নির্বাচনের আগে তাইওয়ানে কাছে চীনের যুদ্ধজাহাজ ও বিমানের মহড়া

চন্দ্রদীপ ডেস্ক: নির্বাচনের কয়েক সপ্তাহ আগে তাইওয়ান প্রণালীর সংবেদনশীল মধ্যরেখা অতিক্রম করেছে চীনা যুদ্ধজাহাজ এবং যুদ্ধবিমান।

তাইওয়ান জানিয়েছে, দ্বীপের চারপাশে তারা চীনের যুদ্ধ জাহাজ ও যুদ্ধবিমান শনাক্ত করেছেন।

শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক পোস্টে জানায়, দুপুর দেড়টার পর থেকে তারা তাইওয়ানের উত্তর, মধ্য ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আকাশসীমায় চলাচলকারী জে-১০, জে-১১ ও জে-১৬ যুদ্ধবিমানের পাশাপাশি চীনা বিমানগুলোকে শনাক্ত করে।

১০টি বিমান তাইওয়ান প্রণালী বা নিকটবর্তী এলাকা অতিক্রম করে।

এগুলো চীনা যুদ্ধজাহাজের সঙ্গে ‘যৌথ যুদ্ধ প্রস্তুতি টহল’ চালানোর জন্য কাজ করছে।

গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইপের নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে তাইওয়ান প্রণালীতে চীনা সামরিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে।




দিনে কতটুকু চিনি খাওয়া নিরাপদ?

চন্দ্রদ্বীপ ডেস্ক: চিনি স্বাস্থ্যের জন্য মেটেও উপকারী নয়। তবুও চিনি ছাড়া অনেকেরই চলে না! বিশেষ করে চা-কফি থেকে শুরু করে ডেজার্ট আইটেম চিনি ছাড়া কেউ কল্পনাও করতে পারে না। আর এ অভ্যাসই ডেকে আনে কঠিন সব রোগ।

বিশেষজ্ঞদের মতে, চিনিতে এমন কিছু উপাদান আছে যা শরীরের জন্য মোটেও ভালো নয়। বিশেষ করে অতিরিক্ত মিষ্টান্ন খাবার বা চিনি খাওয়ার প্রবণতা ডায়াবেটিসের মতো কঠিন রোগের ঝুঁকি বাড়ায়।

এখন প্রশ্ন হলো দিনে ঠিক কতটুকু পরিমাণে চিনি খাওয়া নিরাপদ? এ বিষয়ে হার্ট.অর্গ জানাচ্ছে, কোনো সুস্থ-সবল পুরুষ মানুষ দিনে ৯ চামচ চিনি (৩৬ গ্রাম বা ১৫০ ক্যালোরি) খেতেই পারেন।

অপরদিকে নারীরা দিনে ৬ চামচ চিনি (২৫ বা ১০০ ক্যালোরি) সেবন করলে সুস্থ থাকতে পারবেন। তাই নীরোগ জীবন কাটানোর ইচ্ছে থাকলে এই নিয়ম মেনে চলার চেষ্টা করুন। না হলে পিছু নিতে পারে একাধিক জটিল রোগ। যেমন- ডায়াবেটিস, স্থূলতা, ক্যানসার ইত্যাদি।

বিশেষজ্ঞদের মতে, ছোটবেলা থেকেই মিষ্টি খাওয়ার অভ্যাস তৈরি হয়ে যায়। আর এই বদভ্যাসের কারণেই ভবিষ্যতে একাধিক শরীরিক সমস্যার ঝুঁকি বাড়ে। তাই ছোটদের মিষ্টিজাতীয় খাবার থেকে দূরে রাখুন।

সূত্র: আমেরিকান হার্ট এসোসিয়েশন




লিভারপুলের মাঠে ড্র, বড়দিনে শীর্ষে আর্সেনাল

চন্দ্রদীপ ডেস্ক : শনিবার অ্যানফিল্ডে ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল না লিভারপুল, পয়েন্ট তালিকার শীর্ষে থেকে বড়দিন উদ্‌যাপন করবে কারা এই প্রশ্ন সামনে নিয়ে মুখোমুখি হয় লিভারপুল ও আর্সেনাল। শীর্ষস্থান ধরে রাখতে ড্র হলেই চলত আর্সেনালের। ম্যাচ জেতো ও অ্যাস্টন ভিলা ও আর্সেনালকে টপকে শীর্ষে ওঠো—লিভারপুলের ছিল এই সমীকরণ।

