ভারতে বাড়ছে করোনা, একদিনে ৫ জনের মৃত্যু

চন্দ্রদ্বীপ ডেস্ক: বিভিন্ন দেশে করোনা নতুন করে মাথাচাড়া দিতে শুরু করেছে। যা নিয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। ইতোমধ্যে সংস্থাটি বিভিন্ন দেশকে এ বিষয়ে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৩৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এসময় করোনায় মারা গেছে পাঁচ জন। একইসঙ্গে দেশটিতে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৭০১ জনে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, রোববার যে পাঁচ জন করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, তাদের চার জনই কেরালা বাসিন্দা। বাকি একজন উত্তরপ্রদেশের।

স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, কেরালায় জেএন.১ নামে করোনার নতুন একটি উপ-ধরনের সন্ধান পাওয়া গেছে। এখনও পর্যন্ত সেখানে একজনের শরীরে ওই নতুন উপধরনের অস্তিত্ব পাওয়া গেছে।

করোনার নতুন এ উপধরন জেএন.১ গত সেপ্টেম্বর মাসে আমেরিকায় প্রথম পাওয়া যায়। তারপর এটি বেশ কয়েকজন রোগীর শরীরে পাওয়া যায়। সম্প্রতি চীনেও জেএন.১ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সাত জনের শরীরে মিলেছে ওই ভাইরাস।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা মারিয়া ভান কেরকোভে বলেছেন, কেন এসময় হঠাৎ আবার করোনা মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে। কীভাবে তা ঠেকানো যায় তা আমাদের বের করে সমাধান করতে হবে। এ মুহূর্তে যত করোনা আক্রান্ত রোগী আছেন, তাদের ৬৮ শতাংশের দেহে রয়েছে এক্সবিবি উপধরন। বাকি রোগীর দেহে ঘুরছে জেএন.১। শীতে রোগের দাপট আরও বাড়তে পারে।




কুয়েত আমিরের মৃত্যুতে বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক

চন্দ্রদ্বীপ ডেস্ক: কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহার মৃত্যুতে আজ সোমবার (১৮ ডিসেম্বর) রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করা হচ্ছে বাংলাদেশে। এর আগে রাষ্ট্রীয় শোক ঘোষণা করে শনিবার (১৬ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

এ উপলক্ষে সোমবার বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

এর আগে শনিবার কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। গত মাসে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।




পঞ্চগড়ের তাপমাত্রা নামল ৯.৭ ডিগ্রিতে 

চন্দ্রদ্বীপ ডেস্ক: সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে উত্তরের জেলা পঞ্চগড়। গত তিনদিন ধরে পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শৈত্যপ্রবাহের এ ধারাবাহিকতায় সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। তার আগে ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয় ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী গত তিন দিন ধরেই এ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ।



১২ জন বৌ, ১০২ জন সন্তান, ৫৭৮ জন নাতিনাতনি নিয়ে যার সংসার!

 চন্দ্রদ্বীপ অনলাইন:  উগান্ডার লুসাকায় বসবাসকারী ৬৮ বছর বয়সি এক ব্যক্তির ১২ জন বৌ, ১০২ জন সন্তান, ৫৭৮ জন নাতিপুতি। আর সন্তান চাই না, উপলব্ধি তাঁর!

সংবাদমাধ্যমে চোখ রাখলেই দেখা যায় কারও না কারও একাধিক বিয়ে লেগেই আছে। কেউ বৌকে না জানিয়ে বিয়ে করে ফেলছেন, কেউ আবার একই সঙ্গে দুই বৌকে ধুমধাম করে বিয়ে করছেন। সম্প্রতি উগান্ডার এক ব্যক্তির বিয়ের খবর নিয়ে চারদিকে চর্চা শুরু হয়েছে। উগান্ডার লুসাকার বাসিন্দা ৬৮ বছর বয়সি এক ব্যক্তির ১২ জন বৌ, ১০২ জন সন্তান, ৫৭৮ জন নাতিপুতি। শুনেই মাথা ঘুরে গেল তো? অবাক লাগলেও, এই ঘটনা সত্যিই ঘটেছে। মুসা হাসহ্যা কাসেরা নামে ওই ব্যক্তি জানিয়েছেন তিনি মোটেই গর্ভনিরোধক ব্যবহারের পক্ষপাতী নয়, তাই জীবনে কোনও দিনও তিনি গর্ভনিরোধক ব্যবহারও করেননি।

