আগৈলঝাড়ায় জার্তীয় পাটির প্রার্থীর উঠান বৈঠক

বরিশাল অফিস :: বরিশাল-১ আসনে জাতীয় পার্টির লাঙ্গল মার্কার প্রার্থী এ্যাড.ছেরনিয়াবাত সেকেন্দার আলী মঙ্গলবার সারা দিন গনসংযোগ শেষে বিকেলে উঠান বৈঠক করেছেন আগৈলঝাড়া উপজেলাল বাগধা ইউনিয়নের আস্কর পুরাতর কালি বাড়ি মাঠে।

মঙ্গলবার বিকেলে জাতীয় পার্টির লাঙ্গল মার্কার সমর্থনে স্থানীয় জাতীয় পার্টির নেতা কালী কান্ত মন্ডলের সভাপতিত্বে বরিশাল-১ আসনে জাতীয় পার্টির লাঙ্গল মার্কার উঠান বৈঠন অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন বরিশাল-১ আসনে জাতীয় পার্টির নাঙ্গল মার্কার প্রার্থী কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাংগঠনিক সম্পাদক এ্যাড.ছেরনিয়াবাত সেকেন্দার আলী তিনি তার বক্তব্যে বলেন, নিজ হাতে ভোট প্রদান প্রতিটি নাগরিকের অধিকার তা নিচ্ছিদ করা সরকারে দায়িত। আমার ভোট আমি দিবো যাকে খুশি তাকে দিবো, ইরি মৌসুমে খাদ্যের বিনিময়ে খাল খনন করে পানি সরবরাহের ব্যবস্থা করাসহ ৩৭ টি প্রস্থাবনার কথাবলেন। ইরি ধান না হলে দেশে খাদ্য সয়ন সম্পূর্ণ হতো না। এরশাদ সরকার ক্ষমতায় থাকার কালে বন্যা হয়েছে।

তিনি নিজে ঘরে ঘরে খাদ্য পৌছে দিয়েছে। কাউকে খুদায় কষ্টপেতে দেয়নি। আমারা সরকার গঠনকরতে পাললে দেশে কোন মানুষ কষ্টে থাকবে না। আসনার আমাকে একটি করে নাঙ্গলে ভোট দিবেন। এ সময় আরোবক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পাটির ভব রঞ্জন বৈদ্য, জাফর বখতিয়ার, বাদশা আকন ও ঝুনু বিশ্বাস প্রমুখ।




বরিশালের নির্বাচনী মাঠ সরগরম করে রেখেছে প্রার্থীরা

বরিশাল অফিস :: মার্কায় ভোট প্রার্থনার পাশাপাশি আগামী ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে সর্বাধিক সংখ্যক ভোটার উপস্থিত করার জন্য প্রাণপন চেষ্ঠা করছি।

এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন ড. মোহাম্মদ আমিনুল হক কবির, ওয়ার্কার্স পার্টির অ্যাডভোকেট শেখ মোঃ টিপু সুলতান হাতুড়ি, সাংস্কৃতিক মুক্তিজোটের আজমুল হাসান জিহাদ ছড়ি ও তৃণমূল বিএনপির শাহানাজ হোসেন সোনালী আঁশ। বিভাগের একমাত্র মর্যাদার আসন বরিশাল-৫ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম ও ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী আলহাজ¦ মোঃ সালাহউদ্দিন রিপন প্রচার-প্রচরনায় পুরো নির্বাচনী এলাকা সরগরম করে রেখেছেন।

এরমধ্যে নৌকার পক্ষে সিটি মেয়র খোকন সেরনিয়াবাতের সহধর্মীনি লুনা আব্দুল্লাহর ব্যতিক্রমী প্রচার-প্রচারনা ইতোমধ্যে সর্বমহলে বেশ প্রশংসিত হয়েছে। এ আসনের অপর প্রতিদ্বন্ধি প্রার্থীরা হলেন-জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস লাঙ্গল, এনপিপি’র আবদুল হান্নান সিকদার আম, সাংস্কৃতিক মুক্তিজোটের মোঃ আসাদুজ্জামান ছড়ি ও বাংলাদেশ কংগ্রেসের মাহাতাব হোসেন ডাব। বরিশাল-৬ আসনে টানা ২২ বছর পর দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে প্রচার-প্রচারনা করছেন মেজর জেনারেল (অব.) আবদুল হাফিজ মল্লিক। তবে এ আসনে নৌকার গলার কাটা নিজ দলের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও তিনবারের উপজেলা চেয়ারম্যান ট্রাক মার্কার মোহাম্মদ শামসুল আলম চুন্নু।

