সোমবার নয়, মঙ্গলবার হরতাল পালন করবে বিএনপি

চন্দ্রদ্বীপ ডেস্ক: আগামীকাল সোমবারের পরিবর্তে পরশু মঙ্গলবার (১৯ ডিসেম্বর) হরতাল পালন করবে বিএনপি। রোববার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জরুরি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কর্মসূচির এ পরিবর্তনের কথা জানান।



২ শতাধিক আসনে জাকের পার্টি প্রার্থিতা প্রত্যাহার

চন্দ্রদ্বীপ ডেস্ক:  আসন্ন  জাতীয় নির্বাচনে সারা দেশে ২ শতাধিক আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে ৭ থেকে ৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে জাকের পার্টি।



নির্বাচনে সেনা মোতায়েনের নীতিগত অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি

চন্দ্রদ্বীপ ডেস্ক:  আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সেনা মোতায়েনে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।



৩৭ আসনে ছাড় দিচ্ছে আওয়ামী লীগ

চন্দ্রদ্বীপ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ৩৭ আসনে প্রার্থী প্রত্যাহার করছে। আওয়ামী লীগের একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এর মধ্যে জাতীয় পার্টিকে ২৬টি আসন, ১৪ দলকে ৭ আসন ও অন্যান্য দলের জন্য ৪টি আসন ছেড়ে দেওয়া হয়েছে।



অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ

ফাইনাল ম্যাচে টসভাগ্য সহায় হয়েছে স্বাগতিক আরব আমিরাতের যুবাদের। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে তারা। ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ অনূধ্র্ব-১৯ দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বিকে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ১৪ রান। জিসান আলম ৭ আর আশিকুর রহমান শিবলি ৬ রানে অপরাজিত আছেন।




বাংলাদেশ-আরব আমিরাত ফাইনালসহ টিভিতে যা দেখবেন




দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের মেয়েদের ঐতিহাসিক জয়

ইস্ট লন্ডনের বাফেলো পার্কে সিরিজের প্রথম ওয়ানডেতে প্রোটিয়া নারীদের রীতিমত উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। ম্যাচটি তারা জিতেছে ১১৯ রানের বিশাল ব্যবধানে

ওয়ানডেতে বাংলাদেশ নারী দলের রানের হিসেবে এটাই সবচেয়ে বড় জয়। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেছে নিগার সুলতানা জ্যোতির দল। ম্যাচসেরা হয়েছেন মুর্শিদা খাতুন।

নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ সংগ্রহ গড়ে দক্ষিণ আফ্রিকার সামনে ২৫১ রানের চ্যালেঞ্জিং পুঁজি ছুড়ে দিয়েছিল বাংলাদেশ। নাহিদা-রাবেয়াদের তোপে ৭৬ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে প্রোটিয়ারা। একশর আগে হারায় ৮ উইকেট।

হাল ধরে পরাজয়ের ব্যবধান কমানোর চেষ্টা করেছেন সাত নম্বরে নামা এলিজ-মারি মারক্স। শেষ ব্যাটার হিসেবে তিনিই আউট হয়েছেন ৩৫ করে। ৩৬.৩ ওভারে ১৩১ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশের নাহিদা আক্তার নেন ৩টি উইকেট। সুলতানা খাতুন, রাবেয়া খান আর ফাহিমা খাতুনের শিকার ২টি করে উইকেট।

এর আগে মাত্র ৯ রানের জন্য সেঞ্চুরি পাননি ক্যারিয়ারসেরা ইনিংস খেলা মুর্শিদা খাতুন। আউট হলেও তবু মনকে সান্ত্বনা দেওয়া যেতো! মুর্শিদা যে দারুণ ব্যাটিং করে অপরাজিতই রয়ে যান।

বাঁহাতি এই ব্যাটারের অপরাজিত ৯১ রানে ভর করে ৩ উইকেটে ২৫০ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় বাংলাদেশ।

এটিই নারী ক্রিকেটে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড। এর আগে ২০২২ সালে হ্যামিল্টনে পাকিস্তানের বিপক্ষে করা ৭ উইকেটে ২৩৪ রানই ছিল সর্বোচ্চ।

ইস্ট লন্ডনের বাফেলো পার্কে টস জিতে বাংলাদেশকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় প্রোটিয়ারা। ভালো শুরু করেন দুই ওপেনার শামীমা সুলতানা আর ফারজানা হক। ১৪.২ ওভারের উদ্বোধনী জুটিতে তারা তুলে দেন ৬৬ রান।

৩৪ করে শামীমা আউট হলে ভাঙে এই জুটি। ত্রিশের ঘরে আটকা পড়েন ফারজানা হক (৩৫) আর নিগার সুলতানা (৩৮)। তবে বাংলাদেশ বেশ স্বস্তিতেই এগিয়েছে। সফরকারী দল ১১০ রানে দ্বিতীয় আর ১৯০ রানে হারায় তৃতীয় উইকেট।

মুর্শিদা খাতুন ফারজানার সঙ্গে দ্বিতীয় উইকেটে ৪৪, নিগার সুলতানার সঙ্গে তৃতীয় উইকেটে ৮০ আর স্বর্ণা আক্তারের সঙ্গে চতুর্থ উইকেটে যোগ করেন আরও ৫৯ রান।

শেষ পর্যন্ত ১০০ বল খেলে ১২ বাউন্ডারিতে ৯১ রানে অপরাজিত থাকেন মুর্শিদা। স্বর্ণা আক্তার অপরাজিত থাকেন ২৮ বলে ২৭ রানে।




প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

চন্দ্রদ্বীপ ডেস্ক:  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বৈধ প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন রোববার (১৭ ডিসেম্বর)। এদিন অফিস চলাকালীন সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করে প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। আর সোমবার (১৮ ডিসেম্বর) প্রার্থীদের মেধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক বরাদ্দ পাওয়ার পরই প্রার্থীরা প্রচারণায় নামবেন।



সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি

চন্দ্রদ্বীপ ডেস্ক:  আগামী সোমবার (১৮ ডিসেম্বর) ভোর ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল ডেকেছে বিএনপি। শনিবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।



রুদ্ধদ্বার বৈঠক করেও সমঝোতায় আসতে পারেনি আ.লীগ ও জাপা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ রাজনৈতিক মিত্র হয়ে ওঠা জাতীয় পার্টিকে (জাপা) কতোগুলো আসন ছেড়ে দেওয়া হবে, সেই বিষয়ে রুদ্ধদ্বার বৈঠক করেও সমঝোতায় আসতে পারেনি দল দুটি।