৪৩তম বিসিএসের ফল প্রকাশ, ক্যাডার ২১৬৩ নন-ক্যাডার ৬৪২

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটে এ ফল প্রকাশ করা হয়।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটে এ ফল প্রকাশ করা হয়।

বরিশাল অফিস :: জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে ট্রাক। সেই হিসেবে অনেকটাই পিছিয়ে পড়ে রয়েছে লাঙ্গল।
দিন যতই গড়াচ্ছে প্রচার ও জনসমর্থনে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া প্রভাবশালী আওয়ামী লীগ নেতা মো. আতিকুর রহমানের ট্রাক প্রতীকের জনসমর্থন ততই বেড়ে চলেছে। ইতোমধ্যে এ নির্বাচনী এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে আতিকুর রহমানকে সমর্থন দিয়ে প্রচার মাঠ সরগরম করে রেখেছেন। এখানে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া টিপু আসনটি ছেড়ে দেওয়া হয়েছে। তিনি (টিপু) লাঙল প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে লড়ছেন।
আওয়ামী লীগের বৃহৎ অংশের নেতাকর্মীরা জানিয়েছেন, লাঙ্গলের প্রার্থী তাদের কাউকে ডাকেনি। বিগত দিনের ন্যায় আওয়ামী লীগের নেতাকর্মীদের তিনি কোণঠাসা করে রাখতে চাচ্ছেন। তাই বাধ্য হয়ে তারা এলাকার উন্নয়নের স্বার্থে নৌকা মার্কার প্রার্থী না থাকায় ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য মো. আতিকুর রহমানের বিজয় নিশ্চিত করতে কাজ শুরু করেছেন। বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মাসুম মাঝি বলেন, এ আসনে নৌকা প্রতীক না থাকায় নেতাকর্মীরা হতাশ। তাই এলাকার উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজ দলের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য আতিকুর রহমানের সঙ্গে মাঠে নেমেছেন।
আগামী ৭ জানুয়ারির নির্বাচনে ট্রাক মার্কার বিজয় নিশ্চিত করে তারা সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অভিযাত্রায় বরিশাল-৩ আসনকে সম্পৃক্ত করবেন। তবে ভোটের মাঠে এর কোনো প্রভাব পড়বে না দাবি করে জাতীয় পার্টির বাবুগঞ্জের কেদারপুর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, গোলাম কিবরিয়া টিপু এর আগেও এ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
তাই এখানে জাতীয় পার্টির একটি ভোট ব্যাংক রয়েছে। সুষ্ঠু নির্বাচন হলে এখানে জাতীয় পার্টির প্রার্থীই জয়লাভ করবে। এই আসনে অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন-ওয়ার্কার্স পার্টির অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতান হাতুড়ি, সাংস্কৃতিক মুক্তিজোটের আজমুল হাসান জিহাদ ছড়ি ও তৃণমূল বিএনপির শাহানাজ হোসেন সোনালি আঁশ।

বরিশাল অফিস :: ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বেপরোয়াগতির বাসের চাঁপায় গুরুত্বর আহত ট্যাক্স আদায়কারী জলিলুর রহমান ফকির (৫২) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত জলিলুর রহমান উপজেলার দক্ষিণ বিল্বগ্রামের বাসিন্দা মৃত রাজে আলী ফকিরের ছেলে ও মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চুক্তিভিত্তিক ট্যাক্স আদায়কারী ছিলেন।
মঙ্গলবার বিকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে মাহিলাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু বলেন, গত ১৬ ডিসেম্বর বিকেলে মোটরসাইকেলযোগে বাসায় ফেরার পথে মহাসড়কের আশোকাঠী ফিলিং স্টেশনের সামনে বসে গোল্ডেনলাইন পরিবহনের একটি বাস জলিলুর রহমানকে চাঁপা দেয়।
এতে সে গুরুত্বর আহত হয়। মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বরিশাল শেবাচিম হাসপাতালে এবং ওইদিনই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আটদিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে তিনি মৃত্যুবরন করেন।
বরিশাল গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা জানান, বিষয়টি তিনি অবগত আছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

