বরিশালে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে ট্রাক, পিছু পরে রয়েছে লাঙ্গল

বরিশাল অফিস :: মহাজোটের সাথে আসন ভাগাভাগিতে জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে ট্রাক। সেই হিসেবে অনেকটাই পিছিয়ে পরে রয়েছে লাঙ্গল।

দিনযতোই গড়াচ্ছে প্রচার-প্রচারনা ও জনসমর্থনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া প্রভাবশালী আওয়ামী লীগ নেতা মোঃ আতিকুর রহমানের ট্রাক প্রতীকের জনসমর্থন ততোই বেড়ে চলেছে। ইতোমধ্যে এ নির্বাচনী এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে আতিকুর রহমানকে সমর্থন দিয়ে প্রচার-প্রচারনায় নির্বাচনী মাঠ সরগরম করে রেখেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, এ আসনের আওয়ামী লীগ সমর্থিত ভোটাররা দীর্ঘদিন থেকে সরাসরি নৌকার মার্কার প্রার্থী দাবি করে আসছিলেন। সেমতে প্রথমবারের মতো আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ঘোষণা করা হয়।

শেষপর্যন্ত জাতীয় পার্টির সাথে আসন ভাগাভাগির কবলে পরে নৌকার প্রার্থী সরদার মোঃ খালেদ হোসেন স্বপন প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। এরপর থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এখানে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া টিপুকে আসনটি ছেড়ে দেওয়া হয়েছে। তিনি (টিপু) লাঙল প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে লড়ছেন। আওয়ামী লীগের বৃহত অংশের নেতাকর্মীরা জানিয়েছেন, মহাজোটের প্রার্থী তাদের কাউকে ডাকেনি। বিগতদিনের ন্যায় আওয়ামী লীগের নেতাকর্মীদের তিনি কোণঠাসা করে রাখতে চাচ্ছেন।

তাই বাধ্য হয়ে তারা এলাকার উন্নয়নের স্বার্থে নৌকা মার্কার প্রার্থী না থাকায় ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য মোঃ আতিকুর রহমানের বিজয় নিশ্চিত করতে কাজ শুরু করেছেন। বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মাসুম মাঝি বলেন, এ আসনে নৌকা প্রতীক না থাকায় নেতাকর্মীরা হতাশ। তাই এলাকার উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজ দলের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য আতিকুর রহমানের সাথে মাঠে নেমেছেন। আগামী ৭ জানুয়ারির নির্বাচনে ট্রাক মার্কার বিজয় নিশ্চিত করে তারা সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অভিযাত্রায় বরিশাল-৩ আসনকে সম্পৃক্ত করবেন।

 

তবে ভোটের মাঠে এর কোনো প্রভাব পড়বে না দাবি করে জাতীয় পার্টির বাবুগঞ্জের কেদারপুর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, গোলাম কিবরিয়া টিপু এর আগেও এ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাই এখানে জাতীয় পার্টির একটি ভোট ব্যাংক রয়েছে।

 

সুষ্ঠু নির্বাচন হলে এখানে জাতীয় পার্টির প্রার্থীই জয়লাভ করবে। সূত্রমতে, এই আসনে অপর প্রতিদ্বন্ধি প্রার্থীরা হলেন-ওয়ার্কার্স পার্টির অ্যাডভোকেট শেখ মোঃ টিপু সুলতান হাতুড়ি, সাংস্কৃতিক মুক্তিজোটের আজমুল হাসান জিহাদ ছড়ি ও তৃণমূল বিএনপির শাহানাজ হোসেন সোনালী আঁশ।




বাবুগঞ্জে স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমানের গণসংযোগ

বরিশাল অফিস :: আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসনে গণসংযোগ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ আতিকুর রহমান।

