বরিশালের সন্ধ্যা নদীতে নিখোঁজ দুইজনের সন্ধান মিলেনি

বরিশাল অফিস ;: বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে দুই ট্রলারের সংঘর্ষে ডুবে রঞ্জন হালদার (৫৫) ও লিঙ্কন হালদার (৩৫) নামের দুজন নিখোঁজ রয়েছেন। শনিবার দিনব্যাপী সন্ধ্যা নদীর দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অনুসন্ধান চালিয়েও তাদের কোনো সন্ধান পাননি।

জানা গেছে, ১৫ ডিসেম্বর শুক্রবার রাত ১১টার দিকে বিদেশ গমনেচ্ছু ভাই শিশির হালদারকে বানারীপাড়া ফেরিঘাটে এগিয়ে দিয়ে মাছ শিকারের ছোট আকারের ইঞ্জিনচালিত নৌকা নিয়ে তার বড় ভাই সুজন হালদার, চাচাতো ভাই রঞ্জন হালদার ও লিঙ্কন হালদার উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের মসজিদ বাড়ি গ্রামে ফিরছিলেন। এ সময় সন্ধ্যা নদীর দিদিহার এলাকায় বিপরীত দিক থেকে আসা স্বরূপকাঠিগামী কাঠবাহী খালি ট্রলারের সঙ্গে তাদের ইঞ্জিন চালিত নৌকার সংঘর্ষ হয়। সংঘর্ষে তাদের নৌকাটি ডুবে যায়।

এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় সুজন নদীর তীরে উঠতে পারলেও রঞ্জন ও লিঙ্কন নিখোঁজ হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ওই রাতেই ঘটনাস্থলে ছুটে যান। শনিবার ও রোববার তল্লাশি চালিয়েও ডুবুরি দল তাদের কোনো খোঁজ পাননি। এ বিষয়ে বানারীপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার সালাউদ্দিন মিয়া জানান, বরিশাল থেকে ডুবুরি দল এনে তল্লাশি চালিয়েও নিখোঁজ দুজন ও ইঞ্জিনচালিত নৌকাটির কোনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মাইনুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ওই রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। শনিবার দিনভর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সঙ্গে পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

তিনি আরো জানান, খোঁজ না পাওয়া পর্যন্ত তাদের সন্ধানে অভিযান অব্যাহত থাকবে। এ ছাড়া রোববার দিনভর নিখোঁজ দুজনের স্বজনরা সন্ধ্যা নদীর দুর্ঘটনাস্থল ও বিভিন্ন জায়গায় সন্ধান চালিয়ে ও কোন খোজ পাননি। এদিকে ট্রলারে সংঘর্ষে ডুবিতে দুজন নিখোজের ঘটনায় বানারীপাড়া থানায় একটি সাধারন ডায়েরী করা হবে বলে জানিয়েছেন তাদের স্বজনরা।




নৌকায় উঠেও ঠাঁই হলোনা আফজাল হোসেনসহ ছয় এমপির!

বরিশাল অফিস ;: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে ২৬টি আসনে ছাড় দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভায় এ তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অন্যদিকে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুও জানিয়েছেন, আসন্ন এই নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে।

এ ছাড়া শরিকদের ৬টি আসনে ছাড় দিচ্ছে আওয়ামী লীগ। সে হিসাবে সংসদীয় তিনশ আসনের মধ্যে ২৬৩টিতে প্রতিদ্বন্দ্বিতা করবে ক্ষমতাসীনরা।

জোটের সমীকরণে আসন ভাগাভাগিতে আওয়ামী লীগের ‘নৌকা’ পেয়েও শেষ পর্যন্ত বাদ পড়েছেন দলটির অনেক প্রার্থী। ফলে ৩১ আসনে নৌকা পেয়েও শেষ পর্যন্ত কপাল পুড়ল আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের।

এবার জাতীয় পার্টিকে আসন ছাড় দেওয়ার কারণে দলের ছয় এমপি বাদ পড়েছেন। এর মধ্যে উপ-নির্বাচনে বিজয়ী দুই সংসদ সদস্যও আছেন। যারা চলতি সংসদের কোনও অধিবেশনেই যোগ দিতে পারেননি।

জাতীয় পার্টিকে ছাড়া দেওয়ার কারণে বাদ পড়া এমপিরা হলেন– কুড়িগ্রাম-১ আসনের আছলাম হোসেন সওদাগর, গাইবান্ধা-২ মাহবুব আরা বেগম গিনি, পটুয়াখালী-১ মো. আফজাল হোসেন, ঢাকা-১৮ মোহাম্মদ হাবিব হাসান, ব্রাহ্মণবাড়িয়া-২ মো. শাহজাহান আলম ও চট্টগ্রাম৮ নোমান আল মাহমুদ।