বরিশাল অফিস :: বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষার উত্তরপত্র চ্যালেঞ্জের (পুনর্নিরীক্ষণ) ফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরের ওয়েবসাইটে এ ফলাফল দেওয়া হয়। এতে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২৩ জন।
মোট ফলাফল পরিবর্তন হয়েছে ২৬৫ জনের। ফেল থেকে ৩৬ জন পাস করেছেন। ফলাফল দেখতে এখানে ক্লিক করুন। মোট আবেদন করেছিলেন ৭৭৩২ জন পরীক্ষার্থী।
দুই পদ্ধতিতে এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল জানা যাবে। একটি হলো এসএমএসের মাধ্যমে। এছাড়া নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে পরীক্ষার্থীরা ফল দেখতে পারবেন।
প্রথম ফল প্রকাশের সময় যেভাবে এসএমএস পাঠিয়ে ফিরতি এসএমএসে ফল জানা যায়, পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে তা নয়। এক্ষেত্রে প্রার্থী ফল পুনঃনিরীক্ষণের আবেদন করার সময় যে মোবাইল নম্বর দিয়েছিলেন, সেই নম্বরে বোর্ড থেকে এসএমএস পাঠিয়ে ফল জানিয়ে দেবে। তাই ফলাফলের জন্য এসএমএস পাঠানোর প্রয়োজন নেই।
অন্যদিকে শিক্ষার্থীরা অনলাইনে নিজ শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে ফল জানতে পারবেন। বোর্ড তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ফলাফলের পিডিএফ কপি আপলোড করেছে। ফলাফল দেখতে এখানে ক্লিক করুন।

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় নিজ দলের কর্মীদের হামলায় উপজেলা শ্রমিক লীগের সাবেক সহ-সভাপতি মো. সজীব মৃধা (৩৫) গুরুতর জখম হয়েছেন।
গত রোববার রাত সাড়ে ১০টার দিকে কলাপাড়া পৌর শহরের কুমারপট্টি এলাকায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের অভ্যন্তরে তাকে কুপিয়ে জখম করা হয়েছে। গুরুতর আহত সজীব মৃধা এ ঘটনার জন্য উপজেলা যুব লীগের সহ-সাধারণ সম্পাদক মো. রকিবুল ইসলাম (রকি) এবং উপজেলা শ্রমিক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জনি সরদারকে দায়ী করেছেন।
আহত সজীব মৃধা অভিযোগ করে বলেন, রকি ও জনি আগে থেকেই সজীবের ওপর ক্ষিপ্ত ছিল। তারা দুইপক্ষই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মহিববুর রহমানের নৌকা প্রতীকের সমর্থক। সজীব কখনো দলীয় কার্যালয়ে গেলে নানাভাবে হুমকি-ধমকি দেয়া হতো। তার ওপর হামলা হতে পারে এমন আশঙ্কার কথা তিনি দলের জ্যেষ্ঠ নেতাদেরকেও জানিয়েছেন।
কয়েক জন প্রত্যক্ষদর্শী জানান, রোববার রাতে সজীব নৌকা প্রতীকের নির্বাচনী কাজ শেষ করে দলীয় কার্যালয়ে গেলে হঠাৎ হামলার শিকার হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন সজীব মৃধা আক্ষেপ করে বলেন, যখন রামদা দিয়ে আমার ওপর হামলা করে তখন দলীয় কার্যালয়ের ভেতর অনেকেই উপস্থিত ছিল। তারা কেউই আমাকে বাঁচাতে এগিয়ে আসেনি। এ হামলায় রকি ও জনির সঙ্গে মুছা, সুমন, মহিবুল্লাহ, মোস্তফাসহ অন্তত ১০-১২ জন জড়িত ছিল বলে সজীব জানায়।

চন্দ্রদীপ ডেস্ক : পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনের আরও এক শহর দখলে নিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। রুশ দখলে যাওয়া ইউক্রেনীয় এই শহরের নাম মেরিঙ্কা। ইউক্রেনের পূর্বাঞ্চলে অবস্থিত এই শহরটি দখলে নেওয়া রাশিয়ার জন্য বড় সাফল্য বলে মনে করা হচ্ছে।
তবে রাশিয়ার এই দাবি অস্বীকার করেছে ইউক্রেন। এর আগে গত মে মাসে ইউক্রেনের বাখমুত শহর দখলে নিয়েছিল রাশিয়া। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ান সেনারা পূর্ব ইউক্রেনের মেরিঙ্কা শহরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে বলে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু জানিয়েছেন। চলতি বছরের মে মাসে কৌশলগত শহর বাখমুত দখলের পর এটিই রুশ সেনাদের প্রথম বড় সাফল্য বলে মনে করা হচ্ছে।
এক ভিডিওতে সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রাশিয়ান-নিয়ন্ত্রিত আঞ্চলিক রাজধানী দোনেৎস্কের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এই শহরটি দখলের বিষয়ে জানাতে দেখা যায় সের্গেই শোইগুকে।

উত্তরবঙ্গে মঙ্গা নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, উত্তরবঙ্গ থেকে মঙ্গা দূর করা হয়েছে। রাস্তাঘাটের উন্নয়ন করা হয়েছে। দুই বেলা খেতে পারবে সে প্রতিশ্রুতি দিয়েছিলাম। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর আমরা সেটা করতে পেরেছি।
দেশকে আরও উন্নত করতে চাই জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এজন্য কেবল নৌকা মার্কা থাকলেই সেটা সম্ভব। আমার আর হারাবার-পাওয়ার কিছু নেই। কিন্তু আপনারা ভালো থাকবেন সেটাই আমার লক্ষ্য। এ জন্য ৭ জানুয়ারি সকালে ঘুম থেকে উঠেই আপনারা ভোট দিতে যাবেন।
প্রধানমন্ত্রী বলেন, রংপুর-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডিউককে আপনাদের হাতে তুলে দিলাম। আরও একবার তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।
এসময় প্রধানমন্ত্রী তার সময়কালে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিবরণ তুলে ধরেন।
সৈয়দপুর বিমানবন্দর থেকে সড়কপথে বেলা ১১টা ৫০ মিনিটে প্রথমে রংপুরের তারাগঞ্জ উপজেলার ওয়াকফ এস্টেট কলেজ মাঠে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনী সভায় যোগ দেন।
জনসভা শেষে সড়ক পথে স্বামীর বাড়ি পীরগঞ্জের লালদীঘি ফতেহপুর যাবেন শেখ হাসিনা। ফতেহপুরে স্বামী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করবেন এবং নিকটাত্মীয়দের সঙ্গে কুশল বিনিময় ও খাবার শেষে বিকেলে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন। সেখানে রংপুর-৫ (পীরগঞ্জ) আসনে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষে ভোট চাইবেন তিনি।

চন্দ্রদ্বীপ ডেস্ক: আমেরিকায় পড়তে যাওয়া এক ভারতীয় ছাত্রীর ব্যাপারে খুঁটিনাটি জানতে চেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)। ময়ূষি ভগত (২৯) নামের ওই শিক্ষার্থী বছর কয়েক আগে প্রযুক্তি বিষয়ে পড়াশোনা করতে নিউ ইয়র্কে গিয়েছিলেন। পরে হঠাৎ একদিন উধাও হয়ে যান। তাই ময়ূষিকে খুঁজছে সংস্থাটি। এমনকি তার ব্যাপারে দ্রুত তথ্য সংগ্রহ করতে মোটা অঙ্কের আর্থিক পুরস্কারও ঘোষণা করেছে তারা।
কিন্তু একজন নিখোঁজ ভারতীয় ছাত্রীর জন্য এত অর্থ কেন খরচ করতে চায় আমেরিকার গোয়েন্দা সংস্থা?
নিউ ইয়র্কে পড়াশোনা করলেও ময়ূষি থাকতেন নিউ জার্সির একটি অ্যাপার্টমেন্টে। ঘটনার দিন সন্ধ্যায় তাকে সেই অ্যাপার্টমেন্ট থেকেই একটি কালো টি-শার্ট পরে বাইরে বেরোতে দেখেছিলেন প্রত্যক্ষদর্শীরা। তার পর আর ময়ূষির খোঁজ পাওয়া যায়নি।
সম্প্রতি সেই তদন্তেরই দায়িত্ব নিয়েছে এফবিআই। এ ব্যাপারে জার্সি সিটি পুলিশের সাহায্য নেওয়ার পাশাপাশি জনগণেরও সাহায্য চেয়েছে আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই।
গত জুলাই মাসেই ময়ূষির নাম এফবিআই নথিভুক্ত করেছে তাদের নিজস্ব নিখোঁজ তালিকায়। ওয়েবসাইটের ‘মোস্ট ওয়ান্টেড’ পেজে তার ছবি পোস্ট করে জনগণের সাহায্য চেয়ে আর্থিক পুরস্কার ঘোষণা করেছে তারা।
কিন্তু কে এই ময়ূষি? পুলিশের রেকর্ড বলছে, ১৯৯৪ সালে ভারতে জন্ম এই তরুণীর। ২০১৬ সালে এফ ওয়ান স্টুডেন্ট ভিসা নিয়ে তিনি আমেরিকায় যান। ভর্তি হন নিউ ইয়র্ক ইনস্টিটিউট অফ টেকনোলজিতে।
শ্যামলা রঙের দীর্ঘাঙ্গি ময়ূষির উচ্চতা সাধারণ ভারতীয় মেয়েদের থেকে অনেকটাই বেশি— ৫ ফুট ১০ ইঞ্চি। তার চোখের মণি বাদামি রঙের। চুল কালো।
ইংরেজি, হিন্দি এবং উর্দু ভাষায় অনর্গল কথা বলতে পারেন ময়ূষি। তার বন্ধুরা জানিয়েছেন, গত তিন বছরে আমেরিকায় থাকাকালীন নিউ জার্সি এবং দক্ষিণ প্লেনফিল্ডে বেশ কিছু বন্ধুবান্ধবও হয়েছিল তার।

চন্দ্রদ্বীপ ডেস্ক: সম্প্রতি আরব সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য হামলা বৃদ্ধির জেরে সাগরে ৩টি যুদ্ধজাহাজ এবং একটি নজরদারি বিমান মোতায়েন করেছে ভারত। সোমবার থেকে এসব জাহাজ এবং উড়োজাহাজ সাগরে টহল দেওয়া শুরু করেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ভারতের নৌবাহিনী।
নৌবাহিনীর এক্সপ্লোসিভ অর্ডন্যান্স ডিসপোজাল টিমের এক কর্মকর্তা ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিকে জানিয়েছেন, আরব সাগরে বাণিজ্যিক জাহাজ এমভি কেম প্লুটোর ওপর ড্রোন হামলার পর এই সিদ্ধান্ত নিয়েছে ভারতের সরকার।
সেই সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে আরব সাগরে আইএনএস মোরমুগাও, আইএনএস কোচি এবং আইএনএস কলকাতা— এ তিনটি যুদ্ধজাহাজ এবং দূরপাল্লার নজরদারি যুদ্ধবিমান পি-৮১ এয়ারক্রাফট নিয়মিত টহল দেবে।
যে তিন যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ভারত— সেগুলো গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার নামে পরিচিত। অর্থাৎ স্বল্প ও মাঝারিপাল্লার যে কোনো ক্ষেপণাস্ত্র ধ্বংস করার মতো সরঞ্জাম এই জাহাজগুলোতে রয়েছে।
এমভি কেম প্লুটো জাহাজটির মালিক পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়া। জাহাজটি সৌদি আরব থেকে অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের নিউ ম্যাঙ্গালোর বন্দরের উদ্দেশে রওনা হয়েছিল। জাহাজটিতে মোট ২২ জন ক্রু ছিলেন। তাদের মধ্যে ২১ জনই ভারতীয় এবং বাকি একজন ভিয়েতনামের নাগরিক।
শনিবার ইয়েমেনের সমুদ্রসীমার কাছাকাছি আসার পর সেটিতে বিস্ফোরক হামলা ঘটে। এতে কোনো ক্রু নিহত না হলেও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে জাহাজটির।
এই অবস্থায় সোমবার কোনো রকমে ভারতের মুম্বাই বন্দরে পৌঁছাতে সক্ষম হয় জাহাজটি এবং সেখানেই নোঙ্গর করে। এমভি কেম প্লুটো নোঙ্গর করার পর ভারতের নৌবাহিনীর এক্সপ্লোসিভ অর্ডন্যান্স ডিসপোজাল টিমের কর্মকর্তারা পরীক্ষা-নীরিক্ষা করে জানান, জাহাজটিতে ড্রোন হামলা হয়েছিল।
জাহাজটির ক্ষয়ক্ষতি খতিয়ে দেখার জন্য একটি তদন্ত দল গঠন করেছে নৌবাহিনীর এক্সপ্লোসিভ অর্ডন্যান্স ডিসপোজাল টিম। সেই সঙ্গে হামলাকারীদের শনাক্ত করতে একটি আন্তর্জাতিক তদন্ত দল গঠনের প্রক্রিয়াও শুরু করেছে ভারতের সরকার।
এদিকে এমভি কেম প্লুটোর ওপর ড্রোন হামলার ঘটনায় ইরানকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। তবে সেই অভিযোগ অস্বীকার করেছে ইরান।
সূত্র : এনডিটিভি