তবে এত সন্তানের জন্মের পর তিনি এখন ক্লান্ত। আর সন্তান জন্ম দেওয়ার ইচ্ছে নেই মুসার। যদিও নিজে গর্ভনিরোধক ব্যবহার করতে নারাজ তিনি, তার পরিবর্তে তিনি স্ত্রীদের গর্ভনিরোধক বড়ি খাওয়ার পরামর্শ দিয়েছেন। সংবাদমাধ্যমকে মুসা বলেন, ‘‘সমস্যার বিষয় হল আমি আমার বেশির ভাগ সন্তানের নামই মনে রাখতে পারি না। কেবল প্রথম আর শেষ সন্তানের নাম আমার মনে থাকে। অন্যদের দেখলেও তাদের নাম মনে পড়ে না।’’

১৯৭২ সালে মাত্র ১৭ বছর বয়সে প্রথম বার বিয়ে হয় মুসার। তিনি একা নন, তাঁর পরিবারেই একাধিক বিয়ের চল রয়েছে। পরিবারের চাপেই প্রথম দিকে তিনি একের পর এক বিয়ে করা শুরু করেন। তবে একাধিক বিয়ে ও সন্তান জন্ম দেওয়ার কাজ মোটেই ঠিক হয়নি, এখন এমনটাই মনে করেন মুসা। আর্থিক অভাবের কারণে তিনি পরিবারের লোকজনদের ঠিকমতো খাবারের জোগান দিতে পারছেন না। ছেলেমেয়ের জামাকাপড়, পড়াশোনার খরচও তিনি সামলে উঠতে পারছেন না। এই কারণে মুসার দুই বৌ তাঁকে ছেড়ে চলে গিয়েছেন। মুসা বলেন, ‘‘আর্থিক টানাপড়েনের কারণেই আমি আর সন্তান চাই না।’’

উগান্ডার লুসাকায় কেউ ঘুরতে গেলে মুসার পরিবারের সঙ্গে তাঁরা দেখা করেন। এত বড় পরিবার আগে যে কখনও দেখেননি তাঁরা। মুসা কিন্তু কোনও আইনভঙ্গ করেননি। উগান্ডায় একাধিক বিয়ে আইনসম্মত।




৫ লক্ষণ: বুঝিয়ে দেবে ত্বকের আর্দ্রতা কমছে কি না

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বিভিন্ন কারণে ত্বক নিজস্ব আর্দ্রতা হারাতে থাকে। কোন লক্ষণ দেখে তা বুঝবেন?

পর্যাপ্ত আর্দ্রতার অভাবে ত্বকে অল্প বয়সেই চলে আসছে বলিরেখা।

অনেকেই ধারণা, মরসুম ভেদে ত্বকের সমস্যার পার্থক্য দেখা যায়। ত্বক বিশেষজ্ঞরা অবশ্য এর সঙ্গে একমত নন। ত্বকে যদি কোনও সমস্যা থেকে থাকে, তা সব সময়েই থাকে। কোনও কোনও মরসুমে তা মাথাচাড়া দিয়ে ওঠে। এই যেমন ত্বকের আর্দ্রতা হ্রাস পাওয়া। গ্রীষ্মে এই সমস্যা বেশি দেখা গেলেও, বর্ষাতেও কিন্তু শুকিয়ে যেতে পারে ত্বক। সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশ্মি ত্বকের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। ত্বক আর্দ্রতা হারাতে শুরু করে। তা ছাড়া, এখন অফিস যাওয়া-আসাও শুরু হয়েছে। ফলে দীর্ঘ ক্ষণ বাতানুকূল পরিবেশে কাটাতে হয়। পর্যাপ্ত আর্দ্রতার অভাবে ত্বকে অল্প বয়সেই চলে আসছে বলিরেখা।

কী ভাবে বুঝবেন ত্বক আর্দ্রতা হারাচ্ছে?

১) ত্বকে র‌্যাশ, চুলকানি, ব্রণ হওয়া।

২) ত্বক অতিমাত্রায় স্পর্শকাতর হয়ে যাওয়া। ত্বকে লালচে ভাব, মেচেতার উপদ্রব।

৩) বলিরেখা, চোখের তলায় কালি পড়ে যাওয়া।

৪) ত্বকের ঔজ্জ্বল্য হ্রাস পাওয়া। ত্বক ক্রমশ নিস্তেজ হয়ে পড়া।

৫) আর্দ্রতাহীন ত্বক অতিমাত্রায় শুষ্ক হয়ে পড়ে। শুষ্ক ত্বকে নানা রকম লালচে দাগ ছোপ আসা।




শীতকালে ফুসফুস চাঙ্গা রাখতে ভরসা রাখবেন হেঁশেলের কোন মশলায়?

চন্দ্রদ্বীপ ডেস্ক:  শীত পড়তেই অনেকের হাঁপানির সমস্যা বেড়ে যায়। হাঁপানি কষ্ট থেকে রেহাই পেতে হেঁশেলের একটি মশলায় ভরসা রাখতে পারেন। জেনে নিন কোন মশলা হাঁপানির দাওয়াই হিসাবে কাজ করে।

ইলিশ মাছের মাথা দিয়ে কচুশাক হোক কিংবা পাতলা মুসুর ডাল, কালোজিরে না পড়লে সেই সব পদের স্বাদ মোটেই ভাল হয় না। তবে কেবল রান্নার স্বাদ বৃদ্ধি করতেই নয়, কালোজিরের ঔষধি গুণও অনেক। সর্দি হলে কালোজিরে হাতের তালুতে ঘষে নিয়ে গন্ধ শুঁকলেই বন্ধ নাক একেবার খুলে যায়। শুধু তা-ই নয়, ক্রনিক অসুখ দূর করতেও বেশ উপকারী হেঁশেলের এই মশলা

১) কালোজিরে ভেজানো জল উচ্চ রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। উচ্চ রক্তচাপের রোগীরা নিঃসন্দেহে ভরসা রাখতে পারেন কালোজিরের উপর। এক কাপ জলে আধ চামচ মতো কালোজিরে ভিজিয়ে রেখে দিন। পরের দিন সকালে উঠে জল ছেঁকে খেয়ে নিন। সপ্তাহে তিন-চার দিন খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে।

২) ওজন ঝরাতে হিমশিম খাচ্ছেন? কালোজিরের গুণেই ঝরবে মেদ। অনেকেই ওজন ঝরাতে চিয়াবীজ দিয়ে ডিটক্স পানীয় বানিয়ে খান। চিয়া বীজের মতো কালোজিরেও বেশ কার্যকর। শরীরের বাড়তি মেদ ঝরিয়ে চাঙ্গা রাখতে সাহায্য করে কালোজিরে

৩) শীতকালে পার্টি, বিয়েবাড়ি, পিকনিক লেগেই থাকে। তাই বছরের এই সময়ে বাইরে খাওয়াটা বেশি হয়। ফলে বদহজম, গ্যাস, পেটের সমস্যা লেগেই থাকে। নিয়মিত কালোজিরে খেলে কিন্তু পেটের সমস্যা থেকে রেহাই পেতে পারেন।

৪) শীতকালে ফুসফুসের সংক্রমণের ঝুঁকি থাকে। এই সময়ে হাঁপানির সমস্যা ঠেকাতে, ফুসফুস চাঙ্গা রাখতেও কালোজিরে বেশ উপকারী। তাই শীতকালে কালোজিরে ভেজানো জল খেতে পারেন কিংবা কালোজিরে গন্ধ শুকলেও লাভ হবে।

৫) এ ছাড়াও স্মৃতিশক্তি উন্নত করতে, হৃদ্‌রোগজনিত সমস্যা কমাতে, আথ্রাইটিসের ব্যথা কমাতেও কালোজিরে তেল বেশ উপকারী। কালোজিরেতে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট পেশির নমনীয়তা বজায় রাখে। ত্বক ভাল রাখতেও কালোজিরে বেশ উপকারী।




প্রতীক নিয়ে প্রচারণা শুরু আজ, মানতে হবে বিধিনিষেধ

চন্দ্রদ্বীপ ডেস্ক:  আজ (সোমবার) থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণায় নেমে পড়বেন প্রার্থীরা। সোমবার সারা দেশের রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবেন। প্রতীক নেওয়ার পর থেকেই ভোটের মাঠে পুরোদমে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। মিছিল করতে পারবেন, শ্লোগান দিতে পারবেন। তবে সব প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে।



যুদ্ধবিরতির আলোচনা চলছে, ইসরায়েলকে দুই শর্ত দিলো হামাস

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন যুদ্ধবিরতির লক্ষ্য নিয়ে দখলদার ইসরায়েলের সঙ্গে হামাসের আলোচনা চলছে। এই আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে মিসর, কাতার ও যুক্তরাষ্ট্র।



