বর) রাতে বানারীপাড়ার সন্ধ্যার খেজুর বাড়ি ও তালাপ্রসাদ গ্রামের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই জীবিত উদ্ধার হওয়া জেলে সুজন হালদার (৩২) জানান, তার ভাই শিশির হালদার বানারীপাড়া থেকে ঢাকা হয়ে কুয়েত যাবেন। তাই শুক্রবার রাত ১০টার দিকে নিজেদের জেলে ট্রলারে করে চাচতোভাইসহ তিনভাই মিলে শিশিরকে বানারীপাড়া পৌরসভা ফেরিঘাটে নামিয়ে দিতে আসেন।

ফেরিঘাটে স্থানে চা-নাস্তা করে শিশিরকে বিদায় দিয়ে ট্রলারে উঠে তিনজন বাড়ির দিকে রওনা দেন। তাদের ট্রলারটি নদীর খেজুর বাড়ি ও তালাপ্রসাদ গ্রামের মধ্যবর্তী স্থানে গেলে বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তাদের বহনকারী ট্রলার ডুবে যায় এবং তিনজনই নদীতে পড়ে যান। এ সময় স্থানীয়রা আহতাবস্থায় সুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তবে বাকি দুইজনের সন্ধান আর পাওয়া যায়নি।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম জানান, নিখোঁজদের পাশাপাশি এ ঘটনায় ডুবে যাওয়া জেলে ট্রলারটির সন্ধানও পাওয়া যায়নি। আর নিখোঁজ জেলেরা হলেন, লিংকন হালদার (২৭) ও রনজিৎ হালদার (৪৫)। তারা সম্পর্কে চাচাতো ভাই। তাদের বাড়ি বানারীপাড়া উপজেলার মসজিদ বাড়ি গ্রামে। নিখোঁজ জেলেদের উদ্ধারে ঘটনাস্থলে অভিযান অব্যাহত রয়েছে।

বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. অন্তরা হালদার জানান, ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে। সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ কারও সন্ধান পাওয়া যায়নি।




বরিশালে বিজয় দিবসে নৌ-বাহিনীর যুদ্ধ জাহাজ দেখল নতুন প্রজন্ম

বরিশাল অফিস ::  মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ নৌ-বাহিনীর যুদ্ধজাহাজ ‘শহীদ আখতার উদ্দিন’ ঘুরে দেখার সুযোগ পেয়েছে দর্শনার্থীরা। শনিবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বরিশাল নগরের মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন কীর্তনখোলা বিআইডব্লিউটিএর ঘাটে নোঙর করা এ জাহাজটি ঘুরে দেখেন দর্শনার্থীরা।

বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের পাশাপাশি বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ঘুরে দেখেন জাহাজটি। বিশেষ করে নতুন প্রজন্মের শিশু-কিশোরদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। তারা জাহাজটি ঘুরে দেখার পাশাপাশি বিভিন্ন বিষয়ে জানার চেষ্টা করেন বাংলাদেশ নৌ-বাহিনীর সদস্যদের কাছ থেকে। আর এভাবে জাহাজ ঘুরে দেখার সুযোগ পেয়ে অনেকে আনন্দ প্রকাশ করেছেন তারা। আবার অনেকেই তাদের পরিবার ও শিশু-সন্তানদের নিয়েও জাহাজ দেখতে আসেন।

বানৌজা শহীদ আখতার উদ্দিন খুলনা শিপইয়ার্ড লিমিটেড কর্তৃক নির্মিত। জাহাজটি উপকূলীয় অঞ্চলে টহল প্রদান, উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ, জলদস্যুতা দমন, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ জুলাই জাহাজটিকে কমিশন প্রদান করেন।

জানা গেছে, বানৌজা ‘শহীদ আখতার উদ্দিন’ একটি অত্যাধুনিক যুদ্ধ জাহাজ। এই জাহাজে রয়েছে আধুনিক সামরিক সক্ষমতা। উন্নত প্রযুক্তির অত্যাধুনিক অস্ত্রসহ যুদ্ধ জাহাজের নানান উপকরন দেখে উৎসাহ পান দর্শনার্থীরা।




আমি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করব: রাশেদ খান মেনন

বরিশাল অফিস:: ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, জোটের প্রয়োজনে প্রধানমন্ত্রী আমাকে ঢাকায় নিয়েছিলেন, এখন আবার বরিশালে পাঠিয়েছেন। আমি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করব। এখন আর কিছু বলতে চাই না। আগামী ১৮ ডিসেম্বরের পর নির্বাচনী মাঠে নামবো। এক সময় আমি এ আসনের এমপি ছিলাম আবারও এসেছি।

আজ শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় বরিশাল জেলার উজিরপুর উপজেলার ইচলাদী এলাকায় নেতাকর্মীদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় আওয়ামী লীগের কোনো নেতাকর্মী উপস্থিত না থাকলেও ওয়াকার্স পাটির সাবেক সংসদ সদেস্য শেখ টিপু সুলতান উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল, উজিরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল এবং ওয়াকার্স পার্টির উপজেলা সভাপতি ফায়জুল হক ফারহীন বালী উপস্থিত ছিলেন।

রাশেদ খান মেননকে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী হিসাবে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়।




বরিশাল-৩ আসন ঘিরে একের পর এক চমক!