তবে এরপরও ইসরায়েলকে ২৩০টি কার্গো বিমান ও ২০টি জাহাজ বোঝাই অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়েছে যুক্তরাষ্ট্র। গাজায় সংঘাত শুরুর পর থেকে এসব অস্ত্র দিয়েছে দেশটি। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ অক্টোবর গাজা সংঘাত শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ২৩০টি কার্গো প্লেন এবং ২০টি অস্ত্র ও সামরিক সরঞ্জাম বোঝাই জাহাজ ইসরায়েলে পাঠিয়েছে বলে সোমবার ইসরায়েলি গণমাধ্যমে বলা হয়েছে।
ইসরায়েলকে পাঠানো বিপুল পরিমাণ এই মার্কিন সামরিক সহায়তার মধ্যে আর্টিলারি শেল, সাঁজোয়া যান এবং সৈন্যদের জন্য মৌলিক যুদ্ধ সরঞ্জাম রয়েছে বলে ইয়েডিয়ট আহরনোথ সংবাদপত্র জানিয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় গাজা উপত্যকায় বর্তমান যুদ্ধের ব্যয় প্রায় ৬৫ বিলিয়ন শেকেল বা ১৭ বিলিয়ন মার্কিন ডলার বলে অনুমান করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদপত্রটি বলেছে, যুদ্ধের শুরুতে ইসরায়েলি সেনাবাহিনী তাদের গুদামগুলোতে থাকা বেশিরভাগ গোলাবারুদ ব্যবহার করে ফেলে।
সংবাদপত্রটি আরও বলেছে, ‘কিন্তু লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথে একটি সম্ভাব্য বড় আকারের যুদ্ধের প্রস্তুতি হিসেবে ইসরায়েল তার গুদামগুলো পুনরায় পূরণ করতে সক্ষম হয়েছে।’
ইসরায়েলি সামরিক পরিসংখ্যান অনুসারে, গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ফিলিস্তিনি যোদ্ধাদের সাথে সংঘর্ষে কমপক্ষে ৪৮৯ ইসরায়েলি সেনা নিহত হয়েছে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকেই গাজায় ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভূখণ্ডটিতে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা প্রায় ২১ হাজারের কাছাকাছি পৌঁছে গেছে। নিহতদের মধ্যে ১৪ হাজারেরও বেশি নারী ও শিশু।
আহত হয়েছেন আরও প্রায় ৫৫ হাজার ফিলিস্তিনি। ইসরায়েলের এই হামলা থেকে বাদ যাচ্ছে না গাজার কোনও অবকাঠামো। তারা মসজিদ, গির্জা, স্কুল, হাসপাতাল, শরণার্থী শিবিরসহ বেসামরিক মানুষের বাড়ি-ঘর সব জায়গায় হামলা চালিয়ে আসছে।