বরিশালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দলের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ

বরিশাল অফিস ::  আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ৬টি আসনে বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি,ওয়াকার্স পার্টি,জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, তৃনমূল বিএনপি,এনপিপি, সতন্ত্র প্রার্থী ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট,বাংলাদেশ কগ্রেস সহ মোট ৩৫ জন সংসদ সদস্য নিজ নিজ প্রার্থী সহ তাদের প্রতিনিধিদের হাতে বরিশাল জেলা রিটানিং অফিসার মোঃ শহিদুল ইসলাম প্রতিটি দলের মনোনিত প্রতীক তুলে দেন।

আজ সোমবার (১৮) ডিসেম্বর বরিশাল জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নির্বাচনে অংশ গ্রহন করা প্রতিটি দলের মনোনিত প্রার্থী ও সমর্থকদের আনন্দ-উৎসবের মধ্যে প্রতীক বরাদ্ধ করা হয়। সকাল ১০টায় (১১৯-বরিশাল (১) আসনের নৌকার মনোনিত প্রার্থী আবুল হাসনাত আব্দুল্লাহ’র পক্ষে প্রতীক গ্রহন করেন গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান হারিচ ও বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক সহ বিভিন্ন নেতৃবৃন্দ। এছাড়া এ
আসন থেকে জাতীয় পার্টির সেরনিয়াবাত সেকেন্দার আলী ও ন্যাশনাল পিপলস্ধসঢ়; পাটির প্রার্থী মোঃ তুহিন।

১২০-বরিশাল (২) উজিরপুর-বানারীপাড়া নির্বাচনী আসনে জোটগতভাবে নির্বাচনে অংশ নেয়ায় বাংলাদেশের ওয়াকার্স পার্টি কেন্দ্রীয় সভাপতি রাসেদ খান মেনন নৌকা প্রতীক গ্রহন করে তার প্রতিনিধি সদস্য গণ। এছাড়া এ আসনে আলহাজ্ব মোঃ শাহজাহান সিরাজ তৃনমূল বিএনপি,এ,ফায়য়াজুল হক সতন্ত্র, নকুল কুমার বিশ্বাস কৃষক শ্রমীক জনতা লীগ,মোঃ ইকবাল হোসেন জাতীয় পার্টি, মোঃ মনিরুল ইসলাম, সাহেব আলী এনপিপি সহ মোট ৭ জন প্রার্থী অংশ গ্রহন করেছে।

১২১-বরিশাল(৩)মুলাদী-বাবুগঞ্জ আসনে জোটগত নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী গোলাম কিবরিয়া টিপু,বাংলাদেশের ওয়াকার্স পাটির টিপু সুলতান,মোহাম্মদ আমিনুল হক সতন্ত্র,মোঃ আজমুল হাসান জিহাদ বাংলাদেশের সাংস্কৃতিক মুক্তিজোট ও সতন্ত্র প্রার্থী আতিকুর রহমান,শাহনাজ বেগম তৃনমূল বিএনপি সহ ৬ জন অংশ গ্রহন করে।


১২২ (৪)মেহেন্দিগঞ্জ-হিজলা আসনে সতন্ত্র প্রার্থী পংকজ নাথ,জাতীয় পার্টির মোঃ মিজানুর রহমান ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের হৃদয় ইসলাম চুন্নু সহ ৩ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করে।

১২৩-বরিশাল ( ৫) সদর ও সিটি কর্পোরেশন অন্তভূক্ত আসনে বর্তমান পাণি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীক গ্রহন করে নির্বাচন সমন্বয়কারী এ্যাড. কেবিএস আহমেদ কবীর, এ্যাড. লস্কর নুরুল হক ও মাহমুদুল হক খান মামুন সহ বিভিন্ন নেতৃবৃন্দ,জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক

প্রার্থী মোঃ ইকবাল হোসেন, হাইকোটে রীট করে প্রার্থীতা ফিরে পাওয়া সাবেক বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ (সতন্ত্র), মোঃ সালাউদ্দিন রিপন (সতন্ত্র),মোঃ আসাদুজ্জামান বাংলাদেশ সাংস্কৃতিক জোট প্রার্থী,বাংলাদেশ কংগ্রেস মাহতাব হোসেন,আব্দুল হান্নান সিকদার (এনপিপি) সহ মোট ৭ জন প্রার্থী প্রতীক গ্রহন করে।


১২৪-বরিশাল (৬) বাখেরগঞ্জ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রার্থী আব্দুল হাফিজ মল্লিক, তৃনমূল বিএনপি প্রার্থী টি এম জহিরুল হক তুহিন,জাতীয় পার্টির নাসরিন জাহান রতনা আমিন,জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রার্থী মোহাম্মদ মহসীন, (সতন্ত্র মোঃ কামরুল ইসলাম খান,বাংলাদেশ কংগ্রেস প্রার্থী মোঃ মাইনুল ইসলাম,এনপিপি প্রার্থী মোঃ মোসারেফ হোসেন,( সতন্ত্র্র)প্রার্থী মোঃ শাহবাজ মিঞা,(সতন্ত্র) মোহাম্মদ সামসুল আলম ও (সতন্ত্র) মোঃ জাকির খান সাগর সহ এই আসনের নির্বাচনে মোট ১০ জন প্রার্থী একে অপরের বিরুদ্ধে শেষ পর্যন্ত
প্রতিদ্বন্ধীতা করবে বলে প্রার্থীরা দাবী করে।




আইপিএলের নিলামে থাকছেন না তাসকিন-শরিফুল

চন্দ্রদ্বীপ ডেস্ক: প্রথমবারের মতো ভারতের বাইরে আগামীকাল (মঙ্গলবার) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম বসতে যাচ্ছে। দুবাইয়ে হতে যাওয়া এই নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছিলেন বাংলাদেশের তিন পেসার তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। তবে নিলামের আগেই সেখান থেকে নাম কেটে গেছে তাসকিন-শরিফুলের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের খেলার অনুমতি দেয়নি বলে জানিয়েছে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।



হামাসের সাথে লড়াইয়ে গাজায় ইসরায়েলি আরও ৫ সৈন্য নিহত

চন্দ্রদ্বীপ ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সাথে যুদ্ধে ইসরায়েলের সামরিক বাহিনীর আরও অন্তত পাঁচ সৈন্য নিহত হয়েছেন। সোমবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজায় স্থল অভিযানে অংশ নেওয়া ওই সৈন্যরা নিহত হয়েছেন বলে জানিয়েছে।



দেশে ফিরেছেন এশিয়া কাপ চ্যাম্পিয়নরা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  যুব এশিয়া কাপে বাংলাদেশকে ঐতিহাসিক জয় এনে দেওয়া অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা দেশে ফিরেছেন। যাদের হাত ধরে প্রথম কোনো বিশ্বকাপ শিরোপা জিতেছিল বাংলাদেশ, সেই একই বয়সীরা এবার এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ দিয়েছে। গতকাল (রোববার) ফাইনালে আরব আমিরাতকে তাদের মাটিতেই বিশাল ব্যবধানে হারিয়েছিল যুব টাইগাররা। এরপর মাহফুজুর রহমান রাব্বির দল আজ (সোমবার) বিকেল সাড়ে ৪টার দিকে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রেখেছে।



নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতি চেয়ে ফের প্রস্তাব আমিরাতের

চন্দ্রদ্বীপ ডেস্ক: জাতিসংঘের সাধারণ পরিষদে গাজা উপত্যকায় দ্বিতীয় দফা যুদ্ধবিরতির প্রস্তাব পাস হওয়ার পর বৈশ্বিক এই সংস্থার সবচেয়ে ক্ষমতাধর অংশ নিরাপত্তা পরিষদে ফের প্রস্তাব এনেছে পরিষদের অন্যতম অস্থায়ী সদস্য সংযুক্ত আরব আমিরাত। রোববার প্রস্তাবটি এনেছে আমিরাত।



জানুয়ারির শুরু থেকেই ‘অসহযোগ আন্দোলন’, বিএনপির সঙ্গী জামায়াত

চন্দ্রদ্বীপ ডেস্ক: যে কোনো মূল্যে দ্বাদশ সংসদ নির্বাচন ঠেকাতে মরিয়া বিএনপি। মামলায় জর্জরিত দলটির নেতাকর্মীরা মাঠে না থাকলেও কর্মসূচি চলছে টানা। চলতি মাসের পুরোটা সময় হরতাল-অবরোধের মতো কর্মসূচি অব্যাহত রেখে জানুয়ারির শুরু থেকে অনির্দিষ্টকালের জন্য অসহযোগ আন্দোলন করতে চায় দলটির হাইকমান্ড। এতে শামিল হবে জামায়াত। মাঠে বাড়বে নেতাকর্মীদের উপস্থিতি। গত কয়েক দিনে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের বক্তব্যেও বিষয়টি অনেকটা স্পষ্ট।

আন্দোলনের নতুন কৌশলে বিএনপি নির্বাচনের আগে দুটি ধাপে মাঠে নামতে চায়। সেক্ষেত্রে ১৯ ডিসেম্বর থেকে চলতি মাসের বাকি দিনগুলো হরতাল-অবরোধ থাকবে। এর পরের ধাপে নতুন বছরের প্রথম দিন থেকে অসহযোগ কর্মসূচির মাধ্যমে আন্দোলনের চূড়ান্ত বিজয় অর্জনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিএনপির একটি সূত্র।

জানা যায়, শেষ ধাপের আন্দোলনে বিজয় অর্জনে কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতি বাড়াতে বিএনপির হাইকমান্ড নানামুখী উদ্যোগ নিয়েছে। এতদিন বিএনপির সঙ্গে জামায়াত যুগপৎ আন্দোলনে থাকলেও এখন জামায়াতের সঙ্গে যৌথভাবে আন্দোলনের সিদ্ধান্ত হয়েছে। জামায়াতের সঙ্গ নিয়ে যারা বিরোধিতা করছে তাদের সঙ্গেই প্রয়োজনে নিরাপদ দূরত্ব বজায় রেখে জোরালো আন্দোলন গড়ে তোলা বিএনপির লক্ষ্য।

ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে সব দলকে ঐক্যবদ্ধ হতে হবে। তাহলে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে আসবে। সে বিষয় মাথায় রেখেই আগামী দিনে বিএনপি-জামায়াত মাঠে থাকবে বলে মনে হচ্ছে।- জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান

দল দুটির হাইকমান্ডের মধ্যে সম্প্রতি একাধিকবার কথা হয়েছে বলেও জানা যায়। সেখানে যৌথভাবে আন্দোলনের ব্যাপারে ইতিবাচক আলোচনা হয়েছে। এছাড়া আত্মগোপনে থাকা নেতাদের এবার প্রকাশ্যে মাঠে নামারও নির্দেশনা দেওয়া হয়েছে। এবার মাঠে নামার ক্ষেত্রে কোনো নেতার অজুহাত আমলে নেবে না বিএনপির হাইকমান্ড।

সামনে যে কঠোর আন্দোলন গড়ে তুলতে চায় তার ইঙ্গিত মিলছে দলটির জ্যেষ্ঠ নেতাদের সাম্প্রতিক বক্তব্যেও। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান গত শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সভায় বলেন, ‘এবার জুজুর ভয় দেখিয়ে এই সরকারের কোনো লাভ হবে না। নির্বাচনের পর সরকার পাঁচদিনও টিকবে কি না কেউ বলতে পারেন? সুতরাং, ২০১৪ সাল আর ২০২৪ সাল কিন্তু এক নয়। জনগণের শক্তির কাছে কামান বা বুলেট কিছুই টেকে না। বিশ্বে এমন অসংখ্য নজির রয়েছে। এবার সরকারের শেষ রক্ষা হবে না। এ সরকারের ওপর জনগণের আস্থা নেই।’