পাশাপাশি এ আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য লাঙ্গল মার্কার প্রার্থী নাসরিন জাহান রতনাও রয়েছেন বেশ শক্ত অবস্থানে। এ আসনের অপর প্রার্থীরা হলেন-তৃণমুল বিএনপির টিএম জহিরুল হক সোনালী আঁশ, এনপিপি’র মোঃ মোশারফ হোসেন আম, জাসদের মোহাম্মদ মোহসীন মশাল, বাংলাদেশ কংগ্রেসের মোঃ মাইনুল ইসলাম ডাব, স্বতন্ত্র প্রার্থী মোঃ শাহবাজ মিঞা ঈগল, কামরুল ইসলাম খান তরমুজ ও জাকির খান সাগর রকেট।




বরিশালে নৌকার প্রার্থী বঙ্গবন্ধুর ভাগ্নের পথসভা

বরিশাল অফিস :: উন্নয়ন ও সমৃদ্ধির স্মার্ট বাংলাদেশ গড়তে আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কাকে বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী করার জন্য নিজ নির্বাচনী এলাকার ভোটারদের প্রতি আহবান করেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী বঙ্গবন্ধুর ভাগ্নে ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়র সদস্য আলহাজ্ব  আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি।

মঙ্গলবার সন্ধায় গৌরনদীর মাহিলাড়া বাজারের দলীয় কার্যালয়ে উপস্থিত নেতাকর্মী উদ্দেশ্যে আগামী ২৯ ডিসেম্বর বরিশালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে সফল করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেছেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, মাহিলাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন কবিরাজ, সাধারণ সম্পাদক আবুল কালাম মৃধা প্রমুখ।




প্রধানমন্ত্রীর সফরে চন্দ্রদ্বীপ উপজেলা ঘোষণার দাবী

এস এল টি তুহিন : প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বরিশাল সফরকালে ‘চন্দ্রদ্বীপ উপজেলা’ ঘোষণার দাবীতে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বরিশাল পূর্বাঞ্চলীয় উন্নয়ন পরিষদের সভাপতি মোঃ মুনাওয়ারুল ইসলাম অলি।

এ সময় তিনি বলেন, বরিশাল পূর্বাঞ্চলের গণমানুষের একমাত্র সংগঠন “বরিশাল পূর্বাঞ্চলীয় উন্নয়ন পরিষদ” দীর্ঘদিন যাবৎ পূর্বাঞ্চলের জনপদ ও জনগণের নানাবিধ সমস্যা সমাধানের লক্ষ্যে দাবী উত্থাপন ও সক্রিয় আন্দোলন চালিয়ে আসছে। আমাদের অন্যতম ও প্রধান দাবী বরিশাল পূর্বঞ্চলের অবহেলিত ইউনিয়ন সমূহ নিয়ে প্রস্তাবিত চন্দ্রদ্বীপ উপজেলা আজও বাস্তবায়িত হয়নি!


২০১০ সাল থেকে চন্দ্রদ্বীপ উপজেলা বাস্তবায়নের আন্দোলন চালিয়ে আসছি। আমাদের এই দাবীর পরে এ পর্যন্ত দেশে রাঙাবালি, লালমাই, ডাসার, মধ্যনগর, ঈদগাঁও সহ বেশ কয়েকটি উপজেলা ঘোষণা ও বাস্তবায়ন করা হয়েছে।
২০১২ সালে বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঐতিহাসিক জনসভায় বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি এ দাবী উত্থাপন করেন এবং প্রধানমন্ত্রী এতে সম্মতি প্রদান করেন। এমনকি উপজেলা সদর দপ্তরের স্থান নির্ধারন করা সত্ত্বেও অদ্যাবধি এ উপজেলার ঘোষণা আসেনি। শুধু মন্ত্রণালয় থেকে জেলা পর্যায় পর্যন্ত ফাইল চালাচালিতেই সীমাবদ্ধ রয়েছে।

আমরা আশা করি, আগামী ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী বরিশাল সফরকালে এই চন্দ্রদ্বীপ উপজেলার ঘোষণা দিবেন এবং আমাদের রাজনৈতিক অভিভাবক মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম, মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত এই ঘোষণার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমরা প্রত্যাশা করছি ও দাবী জানাচ্ছি।




