ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধির সঙ্গে আ.লীগের বৈঠক বিকেলে

চন্দ্রদ্বীপ ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধির সঙ্গে আওয়ামী লীগের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হবে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে।



২০২৩ এ যেসব তারকা হারিয়েছে শোবিজ

কিন্তু এর মাঝেও বিষাদের সুর বেজেছে মাঝে মধ্যে। অনেক দুর্ঘটনা ঘটেছে শোবিজে। পাশাপাশি অনেক তারকা হারিয়েছি আমরা। জেনে নেওয়া যাক চলতি বছর যেসব তারকা হারিয়েছে শোবিজ-

নৃত্যপরিচালক মাসুম বাবুল: চলতি বছরের ৬ মার্চ নৃত্যপরিচালক মাসুম বাবুল আমাদের ছেড়ে চলে যান। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি প্রায় দেড় হাজারের বেশি সিনেমার কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছেন। নৃত্যে অসামান্য অবদান রাখায় তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত করা হয়।

অভিনেতা এম খালেকুজ্জামান: বীর মুক্তিযোদ্ধা ও অভিনেতা এম খালেকুজ্জামান ২১ মার্চ পরলোকগমন করেন।

চিত্রনায়ক ফারুক: ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকেও চলতি বছর হারিয়েছি আমরা। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ১৫ মে তিনি মারা যান।

নাট্য নির্মাতা মোহন খান: বরেণ্য নাট্য নির্মাতা মোহন খান ৩০ মে মারা যান। তার মৃত্যুতে নাট্যাঙ্গনে শোকের ছায়া নেমে আসে। মোহন খানের উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘জোনাকীর গল্প’, ‘দূরের মানুষ’, ‘মধ্যরাতের অশ্বারোহী’, ‘বেলাভূমি, সমুদ্র সীমানায়’, ‘সমুদ্রে গাংচিল’ ও ‘গাংচিল ভালোবাসা’।

অভিনেত্রী মিতা চৌধুরী: ২০২৩ সালের ২৯ জুন পরলোকগমন করেন অভিনেত্রী মিতা চৌধুরী। তিনি ক্যানসারের সাথে দীর্ঘদিন ধরে লড়াই করছিলেন। তিনি বেশ কিছু চলচ্চিত্রেও রূপদান করেছেন। এগুলো দর্শকদের কাছে প্রশংসাও কুড়িয়েছিল।

চিত্রগ্রাহক আফজাল চৌধুরী: ইতিহাসের পাতায় ঠাঁই নেওয়া সিনেমা ‘জীবন থেকে নেয়া’র চিত্রগ্রাহক আফজাল চৌধুরী। খ্যাতিমান নির্মাতা জহির রায়হানের আলোচিত ‘কাঁচের দেয়াল’ সিনেমার মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করে।

গীতিকার রাজীব আশরাফ: চলতি বছর গীতিকবি ও নির্মাতা রাজীব আশরাফের মৃত্যু শোবিজকে স্তব্ধ করেছে। চলতি বছর ১ সেপ্টেম্বর ‘হোক কলরব’ খ্যাত জনপ্রিয় এ গানের গীতিকার রাজীব আশরাফ আমাদের ছেড়ে চলে যান। ৩৮ বছর বসয়ী সৃজনশীল এ মানুষটির মৃত্যু কেউ মেনে নিতে পারেননি।

নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী: ‘ঘুড্ডি’ খ্যাত নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী চলতি বছর ১৯ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমান। ১৯৮০ সালে ‘ঘুড্ডি’ সিনেমা দিয়ে সাড়া ফেলেছিলেন। এ সিনেমার জন্য তিনি শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

নৃত্যশিল্পী জিনাত বরকতউল্লাহ: একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী ও অভিনেত্রী জিনাত বরকতউল্লাহ চলতি বছর ২০ সেপ্টেম্বর পরলোক গমন করেন। তিনি শুধু নৃত্য চর্চা-ই নয়, ১৯৮০ সালে বিটিভিতে প্রচারিত ‘মারিয়া আমার মারিয়া’ নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবেও ক্যারিয়ার শুরু করেন। তিনি ৮০টির বেশি টেলিভিশন নাটকে অভিনয় করে মানুষের ভালোবাসা লাভ করেন।

