২৮ দিনের যৌথ আক্রমণ, পরাস্থ হয়ে বরিশালে পাক সেনাদের আত্মসমর্পণ

বরিশাল অফিস : ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের বিজয় ঘোষিত হলেও বরিশালের গৌরনদীতে পাকহানাদার মুক্ত হয়েছিলো ২২ ডিসেম্বর। দীর্ঘ ২৮ দিন মুক্তিবাহিনী ও মুজিব বাহিনীর যৌথ আক্রমণের পর ওইদিন সরকারি গৌরনদী কলেজে অবস্থানরত শতাধিক পাক সেনা মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল।

পাক হানাদার বাহিনী অত্র এলাকায় নির্মম হত্যাযজ্ঞ চালিয়ে পাঁচ সহস্রাধিক নিরীহ জনসাধারণকে হত্যা ও তিন শতাধিক মা-বোনের ইজ্জত হরণ করে। ১৯৭১ সালের ২৫ এপ্রিল পাক সেনারা ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে এ জনপদে প্রবেশের মাধ্যমে হত্যাযজ্ঞ শুরু করে। তাদের প্রবেশের খবর শুনে স্বেচ্ছাসেবক দলের কর্মীরা গৌরনদীর সাউদের খালপাড় নামকস্থানে তাদের প্রতিহত করার জন্য অবস্থান নেয়। হানাদাররা সেখানে পৌঁছলে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে পরে। পাক সেনাদের সাথে সেদিন সম্মুখ যুদ্ধে প্রথম শহীদ হয়েছেন নাঠৈ গ্রামের সৈয়দ হাসেম আলী, চাঁদশীর পরিমল মন্ডল, গৈলার আলাউদ্দিন সরদার ও বাটাজোরের মোক্তার হোসেন। মুক্তিযোদ্ধাদের গুলিতে ওইদিন আটজন পাক সেনা নিহত হয়েছিল।

এটাই ছিল সড়কপথে বরিশালে প্রথম যুদ্ধ এবং এরাই প্রথম শহীদ। পাক সেনারা বরিশালের প্রবেশদ্বার মুখে গৌরনদীর খাঞ্জাপুরে মোস্তান নামের এক পাগলকে গুলি করে হত্যা করেছিল। ওইদিন মুক্তিযোদ্ধাদের হাতে আটজন পাক সেনা নিহত হবার পর তারা ক্ষিপ্ত হয়ে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে। তাদের গুলিতে ওইদিন দুই শতাধিক লোক মারা যায়। পাক সেনারা গৌরনদী বন্দরসহ শত শত বাড়ি ঘরে অগ্নিসংযোগ করে। মে মাসের প্রথমদিকে পাকবাহিনী গৌরনদী কলেজে স্থায়ী ক্যাম্প স্থাপন করে। ক্যাম্পে ছিল আড়াই শতাধিক সৈন্য ও ৫০ জনের মতো স্থানীয় রাজাকার, আলবদর। হত্যাকান্ড, লুটতরাজ, নারী ধর্ষণসহ নানা কাজে তারা পাক সেনাদের সহযোগিতা করতো। পাক সেনারা গৌরনদী কলেজের উত্তর পার্শ্বে একটি কূপ তৈরি করে সেখানে লাশ ফেলতো। কলেজের উত্তর পার্শ্বে হাতেম পিয়নের বাড়ির খালপাড়ের ঘাটলায় মানুষ জবাই করে খালের পানিতে ভাসিয়ে দেয়া হতো।

মুক্তিযোদ্ধা সংগঠক ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ মনিরুল ইসলাম বুলেট ছিন্টু বলেন, ১৯৭১ সালের ১৫ মে গৌরনদী-আগৈলঝাড়ার ইতিহাসে সবচেয়ে লোমহর্ষক ঘটনা ঘটেছিল। ১৪ মে দোনারকান্দিতে চিত্ত বল্লভের নেতৃত্বে স্থানীয় লোকজন ঢাল শুড়কী নিয়ে পাক সেনাদের মুখোমুখি ঝাঁপিয়ে পরে চারজনকে (পাক সেনা) কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় পাকসেনারা ক্ষিপ্ত হয়ে কসবার হযরত মল্লিক দূত কুমার পীর সাহেবের মাজার সংলগ্ন রাস্তা দিয়ে চাঁদশী হয়ে পশ্চিম দিকে শতাধিক সেনা অগ্রসর হয়ে জনতার উপর এলএমজির ব্রাশ মারে। একইসাথে গুলি করে পাখির মতো মানুষ মারতে থাকে। সেদিন পাক সেনাদের ভয়ে আশেপাশের ৭/৮টি গ্রামের ৪/৫ হাজার মানুষ এদিক-সেদিক ছোটাছুটি করতে থাকে।