মেননকে সাথে নিয়ে বরিশাল-২ আসনের মনোনয়ন বঞ্চিত তালুকদার মো: ইউনুস

বরিশাল অফিস :: ছিলেন টানা দু বারের একজন পরিচ্ছন্ন সংসদ সদস্য। নৌকা প্রতিকের মনোনয়ন তালিকায় পর পর দুইবার ছিলো তার নাম। আবার মনোনয়ন পেয়ে বঞ্চিত হলেন টানা দু’বার। এ রাজনৈতিক নেতা হলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. তালুকদার মো. ইউনুস। বরিশাল -২ (উজিরপুর – বানারীপাড়া) আসনে তার ব্যাপক জনপ্রিয়তা থাকার পরও জোটের কারনে তিনি বার বার মনোনয়ন বঞ্চিত হচ্ছেন। দ্বাদশ সংসদ নির্বাচনে বরিশাল -২ আসনে প্রথমে তাকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়েছিলো।

শেষ মুহুর্তে ১৪ দলের র্শীষ নেতা ওয়াকার্স পাটির সভাপতি রশেদ খান মেননকে এ আসনে মনোনয়ন দেয়া হয়। রোববার তিনি তার মনোনয় পত্র প্রত্যাহারের মধ্যদিয়ে নির্বাচনের লড়াই থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। ওইদিন সন্ধ্যায় তার নির্বাচনী এলাকা উজিরপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে নৌকা প্রতিকের প্রার্থী রাশেদ খান মেননকে নিয়ে হাজির হন। দলের কার্যালয়ে উপস্থিত শতশত নেতাকর্মীদের সামনে নৌকা প্রতিকের প্রার্থী রাশেদ খান মেননকে দলীয় প্রার্থী হিসাবে পরিচয় করিয়ে দিতে গিয়ে নিজে কান্নায় ভেঙ্গে পড়েন।

এ সময় উপস্থিত নেতাকর্মীদের হাসতে অনুরোধ করেন। মনোনয়ন বঞ্চিত বরিশাল জেলা আওয়ামী লীগের সাধানর সম্পাদক তালুকদার মো: ইউনুস তার দেয়া সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দেশের ক্রান্তিলগ্নে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে মেনে নিয়েছেন। তিনি আজ মাঠে নেমেছেন। এ বারের যুদ্ধে জয় লাভ করতে হলে মেনন ভাইকে জয়ী করতে হবে। মেননের প্রশংসা করে তালুকদার মো. ইউনুস বলেন, তিনি এ আসনে আসতে চাননি। দেশের স্বার্থে তাকে এ আসনে দেয়া হয়েছে।

তিনি একজন ভাল মানুষ। তাকে জয়ী করে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করতে তার এ ত্যাগ। ওয়াকার্স পাটির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, আপনাদের প্রার্থী ছিলেন তালুকদার মো. ইউনুস। প্রধানমন্ত্রী দেশের স¦ার্থে এ আসনে আমাকে প্রার্থী করেছে। আমি ইউনুসকে সাথে নিয়ে কাজ করবো। প্রচার প্রচারনা শুরু হলে মাঠে নামবো। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্তিত ছিলেন উজিরপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব বাইন রন্টু,

পৌর আওয়ামী লীগের সভাপতি তাপস রায়, উপজেলা যুব লীগের সাধারন সম্পাদক কাউন্সিলর হেমায়েত উদ্দিন প্রমূখ। উপস্থিত নেতাকর্মিরা সকলে তালুকদার মো. ইউনুসের রাজনৈতিক উদারতাকে বিরল দৃষ্টান্ত আখ্যা দেন। উল্লেখ্য, নবম সংসদ নির্বাচনে বরিশাল -১ আসনে দশম সংসদ নির্বাচনে বরিশাল -২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তালুকদার মো. ইউনুস। একাদশ সংসদ নির্বাচনে বরিশাল -২ আসনে নৌকা প্রতিকের মনোনয়ন পেলেও জাপা’র সাথে আসন ভাগাভাগির কারনে মনোনয়ন বঞ্চিত হয়।

দ্বাদশ সংসদ নির্বাচনেও বরিশাল- ২ আসনে প্রথমে তাকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়। শেষ মুহুর্তে জোটের লড়াইয়ে তিনি মনোনয়ন বঞ্চিত হয়েছেন।




দক্ষিণাঞ্চলে ২১ আসনে ১২০ জনের চুড়ান্ত লড়াই

এস এল টি তুহিন :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের লড়াইয়ে বরিশাল বিভাগের ২১ আসনে মনোনয়নপত্র দাখিলকারী ১৭৩ জনের মধ্যে শেষ পর্যন্ত ১২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এরমধ্যে বরিশাল-২ আসনে ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, বরিশাল-৩ আসনে জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু ও পিরোজপুর-২ আসনে জেপি’র আনোয়ার হোসেন মঞ্জুকে ৩টি আসন ছেড়ে দেয়ায় আওয়ামী লীগের প্রার্থী রইলেন ১৭ জন।