সংগীতশিল্পী সুজিত রায়: স্বাধীন বাংলা বেতারের শব্দসৈনিক সংগীতশিল্পী সুজিত রায়। চলতি বছরের ২৩ অক্টোবর রাতে প্রয়াত হন তিনি।

তারেক মাহমুদ: নির্মাতা, অভিনেতা ও কবি তারেক মাহমুদ। তিনি একাধারে নাট্যনির্মাতা, অভিনেতা ও কবি ছিলেন। তার অকাল প্রয়াণে সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। এ বছর ২৬ অক্টোবর দিবাগন রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

হুমায়রা হিমু: চলতি বছর দেশীয় নাট্যাঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমুর মৃত্যু সবাইকে হতবাক করে দিয়েছে। এ বছর ২ নভেম্বর তার রহস্যজনক মৃত্যু অনেক প্রশ্নের জন্ম দিয়েছে।

শফি বিক্রমপুরী: চলতি বছর চির বিদায়ের যাত্রায় নাম লেখান খ্যাতিমান চলচ্চিত্রকার শফি বিক্রমপুরী। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি গত ১৮ অক্টোবর মৃত্যুবরণ করেন। ১৯৪৩ সালের ৪ জুলাই মুন্সিগঞ্জ জেলার (সাবেক বিক্রমপুর পরগনা) শ্রীনগর থানার মত্তগ্রামে জন্মগ্রহণ করেন শফি বিক্রমপুরী।

বুলবুল মহলানবীশ: স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ও প্রখ্যাত সংগীতশিল্পী বুলবুল মহলানবীশ ১৪ জুলাই শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরেই বিভিন্ন ধরনের অসুখে ভুগছিলেন।

মিতা চৌধুরী: চলতি বছরের ২৯ জুন মারা যান অভিনেত্রী। তিনি লন্ডনে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন মিতা চৌধুরী।

পান্না কায়সার: বিশিষ্ট লেখক, সমাজসেবক, রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য ও শিশু সংগঠক পান্না কায়সার চলতি বছর আমাদের ছেড়ে চলে যান। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ৪ আগস্ট মৃত্যুবরণ করেন তিনি।




টিভিতে দেখুন আজকের খেলা

ক্রিকেট

অস্ট্রেলিয়া-পাকিস্তান
দ্বিতীয় টেস্ট, প্রথম দিন
চলমান, ভোর ৫-৩০ মিনিট
টি স্পোর্টস

বিগ ব্যাশ লিগ

সিডনি-মেলবোর্ন
সরাসরি, দুপুর ১-০৫ মিনিট
টি স্পোর্টস

পার্থ স্করচার্স -মেলবোর্ন রেনেগেডস
সরাসরি, বিকেল ৪-১৫ মিনিট
টি স্পোর্টস

দক্ষিণ আফ্রিকা-ভারত

প্রথম টেস্ট, প্রথম দিন
সরাসরি, দুপুর ২টা
স্টার স্পোর্টস ১

ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগ
বার্নলি-লিভারপুল
সরাসরি, রাত ১১-৩০ মিনিট
সিলেক্ট ১

ম্যানচেস্টার ইউনাইটেড-অ্যাস্টন ভিলা

সরাসরি, রাত ২টা
সিলেক্ট ১ ও ২




প্রার্থীদের আন্দোলন : ৪৩তম বিসিএসে বাড়ছে ৪০০ ক্যাডার পদ, ফল প্রকাশ একসঙ্গেই

তবে ক্যাডার পদ সংখ্যা বাড়ানো হচ্ছে। বিজ্ঞপ্তিতে থাকা এক হাজার ৮১৪ পদের সঙ্গে যোগ হচ্ছে আরও চার শতাধিক পদ। ফলে দুই হাজার দুইশ’র বেশি ক্যাডার পদে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হতে পারে। এর সঙ্গে নন-ক্যাডারে এক হাজার ৩৪২টি পদে নিয়োগের সুপারিশ করবে পিএসসি।