আগৈলঝাড়ার রাংতার উত্তর পাশের সুবিশাল ক্যাতনার বিলের ধান ও পাট ক্ষেতের মধ্যে আশ্রয় নিতে এসে পাক বাহিনীর গুলিতে সেদিন পাঁচ শতাধিক লোক প্রাণ হারিয়েছে। নরপশুদের কবল থেকে সেদিন পশুরাও রেহাই পায়নি।

২ আষাঢ় কোদালধোয়া নামকস্থানে দি রয়েল বেঙ্গল সার্কাসের মালিক লক্ষণ দাস ও বাতাসি নামের তার একটি পোষা হাতিকে পাকসেনারা গুলি করে হত্যা করে। জুলাই মাসে বাটাজোরে নিজাম বাহিনীর নেতৃত্বে মুক্তিবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে ১০ জন পাকসেনা মারা যায় এবং চারজন ধরা পরে। গৌরনদী ও আগৈলঝাড়া এলাকার কৃষক নেতা বঙ্গবন্ধুর বোনজামাতা আবদুর রব সেরনিয়াবাত (সাবেক মন্ত্রী), আবদুল করিম সরদার (সাবেক এমএলএ) সর্বপ্রথম স্বেচ্ছাসেবক দল গঠন করেন। ওই দলের প্রধান ছিলেন গৈলার মতি তালুকদার। তার সহযোগী ছিলেন পতিহারের নুরু গোমস্তা। কোটালীপাড়ার মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিনের নেতৃত্বে গঠিত হয় হেমায়েত বাহিনী। তিনি সর্বপ্রথম অত্র অঞ্চলে মুক্তিযুদ্ধ পরিচালনা করেন।

তার নেতৃত্বে আগৈলঝাড়ার শিকির বাজার, রামশীল ও পয়সারহাটে পাক সেনাদের সাথে মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধ হয়। পরবর্তীতে গৌরনদীর হোসনাবাদ গ্রামের নিজামউদ্দিন আকনের নেতৃত্বে ৬০/৭০ জন মুক্তিবাহিনীর একটি দল ভারত থেকে প্রশিক্ষণ শেষে গৌরনদী ও আগৈলঝাড়ায় আসেন। নিজাম উদ্দিন কৃতিত্বের সাথে স্বাধীনতা যুদ্ধের ৯নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন।

সর্বশেষে মুজিব বাহিনীর একটি দল ভারত থেকে এসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ওই দলের নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধুর ভাগ্নে (বর্তমান বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও মন্ত্রী) আবুল হাসানাত আব্দুল্লাহ। তার চাচাত ভাই আবদুর রকিব সেরনিয়াবাত, কসবার ফজলুর রহমান হাওলাদার, বিল্বগ্রামের মেজর শাহ আলম তালুকদার ছিলেন আবুল হাসানাত আব্দুল্লাহর সহযোগি। গৌরনদী কলেজে নিজাম বাহিনী ও মুজিব বাহনীর যৌথ প্রচেষ্টায় আক্রমণ চালানো হয়েছিল।

পশ্চিম দিক থেকে মুজিব বাহিনী ও পূর্বদিক থেকে নিজাম বাহিনী আক্রমণ করে। টানা ২৮দিন যুদ্ধের পর পাক সেনারা পরাস্ত হয়। পরবর্তীতে ১৯৭১ সালের ২২ ডিসেম্বর মিত্র বাহিনীর মেজর ডিসি দাসের মাধ্যমে মুক্তিবাহিনীর হাতে গৌরনদী কলেজের পাক সেনারা আত্মসমর্পণ করে।

 




এক সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান হামাসের

চন্দ্রদ্বীপ ডেস্ক:  মিসরের নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছে, কয়েক ডজন জিম্মির মুক্তির বদলে হামাসকে ‘এক সপ্তাহের’ যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল। তবে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সশস্ত্র এ গোষ্ঠী। তারা জানিয়েছে, স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া কোনো জিম্মিকে মুক্তি দেওয়া হবে না।



আমু-হাসনাতসহ বিভিন্ন মহলের শোক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের স্ত্রীর ইন্তেকাল

বরিশাল অফিস :

পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের বরিশাল জেলা শাখার সহ-সভাপতি কর্নেল (অব.) জাহিদ ফারুকের সহধর্মিণী লায়লা শামীম আরা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ভোরে তিনি মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন জাহিদ ফারুকের ঘনিষ্ঠজন ও বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন।

তিনি বলেন, লায়লা শামীম আরা ভাবী দীর্ঘদিন লিভার সিরোসিস রোগে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নিয়ে যান স্বজনরা।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে, শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে তার মরদেহ ঢাকায় পৌঁছাবে, এর পরে সিদ্ধান্ত নেওয়া হবে জানাজা ও দাফন কোথায় করা হবে। বরিশালে মরদেহ নিয়ে আসা হবে কি না সে বিষয়েও সিদ্ধান্ত পরে জানানো হবে।

এদিকে প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের স্ত্রী লায়লা শামীম আরার মৃত্যুতে শোক জানিয়েছেন বঙ্গবন্ধুর ভাগনে ও বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, তার স্ত্রী লুনা আব্দুল্লাহ, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দারসহ বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতারা।

পাশাপাশি তারা মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।




বিশ্বজুড়ে হঠাৎ এক্সের সার্ভার ডাউন

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) আউটেজ ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টর ডটকম জানিয়েছে, বিশ্বজুড়ে এক্স এবং এর প্রিমিয়াম সংস্করণ এক্স প্রো- উভয় ধরনের ব্যবহারকারীরাই সমস্যার মুখে পড়েছেন।

তারা জানিয়েছেন, এক্সের ওয়েবসাইটে ঢুকলে ট্রেন্ডিং ইস্যুগুলোর নাম দেখা গেলেও টাইমলাইন ফাঁকা আসছে। সেখানে কেবল ‘ওয়েলকাম টু এক্স’ (এক্সে স্বাগতম) লেখা একটি বার্তা দেখানো হচ্ছে। আর এক্স প্রো ব্যবহারকারীদের টাইমলাইনে উঠে রয়েছে ‘ওয়েটিং ফর পোস্ট’ লেখাটি।

ডাউনডিটেক্টরের সূত্রে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ৪৭ হাজারের বেশি এক্স ব্যবহারকারী এই সমস্যার মুখে পড়েছেন।

বাংলাদেশেও অনেকে একই পরিস্থিতির কথা জানিয়েছেন। এ বিষয়ে এক্সের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি।

তবে চলতি বছর একাধিকবার এ ধরনের সমস্যায় পড়েছে মাইক্রোব্লগিং ওয়েবসাইটটি। প্রতিবারই কয়েক ঘণ্টা পর্যন্ত বন্ধ ছিল এর কার্যক্রম।

মাত্র সপ্তাহখানেক আগে গত ১৩ ডিসেম্বর দ্য ভার্জ জানিয়েছিল, এক্স থেকে সব ধরনের বহির্গামী লিঙ্ক সাময়িকভাবে কাজ করা বন্ধ করে দিয়েছিল। সমস্যাটি চিহ্নিত হওয়ার প্রায় এক ঘণ্টা পরে সমস্যাটি সমাধান করা হয়েছিল।




টিভিতে দেখুন আজকের খেলা

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকা-ভারত, তৃতীয় ওয়ানডে
সরাসরি, বিকেল ৫টা
স্টার স্পোর্টস ১

অস্ট্রেলিয়া নারী দল-ভারত নারী দল
প্রথম টেস্ট, প্রথম দিন
সরাসরি, সকাল ১০টা
টি স্পোর্টস

বিগ ব্যাশ লিগ

মেলবোর্ন রেনেগেডস-ব্রিসবেন হিট
সরাসরি, দুপুর ২টা
টি স্পোর্টস

ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগ

ক্রিস্টাল প্যালেস-ব্রাইটন
সরাসরি, রাত ২টা
স্টার স্পোর্টস সিলেক্ট ১

সৌদি প্রো লিগ

আল হিলাল-আল আভা
সরাসরি, রাত ১২টা
টি স্পোর্টস




জাতীয় পার্টির নির্বাচনী ইশতেহার ঘোষণা




আজ ৫ জেলার নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী

চন্দ্রদ্বীপ ডেস্ক: পঞ্চগড়, লালমনিরহাট, নাটোর, পাবনা ও খাগড়াছড়ি জেলার নির্বাচনী জনসভায় বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা থেকে ভার্চুয়ালি এসব জনসভায় অংশগ্রহণ করবেন তিনি।



২৪ ঘণ্টায় গাজায় তিন শতাধিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  গত ২৪ ঘণ্টায় অবরুদ্ধ গাজা উপত্যকায় তিন শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, তারা গাজা উপত্যকায় হামাসের অবকাঠামো এবং স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে।

ওই বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামাসের তিন শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। ইসরায়েলি বাহিনীর দাবি, তারা সন্ত্রাসীদের লক্ষ্য করে এসব হামলা চালিয়েছে।

আইডিএফ দাবি করেছে, দক্ষিণ গাজায় তাদের সৈন্যদের উপর গুলো চালানো হয়। এর প্রতিক্রিয়া হিসেবে তারা খান ইউনিসের একটি সামরিক কমান্ড সেন্টারে অভিযান চালায়। সেখান থেকে রাইফেল, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়।

এদিকে ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনেই প্রায় ১০০ ফিলিস্তিনির প্রাণহানির খবর নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। দখলদার বাহিনীর অব্যাহত বোমা হামলায় এই নিহতের ঘটনা ঘটেছে। তাছাড়া আহত হয়েছে শত শত ফিলিস্তিনি।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় ১৯ হাজার ৬৬৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতের পাশাপাশি গাজায় আহতের সংখ্যা ছাড়িয়েছে ৫২ হাজারের বেশি।

গত ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তাদের হামলায় নিহত হয় এক হাজার দুইশ ইসরায়েলি।

গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাবের ওপর ভোটাভুটি হওয়ার কথা ছিল। সেটাও পিছিয়ে গেছে। তাছাড়া ইসরায়েল দাবি করেছে তারা উত্তর গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরের নিয়ন্ত্রণ নিয়েছে। সেখানে হামাসকে ছত্রভঙ্গ করা হয়েছে বলেও জানানো হয়েছে।

অপরদিকে স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়েহের সঙ্গে সাক্ষাৎ করতে মঙ্গলবার রাতে কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান। গত আড়াই মাসে এ নিয়ে এটা তার চতুর্থ সফর। অবরুদ্ধ গাজা উপত্যকা এবং পশ্চিম তীরের পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন তারা।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র নাসের কানানির দেওয়া তথ্য অনুযায়ী, হামাস স্থায়ী যুদ্ধবিরতির জন্য প্রস্তুত কিন্তু গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় আলোচনা সম্ভব হচ্ছে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে এমনটাই জানিয়েছেন হানিয়েহ।




বিশ্বের সবচেয়ে ভালো ও খারাপ বিমানবন্দর ?

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বিমানবন্দরে অতিরিক্ত সময় নষ্ট হওয়াকে আজকাল অনেকেই অনিবার্য বলে ধরে নিয়েছেন। তবে সবখানেই কিন্তু এমনটি ঘটে না। হতে পারে, ‘ভুল’ বিমানবন্দর দিয়ে যাতায়াতের কারণেই আপনার এই হাল হচ্ছে। এই সমস্যা থেকে বাঁচতে প্রতি বছর বিশ্বের সবচেয়ে ভালো ও সবচেয়ে খারাপ বিমানবন্দরগুলোর তালিকা প্রকাশ করে জার্মান সংস্থা এয়ারহেল্প। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাদের ২০২৩ সালের তালিকা।

এ বছরের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বের ১৯৪টি বিমানবন্দর নিয়ে জরিপ চালায় এয়ারহেল্প। বিমানবন্দরে ঠিক সময়ে প্লেন ওঠানামা করছে কি না, যাত্রীদের চলাচলে স্বাচ্ছন্দ্য, খাবার ও কেনাকাটায় অভিজ্ঞতার মতো বিষয়গুলো পর্যালোচনা করেছে সংস্থাটি। এই জরিপে অংশ নেন ১৫ হাজার ৮০০ জনের বেশি যাত্রী।

জরিপের ফলাফল বলছে, ২০২৩ সালে বিশ্বের সেরা বিমানবন্দর নির্বাচিত হয়েছে ওমানের মাসকট আন্তর্জাতিক বিমানবন্দর।

দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিলের রেসিফ-গুয়ারাপেস আন্তর্জাতিক বিমানবন্দর। তৃতীয় হয়েছে দক্ষিণ আফ্রিকার কেপটাউন আন্তর্জাতিক বিমানবন্দর।

সেরার তালিকায় আধিপত্য দেখিয়েছে জাপান এবং ব্রাজিল। তালিকার শীর্ষ দশে উভয় দেশের রয়েছে তিনটি করে বিমানবন্দর।

তবে র‌্যাংকিংয়ে খুব একটা সুবিধা করতে পারেনি যুক্তরাষ্ট্র। সেরা ৫০’র মধ্যে তাদের রয়েছে মাত্র তিনটি বিমানবন্দর; সেগুলো হলো- মিনিয়াপলিসের সেন্ট পল আন্তর্জাতিক বিমানবন্দর (১৩তম), সিয়াটলের টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দর (৩৪তম) এবং ডেট্রয়েটের মেট্রোপলিটন ওয়েন কাউন্টি বিমানবন্দর (৩৮তম)।

ভালো করেনি ইউরোপের বিমানবন্দরগুলোও। সেরা ৫০’র মধ্যে এ অঞ্চলের রয়েছে মাত্র নয়টি বিমানবন্দর। এয়ারহেল্পের র‌্যাংকিংয়ে ইউরোপের সেরা বিমানবন্দরের স্বীকৃতি পেয়েছে স্পেনের বিলবাও বিমানবন্দর (বৈশ্বিক তালিকায় ২১তম)।

এখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য- অনেক ব্যস্ত বা সুপরিচিত বিমানবন্দর র‌্যাংকিংয়ের তলানিতে রয়েছে। যেমন- লন্ডনের হিথ্রো বিমানবন্দর হয়েছে ১৬৩তম। প্যারিসের চার্লস ডি গল বিমানবন্দর রয়েছে আরও পেছনে, ১৭৩ নম্বরে।

একনজরে দেখে নেওয়া যাক বিশ্বের সেরা ১০ বিমানবন্দর কোনগুলো-

১. মাসকট আন্তর্জাতিক বিমানবন্দর, ওমান
২. রেসিফ/গুয়ারাপেস-গিলবার্তো ফ্রেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর, ব্রাজিল
৩. কেপটাউন আন্তর্জাতিক বিমানবন্দর, দক্ষিণ আফ্রিকা
৪. ব্রাসিলিয়া-প্রেসিডেন্ট জুসেলিনো কুবিতশেক আন্তর্জাতিক বিমানবন্দর, ব্রাজিল
৫. দোহা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর, কাতার
৬. ওসাকা ইতামি আন্তর্জাতিক বিমানবন্দর, জাপান
৭. বেলেম/ভাল-ডি-কানস আন্তর্জাতিক বিমানবন্দর, ব্রাজিল
৮. বেলো হরিজন্টে ট্যানক্রেডো নেভেস আন্তর্জাতিক বিমানবন্দর, ব্রাজিল
৯. টোকিও নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর, জাপান
১০. আমামি বিমানবন্দর, জাপান

বিশ্বের সবচেয়ে বাজে ১০ বিমানবন্দরের মধ্যে রয়েছে-

১. বানজারমাসিন শামসুদিন নূর আন্তর্জাতিক বিমানবন্দর, ইন্দোনেশিয়া
২. মাল্টা আন্তর্জাতিক বিমানবন্দর, মাল্টা
৩. লন্ডন গ্যাটউইক বিমানবন্দর, যুক্তরাজ্য
৪. লিসবন হাম্বারতো ডেলগাডো বিমানবন্দর, পর্তুগাল
৫. বেলগ্রেড নিকোলা টেসলা বিমানবন্দর, সার্বিয়া
৬. ডেনপাসার আন্তর্জাতিক বিমানবন্দর, ইন্দোনেশিয়া
৭. টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর, কানাডা
৮. সোফিয়া বিমানবন্দর, বুলগেরিয়া
৯. মার্সেই প্রোভেন্স বিমানবন্দর, ফ্রান্স
১০. হালিম পেরদানাকুসুমা আন্তর্জাতিক বিমানবন্দর, ইন্দোনেশিয়া

এয়ারহেল্পের তথ্যমতে, তাদের ডেটাবেজে চার হাজারের বেশি বিমানবন্দরের নাম রয়েছে। তার মধ্যে ফ্লাইটের ব্যস্ততা এবং যাত্রীদের পছন্দের ভিত্তিতে মাত্র ১৯৪টি বিমানবন্দরের ওপর জরিপ চালিয়েছে সংস্থাটি। এছাড়া, পর্যাপ্ত তথ্য না থাকায় সুপরিচিত অনেক বিমানবন্দরও র‌্যাংকিং থেকে বাদ পড়তে পারে বলে জানিয়েছে তারা।

সূত্র: ব্লুমবার্গ




প্রধানমন্ত্রী সিলেটবাসীর কাছে ভোট চাইলেন