পটুয়াখালীর বাউফলে নৌকার প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত

বরিশাল অফিস :: পটুয়াখালী-২ আসন ,বাউফল উপজেলার আসনে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আ.লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে ও আগামী ২৯ ডিসেম্বর বরিশালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভা সফল করার লক্ষ্যে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে উপজেলা যুবলীগের আয়োজনে এক প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আজ ।

গত ২৫.১২.২৩ইং তারিখ রোজ সোমবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় উপজেলা আ.লীগের দলীয় কার্যালয় জনতা ভবনে এ সভা অনুষ্ঠিত হয় ।

উপজেলা আ.লীগ যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য শাহজাহান সিরাজের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ফয়সাল আহম্মেদ মনির মোল্লার সঞ্চারনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আ.লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী ও সাবেক চীফ হুইপ সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.স.ম ফিরোজ এমপি।

এসনয় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড.ড.শামীম আল সাইফুল সোহাগ ।

এছাড়াও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় যুবলীগের উপ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ রাশেদুল হাসান সুপ্ত, কার্যনির্বাহী সদস্য বিকাশ হাওলাদার,মোঃ হুমায়ন কবির, মাকসুদুর রহমান,জেলা যুবলীগের সভাপতি অ্যাড.শহিদুল ইসলাম ,সাধারন সম্পাদক অ্যাড. সৈয়দ সোহেল ।

আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আ.লীগের আস্তর্জাতিক বিষয়ক উপ কমিটর সদস্য রায়হান সাকিব, উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক ভারপ্রাপ্ত আনিচুর রহমান,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম ফারুক,পৌর যুবলীগের সভাপতি মামুন খান প্রমুখ ।




মুলাদীতে মাঠে নেই তৃণমূল বিএনপি ও মুক্তিজোট প্রার্থী

বরিশাল অফিস :: মুলাদীতে ভোটে থাকলেও মাঠে নেই বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের একমাত্র নারী প্রার্থী তৃণমূল বিএনপির শাহানাজ হোসেন। ভোটাররা পোস্টার দেখেননি বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট প্রার্থী মো. আজমুল হাসান জিহাদের। এই দুই প্রার্থী গণসংযোগ কিংবা মাইক দিয়ে প্রচারণা করছেন না বলে জানান সাধারণ ভোটাররা। তবে এই দুই প্রার্থী ২/১ দিনের মধ্যে প্রচারণার মধ্য দিয়ে ভোটের মাঠে ফিরবেন বলে জানিয়েছেন তারা।

মুলাদী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুস সালাম খান জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে ৯জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এদের মধ্যে গত ১৭ ডিসেম্বর আওয়ামী লীগ প্রার্থী এসএম খালেদ হোসেন স্বপন, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং জাকের পার্টি প্রার্থী মো. মিজানুর রহমান মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বর্তমানে জাতীয় পার্টি প্রার্থী গোলাম কিবরিয়া টিপু (লাঙ্গল), ওয়ার্কার্স পার্টি প্রার্থী টিপু সুলতান (হাতুড়ি), স্বতন্ত্র প্রার্থী মো. আতিকুর রহমান (ট্রাক), ড. মোহাম্মদ আমিনুল হক (ঈগল), তৃণমূল বিএনপির শাহানাজ হোসেন (সোনালী আঁশ) এবং মুক্তিজোট প্রার্থী মো. আজমুল হাসান জিহাদ (ছড়ি) ভোটে রয়েছেন। ভোটাররা জানান, মুলাদী উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা রয়েছে। জাতীয় পার্টি প্রার্থী গোলাম কিবরিয়া টিপু, ওয়ার্কার্স পার্টির শেখ মো. টিপু সুলতান, স্বতন্ত্র প্রার্থী মো. আতিকুর রহমান এবং ড. মো. আমিনুল হক পোস্টার, মাইকিং ও গণসংযোগ করে প্রচারণা চালালেও বাকী দুই প্রার্থীকে ভোটের মাঠে দেখা যাচ্ছে না। এই দুই প্রার্থীকে তৃণমূলের ভোটারা চেনে কিনা এনিয়ে সন্দেহ করেছেন তারা।

এ ব্যাপারে তৃণমূল বিএনপির প্রার্থী শাহানাজ হোসেন জানান, ‘পোস্টার-লিফলেট করে ইতোমধ্যে প্রচারণা শুরু হয়েছে। এই আসনে একমাত্র নারী প্রার্থী হিসেবে ভোটারদের সহানুভুতি পাবো বলে আশা করছি। ২/১ দিনের মধ্যে গণসংযোগ এবং ভোটারদের কাছে গিয়ে প্রচারণা শুরু করা হবে।’ মুক্তিজোট প্রার্থী মো. আজমুল হাসান জিহাদ বলেন, ‘জয়ের লক্ষ্যে বাংলাদেশে সাংস্কৃতিক মুক্তিজোট থেকে সংসদ নির্বাচনে অংশ নিয়েছি। শীঘ্রই প্রচারণা শুরু করা হবে।’