সোমবার (২৫ ডিসেম্বর) পিএসসির একজন সদস্য ও পরীক্ষা শাখার তিনজন কর্মকর্তা  এ তথ্য জানিয়েছেন। তাদের প্রত্যেকে জানান, ক্যাডার পদ কিছুটা বাড়লেও নন-ক্যাডারে বাড়ানোর সম্ভাবনা নেই। চলতি সপ্তাহের যে কোনো দিন ক্যাডার ও নন-ক্যাডারে একসঙ্গে ফল প্রকাশ করা হবে।

 




গাজায় হামলা আরও বাড়িয়েছে ইসরায়েল, ২৪ ঘণ্টায় নিহত ২৫০

চন্দ্রদ্বীপ ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা আরও জোরদার করেছে ইসরায়েল। দেশটির বর্বর আগ্রাসনে গত ২৪ ঘণ্টায় ভূখণ্ডটিতে ২৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ১০০ জনেরও বেশি মানুষ।




ইতিহাসের তীব্র ঠান্ডায় জবুথবু চীন

চন্দ্রদীপ ডেস্ক : ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম শৈত্যপ্রবাহ বিরাজ করছে চীনে। এতে জবুথবু অবস্থা রাজধানী বেইজিংসহ বিভিন্ন অঞ্চলে। এরই মধ্যে তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে নেমে গেছে বলে রেকর্ড করেছে আবহাওয়া কেন্দ্র। ১১ ডিসেম্বরের ওই রেকর্ড ১৯৫১ সালে হিসাব শুরুর পর থেকে আজ পর্যন্ত দীর্ঘতম শৈত্যপ্রবাহ। খবর সিএনএনের।

অবশ্য তাপমাত্রা কিছুটা বাড়লেও এখনও শূন্য ডিগ্রির কাছেই রয়েছে। ফলে ভারী তুষারপাতের কারণে সোমবার বন্ধ হয়ে গেছে উত্তর চীনের বেশির ভাগ রাস্তা। শিক্ষাপ্রতিষ্ঠানে বাতিল করা হয়েছে ক্লাস। বন্ধ রয়েছে ট্রেনও।

গত রোববার বিকেলে রাষ্ট্রীয় গণমাধ্যম বেইজিং ডেইলি জানায়, বেইজিংয়ের নানজিয়াও আবহাওয়া কেন্দ্রে রেকর্ড করা তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসের ওপরে ওঠে প্রথমবারের মতো। এতে বলা হয়, ১১ ডিসেম্বর প্রথমবার তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে নেমে যায়, যা স্থায়ী হয় ৩০০ ঘণ্টার বেশি সময়।

এ শক্তিশালী শৈত্যপ্রবাহ চলতি মাসে চীনের বেশির ভাগ অঞ্চলে প্রবাহিত হয়েছে। এমন পরিস্থিতিতে চীনের কেন্দ্রীয় প্রদেশ হেনানে একাধিক সিস্টেমে অচলাবস্থা দেখা দিয়েছে। স্কুল, হাসপাতাল এবং আবাসিক ভবনে গরমের ব্যবস্থা করতে হচ্ছে।

এদিকে বেইজিংয়ে ঠান্ডা আবহাওয়ার কারণে শহরের মেট্রো সিস্টেমে সমস্যা সৃষ্টি হয়েছে। পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, তুষারময় পরিস্থিতিতে মেট্রো লাইনে দুই ট্রেনের সংঘর্ষে কয়েকশ যাত্রী আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়।

উত্তর-পশ্চিম গানসু প্রদেশে চলতি মাসে ভয়াবহ ভূমিকম্পের পর উদ্ধার তৎপরতা বাধাগ্রস্ত করেছে এই শৈত্যপ্রবাহ।




নির্বাচনী প্রচারে আজ রংপুর যাচ্ছেন শেখ হাসিনা

চন্দ্রদীপ ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় আজ রংপুর সফরে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার পীরগঞ্জে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি।