২৫ ডিসেম্বর সোমবার সকালে বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের পশ্চিম ভূতেরদিয়া খেয়াঘাট, এমপির হাট বাজার, নীমতলা, ক্লাবগঞ্জ সহ বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন। গণসংযোগ কালে আতিকুর রহমান এসব এলাকার ব্যবসায়ী ও এলাকাবাসীর কাছে বরিশাল-৩ বাবুগঞ্জ মুলাদী সংসদীয় আসনের জনপদের উন্নয়নের স্বার্থে ট্রাক প্রতীকে ভোট ও দোয়া চান এবং নির্বাচিত হলে বিভিন্ন প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বরিশাল-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ আতিকুর রহমান গণসংযোগ কালে বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার নির্বাচন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখা ও দেশের শান্তি এবং সমৃদ্ধি ধারাবাহিকতা বজায় রাখার নির্বাচন। আতিকুর রহমান ভোটারদের উদ্দেশ্যে বলেন, আগামী ৭ জানুয়ারি বাবুগঞ্জ মুলাদীর অবহেলিত জনপদের উন্নয়নের স্বার্থে ভোটকেন্দ্রে গিয়ে ট্র্যাক প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান।

এসময় গণসংযোগ কালে তার সাথে উপস্থিত ছিলেন কেদারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আতাউর রহমান শরিফ, কেদারপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুস সালাম, সমাজসেবক মোশাররফ হোসেন খান, ইউপি সদস্য মোঃ মুসা আলী, সাবেক ইউপি সদস্য মোঃ আবদুল আলীম, মোঃ জানে আলম, মোঃ লাভলু হাওলাদার, মোঃ জাকির হোসেন, ছাত্রলীগের নেতা মোঃ নয়ন সহ বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




যুদ্ধে ইসরায়েলকে ‘চড়া মূল্য’ দিতে হচ্ছে: নেতানিয়াহু




সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান আর নেই




টিভিতে আজকের খেলা




আরবাজ খানের বিয়ের দিন কী করলেন মালাইকা




৪০ জিম্মির বিনিময়ে ১৪ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব মিসরের




সরকার অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রাখতে বদ্ধপরিকর




ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে

চন্দ্রদ্বীপ ডেস্ক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। সোমবার (২৫ ডিসেম্বর) শুভ বড়দিন উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি বলেন, ‘ধর্মের মূল কথাই হচ্ছে মানুষ হিসেবে মানুষের সেবা করা। সব ধর্মই মানুষের কল্যাণের কথা বলে। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।’

শুভ ‘বড়দিন’ উপলক্ষ্যে রাষ্ট্রপতি দেশের খ্রিষ্ট ধর্মাবলম্বীসহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, বিশ্বব্যাপী খ্রিষ্ট ধর্মাবলম্বীরা মহামতি যিশু খ্রিষ্টের জন্মদিনকে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে ‘বড়দিন’ হিসেবে উদযাপন করে থাকেন। খ্রিষ্ট ধর্মানুসারে যিশু খ্রিষ্ট ছিলেন সত্যান্বেষী, মানবজাতির মুক্তির দূত এবং আলোর দিশারী। স্রষ্টা ও সৃষ্টির মধ্যে যোগাযোগ স্থাপনের পাশাপাশি পৃথিবীকে শান্তির আবাসভূমিতে পরিণত করতে তিনি সৃষ্টিকর্তার মহিমা ও শান্তির বাণী প্রচার করেন। এজন্য তাকে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে। তিনি পথভ্রষ্ট মানুষকে সত্য ও ন্যায়ের পথে আহ্বান জানান। মানুষের মধ্যে ভালোবাসা, সেবা, ক্ষমা, মমত্ববোধ, সহানুভূতি ও ন্যায় প্রতিষ্ঠাসহ শান্তিপূর্ণ অবস্থানের শিক্ষা দেন।

রাষ্ট্রপতি বলেন, ‘জাগতিক সুখের পরিবর্তে যিশু খ্রিষ্ট ত্যাগ, সংযম ও দানের মাধ্যমে পারমার্থিক সুখ অর্জনের ওপর গুরুত্ব দিয়েছেন। বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও ঐক্য স্থাপনসহ বর্তমান যুদ্ধবিগ্রহ পূর্ণ বিশ্বে শান্তি প্রতিষ্ঠা যিশু খ্রিষ্টের শিক্ষা ও আদর্শ অনুসরণ করা সম্ভব বলে আমি মনে করি।’




শুভ বড়দিন আজ