নেপিয়ারে রোমাঞ্চকর জয় টাইগারদের

চন্দ্রদীপ ডেস্ক: এক বছর আগে নিউজিল্যান্ডে ঐতিহাসিক টেস্ট জিতেছে বাংলাদেশ। তাসমান পাড়ে কিউইদের বিপক্ষে যা ছিল প্রথম জয়। তবে ওয়ানডে জয়ের খাতা ছিল শূন্য। ১৯বারের চেষ্টায় তিন দিন আগে সেখানে প্রথমবার ওয়ানডেও জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এবার নিউজিল্যান্ডকে তাদের মাটিয়ে টি-২০ হারিয়েছে টাইগাররা। ৫ উইকেটের জয়ে শুরু করেছে তিন ম্যাচের সিরিজ।

বুধবার নেপিয়ারে উইকেটের সুবিধা নিতে টস জিতে বোলিং নেন অধিনায়ক নাজমুল শান্ত। ১ রানে স্বাগতিকদের ৩ উইকেট তুলে নিয়ে চেপে ধরেন শরিফুল ও শেখ মাহেদী। ঘুরে দাঁড়ানোর চেষ্টা করা কিউইরা ৯.২ ওভারে ৫০ রানে হারায় ৫ উইকেট। সেখান থেকে অলরাউন্ডার জেমি নিশাম ও মিশেল স্যান্টনার দলকে ৯ উইকেটে ১৩৪ রানের পুঁজি এনে দেন।

দলটির হয়ে তিনে নামা ড্যারেল মিশেল ১৪ রান করেন। নিশাম ২৯ বলে খেলেন ৪৮ রানের ইনিংস। তার ব্যাট থেকে চারটি চারের সঙ্গে আসে তিনটি ছক্কার শট। স্যান্টনার ২২ বলে ২৩ রান যোগ করেন। এছাড়া এডাম মিলনে ১৬ রান করে অপরাজিত থাকেন।

জবাব দিতে নেমে ১৩ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার রনি তালুকদার ১০ রান করে আউট হন। এরপর তিনে নামা অধিনায়ক নাজমুল শান্ত ১৪ বলে চারটি চারের শটে করেন ১৯ রান। ৩৮ রানে দ্বিতীয় ও ৬৭ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। চারে নামা সৌম্য সরকার ১৫ বলে একটি ছক্কা ও দুই চারের শটে ২২ রান করে বোল্ড হন।

তবে ওপেনার লিটন দাস ক্রিজে ছিলেন। তাওহীদ হৃদয়ের সঙ্গে জুটি গড়ে ম্যাচ সহজও করে ফেলেন ডানহাতি ওপেনার। তবে তাওহীদ ১৮ বলে ১৯ রান করে ফিরলে এবং পরেই আফিফ হোসেন (১) আউট হলে চাপে পড়ে সফরকারীরা। বাংলাদেশ ৯৭ রানে হারায় ৫ উইকেট। লিটন দাস ৩৪ বলে ৪২ রানের হার না মানা ইনিংস খেলে দলকে জয় এনে দিয়েছেন। তার ব্যাট থেকে দুই চার ও একটি ছক্কা আসে। লিটনকে সঙ্গ দিয়ে হার না মানা ১৯ রান করেন শেখ মাহেদী।

বাংলাদেশ দলের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও মাহেদী। শরিফুল ৪ ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট নেন। ক্যাচ না ফেললে উইকেট বাড়তো তার। মুস্তাফিজ ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। মাহেদীর ৪ ওভার থেকে মাত্র ১৪ রান নিতে পারে কিউইরা। তাকে উইকেট দেয় দুটি। লেগ স্পিনার রিশাদ ৩ ওভারে ২৪ রান দিয়ে নেন এক উইকেট। তবে পেসার তানজিম সাকিব ৪ ওভারে  ৪৫ রান হজম করেন।

নিউজিল্যান্ডের হয়ে সাউদি, মিলনে, নিশাম, বেন সিয়ার্স ও স্যান্টনার একটি করে উইকেট নিয়েছেন। সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী ২৯ ডিসেম্বর দুপুর ১২টা ১০ মিনিটে মাঠে গড়াবে।




বরিশালে আসনে গানে গানে ভোট চাইছেন নকুল কুমার

বরিশাল অফিস :: বরিশাল-২ আসনে গানে গানে ভোট চাইছেন কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত গামছা মার্কার প্রার্থী প্রখ্যাত কন্ঠ শিল্পী নকুল কুমার বিশ্বাস। সুরের সাথে সাথে দিচ্ছেন নানা আশ্বাস। গ্রামের সাধারণ মানুষও তাকে দেখে বেশ উচ্ছ্বসিত। তবে সকলেই বলছেন, দল বা প্রতীক নয়, পছন্দের প্রার্থীকেই তারা ভোট দেবেন। আর নকুল কুমার বিশ্বাস বলছেন, নির্বাচন সুষ্ঠু হলে তিনি বিজয়ী হবেন।

গত কয়েকদিন থেকে গলায় হারমোনিয়াম নিয়ে উজিরপুর ও বানারীপাড়া উপজেলার বিভিন্ন গ্রামে নিজের জন্য গানে গানে গামছা মার্কায় ভোট চাইছেন শিল্পী ও দ্বাদশ জাতীয় নির্বাচনের প্রার্থী নকুল কুমার বিশ্বাস। কিছুদিন আগে বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগে যোগদান করেছেন নকুল কুমার বিশ্বাস। এরপর বরিশাল-২ আসনে প্রার্থী হয়ে সুষ্ঠু নির্বাচনে জয়ের আশা করছেন তিনি। এবার ভোট সুষ্ঠু হবে কিনা জানতে চান ভোটাররা উল্লেখ করে গামছা মার্কার প্রার্থী নকুল কুমার বিশ্বাস বলেন, আমিও আশ্বাস দিয়েছি এবার ভোট সুষ্ঠু হবে।

নকুল বিশ্বাস আরও বলেন, মানুষকে ভালোবেসে তাদের জন্য কাজ করতেই আমি নির্বাচনে এসেছি। রাজনীতি নয়-কাজনীতিতে, তথাকথিত গণতন্ত্রে নয়-মনতন্ত্রে আমি বিশ্বাসী। গামছা মার্কার এ প্রার্থী আরও বলেন, মমতার সাথে ক্ষমতা এক করতে চাই। কারণ, মমতা আর ক্ষমতা একসাথে না হলে একটা মানুষের দ্বারা সত্যিকার অর্থে দেশের সেবা, মানুষের সেবা পূর্ণাঙ্গভাবে হয় না।

সূত্রমতে, হিন্দু অধ্যুষিত বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে এবার নৌকা মার্কার প্রার্থী হয়েছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। পাশাপাশি আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নৌকার বিরুদ্ধে ঢেকি প্রতিক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন সাবেক এমপি মোঃ মনিরুল ইসলাম মনি এবং ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন শের-ই বাংলার দৌহিত্র একে ফাইয়াজুল হক রাজু। বরিশাল-২ আসনে মোট ভোটার তিন লাখ ৫৮ হাজার ২৪৬ জন।




বরিশাল-৩ লাঙ্গল প্রতীকের কর্মীকে শোকজ

বরিশাল অফিস :: বরিশাল মুলাদী জাতীয় পার্টির কর্মী আঃ মজিদ ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক করির এর কর্মীকে হুমকি প্রদান করায় কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ১২১ বরিশাল-৩ (বাবুগঞ্জ মুলাদী) আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও ল্যান্ড সার্ভে ট্রাইবুন্যাল এর বিচারক চন্দন কান্তি নাথ স্বাক্ষরিত  এক নোটিশে তাকে শোকজ করা হয়।

এতে বলা হয় আগামী ২৮ ডিসেম্বর সকাল ১০ ঘটিকার মধ্যে স্ব-শরীরে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হয়েছে।

শোকজে বলা হয়েছে বরিশাল-৩(বাবুগঞ্জ মুলাদী) সংসদীয় আসনের ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ড. মোঃ আমিনুল হক কবির এর কর্মী জনৈক মোঃ মোকসেদ আকনকে একই আসনের মহাজোট মনোনীত জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী গোলাম কিবরিয়া টিপুর কর্মী মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের সেলিমপুর গ্রামের জাতীয় পার্টির নেতা আঃ মজিদ স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ আমিনুল হক করির এর পক্ষে প্রচারণা করায় লাঙ্গল প্রতীকের পক্ষে মোবাইল ফোনে যাহার নং ০১৭৭২৮৯৯৫৬৫ এর মাধ্যমে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও এলাকা ছাড়া করা এবং ঈগল প্রতীকের ক্যাম্প ভেঙে ফেলার হুমকি প্রদান করে।

যাহা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচারণবিধি মালা ২০০৮ এর বিধি ৬ (১) (ক) ও ১৮ এর সুস্পষ্ট লংঘন বিধায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনে প্রতিবেদন আকারে কেন পাঠানো হবে না। সে মর্মে আগামী ২৮ ডিসেম্বর সকাল ১০ টার মধ্যে স্ব শরীরে উপস্থিত থেকে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হয়েছে।

 




একটিও জাল ভোট ধরা পড়লে চাকরি থাকবে না – ইসি আহসান হাবিব

মো:আল-আমিন, পটুয়াখালী : নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোথাও জাল ভোটের প্রমাণ পেলে তাৎক্ষণিকভাবে প্রিসাইডিং, পোলিং, সহকারী প্রিসাইডিং অফিসারকে সাসপেন্ড করা হবে। এছাড়া চাকরিচ্যুত করার জন্য যা যা করা দরকার, তাই করা হবে।

তবে এখন প্রশাসন, আইনশৃঙ্খলা ও নির্বাচন সংশ্লিষ্ট যারা আছেন, তারা সবাই পরীক্ষিত, তাদের দ্বারা কোনো অনিয়ম হবে না। এখন প্রার্থীদের ও গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন।

আমাকে তারা আশ্বস্ত করছেন, তারাও সহযোগিতা করবেন।

তিনি বলেন, এখন ছবিযুক্ত ভোটার তালিকা আছে অ্যাসিস্ট্যান্ট পোলিং অফিসার দেখবেন চেহারা, ছবি মেলাবেন, তারপর ভোটাররা ভোট দেবেন, একটি ব্যক্তি যেন না বলেন যে আমার ভোট তো দেওয়া হয়ে গেছে।

এমন একটি কেসও যদি পাওয়া যায়, তাহলে সেই অফিসারদের কিন্তু সঙ্গে সঙ্গে সাসপেন্ড করা হবে এবং পরে চাকরিচ্যুত করা হবে। এর জন্য আমাদের যা যা করা দরকার, সবই করা হবে।

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে পটুয়াখালীর চারটি আসনের প্রার্থীরা ও নির্বাচন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সদস্যরাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে ইসি আহসান এসব কথা বলেন।
তিনি আরও বলেন, কোনো টলারেন্স নেই, জিরো টলারেন্স, সততা, স্বচ্ছতা এবং সুন্দর ভোটের ব্যাপারে জিরো টলারেন্স। এর জন্য কিন্তু সবার সহযোগিতা দরকার।

সাংবাদিকদের সহযোগিতা চেয়ে তিনি বলেন, আপনাদের সহযোগিতা দরকার, আপনারা কেন্দ্রের সামনে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। আর আপনারা কেন্দ্র ভাগ করে নেবেন, ভোট দিয়ে আসার পর ভোটারদের জিজ্ঞেস করবেন, ‘মা কেমন ভোট হলো’, মা বলবেন, ‘বাবা এত সুন্দর ভোট কখনো দেখি নাই। ’ এটা যদি বলে তাহলে ১০০ তে ১০০ প্রচার করেন। আবার যদি তিনি বলেন, ‘বাবা আমার ভোট কে যেন দিয়ে গেছে, আর ভেতরে কে যেন সিল মারছে শুধু,’ তখন আপনারা প্রচার করেন। যেই হোক, যার পক্ষে বা বিপক্ষে হোক, সেটা প্রচার করেন, যদি সৎসাহস থাকে। আপনাদের এ সহযোগিতা দরকার।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইয়োলো জার্নালিজম না। এ পর্যন্ত আপনারা সহায়তা করে এসেছেন। দেখেন বড় পত্রিকায় নিউজ হওয়ার পর লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় দুজন চাকরিচ্যুত হতে যাচ্ছেন। আপনাদের মিডিয়ার খবর আমাদের পর্যন্ত আসতে হবে। সবার সহযোগিতায় ইনশাআল্লাহ পৃথিবীর কাছে, বাংলাদেশের ভোটারদের কাছে, আমাদের বিবেকের কাছে, যেন প্রমাণ করতে পারি, অতীতে এমন নির্বাচন হয় নাই। এ নির্বাচন ভবিষ্যৎ প্রজন্মের কাছে ও আগামী নির্বাচন কর্মকর্তাদের কাছে অনুকরণীয় অনুসরণীয় হয়ে থাকবে।

এসময় পটুয়াখালী জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নূর কুতুবুল আলম, পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা খান আনি শাহানুর খানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।




পটুয়াখালী -১ আসনে জাতীয় পার্টির রুহুল আমিন, অন্য প্রার্থীর খোঁজ নেই

 