এদের মধ্যে আফজাল হোসেন ও শাহজাহান আলম গত নভেম্বরে অনুষ্ঠিত উপ-নির্বাচনে এমপি নির্বাচিত হন। কিন্তু তাদের শপথ নেওয়ার আগেই একাদশ জাতীয় সংসদের অধিবেশন শেষ হয়ে যায়। ফলে তারা একদিনও যোগ দিতে পারেননি।




বরিশাল-৩ থেকে মনোনয়ন প্রত্যাহার করলেন রাশেদ খান মেনন

বরিশাল অফিস :: বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। এর মধ্য দিয়ে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসন থেকে ১৪–দলীয় জোটের প্রাথী হিসেবে নৌকা প্রতীকে তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি পাকাপাকি হয়ে গেল। আজ রোববার দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও বরিশালের জেলা প্রশাসক মহিদুল ইসলামের কাছে এ আসনে মনোনয়ন প্রত্যাহারের আবেদন তুলে দেওয়া হয়।

রাশেদ খান মেননকে গত বুধবার বরিশাল-৩ আসনে ১৪ দল জোটের প্রার্থী ঘোষণা দেওয়া হয়। পরে গত শুক্রবার তা পরিবর্তন করে তাকে বরিশাল-২ আসনে জোটের প্রার্থী হিসেবে ঘোষণা দেয় আওয়ামী লীগ। রাশেদ খান মেনন ২৮ বছর পর নিজ জন্মস্থানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

এদিন সকালে রাশেদ খান মেনন বরিশাল নগরের কাউনিয়ার নীলু-মনু ট্রাস্ট ও পাবলিক লাইব্রেরিতে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিশেষ বর্ধিত সভায় যোগ দেন। এর আগে সাংবাদিকদের তিনি বলেন, আমরা রাজশাহী-২, সাতক্ষীরা-১ ও বরিশাল-২ নিয়ে তিনটি আসন পেয়েছি। বরিশালের আসন নিয়েও একটা কনফিউশন সৃষ্টি হয়েছিল। কারণ, তারা আমাকে প্রথমে বরিশাল-৩ এ দিয়েছিল, তারপরে গত পরশু দিন রাত ৮টার সময় আমাকে জানানো হয় বরিশাল-৩ এর পরিবর্তে আমাকে বরিশাল-২ এ দেওয়া হচ্ছে। এ ধরনের বিব্রতকর পরিস্থিতির কারণে আমাদের কর্মীদের মধ্যেও সমস্যা তৈরি হয়, প্রার্থীদের মধ্যেও সমস্যা তৈরি হয়। তারপরও আমি এটা মেনে নিয়ে নির্বাচনে এসেছি।’

তিনি আরও বলেন, আমার বয়স হয়েছে, ৮০ বছর অতিক্রম করেছি এরই মধ্যে। সেদিক থেকে ভেবেছিলাম এবার নির্বাচনে যাব না। কিন্তু পার্টি কোনোভাবেই রাজি হয়নি। পরবর্তীতে দেশের এবং জাতীয় পরিস্থিতি দেখে নির্বাচনে অংশ নিচ্ছি। এ সময় তার সঙ্গে ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা কমিটির জ্যেষ্ঠ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোজ্জাম্মেল হকসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।




অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

রোববার (১৭ ডিসেম্বর) পৃথক বার্তায় অভিনন্দন জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি আশা প্রকাশ করে বলেন, ক্রিকেটে বাংলাদেশের এই অগ্রযাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, বিজয়ের মাসে এ জয় আমাদের খেলোয়াড়দের আরও বেশি অনুপ্রাণিত করবে।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে স্বাগতিকদের ১৯৫ রানের বিশাল ব্যবধানে হারায় বাংলাদেশ।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে আরব আমিরাতের সামনে ৮ উইকেট হারিয়ে ২৮২ রান সংগ্রহ করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। স্বাগতিক আরব আমিরাতকে মাত্র ৮৭ রানে অলআউট করে দেয় যুবরা।




যুব এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ 

চন্দ্রদ্বীপ ডেস্ক: ২০১৮ সালে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারতের বিপক্ষে শেষ বলে হেরে শিরোপার স্বপ্ন ভঙ্গ হয়েছিল বাংলাদেশের যুবাদের। এবার সেই স্টেডিয়ামেই ইতিহাস লিখল নতুন প্রজন্মের যুবারা। ২০২০ সালে যুব বিশ্বকাপের পর আরও একবার বাংলাদেশের ক্রিকেটে বড় সাফল্য এল যুবাদের হাত ধরে। এবার এশিয়া মহাদেশের শ্রেষ্ঠত্বের মুকুট পরল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।



দ্বিরাষ্ট্র-নীতি চায় না ইজ়রায়েল

চন্দ্রদ্বীপ ডেস্ক: দক্ষিণ গাজ়ার খান ইউনিস ও রাফা সীমান্তে একটানা ইজ়রায়েলি বিমানহানা চলছে। ইজ়রায়েলের দাবি, তারা ৭০ জনেরও বেশি হামাস সদস্যকে উত্তর গাজ়ার একটি হাসপাতাল থেকে ধরেছে।

দ্বিরাষ্ট্র-নীতি নিয়ে বিতর্ক তুঙ্গে। গত কাল রাষ্ট্রপুঞ্জে গাজ়ায় যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হয়েছে। বেশির ভাগ দেশ চায় এ বারে ইজ়রায়েল-হামাস যুদ্ধ থামুক। তারা এ-ও চায়, ইজ়রায়েল-প্যালেস্টাইন দুই দেশই থাকুক। কিন্তু ইজ়রায়েল তা চায় না। আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন রাষ্ট্রপুঞ্জে ইজ়রায়েলের প্রতি সমর্থন বজায় রাখলেও গত কয়েক সপ্তাহ ধরে তাদের কার্যকলাপের সমালোচনা করছেন। এ অবস্থায় আজ তেল আভিভ পৌঁছেছেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান। ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন তিনি। আমেরিকার বার্তা, এ বছর শেষের মধ্যে গাজ়ায় স্থল-অভিযান কমাতে হবে ইজ়রায়েলকে।
আজ ব্রিটেনের ইজ়রায়েলি রাষ্ট্রদূত জ়িপি হোটোভেলি জানিয়েছেন, তারা দ্বিরাষ্ট্র-নীতি মানেন না। তাঁর কথায়, ‘‘একেবারে না… প্যালেস্টাইনিরা কখনওই চাননি তাঁদের দেশ ইজ়রায়েলের পাশে থাকবে।’’ নেতানিয়াহুর মুখেও একই সুর শোনা গিয়েছে। তিনি যুক্তি দিয়েছেন, যত দিন না সব বন্দিকে মুক্তি দিচ্ছে হামাস, গাজ়ার যুদ্ধ পুরোপুরি থামবে না। গাজ়া থেকে সেনা প্রত্যাহারও করা হবে না। দ্বিরাষ্ট্র-নীতিতেও তাঁর সমর্থন নেই।

আজও যুদ্ধ অব্যাহত রয়েছে গাজ়ায়। দক্ষিণ গাজ়ার খান ইউনিস ও রাফা সীমান্তে একটানা ইজ়রায়েলি বিমানহানা চলছে। ইজ়রায়েলের দাবি, তারা ৭০ জনেরও বেশি হামাস সদস্যকে উত্তর গাজ়ার একটি হাসপাতাল থেকে ধরেছে। ও দিকে, প্যালেস্টাইনি স্বাস্থ্য মন্ত্রকের দাবি, ‘জঙ্গি ধরার নামে’ হাসপাতালগুলিতে হামলা, দখলদারি চালিয়ে যাচ্ছে ইজ়রায়েলি বাহিনী (আইডিএফ)। চিকিৎসা পরিষেবায় বাধা দিচ্ছে তারা। এর জেরে ওই হাসপাতালে দু’জন রোগীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে গাজ়ার স্বাস্থ্য মন্ত্রক। আইডিএফ-এর মুখপাত্র আভিচে আদ্রেই দাবি করেছেন, ওই হাসপাতালে অস্ত্র-সহ প্যালেস্টাইনি যোদ্ধারা আত্মসমর্পণ করেছে। রাষ্ট্রপুঞ্জ সূত্রে খবর, হাসপাতালটি দীর্ঘদিন ধরে ঘিরে রেখেছিল ইজ়রায়েলি সেনাবাহিনীর ট্যাঙ্ক। সশস্ত্র সংঘর্ষের খবরও মিলেছিল হাসপাতাল চত্বর থেকে।

গাজ়ার হামাস-পরিচালিত মন্ত্রক আজ জানিয়েছে, গত এক দিনে ১৭৯ জন প্রাণ হারিয়েছেন। মোট নিহতের সংখ্যা ১৮,৭৮৭ ছুঁয়েছে। কমপক্ষে ৫১ হাজার মানুষ জখম।



