লোহিত সাগরে ১৭ ড্রোন-ক্ষেপণাস্ত্র ধ্বংস করল যুক্তরাষ্ট্র

চন্দ্রদ্বীপ ডেস্ক: গত ১০ ঘণ্টায় লোহিত সাগরে ১২টি ড্রোন, ৩টি জাহাজবিধ্বংসী ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২টি ল্যান্ড অ্যাটাক ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে মার্কিন বাহিনী। বুধবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদরদপ্তর পেন্টাগন থেকে দেওয়া এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে এ তথ্য।



সর্বোচ্চ দারিদ্র্যের বৃত্তে বরিশাল বিভাগ : বিবিএস 

চন্দ্রদ্বীপ ডেস্ক: উচ্চ ও নিম্ন দারিদ্র্যের বৃত্তে ঢুকে পড়েছে বরিশাল বিভাগ। ২০২২ সালে বরিশাল বিভাগে উচ্চ দারিদ্র্য রেখা অনুযায়ী দারিদ্র্য হার ২৬.৯ শতাংশে পৌঁছেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত তথ্যে এমন চিত্র দেখা গেছে।



মাসে পরিবারের গড় আয় হাজার টাকা : বিবিএস

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্যানুযায়ী, দেশের একটি পরিবার মাসে গড় আয় করে সাড়ে ৩২ হাজার টাকা। আয়ের বিপরীতে একটি পরিবারের ব্যয় হয় সাড়ে ৩১ হাজার টাকা। অর্থাৎ একটি পরিবার মাসে এক হাজার টাকার মতো সঞ্চয় করেন।



জাপার রুহুল আমিনের পোস্টারে প্রধানমন্ত্রীর ছবি, আ.লীগে ক্ষোভ

বরিশাল অফিস :: জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদারের নির্বাচনী পোস্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করা হয়েছে। সম্প্রতি এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে নেটিজেনদের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

রুহুল আমিনের পোস্টারে শেখ হাসিনার ছবি ব্যবহার করে লেখা হয়েছে, ‘জাতীয় পার্টির মনোনীত ও আওয়ামী লীগ সমর্থিত জোটভুক্ত’ প্রার্থী।

এদিকে জাতীয় পার্টির নির্বাচনী পোস্টারে শেখ হাসিনার ছবি ও লেখায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে পটুয়াখালীর স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে।

জানা গেছে, রুহুল আমিন হাওলাদার পটুয়াখালী-১ আসনে জোটের প্রার্থী হয়েছেন। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে সমঝোতা হলে এই আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য আফজাল হোসেন তার মনোনয়ন প্রত্যাহার করে নেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন, সমঝোতার কারণে আওয়ামী লীগ এই আসনে দলীয় প্রার্থী দেয়নি। সমঝোতাকে আওয়ামী লীগের সমর্থন মনে করার কারণ নেই।




কুয়াকাটায় তাঁতের ছোঁয়ায় বদলে যাচ্ছে রাখাইন নারীদের ভাগ্য

মো:আল-আমিন, পটুয়াখালী : কুয়াকাটা পাড়ার খেনচান  এবাপদাদার পেশা ধরে আছে । এক শার্ট পিস তৈরি করতে তিন দিন লাগে। বিক্রি  করে  ৫০০-৬০০ টাকা। নিজের দোকানে বসে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করছেন তিনি। সরকারি পৃষ্টপোষকতার অভাব, কাঁচামাল ও  উপকরণের দাম বৃদ্ধি, বাজার সঙ্কট, আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের অভাব এবং পুঁজিসঙ্কটে  সম্ভাবনাময় এ শিল্প  বন্ধ হওয়ার উপক্রম ।

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা সমুদ্রবন্দর, ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্র, নৌঘাঁটি, দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন ও কুয়াকাটা পর্যটনকেন্দ্রের অনেক কাজ সম্পন্ন হয়েছে।  এ সব উন্নয়নের সুফলভোগী হচ্ছেন স্থানীয় রাখাইন সম্প্রদায়ও। তাদের উৎপাদিত পণ্যের বিপণন, বিভিন্ন সেক্টরে কর্মসংস্থান ও জমির মূল্য বেড়ে যাওয়ায় তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করেছে।

