নিউজিল্যান্ডের মাটিতে দাপুটে জয়ে ইতিহাস বাংলাদেশের

চন্দ্রদীপ ডেস্ক: নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিক দলের বিপক্ষে প্রথম ওয়ানডে জিতল বাংলাদেশ। আগের আঠারো বারের দেখায় কোনোটিতেই জয় পায়নি বাংলাদেশ। অবশেষে শনিবার নেপিয়ারে দাপুটে জয়ে নতুন করে ইতিহাস লিখল বাংলাদেশ।

যেমন বোলিং, তেমন ব্যাটিং। প্রভাব বিস্তারকারী পারফরম্যান্স যাকে বলে, তেমন কিছুর দেখা মিলল নেপিয়ারের সবুজ ঘাসে। বোলিংয়ে অপ্রতিরোধ্য, ব্যাটিংয়ে আক্রমণাত্মক। তাতে জয় চলে আসে সহজে।
টস জিতে নিউজিল্যান্ডকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে মাত্র ৯৮ রানে গুটিয়ে দেয় বোলাররা।

পেসার তানজিম হাসান তামিম, শরিফুল ইসলাম ও সৌম্য সরকার ৩টি করে উইকেট নেন। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শান্তর অপরাজিত ৫১ ও এনামুলের ৩৭ রানে বাংলাদেশ জয় পেয়ে যায় অতি সহজে। তাতে ৯ উইকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে রঙিণ পোশাকে প্রথম জয়ের স্বাদ পেল বাংলাদেশ।




নতুন সিনেমার ঘোষণা শাহরুখের, অভিনয় করবেন যে চরিত্রে




৬ জেলায় নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন শেখ হাসিনা




জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ‘গাজা প্রস্তাব’ পাস




ইউক্রেনকে সহায়তায় রুশদের ৩০ হাজার কোটি ডলার বাজেয়াপ্তের পরিকল্পনা পশ্চিমারা

চন্দ্রদীপ ডেস্ক : যুদ্ধের প্রায় দুই বছরের মাথায় অর্থ ও অস্ত্রের সংকটে পড়া ইউক্রেনকে সহায়তায় এবার রাশিয়ার সম্পদের দিকে চোখ ফেলেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো।

পশ্চিমা এসব দেশে গচ্ছিত রুশ কেন্দ্রীয় ব্যাংকের ৩০ হাজার কোটি ডলারের বেশি সম্পদ বাজেয়াপ্ত করা হতে পারে। আইন অনুযায়ী এসব বৈদেশিক সম্পদের নিরাপত্তা নিশ্চিত থাকলেও তা বাজেয়াপ্তের বিষয়ে বাইডেন প্রশাসন সমর্থন দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। এরই মধ্যে এ নিয়ে মিত্রদের সঙ্গে জরুরি আলোচনা শুরু করেছে ওয়াশিংটন। খবর নিউইয়র্ক টাইমসের।

সম্প্রতি মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট এল. ইয়েলেন বলেছেন, কংগ্রেসের পদক্ষেপ ছাড়া তহবিল জব্দ করা যুক্তরাষ্ট্রে আইনত বৈধ নয়। এ ছাড়া উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যেও এ নিয়ে উদ্বেগ রয়েছে। কারণ তারা মনে করেন, যুক্তরাষ্ট্র এভাবে অর্থ জব্দ করার নজির সৃষ্টি করলে বিশ্বের অনেক দেশই তাদের তহবিল নিউইয়র্ক ফেডারেল রিজার্ভে বা ডলারে রাখতে চাইবে না।

বাইডেন প্রশাসন জি৭ দেশগুলোর সঙ্গে বিষয়টি সমন্বয় করছে। একই সঙ্গে মার্কিন কর্তৃপক্ষকে কর্তৃত্ব দেওয়া কিংবা তহবিল ব্যবহার করার জন্য কংগ্রেসের পদক্ষেপ নেওয়া উচিত কিনা– এ নিয়েও কাজ শুরু করেছে। এ ধরনের আইন পাসের জন্য কংগ্রেসে সমর্থনও তৈরি করা হয়েছে। এসব পদক্ষেপ সম্পদ বাজেয়াপ্তের কর্তৃত্ব পাওয়ার বিষয়ে আশান্বিত করছে বাইডেন প্রশাসনকে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে এ নিয়ে জোরালো আলোচনা হয়েছে অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকার, কূটনীতিক এবং আইনজীবীদের মধ্যে। কর্মকর্তারা বলেছেন, বাইডেন প্রশাসন যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা এবং জাপানকে আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে একটি কৌশল উপস্থাপনের জন্য চাপ দিচ্ছে। সেদিন রুশ হামলার দুই বছর পূর্তি হবে।

এরই মধ্যে কয়েকটি ইউরোপীয় দেশ রাশিয়ার সম্পদ বাজেয়াপ্ত শুরু করেছে। জার্মানি চলতি সপ্তাহে রাশিয়ান আর্থিক সংস্থার ফ্রাঙ্কফুর্ট ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় ৭৯ কোটি ডলার জব্দ করেছে।

ধারণা করা হয়, রুশ সম্পদের খুব কম পরিমাণই আছে যুক্তরাষ্ট্রে। এটা সম্ভবত ৫০০ কোটি ডলার হবে। তবে রাশিয়ার বৈদেশিক রিজার্ভের বড় অংশই যুক্তরাষ্ট্র এবং ইউরোপে মার্কিন ডলারে রয়েছে।

অন্যদিকে, রাশিয়ার আমানতের সিংহভাগ সুইজারল্যান্ড এবং বেলজিয়ামসহ ইউরোপে রয়েছে। সেসব দেশ জি৭-এর সদস্য নয়। ফলে কীভাবে সেই সম্পদের নিয়ন্ত্রণ পাওয়া যায়, তা নিয়েও কূটনৈতিক আলোচনা চলছে। এসব দেশে থাকা রিজার্ভ ইউরো এবং অন্য মুদ্রায় রাখা হয়েছে।




পটুয়াখালী-আমতলী সড়কে বাস ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মো: আল-আমিন (পটুয়াখালী): আমতলী-পটুয়াখালী মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. আফজাল (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

বিকেলে আমতলী শহরের উরশিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, তাহমিনা (৫০), লাইজু (৫০), মাকসুদা (৩৮), হিরা মনি (২৬), জুবায়ের (৬), সোহাগ (৩০) ফারজিন কবির শিফা (১৬)। অন্যদের নাম পরিচয় জানা যায়নি। তারা আমতলীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

জানা যায়, বিকেল ৩টার দিকে আমতলী চৌরাস্তা থেকে বিসমিল্লাহ নামের একটি বাস যাত্রী বোঝাই করে পটুয়াখালীর দিকে যাচ্ছিল। বাসটি উরশিতলা বিএম অটোগ্যাস ফিলিং স্টেশনের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের খাদে পড়ে যায়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাখয়াত হোসেন তপু বলেন, আমতলী থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




পটুয়াখালীতে ২১টি সুন্ধী কাছিম উদ্ধার

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় ২১পিচ সুন্ধী কাছিম উদ্ধারের পর অবমুক্ত করেছে অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা।

সন্ধ্যা সাড়ে ৭টায় ভ্রাম্যমাণ আদালতের সহায়তায় পৌর শহরের লঞ্চঘাট এলাকার মানিক ফকিরের মৎস্য আড়ত থেকে এসব কাছিম উদ্ধার করা হয়।

এসময় কাছিম সংরক্ষণের দায়ে মানিক ফকির ও ফারুক নামের দুই মৎস্য ব্যবসায়ীর কাছ থেকে ২ হাজার করে ৪ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের উপস্থিতিতে এসব কাছিম উপজেলা পরিষদের পুকুরে অবমুক্ত করা হয়।

অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান জানান, এসব কাছিম স্থানীয় শিকারীদের কাছ থেকে ক্রয় করে ঢাকায় পাচার করতে চেয়েছিল ওই ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব কাছিম উদ্ধার করা হয়।




সোনার নৌকায় দৈত্য ঢুকেছে

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালী-৪ (কলাপাড়া- রাঙ্গাবালী) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তিন বারের এমপি ও সাবেক প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার বলেছেন, আমরা নৌকার পক্ষে আছি। শেখ হাসিনার পক্ষে আছি। কিন্তু সোনার নৌকার মধ্যে দৈত্য ঢুকেছে। যা পায়, তাই খায়। তাই সোনা রূপার পানি দিয়ে সেই নৌকা ধুতে হবে।’

শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা সদরের বাহেরচর বাজারে আয়োজিত নির্বাচনী সভায় তিনি এই মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ‘আমি এমপি হবার জন্য নির্বাচনে নামিনি। নৌকা থেকে দৈত্য নামাতে হবে।’

মাহবুবুর রহমান বলেন, ‘আমি নির্বাচিত হলে এই জনপদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করব। রাঙ্গাবালীকে গলাচিপা ও কলাপাড়ার সঙ্গে সড়ক যোগাযোগের আওতায় আনতে ফেরি চালু করব।’

ঈগল প্রতীকের সমর্থনে রাঙ্গাবালী উপজেলা আওয়ামলী লীগের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে  এ সভার আয়োজন করা হয়।

এতে কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকার টিকেট পেয়েছেন বর্তমান এমপি মহিব্বুর রহমান মহিব।




হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে নিউজিল্যান্ডকে ৯৮ রানে অলআউট করলো বাংলাদেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক: সব মিলিয়ে ১০০-এর নিচে নিউজিল্যান্ড এর আগে অলআউট হয়েছে ৮ বার। ও’রর্ককে বোল্ড করেছেন মোস্তাফিজ। ৩১.৪ ওভারে ৯৮ রানেই থেমেছে নিউজিল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে এটি তাদের সর্বনিম্ন স্কোর, সব মিলিয়ে দেশের মাটিতে এটি তাদের চতুর্থ সর্বনিম্ন স্কোর। ২০০৭ সালের দেশের মাটিতে যেটি তাদের সর্বনিম্ন। (অলআউট হয়ে যাওয়া ম্যাচে)।

দ্বিতীয় স্পেলে এসে স্বাগতিকদের কাঁপন ধরান শরীফুল। নেন তিনটি উইকেট।  পরে এ ধারায় যোগ দিয়ে তিনটা করপ উইকেট নেন সৌম্য ও তানজিম আর সর্বশেষ উইকেট নিয়ে ইতি টানেন মোস্তাফিজ।

নিউজিল্যান্ডের বিপক্ষে ইতোমধ্যে প্রথম দুই ম্যাচ হেরে ওয়ানডে সিরিজ খুইয়ে বসেছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়াতে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা শুরুটা ভালোই করলো। নেপিয়ারে ম্যাচটি শুরু হয় ভোর ৪টায়।

মান বাঁচানোর এই ম্যাচের আগে দোয়া চেয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। যদিও কিউইদের বিপক্ষে তাদেরই মাটিতে সাদা বলের ক্রিকেটের জয়খরা ঘোচাতে অবশ্যই মাঠে টাইগারদের পারফর্ম করতে হবেই।

নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে এখন পর্যন্ত ১৮টি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ, তার সবকটিতেই তারা হেরেছে। ৯টি টি-টোয়েন্টিতেও ফল একই। মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল ও সাকিব আল হাসানরা প্রথম জয় পাননি কিউইদের মাটিতে। সেখানে এবার প্রথম জয়ের সুবতাস পাচ্ছে নাজমুলরা।




বাংলাদেশ ইস্যুতে আমাদের অবস্থান অপরিবর্তিত : জাতিসংঘ

চন্দ্রদ্বীপ  ডেস্ক: বাংলাদেশ ইস্যুতে জাতিসংঘের অবস্থান অপরিবর্তিত। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর এ ইস্যুতে কথা বলবে সংস্থাটি। এমন তথ্যই জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক।