শীতের মরসুমে পেটের সমস্যা, সমাধান ? 

চন্দ্রদ্বীপ অনলাইন:  শীতকাল মানেই ভূরিভোজ। এই সময়ে হজমের সমস্যা লেগেই থাকে। শরীর চাঙ্গা রাখতে ডায়েটে রাখতে পারেন বিশেষ চাটনি। কবাবের সঙ্গে পুদিনার চাটনি না হলে ঠিক জমে না। স্যান্ডউইচ হোক কিংবা শরবত, পুদিনা পাতা দিলেই স্বাদ বেড়ে যায় কয়েক গুণ। তবে কেবল রান্নার স্বাদ বৃদ্ধি করতেই নয়, শরীর চাঙ্গা রাখতেও বেশ উপকারী এই পাতা।

১) হজমের সমস্যা দূর করে: শীতকাল মানেই ভূরিভোজ। এই সময়ে যদি হজমের সমস্যা হয়, সে ক্ষেত্রে পুদিনার চাটনি কিন্তু কাজে আসতে পারে। পুদিনায় থাকা যৌগ হজমে সহায়ক উৎসচেকগুলির ক্ষরণ বাড়িয়ে তোলে। গলা, বুকে জ্বালা ভাব কমায়। তবে খেয়াল রাখবেন চাটনিতে যেন লঙ্কা না থাকে। তা হলে কিন্তু উল্টে বিপত্তি বাড়বে। বদহজম হলে এক গ্লাস পুদিনার শরবতও খেতে পারেন।

২) ঋতুকালীন সমস্যা: প্রতি মাসে ঋতুস্রাব চলাকালীন শরীরে যে অতিরিক্ত ফোলা ভাব দেখা যায়, তা অনেকটাই ফ্লুইড বা ‘ইডিমা’ জমার কারণে। এই ফোলা ভাব দূর করতে পারে পুদিনা। ভাত, রুটি বা স্যুপের সঙ্গে এই পুদিনা পাতার চাটনি খেলে এই সমস্যা থেকে অনেকটা মুক্তি পাওয়া যায়।

৩) অন্ত্রের জন্য ভাল: পুদিনা পাতায় রয়েছে জ়ানথাইন অক্সাইড। এই যৌগটি অন্ত্রের স্বাস্থ্যরক্ষায় সহায়তা করে। অন্ত্রের কার্যকারিতা ঠিক থাকলে, তার প্রভাব পড়ে বিপাক হারের উপরেও। ফলে বিপাকক্রিয়ার উপর নির্ভর করে, ডায়াবিটিসের মতো এমন বহু রোগ ঠেকিয়ে রাখতে পারে পুদিনা।

৪) প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে: পুদিনা পাতার এই চাটনির স্বাদ আরও বাড়িয়ে তোলার জন্য অনেকেই এর মধ্যে লেবুর রস, আমচুর পাউডার দেন। এই সব উপকরণের মধ্যেই যথেষ্ট পরিমাণে ভিটামিন সি রয়েছে। তাই প্রতিরোধ ব্যবস্থা মজবুত করার পক্ষে সহায়ক এই চাটনি।

৫) মন শান্ত রাখে: অনেক সময়ে বাড়তি কাজের চাপের কারণে বিরক্তি আসে, উদ্বেগ হয়। সেই সমস্যারও সমাধান করতে পারে পুদিনা। পুদিনা নিয়ম করে খেলে স্নায়ু শান্ত থাকে। কাজের প্রতি মনোযোগ বাড়ে।




প্রচার-প্রচারণায় জমে উঠেছে পটুয়াখালী-৪ আসনের নির্বাচনী মাঠ

মো: আল-আমিন (পটুয়াখালী): ভোটের সময় যতই ঘনিয়ে আসছে, প্রচার-প্রচারণায় ততই জমে উঠেছে পটুয়াখালী-৪ আসনের নির্বাচনের মাঠ।

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের এ ছত্তার মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী সভা করেছেন আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকায় ভোট প্রার্থনা করেছেন তিনি।

আয়োজিত সভায় আরও বক্তব্য রাখেন রাঙ্গাবালী উপজেলা আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক ও রাঙ্গাবালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদ্দুজামান মামুন খান, বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন ফরাদ,মৌডুবি ইউপি চেয়ারম্যান রাসেল মিয়া, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ওয়াহিদ খান রাজ। চরমোন্তাজ ইউনিয়ন আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক মোঃ রাসেল খান, চরমোন্তাজ ইউনিয়ন আওয়ামী-লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন হাওলাদার, রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান উজ্জল।

এদিন সন্ধ্যার দিকে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের তক্তাবুনিয়া বাজারে নির্বাচনী সভা করেছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল ইসলাম লিটন। তিনি এই আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের ছেলে ও আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহ-সম্পাদক। বাবার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ভোট চাইছেন তিনি। তার পক্ষে মাঠে নেমেছেন রাঙ্গাবালী উপজেলা ।




বর্তমান সরকারকে লালনপালন করা পবিত্র দায়িত্ব – রুহুল আমিন হাওলাদার

মো: আল-আমিন (পটুয়াখালী): বর্তমান সরকারকে লালন পালন করা পবিত্র দায়িত্ব বলে মন্তব্য করেছেন পটুয়াখালী-১ আসনের (সদর-মির্জাগঞ্জ-দুমকি) প্রার্থী ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার।

মঙ্গলবার বিকেলে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী মহিলা কলেজ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতা-কর্মীদের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, ‘নেত্রী আমাকে স্বাধীনতা দিয়েছেন। স্বাধীনতার ফসল যাঁদের হাতে, সেই নেতা-কর্মীদের কাছে পাঠিয়েছেন। আমি আবারও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই। তিনি না হলে পদ্মা সেতু হতো না, তিনি না হলে আমাদের পায়রা বন্দর হতো না, পাওয়ার প্ল্যান্ট হতো না। আমাদের এই সরকারকে লালনপালন করা পবিত্র দায়িত্ব।’

রুহুল আমিন হাওলাদার আরও বলেন, ‘প্রধানমন্ত্রী আমার মা না-ও হতে পারেন। কিন্তু তিনি আমার মায়ের মর্যাদায় আছেন। প্রধানমন্ত্রী ইতিমধ্যে আধুনিক বাংলা গড়ে তুলেছেন। স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য তিনি অনেক পথ অতিক্রম করেছেন। এবার শপথ গ্রহণ করে প্রধানমন্ত্রী হওয়ার পর বাংলাদেশকে প্রতিযোগিতায় সিঙ্গাপুর ও ইউরোপের যেকোনো দেশের সঙ্গে তুলনা করতে পারবেন।’

মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গাজী আত্হার উদ্দীন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন ওরফে জুয়েল ব্যাপারীর সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান, সহসভাপতি সুলতান আহম্মেদ মৃধা, মো. শাহজাহান খান, মির্জাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি সুবিদখালী মহিলা কলেজের অধ্যক্ষ আবদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ইসমাইল হোসেন মৃধা প্রমুখ বক্তৃতা করেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন সাবেক ধর্মপ্রতিমন্ত্রী শাহজাহান মিয়া। বার্ধক্যের কারণে শাহজাহান মিয়ার মৃত্যুর পর উপনির্বাচনে দলীয় মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন। তবে আফজাল হোসেনের শপথ গ্রহণের তিন দিনের মাথায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তিনি দলীয় মনোনয়ন পেয়েছিলেন। কিন্তু জাতীয় পার্টির সঙ্গে আসন সমঝোতার কারণে সরে দাঁড়ান আফজাল হোসেন।