এর আগে তারাগঞ্জ ও মিঠাপুকুরে পৃথক দুটি পথসভায় অংশ নেবেন। এ ছাড়া নিজ বাসভবন লালদীঘি ফতেহপুরে পরিবারের সদস্যদের সাথে মিলিত হয়ে স্বামীর কবর জিয়ারতসহ নিকট আত্মীয়দের সাথে কুশল বিনিময় করবেন তিনি।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট চাইতেই প্রধানমন্ত্রীর এ সফর। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উজ্জীবিত দলীয় নেতাকর্মীরা। তাঁকে স্বাগত জানাতে পুরো এলাকা ছেয়ে গেছে ব্যানার-ফেস্টুনে।




এইচএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আজ

চন্দ্রদীপ ডেস্ক : ২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণ বা উত্তরপত্র চ্যালেঞ্জের ফল আজ মঙ্গলবার প্রকাশিত হবে। এদিন সব শিক্ষা বোর্ড একযোগে এ ফল প্রকাশ করবে।

সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হবে মঙ্গলবার।

বোর্ডগুলো সকালের দিকে এ ফল প্রকাশ করবে। সুনির্দিষ্ট কোনো সময়ে সব বোর্ডের ফল প্রকাশ হবে না। তবে এদিনই সব বোর্ড যথাসম্ভব দ্রুত ফল জানিয়ে দেবে।

শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, এসএমএস ও নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে পরীক্ষার্থীরা এই দুই পদ্ধতিতে ফল দেখতে পারবেন।




৬০ বছর পরে পাকিস্তানে খেলতেই যেতে হচ্ছে ভারতকে!

চন্দ্রদ্বীপ ডেস্ক: দারুণ এক সমস্যায় পড়েছে ভারতীয় টেনিস দল। তাদের আবেদন খারিজ হয়ে গেছে। যার ফলে ডেভিস কাপ খেলতে পাকিস্তানে যেতেই হবে ভারতীয় দলকে। এর মধ্য দিয়ে ৬০ বছর পর পাকিস্তান যেতে হচ্ছে ভারতীয় টেনিস দলকে। যদি ভারত এরপরও পাকিস্তান গিয়ে না খেলে, তাহলে বড় শাস্তি হতে পারে তাদের।

ডেভিস কাপের বিশ্ব গ্রুপ-১ প্লে-অফ খেলতে ইসলামাবাদে যাওয়ার কথা ভারতের। তবে পাকিস্তানে যাতে খেলতে যেতে না হয়, সে জন্য আগেই বিশ্ব টেনিস অ্যাসোসিয়েশনের কাছে আবেদন করেছিল ভারতীয় টেনিস অ্যাসোসিয়েশন। তাদের আবেদন ছিল, নিরপেক্ষ দেশে হোক খেলা। সে আবেদন খারিজ হয়ে গেছে। শেষবার ১৯৬৪ সালে পাকিস্তানে ডেভিস কাপ খেলতে গিয়েছিল ভারত। সে বার ৪-০ ব্যবধানে জিতেছিল তারা।




ইশতেহার ঘোষণা ২৭ ডিসেম্বর দ্রব্যমূল্য কমানো-আর্থিকখাত-কর্মসংস্থানে বিশেষ অগ্রাধিকার আ’লীগের

চন্দ্রদ্বীপ ডেস্ক: দ্রব্যমূল্য কমানো, আর্থিকখাতে শৃঙ্খলা ফেরানো, কর্মসংস্থান বাড়ানোসহ বেশ কিছু খাতে অগ্রাধিকার দিয়ে আসছে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ক্ষমতাসীনদের এ ইশতেহার ঘোষণা হবে বুধবার (২৭ ডিসেম্বর)। এদিন দলটির সভাপতি শেখ হাসিনা জাতির সামনে নিজেদের নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরবেন।

এবারের ইশতেহারে গত ১৫ বছরে আওয়ামী লীগের নেতৃত্বধীন সরকারের বদলে যাওয়া দৃশ্যপট রাখা হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি অগ্রাধিকারসহ তুলে ধরা হয়েছে আগামী নির্বাচনের প্রতিশ্রুতি।