তবে বরিশাল-৩ আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেয়ার বিষয়ে আওয়ামী লীগের তরফ থেকে আনুষ্ঠানিক কোন ঘোষনা দেয়া হয়নি। রাশেদ খান মেননের এ মূল আসনে ওয়ার্কার্স পার্টির সাবেক এমপি টিপু সুলতানও নির্বাচনে রয়েছেন। অপরদিকে রোববার সকালেই আসন্ন নির্বাচন থেকে সরে দাড়াবার ঘোষনায় জাকের পার্টির ৯ জন তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। এ বিভাগে জাতীয় পার্টির প্রার্থী রয়েছেন ১৭ জন। স্বতন্ত্র প্রার্থী আছেন প্রায় ২৭ জন।

আগামী ৭ জানুয়ারীর ভোটের লড়াইয়ে বরিশাল-১ আসনে আওয়ামী লীগের আবুল হাসনাত আবদুল্লাহ সহ মোট ৩ জন, বরিশাল-২ আসনে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সহ ৭ জন, বরিশাল-৩ আসনে জাতীয় পার্টির বর্তমান এমপি গোলাম কিবরিয়া টিপু ও সাবেক এমপি ওয়ার্কার্স পার্টির টিপু সুলতান সহ ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে আওয়ামী লীগ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। বরিশাল-৪ আসনে আওয়ামী লীগ থেকে বহিস্কৃত বর্তমান এমপি পঙ্কজ দেবনাথ সহ ৩ জন রয়েছেন। এ আসনে আওয়ামী লীগের শাম্মী আহমদের মনোনয়নপত্র বাতিল হলেও তিনি হাইকোর্টে রিট করেছেন।

বরিশাল বিভাগীয় সদর বা বরিশাল-৫ আসনে বর্তমান এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক ও জাতীয় পার্টির মোঃ ইকবাল হোসেন সহ ৬ জন এবং বরিশাল-৬ আসনে সাবেক সেনা কর্মকর্তা আওয়ামী লীগের ১৬ হাফিজ মল্লিক ও জাতীয় পার্টির বর্তমান এমপি রতœা আমীন সহ ১০ জন রয়েছেন। যারমধ্যে ৪ জনই স্বতন্ত্র।

এ ছাড়াও পটুয়াখালীর ৪টি আসনে ২২ জন ও ভোলার ৪টি আসনে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে ভোলা-১ আসনে আওয়ামী লীগের তোফায়েল আহমদও রয়েছেন। পিরোজপুরের ৩টি আসনে ১৯ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এরমধ্যে পিরোজপুর-২ আসনটি জেপি’র আনোয়ার হোসেন মঞ্জুকে ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। আর পিরোজপুর-৩ আসনে ৮ বারের এমপি ডা. রুস্তম আলী ফরাজীকে জাতীয় পার্টি মনোনয়ন না দেয়ায় তিনি স্বতন্ত্র নির্বাচন করছেন। বরগুনার ২টি আসনে মোট ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিাতা করছেন। যারমধ্যে বরগুনা-২ আসনে আওয়ামী লীগের বর্তমান এমপিকে বাদ দিয়ে নাদিরা সুলতানাকে মনোনয়ন দেয়া হয়েছে।

গত ৩০ নভেম্বর বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনে দাখিলকৃত ১৭৩ জনের মধ্যে বাছাইয়ে ৩৯ জনের মনোয়নপত্র বাতিলের পরে ১৩৪ জনকে বৈধ ঘোষনা করে রিটার্ণিং কর্মকর্তা। পরে নির্বাচন কমিশনে আপীল করে ১২ জন প্রার্থীতা ফিরে পান। অপরদিকে রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বৈধ প্রার্থীদের মধ্যে বরিশাল-৫ আসনে মহানগর আওয়ামী লীগের সম্পদক সাদিক আবদুল্লাহর প্রার্থীতা বাতিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন।

আপীলে পরে বরিশাল বিাভাগের ২১টি আসনে বৈধ প্রার্থীর সংখ্যা ১৪৫ জনে উন্নীত হলেও রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ২৫ জন নির্বাচন থেকে সরে দাড়াবার ঘোষনা দেয়ায় শেষ পর্যন্ত ১২০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।