তিনদিন মোটরসাইকেল, একদিন সব যান চলাচলে নিষেধাজ্ঞা

চন্দ্রদ্বীপ নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশে ৫ জানুয়ারি দিনগত মধ্যরাত ১২টা থেকে ৮ জানুয়ারি দিনগত মধ্যরাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

পরিপত্রে আরও বলা হয়েছে, ৬ জানুয়ারি দিনগত মধ্যরাত ১২টা থেকে ৭ জানুয়ারি দিনগত মধ্যরাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, পিকআপভ্যান, ট্রাক, লঞ্চ, ইঞ্জিনচালিত বোটসহ (নির্দিষ্ট রুটে চলাচলকারী ব্যতীত) অন্য সব যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে।




২৯ ডিসেম্বর থেকে মাঠে নামছে সেনা, থাকবে র‍্যাব-পুলিশ-বিজিবিও

চন্দ্রদ্বীপ নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ১৩ দিনের জন্য সেনাবাহিনী মোতায়েন করা হবে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্য বাহিনীগুলোও এসময়ে মাঠে থাকবে।  

এ বিষয়ে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক-৬ পরিপত্র জারি করেছে।

সেখানে বলা হয়েছে, নির্বাচনের দিন প্রতিটি ভোটকেন্দ্র ১৫ থেকে ১৭ জন নিরাপত্তা রক্ষাকারী সদস্য নিয়োজিত থাকবে।

সেখানে আরও বলা হয়, নির্বাচনকালীন পুলিশ, র‍্যাব, বিজিবি, আর্মড পুলিশ, আনসার ব্যাটালিয়ন ও কোস্টগার্ড এবং সশস্ত্র বাহিনী ভোটের আগে-পরে ১৩ দিনের জন্য মোতায়েন থাকবে।

২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত আইন শৃঙ্খলাবাহিনী রক্ষাকারী বাহিনী ও সশস্ত্র বাহিনী মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।




সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে পঞ্চগড়

চন্দ্রদ্বীপ ডেস্ক: সকালে সূর্যের দেখা মিললেও হাড়কাঁপানো শীতে ভোগান্তি পোহাচ্ছে উত্তরের হিমালয়কন্যা পঞ্চগড়। শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।




আরো ৬ জেলার নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন শেখ হাসিনা

চন্দ্রদ্বীপ ডেস্ক: আগামী ২৩ ডিসেম্বর ৬ জেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালে অংশগ্রহণ নিয়ে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আজকে তিনি ৫ জেলার নির্বাচনী জনসভা ভার্চুয়ালি অংশ নিয়েছেন।



ক্লাব বিশ্বকাপের ফাইনালসহ আজ টিভিতে যা দেখবেন




আদালতে আপিল খারিজ, নির্বাচন করতে পারবেন না ইমরান খান

চন্দ্রদ্বীপ ডেস্ক: তোশাখানা দুর্নীতি মামলায় তিন বছরের কারাদণ্ডের বিরুদ্ধে ইমরান খানের করা আপিল খারিজ করে দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। এরমাধ্যমে আগামী বছরের ফেব্রুয়ারিতে হতে যাওয়া সংসদ নির্বাচনে অংশ নেওয়ার পথ বন্ধ হলো দেশটির সাবেক প্রধানমন্ত্রীর।



রেলে নাশকতার অভিযোগে আটক ৯

চন্দ্রদ্বীপ নিউজ ডেস্ক: রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১ এর যৌথ অভিযানে নাশকতার অভিযোগে নয়জনকে আটক করা হয়েছে। 



হামাসের হামলায় ইসরায়েলের স্পেশাল ফোর্সের ১১ সেনা নিহত

চন্দ্রদ্বীপ নিউজ ডেস্ক: ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডস জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলের আল-তুয়াম এলাকায় ইসরায়েলি স্পেশাল ফোর্সের সেনাদের সঙ্গে মেশিনগান দিয়ে তুমুল লড়াই হয়েছে। এতে স্পেশাল ফোর্সের অন্তত ১১ জন নিহত হয়েছেন।



চেক প্রজাতন্ত্রে বিশ্ববিদ্যালয়ে গুলিতে নিহত ১০

চন্দ্রদীপ ডেস্ক : চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে চার্লস বিশ্ববিদ্যালয়ে গুলির ঘটনায় ১০ জন নিহত এবং ‘কয়েক ডজন’ মানুষ আহত হয়েছে। ইয়ান পালাখ স্কয়ারে চার্লস বিশ্ববিদ্যালয়ে বৃহষ্পতিবার এ ঘটনা ঘটে। পুলিশ বন্দুকধারীকে হত্যা করেছে।

কর্তৃপক্ষ জানায়, ঘটনার পর গোটা পালাখ স্কয়ারসহ বিশ্ববিদ্যালয়ের আশেপাশের কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। গণমাধ্যমে ঘটনাস্থলে থাকা এক প্রত্যক্ষদর্শী বলেছেন, তিনি হঠাৎ করেই গুলির শব্দ শুনতে পেয়েছেন।

এই হামলার বিষয়ে একটি ইমেইলে সতর্কবার্তা পাঠানো হয়েছিল। চার্লস বিশ্ববিদ্যালয়ের ফিলোসোফি ফ্যাকাল্টির এক স্টাফের কাছে পাঠানো এমন একটি ইমেইল দেখেছে বার্তা সংস্থা রয়টার্স। তাতে লেখা ছিল “যেখানে আছেন সেখানেই থাকুন। কোথাও যাবেন না। যদি অফিসে থাকেন তাহলে সেটি বন্ধ রাখুন,তালা দিন। আসবাবপত্র দরজার সামনে রাখুন, বাতি নিভিয়ে দিন।”




পটুয়াখালীতে শীতের কাপড় কেনায় ব্যস্ত মানুষ

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীতে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে বেশ কিছুদিন ধরে বেশি শীত অনুভব হচ্ছে সকাল ও সন্ধ্যায়। শীতের আগমনে পটুয়াখালীর সদর রোডের পাশে দুটি অস্থায়ী শীতবস্ত্র মার্কেটে বেচাকেনা শুরু হয়েছে শীতের কাপড়।

দেইখ্যা লন, বাইছ্যা লন, একটা কিনলে আরেকটা ফ্রি, এভাবেই শীতের কাপড় বিক্রি করছেন শীতবস্ত্র দোকান ব্যবসায়ীরা।

পটুয়াখালীর নিম্ন আয়ের মানুষের একমাত্র ভরসা সদর রোডের পাশে বসা অর্থাৎ হকারদের বিক্রি করা পুরাতন গরম কাপড়।

সরেজমিনে দেখা যায়, এই পুরাতন কাপড়ের মার্কেটে নানা বয়সী মানুষের ভিড় রয়েছে। বিক্রেতারা ক্রেতাদের দেখলেই করছেন হাঁকডাক।

ক্রেতা মিজান বলেন, অন্য বারের তুলনায় এবারের বছরে দাম কিছুটা বেশি। পরিবারের জন্য কিছু কাপড় কিনতে এসেছি কিন্তু দাম বেশি হওয়ার কারণে কয়েকটা দোকানে ঘুরে ঘুরে দেখতে হচ্ছে।

গৃহিণী সিমা বলেন, আমরা গরিব মানুষ দিন আনি দিন খাই, অভাবের সংসার দামি শীতের কাপড় সন্তানদের কিনে দেওয়ার সামর্থ্য নেই। তাই পুরাতন কাপড় কিনতে এসেছি কম দামের কয়েকটা কাপড় কিনেছি।

মার্কেটের পুরাতন কাপড় ব্যবসায়ী পরিমল চন্দ্র দাস বলেন, আমার দোকানে সর্বনিম্ন ১০০ টাকা ও সর্বোচ্চ ১০০০ টাকার কাপড় আছে যা পছন্দ মতো কাপড় কিনে নিয়ে যাচ্ছেন নিম্ন আয়ের ক্রেতারা। বেল্টের দাম বেশি হওয়ায় এবারে লাভের আশা নিয়ে শঙ্কায় আছি তবে প্রতিদিন ৩০০০ টাকা থেকে ৪০০০ টাকা বিক্রি করা হয়।

বিক্রেতা শহিদুল ইসলাম বলেন, আমি ৬ বছর ধরে এই পুরাতন কাপড় বিক্রি করি। দিনে ২০০০ টাকা বিক্রি করতে পারি আরো একটু শীত বেশি হলে আরো বেশি বিক্রি করতে পারবো।

এ বিষয়ে পটুয়াখালী জেলা গার্মেন্টস মালিক সমিতির সভাপতি মো. হেমায়েত উদ্দিন বলেন, আমাদের পটুয়াখালী জেলা শহরে বর্তমানে বেশি শীত অনুভব হওয়ায় ব্যবসার অবস্থাও মোটামুটি ভালো। এখন নিম্ন আয়ের মানুষের জন্য আমরা সদর রোডের পাশে দুটি শীতবস্ত্রের মার্কেট খুলেছি সেখানে টুকটাক ভালো বেচাকেনা হচ্ছে।

জেলা হকার্স কমিটির গত বছরের তুলনায় প্রতিটি বেল্টে তাদের চলতি বছরে গুনতে হচ্ছে অতিরিক্ত দুই থেকে তিন হাজার টাকা। এই অতিরিক্ত টাকা দেওয়ার পরও তাদের কিনতে হচ্ছে নিম্নমানের বেল্ট যা বিক্রি করে মূলধন আর যাতায়াতের খরচই উঠানো কষ্টসাধ্য হয়ে উঠেছে।