পটুয়াখালী অঞ্চলের রাখাইন নারী তাঁতীদের উৎপাদিত চাদর, শার্ট পিস, ব্যাগ, শাড়ি, লুঙ্গি ও গামছাসহ বিভিন্ন বস্ত্রের কদর রয়েছে দক্ষিণাঞ্চলসহ সারা দেশে। রঙ-বেরঙের সুতা দিয়ে হস্তচালিত তাঁতে তৈরি কারুকাজ করা বস্ত্রের শীত ও ঈদে ব্যাপক চাহিদা দেখা যায়। এই শিল্পের ওপর এ অঞ্চলের প্রায় ১০ হাজার রাখাইন মানুষের জীবন নির্ভর করছে ।

কলাপাড়ায় বসবাসরত ২৬টি রাখাইন পল্লীতে রয়েছে ৩১৮ পরিবার এবং জনসংখ্যা ১১৭৪ জন। তাদের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, ইতিহাস, ধর্মীয় ঐতিহ্য, প্রথা ও উৎসব বাঙালিদের মুগ্ধ করে। নানাবিধ সমস্যা ও আর্থ সামাজিক প্রতিযোগিতায় হোঁচট খেতে খেতে এ অঞ্চল থেকে রাখাইন জনগোষ্ঠীর সংখ্যা কমতে থাকে।

১৮৮৪ সালের পর থেকে পটুয়াখালীর গলাচিপা ও কলাপাড়া উপজেলার কালাচানপাড়া, গোড়াআমখোলাপাড়া, দিয়ারআমখোলাপাড়া, নয়াপাড়া, নাইউরী পাড়া, মংথয়পাড়া, থঞ্জুপাড়া, মিশ্রিপাড়া, লক্ষীপাড়া, বৌলতলীপাড়া, পক্ষীয়াপাড়া, কেরানীপাড়া এবং বরগুনার তালতলী উপজেলার ছাতনপাড়া, গোড়াঠাকুরপাড়া, মনুসেপাড়া, অংকোজানপাড়া ও তালুকদারপাড়াসহ বিভিন্ন এলাকায় রাখাইনরা স্থায়ীভাবে বসবাস করা শুরু করে। গত শতকের চল্লিশ দশকের শেষ ভাগে এ অঞ্চলগুলোতে ২৪২টি রাখাইন পল্লী ছিল।

সে সময়ে বরগুনা ও পটুয়াখালীতে ৬০ হাজারের বেশি রাখাইন বসবাস করত। বর্তমানে ১০ হাজারের নিচে নেমে এসেছে। বহু রাখাইন পাড়া বিলুপ্ত হয়ে গেছে।
বরগুনার তালতলীর ছাতনপাড়া, মনুখেপাড়া, নিশানবাড়িয়া ইউনিয়নের সওদাগর পাড়া, তালুকদার পাড়া ও সোনাকাটা ইউনিয়নের কবিরাজ পাড়া, নামিষে পাড়া ও অংকুজান পাড়াসহ রাখাইন পাড়াগুলোতে ১২ থেকে ১৪টি করে শতাধিক হস্তচালিত তাঁত রয়েছে। কোনো কোনো এলাকায় একই পরিবারে দুই থেকে তিনটিও তাঁত রয়েছে। কলাপাড়া, কুয়াকাটা ও গলাচিপায় রয়েছে আরো দুই শতাধিক তাঁত। এসব তাঁতে ছয় শতাধিক পেশাদার নারী তাঁত কাপড় বুনন করে থাকেন।