বরিশাল অফিস:: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে মহাজোটের প্রার্থী চূড়ান্ত হয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বর্তমান এমপি গোলাম কিবরিয়া টিপু। তবে তিনি দলীয় লাঙ্গল প্রতীক নিয়েই নির্বাচন করবেন। ১৪ দলীয় জোটের শীর্ষ নেতা ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে বরিশাল-৩ আসন থেকে সরিয়ে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের প্রার্থী করা হয়েছে, তিনি সেখানে জোটের প্রার্থী হিসেবে আওয়ামী লীগের নৌকা মার্কা নিয়ে নির্বাচন করবেন। এদিকে বরিশাল-৩ আসনে জাতীয় পার্টির লাঙ্গলের সাথে এখন পর্যন্ত মাঠে রয়েছেন আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী সরদার মো. খালেদ হোসেন স্বপন।

বিশ্বের কাছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে গ্রহণযোগ্য করতে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান জাতীয় পার্টিকে বিরোধী দলীয় অবস্থানে রেখে তাদের সাথে সমঝোতা করা আসনগুলোতেও নৌকার প্রার্থীরা মাঠে বহাল থাকুক। কিন্তু এতে ঘোরতর আপত্তি জানিয়েছে জাতীয় পার্টি। নির্বাচনে অংশগ্রহণ করার শর্ত হিসেবে সমঝোতা হওয়া আসনে নৌকার প্রার্থীদের প্রত্যাহার এবং বিদ্রোহীদের বহিষ্কারের দাবি জানিয়েছে জাতীয় পার্টি। তাই বরিশাল-৩ আসনে নৌকার প্রার্থীকে ১৭ ডিসেম্বর প্রত্যাহার করা হবে কিনা সে বিষয়ে চূড়ান্ত দলীয় সিদ্ধান্ত হতে পারে আজ ১৬ ডিসেম্বর রাতে। ১৪ দলীয় জোটের সমন্বয়ক আমির হোসেন আমু ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে এসব তথ্য।

তবে শেষ পর্যন্ত যদি নৌকার প্রার্থী খালেদ হোসেন স্বপনকে প্রত্যাহার করা হয় তবুও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের মোকাবেলা করতে হবে লাঙ্গল মার্কার প্রার্থী গোলাম কিবরিয়া টিপুকে। বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে নির্বাচনী মাঠে থাকবেন আওয়ামী লীগের বাবুগঞ্জের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আতিকুর রহমান আতিক এবং মুলাদীর আমিনুল হক কবীর। এবার দলীয় বিদ্রোহী প্রার্থীদের প্রত্যাহার কিংবা বহিষ্কার করবে না আওয়ামী লীগ।

এছাড়াও ওয়ার্কার্স পার্টির অ্যাডভোকেট শেখ মোঃ টিপু সুলতান এবং জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু নিজ নিজ দলীয় প্রতীক নিয়ে এবার বরিশাল-৩ আসনের ভোটযুদ্ধে লড়বেন বলে জানা গেছে।’




বরিশাল রিপোর্টার্স ইউনিটির আয়োজনে মুক্তিযুদ্ধের তথ্য ও দলিলপত্রের ২১ তম প্রদর্শনী অুনষ্ঠিত

বরিশাল অফিস ::  বরিশাল রিপোটার্স ইউনিটি (বিআরইউ) এর আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের তথ্য ও দলিলপত্রের ২১ তম প্রদর্শনীর অনুষ্ঠিত হয়। বরিশাল রিপোর্টার্স ইউনিটি বীর মুক্তিযোদ্ধা শহীদ জননী সাহান আরা বেগম স্মৃতি মিলনায়তনে আজ শনিবার (১৬ ডিসেম্বর) সকালে দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহেল মারুফ। এসময় তিনি বলেন
মুক্তিযুদ্ধের তথ্য ও দলিলপত্র সংগ্রহ ও প্রদর্শনের দিক থেকে বরিশাল রিপোর্টার্স ইউনিটি তীর্থস্থান।

দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বরিশাল রিপোটার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, সাবেক সাবেক সভাপতি আনিসুর রহমান খান স্বপন, সুশান্ত ঘোষ সাধারন সম্পাদক মিথুন সাহা, সাবেক সাধারণ সম্পাদক বাপ্পী মজুমদার, কামরুল আহসান, যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিক সৌরভসহ সদস্যরা। এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষ্যে শহীদদের স্মৃতিস্তম্ভে সকাল ৮ টায় পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে বরিশাল রিপোর্টার্স ইউনিটি।

প্রদর্শনীতে মুক্তিযুদ্ধের বই-পত্র ছাড়াও মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত নানা উপকরণ, চিঠি, ডায়েরী, নির্দেশনা সহ বহু দুর্লভ জিনিস প্রদর্শিত হচ্ছে । প্রায় ৪’শত মুক্তিযুদ্ধের বই, ৩’শ ছবি, মুক্তিযুদ্ধে ব্যবহৃত গানবোটের কামানের গোলা, রেডিও, শত্রুপক্ষের নৌযান ডুবিয়ে ফেলার কাজে ব্যবহৃত মাইনের খন্ডাংশ, মুক্তিযুদ্ধে বরিশাল সরকারী বালিকা বিদ্যালয়ে স্থাপিত দক্ষিনাঞ্চলীয় সচিবালয়ে মুক্তিযুদ্ধ সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা, মুদ্রণে ব্যবহৃত সাইক্লোস্টাইল মেশিন, বেশ কয়েকটি বন্দুক, মুক্তিযুদ্ধেও পর বরিশালে প্রথম ভাস্কর্য বিজয় বিহঙ্গের ডিজাইন, ১৯৭১ সালে নৌ কমান্ডারদের ব্যবহৃত
কস্টিউম এবং বাংলাদেশের প্রথম সংবিধান (যা সম্পূর্ণ হাতে লেখা) নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এছাড়া মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন পত্রিকা এবং শান্তি কমিটির একটি চিঠিও রয়েছে প্রদর্শনীতে।