বর্তমানে আসনে লাঙ্গল প্রতীক নিয়ে জাপার এ বি এম রুহুল আমিন হাওলাদার ছাড়াও মাঠে আছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের কে এম আনোয়ারুজ্জামান (মশাল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মহিউদ্দিন মামুন (ছড়ি), বাংলাদেশ তরিকত ফেডারেশন মো. খলিল (ফুলের মালা), ন্যাশনাল পিপলস পার্টির মো. নজরুল ইসলাম (আম) ও বাংলাদেশ কংগ্রেস পার্টির মো. নাসির উদ্দিন তালুকদার (ডাব)।




বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা




ইমরান খানের দলের পক্ষে রায় দিলো আদালত




আ. লীগের ইশতেহার ঘোষণা আজ

চন্দ্রদ্বীপ ডেস্ক: বেকারত্ব নিরসনে কর্মসংস্থানকে গুরুত্ব দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় ইশতেহার দিতে যাচ্ছে আওয়ামী লীগ। ইশতেহার প্রণয়নে কর্মসংস্থান বৃদ্ধি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিশেষ জোর, স্মার্ট অর্থনীতি গড়তে ক্যাশলেস সোসাইটি, উদ্যোক্তা সৃষ্টি, গবেষণা ও উদ্ভাবননির্ভর বিষয়গুলো ইশতেহারে দেখা যাবে।

দলীয় সূত্র মতে, এবারের ইশতেহারের থিম হবে ‘স্মার্ট বাংলাদেশ’ এবং স্লোগান হবে ‘উন্নয়ন দৃশ্যমান, বাড়বে কর্মসংস্থান’। তবে, ইশতেহারের সর্বশেষ পাতায় একটি লেখা থাকবে, সেটি হলো- ‘সাথে আছি থাকব কাল, শেখ হাসিনা ধরবে হাল’।




ঢাকায় পুলিশের কার্যক্রম মনিটরিংয়ে ২১০০ সিসি ক্যামেরা

চন্দ্রদ্বীপ ডেস্ক: রাজধানীতে পুলিশি কার্যক্রম মনিটরিং করতে দুই হাজার ১০০ সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। যার মাধ্যমে ২৪ ঘণ্টা মনিটরিং করা হচ্ছে।

ক্যামেরাগুলো গুলশান থানা ভবনের চার তলায় অবস্থিত কন্ট্রোলরুম থেকে মনিটরিং করা হয়। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে এ কন্ট্রোলরুম পরিদর্শন করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

 

পুলিশ জানায়, অপরাধ নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা প্রতিষ্ঠা, অপরাধীর গতিবিধি লক্ষ্য করা, জননিরাপত্তা নিশ্চিত ও পুলিশি কার্যক্রমকে মনিটরিং করা হয় এসব ক্যামেরার মাধ্যমে। এগুলো গুলশান, বনানী, বারিধারা, খিলক্ষেত, বিমানবন্দর, কারওয়ান বাজার, গাবতলীসহ গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে।




বাউফলে যুবলীগ নেতাসহ দুজন খুন

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীর বাউফল উপজেলায় মো. আলাউদ্দিন মুন্সি (৫৩) ও মো. সেলিম মুন্সি (৪৮) নামের দুই ব্যক্তি খুন হয়েছেন। সম্পর্কে তাঁরা আপন চাচাতো ভাই।

সেলিম মুন্সি আদাবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ছিলেন।

মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের আতশখালী গ্রামে এ ঘটনা ঘটে।

আলাউদ্দিনের বাবার নাম আমির হোসেন মুন্সি ও সেলিম মুন্সির বাবার নাম খোরশেদ মুন্সি।

এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে আলাউদ্দিনের পরিবারের সঙ্গে সেলিম মুন্সির পরিবারের জমিসংক্রান্ত বিরোধ চলছে। ওই বিরোধকে কেন্দ্র করে আলাউদ্দিন মুন্সি তাঁর দুই ছেলেকে নিয়ে সেলিম মুন্সির ওপর হামলা চালান। নিজেকে রক্ষা করার জন্য দৌড়ে সামসু মুন্সির ঘরে ঢোকেন সেলিম। সেখানে গিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে দুই পক্ষের লোকজন এলে তাদের মধ্যে মারামারি হয় এবং আলাউদ্দিনও মারা যান।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শোনিত কুমার গাইন বলেন, ‘শুনেছি, জমিসংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে যাচ্ছি। পরে এ বিষয়ে বিস্তারিত জানাব।’




ভোলায় গলায় খিচুড়ি আটকে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

বরিশাল অফিস :: ভোলায় গলায় খাবার আটকে জুবায়ের নামে দুই বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে ভোলা সদর হাসপাতালে শিশুটির মৃত্যু হয়।

ভোলা সদর হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য আবু মুছা এ তথ্য নিশ্চিত করেছেন।

শিশু জুবায়ের সদর উপজেলা বাপ্তা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. আজগর আলীর ছেলে।

শিশুটির মামা জাকির হোসেন ঢাকা মেইলকে জানান, জন্মের পর থেকে শিশু জুবায়ের শারীরিক প্রতিবন্ধী। মঙ্গলবার বিকেলে শিশুটির মা শিশুটিকে সিদ্ধ ডিম ও খিচুড়ি খাওয়াচ্ছিলেন। এ সময় শিশুটির গলায় সিদ্ধ ডিম ও খিচুড়ি আটকে যায়। তাৎক্ষণিক স্বজনরা শিশুটিকে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।




মুলাদীতে ডাকাতির অভিযোগ, পুলিশের অস্বীকার, গ্রেপ্তার ১

বরিশাল অফিস :: বরিশাল মুলাদীতে গ্রিল কেটে ঘরে প্রবেশ করে প্রবাসীর বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মুলাদী সদর ইউনিয়নের দড়িচর লক্ষ্মীপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী মিজান মল্লিকের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।

এ সময় ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে নারী-পুরুষকে মারধর করে হাত-পা বেঁধে ফেলে। এতে কমপক্ষে ৫জন আহত হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ছালাম আকন নামের একজনকে গ্রেপ্তার করেছে। ছালাম আকন কাজিরচর গ্রামের খাসেরহাট এলাকার ফজলু আকনের ছেলে।

মিজান মল্লিকের স্ত্রী মুন্নী বেগম জানান, সোমবার রাত দেড়টার দিকে ৮-১০ জন সশস্ত্র ডাকাত বাসভবনের দক্ষিণ দিকের একটি জানালার গ্রিল কেটে প্রবেশ করে। শব্দ পেয়ে জেগে উঠলে ডাকাতরা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে হাত-পা বেঁধে মারধর করে। এতে মুন্নী বেগ, মুকুল বেগম, ফারজানা, রবিউল এবং স্বপন মল্লিক আহত হন।

এসময় ডাকাত দলের সদস্যরা আলমারি ভেঙে ৩ লাখ ৮৩ হাজার টাকা, ৫টি মোবাইল ফোন এবং স্বর্ণালংকার নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন মুন্নী বেগম। ডাকাতরা চলে গেলে তাদের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে এবং মুলাদী থানায় সংবাদ দেয়। সংবাদ পেয়ে রাতেই মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনায় মিজান মল্লিকের ভাই স্বপন মল্লিক বাদী হয়ে ৪জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০জনের বিরুদ্ধে মুলাদী থানায় মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ মঙ্গলবার সকালে খাসেরহাট এলাকা থেকে ছালাম আকনকে আটক করে। পরে তাকে ডাকাতি মামলা গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ ব্যাপারে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া ডাকাতির কথা অস্বীকার করে বলেন জানান, ছিঁচকে চোর প্রবাসীর ঘরে ঢুকে ফ্রিজে থাকা মাছ, মাংশ এবং কিছু মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদের গ্রেপ্তার এবং মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।