নৌকা বিজয়ী হলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে- জাহিদ ফারুক 

বুখাইনগরে সতন্ত্র প্রার্থী ও স্থানীয় গণ মাধ্যম কর্মী নৌকার সমর্থকদের লাঞ্ছিত
বরিশাল অফিস :: বরিশাল ৫ আসনের নৌকা মার্কার পদপ্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেন, জাতির পিতা স্বপ্ন দেখেছিলেন একটি সুখি সমৃদ্ধ দেশ। একটি সোনার বাংলাদেশ। কিন্তু তিনি তা  বাস্তবায়ন করে যেতে পারেননি। তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার  নেতৃত্বে আজ দেশ অর্থনৈতিকভাবে সয়ংসম্পূর্ন। যখন শেখ হাসিনার সরকার  ছিলোনা তখন আমরা অনেক কষ্টে জীবন যাপন করেছি।
মঙ্গলবার ( ২৬ ডিসেম্বার)  বিকালে সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়ন পরিষদ মাঠে নৌকা মার্কার নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন,আজ আমরা উন্নয়নশীল দেশে  পৌছেছি। আমরা দক্ষিনাঞ্চলের মানুষ আজ পদ্মা সেতু ব্যবহার করে ৩ ঘন্টায় ঢাকা থেকে  বরিশাল পৌছাচ্ছি। এ অঞ্চলে পায়রা বন্দর হয়েছে। ভোলা থেকে গ্যাস আনা হবে। এতে  বরিশালে শিল্প কারখানা গড়ে উঠবে।
তিনি আরো বলেন, আগামীতে শেখ হাসিনার নৌকা বিজয়ী হলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। তাই  নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম।
অন্যদিকে বরিশাল সদর আসনের সতন্ত্র সংসদ সদস্য নির্বাচনের পদপ্রার্থী সালাউদ্দিন রিপনকে বরিশাল সদর উপজেলার চরমোনই ইউনিয়নের বুখাইনগর মাধ্যমিক বিধ্যালয় মাঠে  মহিলাদের সাথে উঠান বৈঠক শেষে বেড় হয়ে আসার সময় স্কুলে প্রবেশ মুখে নৌকা  প্রতীকের অফিসে বসা সমর্থক কর্মীরা সালাউদ্দিন রিপনকে কুটুক্তি করে এতে  সালাউদ্দিন রিপন নৌকার সমর্থকদের সাথে কথা বলতে গেলে এক প্রর্যায়ে কথাকাটি শেষে সতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপনের উপর মারমুখি হয়ে উঠে তাকে ধাক্কা ধাক্কি করে।
এঘটনার সময় বরিশালের স্থানীয় আলোকিত পত্রিকার আলোকচিত্র মোঃ নাসির ছবি ধারন  করার অপরাধে তাকেও লাঞ্ছিত করে সেই সাথে থাকা ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে  বলে নাসির অভিযোগ করে একই সময় সালাউদ্দিন রিপনকে জীবন নাশের হুমকি দেয়।  এসময় উপস্থিত পুলিশ সদস্যরা রিপনকে উওপ্ত পরিস্থিতি থেকে সরিয়ে এনে গাড়িতে  উঠিয়ে দেয় বলে প্রার্থী রিপন অভিযোগ করেন।



পুলিশ হেফাজতে দুদকের শহীদুল্লাহর মৃত্যু : চট্টগ্রামে গ্রেপ্তার ১




সংসদে বিরোধী দল কে হবে জানতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন

চন্দ্রদ্বীপ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দল কে হবে সে বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সদস্যরা জানতে চেয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।



দ্বাদশ সংসদ নির্বাচন সারাদেশে ১০ হাজার ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

চন্দ্রদ্বীপ ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ১৪৯টি। এসব কেন্দ্রের মধ্যে ১০ হাজার ৩০০ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ (অতিগুরত্বপূর্ণ) বলে নির্বাচন কমিশন (ইসি) থেকে জানা গেছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে নির্বাচন কমিশনে।

ইসি জানায়, দেশে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। মোট ভোটারের মধ্যে নারী ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন, পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮৫২ জন।