ঘরের মাঠে লিভারপুল মেলাতে পারেনি সেই সমীকরণ।

১-১ গোলে ড্র হয়েছে এক ও তিনের লড়াই। তাতে নিশ্চিত হয়েছে আর্সেনালের শীর্ষে থেকে বড়দিন উদ্‌যাপন। তবে শীর্ষে উঠতে না পারলেও ভিলাকে টপকে দুইয়ে উঠে গেছে লিভারপুল। ১৮ ম্যাচে ৪০ পয়েন্ট আর্সেনালের।

সমান ম্যাচে ৩৯ পয়েন্ট লিভারপুল ও ভিলার। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকাতেই দুইয়ে লিভারপুল।




দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জেতা হলো না বাংলাদেশের মেয়েদের

চন্দ্রদীপ ডেস্ক : এই ম্যাচটা জিতলেই প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের সুযোগ ছিল বাংলাদেশের মেয়েদের। কিন্তু দক্ষিণ আফ্রিকার মেয়েদের রেকর্ডের নিচে চাপা পড়ে হেরেছে নিগার সুলতানার দল।

শনিবারের ম্যাচে উইলোমুর পার্কে টস জিতে ব্যাটিং নিয়ে দুই ওপেনারের সেঞ্চুরিতে ৪ উইকেটে ৩১৬ রান তোলে স্বাগতিকেরা। মেয়েদের ওয়ানডে দক্ষিণ আফ্রিকার তৃতীয় সর্বোচ্চ দলীয় ইনিংস হলেও এটিই বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ।

আগের রেকর্ডটিও দক্ষিণ আফ্রিকার। ২০১৮ সালে পচেফস্ট্রুমে ৯ উইকেটে ২৭০ রান করেছিল দলটি।
৩১৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের মেয়েরা ২৮ রানেই প্রথম ৪ উইকেট হারাতেই ফল নিয়ে সব অনিশ্চয়তা শেষ। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ফারজানা হক, অধিনায়ক নিগার সুলতানা, ফর্মে থাকা মুরশিদা খাতুন ও ওপেনার শামীমা সুলতানা—স্বীকৃত সব ব্যাটারই যে আউট।

বাংলাদেশ এরপর অলআউট হওয়ার আগে করতে পারে ঠিক ১০০ রান। হারের ব্যবধান ২১৬ রানের। মেয়েদের ওয়ানডেতে রানের হিসেবে এটিই বাংলাদেশের  সবচেয়ে বড় হার। আগের রেকর্ড ১৫৪, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই।




ফোনে ইন্টারনেটের গতি বাড়াতে বদলে ফেলুন এই সেটিংস

 




সকালে এই ৫ কাজ করুন, দিনটি সুন্দর হবে




আজ থেকে বিএনপি’র অবরোধ কর্মসূচি শুরু

 




বিএনপি জামাত ও মার্কিন সাম্রাজ্যবাদের ষড়যন্ত্র রুখে জনগণ নৌকার উন্নয়নের ধরা অব্যাহত রাখবে -মেনন

এস এল টি তুহিন ,বরিশাল ::
বরিশাল ২ আসনের ১৪ দলের সমর্থিত নৌকা মার্কার প্রার্থী রাশেদ খান মেনন বলেন, নৌকা হক-ভাসানীর প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, শেখ হাসিনার প্রতীক। নৌকা বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির প্রতীক।

আজ (২৩ ডিসেম্বর) বরিশাল-২ (উজিরপুর বানারীপাড়া) নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিকাল বিকালে চাখার ফজলুল হক ইনস্টিটিউশন মাঠে উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।

স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনার আহবান জানিয়ে তিনি বলেন, বিএনপি-জামাত যে হত্যা ও জ্বালাও পোড়াও এর রাজনীতি করছে, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। আমেরিকা ও পশ্চিমা বিশ্বের অপতৎপরতা সফল হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন।

বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খিজির সরদারের সভাপতিত্বে, উপজেলা সহসভাপতি সৈয়দ মজিবুর ইসলাম টুকুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মন্টু লাল কুন্ডু,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানা,উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক,বানারীপাড়া পৌর চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা এড.শুভাষ চন্দ্র শীল,আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মুস্তফা আলি প্রমুখ।




ফিলিস্তিনিদের আত্মরক্ষার অধিকার আছে: ইরান




ইসরায়েলি বিমান হামলায় গাজায় এক পরিবারের ৭৬ জন নিহত