প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৯ ডিসেম্বর বরিশালে আসছেন

বরিশাল অফিস :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশহিসেবে আগামী ২৯ ডিসেম্বর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল যাচ্ছেন। ওইদিন বিকেল তিনটায় বরিশাল নগরীর ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভাষন প্রদান করবেন।

মঙ্গলবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে কেন্দ্রীয় আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার বলেন, দ্বাদশ নির্বাচনের আগে বাংলাদেশের উন্নয়নের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরিশাল সফরকে ঘিরে ভিন্নরকম এক উৎসবের আমেজ ছড়িয়ে পরেছে গোটা বিভাগজুড়ে।

তিনি আরও বলেন, নির্বাচন বানচালের জন্য বিএনপি-জামায়াত বিশ্বমোড়লদের দাঁড় করিয়েছিলো। কিন্তু বিশ্ব মোড়লদের রক্ষচক্ষুকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জানান দিয়েছেন-বাঙালিকে কেউ দাবায়ে রাখতে পারবা না। তাই সকল বাঁধা উপেক্ষা করে দেশ আজ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। বিএনপি-জামায়াত বিশ্ব মোড়লদের কাছে ধর্ণা দিয়েও কিছু করতে না পেরে হরতাল-অবরোধের নামে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যা করছে। এসব মানুষ পুড়িয়ে হত্যার ঘটনায় বিশ্বমোড়লরা কথা বলে না। ওইসব বিশ্ব মোড়লরা একাত্তরে বাঙালির স্বাধীনতার বিরোধিতা করেছিলো। মানুষ পুড়িয়ে হত্যাকারী বিএনপি ও জামায়াতকে এ দেশের শান্তি প্রিয় মানুষ ঘৃণা ভরে প্রত্যাখান করেছে।

বলরাম পোদ্দার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। তৃণমূল ভোটারের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট ভিক্ষা করে আনতে হবে। কেন্দ্রে কেন্দ্রে কমিটি গঠণ করতে হবে। কমিটির সবাইকে ভোটারদের হাতে পায়ে ধরে ভোট কেন্দ্রে আনতে হবে। বিশ্বমোড়লদের দেখিয়ে দিতে হবে-শেখ হাসিনার দ্বারাই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। এই নির্বাচনী সফরের খরচ আওয়ামী লীগের দলীয় তহবিল থেকে বহন করা হবে বলেও বলরাম পোদ্দার উল্লেখ করেছেন।

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আগমনের খবরে উজ্জীবিত বরিশালের নেতাকর্মীরা। তার এ আগমনের মধ্যদিয়ে দক্ষিণাঞ্চলে নৌকার পক্ষে ভোট বিপ্লব ঘটবে দাবি করে বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেন, প্রাণের নেত্রীকে বরিশালবাসী নির্বাচনের আগ মুহুর্তে সামনে থেকে দেখবে। এর চেয়ে সুখের খবর আর কিছু হতে পারেনা। ওইদিন বঙ্গবন্ধু উদ্যানের সমাবেশে দক্ষিণাঞ্চলের লাখো লোকের সমাগম ঘটবে।

সিটি মেয়র আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বরিশালের উন্নয়নের প্রতিশ্রুতির সব কাজ শেষ হয়েছে। এবারে তার আগমনের মধ্যদিয়ে ভোলার গ্যাস বরিশালে আনার বিষয়ের কাজটি আরও তরান্বিত হবে। নির্বাচনের আগে তার এই আগমন দক্ষিণাঞ্চলের আওয়ামী লীগের নেতাকর্মীদের আরও সু-সংগঠিত করবে।




নাজিরপুরে নবাগত অফিসার ইনচার্জকে ফুলেল শুভেচ্ছা

বরিশাল অফিস :: পিরোজপুরের নাজিরপুরে নবাগত অফিসার ইনচার্জ মো: শাহ আলম হালাদারকে সোমবার (১৮ ডিসেম্বর) রাতে উপজেলা অফিসার ইনচার্জের অফিস কার্যালয় ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি দৈনিক খবরপত্র পত্রিকার নাজিরপুর প্রতিনিধি আকরাম আলী ডাকুয়া, সাবেক সভাপতি ও প্রতিদিনের সংবাদ পত্রিকা নাজিরপুর প্রতিনিধি সঞ্জিব কুমারা রায়,

সাবেক সভাপতি দৈনিক যুগান্তর পত্রিকার নাজিরপুর প্রতিনিধি এইচ, এম লাহেল মাহামুদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও আমাদের কন্ঠ পত্রিকার নাজিরপুর প্রতিনিধি মো: দেলোয়ার হোসেন, নাজিরপুর উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার নাজিরপুর সংবাদদাতা মো. আল-আমিন হোসাইন, দৈনিক আজকের পত্রিকার নাজিরপুর প্রতিনিধি মাষ্টার উথান মন্ডল, দৈনিক সমকাল পত্রিকার নাজিরপুর উপজেলা প্রতিনিধি মো: তাওহীদুল ইসলাম, দৈনিক আমাদের সময় পত্রিকার নাজিরপুর প্রতিনিধি জ্যোতিষ চন্দ্র হালদার,

দৈনিক কালের কন্ঠ পত্রিকার নাজিরপুর প্রতিনিধি মোঃ অহিদুজ্জামান চঞ্চল প্রমূখ। ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের একপর্যায়ে উপজেলা অফিসার ইনচার্জ মো: শাহ্ আলম হাওলাদার আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সহ সকল ক্ষেত্রে সহায়তা কামনা করেন।




ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু, চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত

চন্দ্রদ্বীপ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ কর্মকর্তাদের (প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার) প্রশিক্ষণ শুরু হয়েছে।



হাইকোর্টের আদেশ স্থগিত নির্বাচন করতে পারবেন না সাদিক আব্দুল্লাহ

 

চন্দ্রদ্বীপ ডেস্ক: বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা ফিরিয়ে বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। এর ফলে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবেন না।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার জজ আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে আদেশ দেন।

 মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয় বলে জাগো নিউজকে নিশ্চিত করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক।

এর আগে বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিলের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এর ফলে সাদিক আবদুল্লাহর নির্বাচন করতে কোনো বাধা নেই।

দ্বৈত নাগরিকত্বের প্রশ্নে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে করা রিটের শুনানি শেষে সোমবার (১৮ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি আবু তাহের সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে সাদিক আবদুল্লাহর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান।

নির্বাচন কমিশনের আপিল শুনানিতে এ আদেশ দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেন একই আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কর্নেল জাহিদ ফারুক।

এদিকে, সোমবার (১৮ ডিসেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক পাওয়ার পর থেকেই প্রচার-প্রচারণায় মাঠে নেমেছেন প্রার্থীরা। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনী প্রচারণা চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ৭ জানুয়ারি হবে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।




ভোটের মাঠে ১ হাজার ৮৯৫ প্রার্থী

চন্দ্রদ্বীপ ডেস্ক: রাজনৈতিক দলভিত্তিক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তথ্য প্রস্তুত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে দেখা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৭টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সবচেয়ে বেশি প্রার্থী অংশগ্রহণ করছেন এবারের সংসদ ভোটে। অন্যদিকে, রাজনৈতিক দলের বাইরে গিয়ে সবচেয়ে বেশি প্রার্থী স্বতন্ত্রভাবে ভোট করছেন।



বিয়ের পরেই ‘অ্যানিমেল’ দেখতে যাচ্ছেন সৌরভ-দর্শনা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বিয়ে করেছেন কেবল একদিন হলো, এর মাঝেই নবদম্পতি পরিকল্পনা করে ফেলেছেন বলিউড অভিনেতা রণবীর কাপুরের সদ্য মুক্তিপ্রাপ্ত ‘অ্যানিমেল’ সিনেমা দেখতে যাওয়ার।



৩০০ বছর ধরে কুয়েত শাসন করা রাজপরিবারের গল্প




চীনে শক্তিশালী ভূমিকম্পে শতাধিক নিহত 

চন্দ্রদ্বীপ ডেস্ক:  চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পে অন্তত ১১১ জন মারা গেছেন এবং আরও ২০০ জনের বেশি আহত হয়েছেন।   দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, স্থানীয় সময় সোমবার মাঝরাতের দিকে গানসু প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে।



আজকের দিনে খেলা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের মিনি নিলাম আজ। বিকেলে মাঠে গড়াবে দক্ষিণ আফ্রিকা ও ভারতের ২য় ওয়ানডে। অন্যদিকে ভোরে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে।



বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল চলছে