এশিয়া কাপের ফাইনাল শিবলির সেঞ্চুরিতে বিশাল সংগ্রহ বাংলাদেশের

এবারের এশিয়া কাপে দুর্দান্ত ব্যাটিং করেছেন আশিকুর রহমান শিবলি। এ নিয়ে দুটি সেঞ্চুরি করেছেন তিনি। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছেন অপরাজিত ১১৬ রানের ইনিংস। জাপানের বিপক্ষে খেলেছেন অপরাজিত ৫৫ এবং আরব আমিরাতের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে খেলেছেন ৭১ রানের ইনিংস।

এর আগে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় আরব আমিরাত অধিনায়ক আয়ান আফজাল খান। ব্যাট করতে নামার পর শুরুতেই ওপেনার জিশান আহমেদের উইকেট হারিয়ে বিপদে পড়ে যুব টাইগাররা। কিন্তু দ্রুতই সামলে নেন আশিকুর রহমান শিবলি এবং চৌধুরী মোহাম্মদ রিজওয়ান।

দু’জনের ১২৫ রানের অনবদ্য জুটি গড়ে তোলেন এই দু’জন। ৭১ বলে ৬০ রান করে রিজওয়ান আউট হলেও আশিকুর রহমান সেঞ্চুরির পথে এগিয়ে যান। তার সঙ্গে ব্যাট করতে নেমে ঝড় তোলেন আরিফুল ইসলাম। ৪০ বলে ৫০ রান করে আউট হন তিনি।

ষ দিকে নিয়মিত বিরতিতে বেশ কয়েকটি উইকেট হারায় বাংলাদেশ। এমনকি ইনিংস শেষ হওয়ার এক বল আগে আউট হয়ে যান আশিকুর রহমান শিবলিও। ১৪৯ বলে ১২ বাউন্ডারি এবং ১ ছক্কায় ১২৯ রান করেন তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৮২ রান।

আরব আমিরাতের হয়ে আয়মান আহমেদ নেন ৫২ রানে ৪ উইকেট। ২ উইকেট নেন ওমিদ রেহমান, ১টি করে উইকেট নেন হার্দিক পাই এবং আম্মার বাদামি।




২৬৩ আসনে লড়বে আওয়ামী লীগ

রোববার (১৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনে (ইসি) গিয়ে কমিশন সচিব জাহাংগীর আলমের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বিপ্লব বড়ুয়া বলেন, আওয়ামী লীগ ২৯৮ আসনে মনোনয়নপত্র জমা দেয়। এর মধ্যে ৫টি আসন ইসির বাছাইয়ে বাতিল হয়েছে। এছাড়া জাতীয় পার্টির (জাপা) জন্য ২৬টি এবং ১৪ দলীয় জোটের অন্য শরিকদের জন্য ৬টি আসন ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।

জাপার সঙ্গে সমঝোতা হওয়া আসনগুলো হলো- ঠাকুরগাঁও-৩, নীলফামারী-৩ ও ৪, রংপুর-১ ও ৩, কুড়িগ্রাম-১ ও ২, গাইবান্ধা-১ ও ২, বগুড়া-২ ও ৩, সাতক্ষীরা-২, পটুয়াখালী-১, বরিশাল-৩, পিরোজপুর-৩, ময়মনসিংহ-৫ ও ৮, কিশোরগঞ্জ-৩, মানিকগঞ্জ-১, ঢাকা-১৮, হবিগঞ্জ-১, ব্রাহ্মণবাড়িয়া-২, ফেনী-৩, চট্টগ্রাম-৫ ও ৮, নারায়ণগঞ্জ-৫ আসন। এই আসনগুলোতে দলীয় কোনো প্রার্থী দেবে না আওয়ামী লীগ।

অন্যদিকে ১৪ দলীয় জোটের অন্য শরিকদের সঙ্গে সমঝোতা হওয়া আসনগুলো হলো- বগুড়া ৪, রাজশাহী ২, কুষ্টিয়া ২, বরিশাল-২, পিরোজপুর-২ ও লক্ষ্মীপুর-৪। এসব আসনেও দলীয় প্রার্থী দেবে না আওয়ামী লীগ।




ফারজানা মুন্নীর ‘মেসেজ’ দেখালেন অপু বিশ্বাস

চন্দ্রদ্বীপ ডেস্ক: কয়েকদিন আগেই ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে গানবাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপসের স্ত্রী ফারজানা মুন্নীর একটি কল রেকর্ড ভাইরাল হয়।



গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলায় নিহত অন্তত ৩৫

চন্দ্রদ্বীপ ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এই হামলায় আরো কয়েকডজন মানুষ আহত হয়েছেন। রোববার ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফার এক প্রতিবেদনে ইসরায়েলি হামলায় শরণার্থী শিবিরে হতাহতের এই ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে।