জাতিসংঘের গাজা প্রস্তাব: হামাস-পিএর বক্তব্য

চন্দ্রদ্বীপ ডেস্ক: জাতিসংঘে গাজা উপত্যকার যুদ্ধ পরিস্থিতি সম্পর্কিত সর্বশেষ পাস হওয়া রেজোল্যুশন বা প্রস্তাবটি নিয়ে পরস্পরবিরোধী প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনের দুই প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক গোষ্ঠী ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) এবং হামাস।



৬ জেলার জনসভায় ভার্চুয়াল শেখ হাসিনা বিএনপি ভোট ঠেকানোর নামে অগ্নিসন্ত্রাসের ভয়ংকর রূপ নিয়ে নেমেছে

চন্দ্রদ্বীপ ডেস্ক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিটি জায়গা আমরা উন্নয়ন করেছি। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে। আজ বিএনপি নির্বাচনে আসেনি। তারা ভোট ঠেকানোর নামে ২০১৩-১৪ সালে যে অগ্নিসন্ত্রাস করছিল, সেই ভয়ংকর রূপ নিয়ে আবার নেমেছে।



পটুয়াখালী জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি

চন্দ্রদীপ ডেস্ক : মো. সহিদুল ইসলাম রানাকে সভাপতি এবং সাইখুল ইসলাম উজ্জ্বলকে সাধারন সম্পাদক করে পটুয়াখালী জার্নালিস্ট ফোরাম পিজিএফ এর নতুন কার্যনিবাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

ড. এসএমএ জাফর বাদশার নেতৃত্বাধীন তিন সদস্যদের কমিশন নির্বাচন পরিচালনা করেন।




মেয়ে নিসাকে নিয়ে নিয়ে কটাক্ষ, অজয় এর উত্তর?

চন্দ্রদ্বীপ  অনলাইন: সমাজমাধ্যমে পরিচিতি যেমন হয়েছে, তেমনই এই পরিচিতির কারণে বিড়ম্বনাও পোহাতে হয় কাজল-কন্যা নিসাকে। মেয়েকে নিয়ে সমালোচনার জবাব দিলেন অজয়।

সম্প্রতি ‘কফি উইথ কর্ণ’-এর শোয়ে বন্ধু রোহিত শেট্টিকে সঙ্গে নিয়ে আসেন অজয় দেবগন। এই মুহূর্তে খুব যে কাজ করছেন তেমন নয়। বেছে বেছে কাজ করেন। পরিচালক রোহিতের প্রায় সব ছবিতেই তিনি রয়েছেন। তবে দেবগণ পরিবার অজয় ও কাজল ছাড়াও আর একজন তারকা রয়েছেন যাঁর সমাজমাধ্যমে পরিচিতি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। যদিও বলিউডে এখনও তাঁর অভিষেক হয়নি। তিনি অজয় ও কাজলের কন্যা নিসা দেবগণ। পার্টি করতে বড্ড ভালবাসেন নিসা। বিভিন্ন সময় পার্টি থেকে টলমল পায়ে বেরোতে দেখা গিয়েছে তাঁকে। কখনও আবার পোশাকের কারণে বিতর্কে জড়িয়েছেন এই তারকা-কন্যা। পরিচিতি যেমন হয়েছে, তেমনই এই পরিচিতির কারণে বিড়ম্বনাও পোহাতে হয় নিসাকে। বাবাা হয়ে কেমন অনুভূতি? মেয়েকে নিয়ে সমালোচনার জবাব দিলেন অজয়।

অভিনেতা নিজে লাজুক প্রকৃতি, বলিউডের ফিল্মি পার্টি খানিকটা এড়িয়ে চলেন। তবে মেয়ে একেবারে আলাদা। মেয়ে সারাক্ষণ আমোদ-প্রমোদে ব্যস্ত। সেই কারণে সমাজমাধ্যমে একাধিক বার ট্রোলডও হতে হয়েছে। তা যে একেবারেই স্বস্তি দেয় না অজয়কে জানালেন অভিনেতা। অজয় জানান, এই ভাবে নিসার ট্রোলড হওয়া পরিবারের জন্য স্বস্তিদায়ক নয়। অভিনেতা বলেছেন, ‘‘ও নিজেও এটা পছন্দ করে না আর আমিও করি না। কিন্তু এগুলোকে বদলে ফেলতে পারব না। তাই এগুলোকে সঙ্গে নিয়েই চলতে হবে। এটা কোনও ব্যাপার না। কিছু লোক আপনার সম্পর্কে বাজে কথা বলে তার মানে এই নয় যে গোটা দুনিয়া আপনার নিয়ে এমন ধারণা পোষণ করবে। কেউ ট্রোলড না হলে আসলে সমাজমাধ্যমে কদর মেলে না। আপনি যদি ভাল কিছু লেখেন তবে কেউ পড়তে আগ্রহী হবে না।’’




বিশ্বজুড়ে ফের বাড়ছে করোনা, সতর্কবার্তা ডব্লিউএইচওর

চন্দ্রদ্বীপ ডেস্ক:  চলতি শীত মৌসুমে বিশ্বের বিভিন্ন দেশে ফের শুরু হয়েছে শ্বাসতন্ত্রের প্রাণঘাতী রোগ করোনার নতুন ঢেউ। গত এক মাসে বিশ্বজুড়ে করোনা সংক্রমণের শতকরা হার বেড়েছে ৫২ শতাংশ।



২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার তারিখ ঘোষণা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। পরীক্ষার সময়সূচি (রুটিন) আজই প্রকাশ করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকশিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার।

তপন কুমার সরকার জানিয়েছেন, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।

এর আগে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার জানিয়েছিলেন, আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি (রুটিন) আজই প্রকাশ করা হবে।

করোনা ভাইরাস মহামারির কারণে গত ২০২১, ২০২২ ও ২০২৩ বছরে (চলতি বছর) সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি ও সমমানের পরীক্ষা হয়েছে। এ সময় পরীক্ষার সময় ও নম্বর কমিয়ে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেয়া হয়েছিল।




বিলুপ্তির পথে কুয়াকাটার ঐতিহ্যবাহী শুঁটকি

 

মো:আল-আমিন, পটুয়াখালী : পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে রয়েছে বিষমুক্ত শুঁটকি উৎপাদনের অন্যতম পল্লী। কিন্তু এখন সেখানে আর চোখে পরে না সারি সারি মাছের স্তুপ আর শত শত মানুষের কর্মব্যস্ততা। অথচ এক সময় সৈকতের বালিয়াড়িতে অর্ধশত ঘর নিয়ে গড়ে ওঠা শুঁটকি পল্লী হয়ে থাকত জমজমাট। ছিল মাছ শুকানোর উৎসব। কিন্তু দিন দিন এই পেশা এবং ব্যবসা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন শুঁটকি ব্যবসায়ীরা।

বর্তমানে কুয়াকাটা সৈকতের শুঁটকি পল্লীতে মাত্র তিনটি শুঁটকির আড়ৎ আছে। যেখানে আজ থেকে ১৫ বছর আগেও ৫০টির ওপরে শুঁটকি আড়ৎ ছিল।

জেলার তিনটি বড় মৎস্য বন্দর রয়েছে কলাপাড়া উপজেলার আলীপুর-মহিপুর ও কুয়াকাটায়। এ বাজারগুলো থেকে মাছ সংগ্রহ করে কুয়াকাটার শুঁটকি পল্লী গুলোতে নিয়ে যান স্থানীয় ব্যবসায়ীরা। মহিপুর, আলিপুর, লেবুর চর, গঙ্গামতির চর, গোড়াখালসহ বিভিন্ন চরে মাছের শুঁটকি উৎপাদনে এ সময় ব্যস্ত থাকেন ব্যবসায়ীরা। লইট্ট্যা, ফাইস্যা, ছুরি, ছোট চিংড়ি, ছোট পোয়া, রইস্যা, রূপচাঁদা, লাক্ষাসহ প্রায় ৩৫ জাতের মাছ শুঁটকি করা হয় এসব পল্লীতে। তবে আগের তুলনায় যা এখন শূন্যের কোঠায়।
প্রতি বছর নভেম্বর মাস থেকে প্রায় সাড়ে চার মাস চলে শুঁটকির ব্যবসা। কেমিক্যাল মুক্ত ও পরিচ্ছন্নতার সঙ্গে শুঁটকি তৈরি করায় এখানকার শুঁটকির চাহিদাও অনেক। প্রতি বছর কয়েক কোটি টাকার শুঁটকি বিক্রি হয় কুয়াকাটা থেকে। তবে সরকারি সহযোগিতা এবং বারো মাস শুটকি উৎপাদন করতে পারলে দেশের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি করা যেতে পারে এই বিষমুক্ত শুটকি। এমনটাই বলছেন ব্যবসায়ীরা।

কুয়াকাটা শুঁটকি পল্লীর ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তা সাইফুল ইসলাম বলেন, আমরা যে শুঁটকি উৎপাদন করি তাতে কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার করি না। শুধুমাত্র লবণ দিয়ে প্রক্রিয়াজাত করে রোদের আলো ও বাতাসের সাহায্যে শুঁটকি তৈরি করি। কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটকরা এখান থেকে তাদের পছন্দমতো শুঁটকি সংগ্রহ করেন এবং বর্তমানে অনলাইনের মাধ্যমেও দেশের বিভিন্ন জায়গায় কুয়াকাটার শুঁটকি পৌঁছে দেই আমরা। তবে এ বছর ব্যবসার পরিস্থিতি খুব একটা ভালো না। নভেম্বর মাসের বৃষ্টি এবং বৈরী আবহাওয়ায় ৮-১০ লাখ টাকার মত ক্ষতি হয়েছের। আমরা সরকারের একটু সহযোগিতা পেলে আরও ভালোভাবে শুঁটকি তৈরি করতে পারব।

এই পল্লীর অপর এক ব্যবসায়ী বশির আহমেদ বলেন, আমরা দীর্ঘ ১৫ বছর যাবৎ কেমিকেল ছাড়া শুঁটকি তৈরি করছি। বছরের শুরুতেই কাজের চাপ একটু বেশি। কারণ কিছু দিন আগে আবহাওয়া খারাপ থাকায় সময় মত শুঁটকি উৎপাদন শুরু করতে পারিনি। আমাদের স্থায়ী কোনো জায়গা না থাকায় প্রতি বছর বিভিন্ন জায়গা পরিবর্তন করা লাগে। যা আমাদের জন্য কষ্টের বিষয় এবং অর্থনৈতিক ক্ষতির কারণ। আমাদের যদি সরকার একটা স্থায়ী জায়গা ঠিক করে দিতো তাহলে আরও ভালো ভাবে শুটকি তৈরি করতে পারতাম। তবে এ বছর বিক্রি খুবই কম কারণ দেশের রাজনৈতিক অস্থিরতায় তেমন কোনো পর্যটক কুয়াকাটায় আসছে না। সেজন্য চাহিদা অনুযায়ী বিক্রিও নেই আমাদের।
তিনি আরও বলেন, এখানকার উৎপাদিত শুঁটকির সিংহভাগ ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, জামালপুর, গাইবান্ধা, সুনামগঞ্জ, নেত্রকোনা, রংপুর, সিলেট, টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন এলাকায় যায়। স্থায়ী জায়গা ও সরকারের সহযোগিতা পেলে এই শিল্পটিও জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কুয়াকাটায় পরিবার নিয়ে খুলনা থেকে বেড়াতে আসা এক পর্যটক বলেন, আমি আমার পরিবার চারজন সদস্য নিয়ে কুয়াকাটায় এসেছি। কুয়াকাটা খুবই সুন্দর একটি জায়গা বেড়ানোর জন্য। আমি এর আগেও একাধিক বার এখানে এসেছি। কুয়াকাটার শুঁটকি পল্লী আমাদের খুবই পছন্দের একটি জায়গা, এখানে খুব সুন্দর পরিবেশে শুঁটকি তৈরি করা হচ্ছে। আমার দুই মেয়ে এবং স্ত্রী শুঁটকি তৈরি করা দেখতে পেয়ে খুবই আনন্দিত। তবে আগের চেয়ে শুটকি তৈরির ব্যস্ততা অনেকটা কমে গেছে বলে মনে হচ্ছে।

কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, কুয়াকাটায় উৎপাদিত শুঁটকির বেশ সুনাম রয়েছে। এখানে যারা শুঁটকি তৈরি করে তারা বেশ অভিজ্ঞ। গত দু’বছরে কুয়াকাটাসহ কলাপাড়া উপজেলার বিভিন্ন পল্লীতে প্রায় ৫ হাজার ৬০০ টন শুঁটকি উৎপাদন হয়েছে। শুঁটকি ব্যবসায়ীদের ঋণ দেওয়ার বিষয়ে সরকারের একটি পরিকল্পনা আছে এবং আমরা তাদের প্রতিনিয়ত বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করছি। বিষমুক্ত শুঁটকি উৎপাদনের চেষ্টা করছে এখানকার ব্যবসায়ীরা।

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসেন বলেন, কুয়াকাটায় মাস্টার প্ল্যান অনুযায়ী সব কিছু পরিকল্পিত ভাবে করা হবে। সরকার কুয়াকাটাকে নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করছে যা সময় সাপেক্ষ বিষয়। শুঁটকি যারা প্রস্তুত করেন ও যারা বিক্রি করেন সবাইকে এক ছাতার নিচে আনা হবে এবং শুঁটকি পল্লীগুলোকে একটি স্থায়ী জায়গায় নেওয়ার পরিকল্পনা চলছে।




উঠান বৈঠক থেকে ফেরার পথে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

 

মো:আল-আমিন, পটুয়াখালী : পটুয়াখালী-২ আসনের নৌকা মার্কার প্রার্থী আ স ম ফিরোজের উঠান বৈঠক শেষে ফেরার পথে ধারালো অস্ত্রের হামলার শিকার হয়ে গুরুতর জখম হয়েছেন সাবেক যুবলীগ নেতা রেজাউল করিম খান। গত রাত সাড়ে দশটায় উপজেলার বগা ইউনিয়নের রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে। রেজাউল করিম খান পটুয়াখালী জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।

তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাউফল পৌর আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম ফারুক জানান,   সন্ধ্যার পরে রাজনগর গ্রামে পটুয়াখালী-২ আসনের নৌকা মার্কার প্রার্থী আ স ম ফিরোজের সমর্থনে উঠান বৈঠক ছিল।  বৈঠক শেষে মোটরসাইকেলে ফেরার পথে উপজেলা চেয়ারম্যান মতলেব হাওলাদারের লোকজন ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে রেজাউলের দুই পা ও শরীর ক্ষতবিক্ষত হয়। এ হামলায় তিনি ছাড়াও আরও তিন জন আহত হন। উপজেলা চেয়ারম্যানের ছেলে হাসান মাহমুদের নেতৃত্বে এ হামলা হয়েছে বলে তার দাবি।

ঘটনার সত্যতা স্বীকার করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন জানান, পূর্ব শত্রুতার জের ধরে এই হামলা হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।




ঢাকায় কয়েক ঘণ্টার যাত্রা‌বির‌তিতে ভুটানের ‘কুইন মাদার’

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ভুটানের ‘কুইন মাদার’ দরজি ওয়ানমগমো ওয়াংচুকান্দ এবং তার রাজকীয় প্রতিনিধিদল ঢাকায় যাত্রাবিরতি করেছেন। শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় ট্রানজিটের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি ক‌রেন ভুটানের রানী।



১৫ বছরে ব্যাংক খাতে ৯২ হাজার কোটি টাকা লোপাট : সিপিডি

চন্দ্রদ্বীপ ডেস্ক: বিভিন্ন আর্থিক অনিয়মের মাধ্যমে গত ১৫ বছরে ব্যাংকিং খাত থেকে  ৯২ হাজার ২৬১ কোটি টাকা লোপাট হয়েছে। ২০০৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত ওই অর্থ লুটপাট হয়।