 




সাজেকে পর্যটকবাহী গাড়িতে গুলি-ভাঙচুর

স্থানীয়রা জানায়, খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফের চার নেতাকে গুলি করে হত্যার প্রতিবাদে সংগঠনটির ডাকে অবরোধ পালিত হচ্ছে। এরমধ্যে সাজেক যাওয়ার পথে দীঘিনালা-সাজেক সড়কের শুকনাছড়ি এলাকায় পর্যটকবাহী গাড়ি লক্ষ্য করে গুলি চালায় তারা। এক রাউন্ড গুলি ছোড়া হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

একই সময় পর্যটকবাহী একটি মাহেন্দ্র, একটি পিকআপ ও একটি প্রাইভেটকার ভাঙচুর করে ইউপিডিএফের কর্মীরা।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হক জানান, গাড়িগুলো উদ্ধার করে সেনাবাহিনীর বাঘাইহাট জোনে নিয়ে যাওয়া হয়েছে। তিনটি গাড়ি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো মেরামতের পর আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হবে।




পটুয়াখালীতে আওয়ামী লীগের ৩ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

মো: আল-আমিন, পটুয়াখালী: পটুয়াখালীতে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী এডভোকেট আফজাল হোসেনসহ ৩ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। গতকাল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তারা এসব মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

প্রত্যাহারকৃত প্রার্থীর মধ্যে রয়েছে পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আফজাল হোসেন, পটুয়াখালী-২ (বাউফল) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হাসীব আলম ও পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের তৃণমূল বিএনপি’র মো. ওবায়দুল ইসলাম।

অপর দিকে, পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনে বাতিল হওয়া বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. নাসির উদ্দিন তালুকদারের মনোনয়নপত্র আপিলে বহাল হয়েছে।

জাতীয় পার্টি সূত্রে জানা গেছে, পটুয়াখালী-১ আসনে আওয়ামী লীগের সঙ্গে আসন বণ্টন হওয়ায় আওয়ামী লীগের প্রার্থী মো. আফজাল হোসেন তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন এবং এ আসনে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার জোট প্রার্থী হিসেবে বহাল রয়েছেন।

পটুয়াখালীর ৪টি আসনে মোট ২২ জন প্রার্থী চূড়ান্ত হলেন। এদের মধ্যে পটুয়াখালী-১, ৩ ও ৪ আসনে ৬ জন করে এবং পটুয়াখালী-২ আসনে ৪ জন প্রার্থী রয়েছেন।

পটুয়াখালী জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে পটুয়াখালীর ৪টি আসনে ২৮টি মনোনয়নপত্র জমা পড়েছিল। এরমধ্যে বাছাইয়ে ৪টি বাতিল হলে এদের একজনের মনোনয়নপত্র আপিলে বহাল হয়। আজ প্রত্যাহারের শেষ দিনে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করলে ২২ জন প্রার্থী বহাল রয়েছেন।




২৭ ডিসেম্বর নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে আ.লীগ

চন্দ্রদ্বীপ ডেস্ক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ২৭ ডিসেম্বর আমাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে। দলের সভাপতি নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন।



কে এই ‘জামাল-কদু’ গানের সুন্দরী মডেল

চন্দ্রদ্বীপ ডেস্ক: বলিউড অভিনেতা রণবীর কাপুরের বহুল প্রত্যাশিত ‘অ্যানিমেল’ সিনেমায় আলাদাভাবে সকলের নজর কেড়েছে ‘জামাল-কদু’ গানটি। ছবিতে ববি দেওলের আগমনী গান হিসেবে ব্যাকগ্রাউন্ড মিউজিকে ব্যবহৃত হয় ইরানের এই গান।