রাখাইনদের তাঁতে প্রথম দিকে পরিবারের চাহিদা মেটাতে কাপড় বোনা হতো। পরে তারা বাণিজ্যিক পরিসরে এ কাজ শুরু করলে দেশব্যাপী তার কদর বাড়ে ঠিকই তবে যথার্থ পদ্ধতিতে বিপণন বা রফতানি করতে না পারায় এবং সীমিত সংখ্যক ক্রেতা ও চাহিদার কারণে এ শিল্প বেশি দূর যেতে পারেনি। বর্তমান সময়ে যোগাযোগ মাধ্যমের উন্নতির সাথে সাথে তাদের পণ্যের প্রসার ঘটবে বলে রাখাইনরা আশা প্রকাশ করেন।

বাংলাদেশ আদিবাসী ফোরামের বৃহত্তর বরিশাল আঞ্চলিক সভাপতি মংচোথিন তালুকদার জানান, এ অঞ্চলে বসবাসরত রাখাইন সম্পাদ্রয়ের লোকসংখ্যা দিন দিন কমে যাওয়ার প্রধান কারণ ছিল কর্মসংস্থানের অভাব। বর্তমান সরকারের আন্তরিকতায় এ অঞ্চলের উন্নয়ন হচ্ছে। আমরা আমাদের ঐতিহ্য ও অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবো বলে মনে করছি।




রাশেদ খান মেননের নির্বাচনী সমন্বয়ক তালুকদার মোঃ ইউনুস

বরিশাল অফিস :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-০২ আসনে ১৪ দল মনোনীত নৌকা মার্কার প্রার্থী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেননের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ এড.তালুকদার মোঃ ইউনুস সমম্বয়ক হয়েছেন। গতকাল (২৬ ডিসেম্বর ২০২৩) বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ইতোপূর্বকার সিদ্ধান্ত জানানো হয়।

আগামী ২৯ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বরিশাল বিভাগীয় জনসভাকে কেন্দ্র করে নানা ব্যস্ততার কারণে এড.তালুকদার মোঃ ইউনুস স্বশরীরে উপস্থিত থাকতে না পারলেও তিনি রাশেদ খান মেননের বিভিন্ন পথসভা এবং উঠান বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য প্রদান করেছেন, একই সাথে ২৯ ডিসেম্বরের পরে তিনি স্বশরীরে উপস্থিত থেকে তিনি নির্বাচন সমন্বয় করবেন বলে মেনন আশাবাদ ব্যক্ত করেন।




৩৪ পেনাল্টি এক ম্যাচেই ! 

চন্দ্রদ্বীপ ডেস্ক: এক ম্যাচেই দর্শকরা দেখলেন ৩৪টি পেনাল্টি গোল।  ঘটনা ঘটেছে মিশরের ঘরোয়া লিগের এক কাপ আসরের সেমিফাইনালে। মর্ডান ফিউচার এবং পিরামিডের মধ্যকার ম্যাচে দেখা গেল এই পেনাল্টির ম্যারাথন। জয়টা অবশ্য গিয়েছে ফিউচারের ভাগ্যে।



 কিউইদের বিপক্ষে টাইগারদের একাদশ




প্রতারণা মামলায় শিয়ালদহ আদালতে জেরিন খান

 চন্দ্রদ্বীপ ডেস্ক:  ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কাছ থেকে পারিশ্রমিক নিয়েও অনুষ্ঠানে হাজির হননি বলিউড অভিনেত্রী জেরিন খান। সেই সংস্থা জানিয়েছিল অনুষ্ঠানে আসার জন্য ১২ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন জেরিন। কিন্তু টাকা পাওয়ার পরেও অনুষ্ঠানে আসেননি। এরপরই আর্থিক প্রতারণার অভিযোগে নারকেলডাঙা থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই মামলা ওঠে শিয়ালদহ আদালতে।



গাজায় শান্তির জন্য নেতানিয়াহুর তিন পূর্বশর্ত

চন্দ্রদ্বীপ ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় শান্তি স্থাপনের জন্য ৩টি পূর্বশর্ত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই পূর্বশর্তগুলো হলো, ‘হামাসকে ধ্বংস করা’, ‘গাজাকে নিরস্ত্রীকরণ করা’ এবং ‘ফিলিস্তিনের সমাজ থেকে ইহুদিদের প্রতি বিদ্বেষ ও ঘৃণামূলক মনোভাব দূর করা’।