মো: আল-আমিন, পটুৃযাখালী: পটুয়াখালী -১ (মির্জাগঞ্জ-পটুয়াখালী সদর- দুমকি) আসনে কাগজে ছয়টি রাজনৈতিক দলের প্রার্থী প্রতিদ্বদ্বিতা করছেন। মির্জাগঞ্জ উপজেলায় বাস্তবে লাঙ্গলের প্রার্থী জাতীয় পার্টি (জাপা) ছাড়া কারও নামই জানা নেই সাধারণ ভোটারদের। কিছুটা প্রচারও আছে লাঙ্গল মার্কার । সড়কের লাঙলের পোস্টার কিছুটা লাগানো হলেও তেমন চোখে পড়েনি অন্যদের পোস্টার। নির্বাচনী প্রতীক পাওয়ার পরে উপজেলার ছয়টি ইউনিয়নে দলীয় কার্যালয়ে খুলেছেন লাঙ্গল সমর্থকরা। অন্য কোন প্রার্থীর নির্বাচনী কোন ক্যাম্প নেই এই উপজেলায়। দিনভর মাইকিং চললেও মিছিল কিংবা উঠান বৈঠকের কোন খবর পাওয়া যায়নি। মাঝে মাঝে বাংলাদেশ কংগ্রেস মনোনীত ডাব মার্কার প্রার্থীর মাইকিং শোনা গেলেও বাকি প্রার্থীরা হাওয়া। বুধবার (২৭ডিসেম্বর) সরেজমিন এসব চিত্র দেখা গেছে।

পটুয়াখালী-১ আসনের বর্তমান এমপি অ্যাডভোকেট আফজাল হোসেন। জাতীয় পার্টির এবিএম রুহুল আমিন প্রার্থী হওয়ায় তাকে এই আসন ছেড়ে দেয় কেন্দ্রীয় আওয়ামী লীগ। ফলে এখানে নৌকা প্রতীকের কেউই নির্বাচনে অংশ নেয় নি। এখানে অন্যান্য দলের প্রার্থীরা হলেন জাতীয় সমাজতান্ত্রিক দল – জাসদের কে এম আনোয়ারুজ্জামান মিয়া(মশাল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মহিউদ্দিন মামুন (ছড়ি), বাংলাদেশ তরিকত ফেডারেশন- বিটিএফ এর মোঃ খলিল ( ফুলের মালা), ন্যাশনাল পিপলস পার্টি-এনসিপি-র নজরুল ইসলাম(আম), বাংলাদেশ কংগ্রেসের মোঃ নাসির উদ্দিন তালুকদার (ডাব)। কিন্তু মির্জাগঞ্জ উপজেলায় বসবাসকারী অধিকাংশ লোকেরাই প্রার্থীকে চেনা দূরে থাক, নাম শোনেননি বলে জানিয়েছেন। এখন পর্যন্ত এসব প্রার্থীর কেউ ভোট চাইতেও আসেননি।

প্রশ্ন রেখে বিভিন্ন এলাকার বাসিন্দারা বলেন, এ উপজেলায় নির্বাচন আছে নাকি? মাঝে মাঝে লাঙ্গল প্রতীকের মাইকিং শুনতে পাই, কয়েকটা জায়গায় এর অফিসও আছে।

এক অটোরিকশা চালক জানান, প্রচার শুরুর পর থেকে যেসব এলাকায় রিকশা নিয়ে গেছেন, লাঙ্গল ছাড়া কোনো প্রার্থীর পোস্টার দেখেননি। অন্য কারও ক্যাম্প চোখে পড়েনি। অবশ্য উপজেলা সদরে বাংলাদেশ কংগ্রেস মনোনীত নাসির উদ্দিন তালুকদারের ডাব মার্কার কিছু পোস্টার দেখা গেছে।




আওয়ামী লীগের ইশতেহার : ২০৩০ সালের মধ্যে দেড় কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি 

চন্দ্রদ্বীপ ডেস্ক:  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহারে ২০৩০ সালের মধ্যে দেশে দেড় কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছে আওয়ামী লীগ। বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী ইশতেহার তুলে ধরেন।



গলাচিপায় উন্নয়ন হবে নৌকায় ভোট দিলে এস.এম শাহজাদা

বরিশাল অফিস :: পটুয়াখালীর গলাচিপায় উন্নয়ন হবে নৌকায় ভোট দিলে-বললেন এস.এম শাহজাদা। গলাচিপা-দশমিনা উপজেলার প্রতিটি ইউনিয়ন, গ্রাম থেকে শুরু করে পৌর শহরে বর্তমান সরকারের আমলে ব্রিজ, কালভার্ট, রাস্তা ঘাট, ভেরিবাঁধ নির্মান, স্কুল, কলেজ, মাদ্রাসা, ঈদগাহ মাঠ, মন্দির, কবরস্থান উন্নয়নে কাজ চলছে।

গ্রামের প্রতিটি প্রধান সড়ক থেকে শুরু করে গুরুত্বপূর্ণ রাস্তাঘাটের যে পরিমান উন্নয়ন হয়েছে তা অন্য কোন সরকারের সময়ে হয় নি। নৌকায় ভোট দিলেই উন্নয়ন হয় এবং এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চাইলেন ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী এস.এম শাহজাদা।

গলাচিপায় রামনাবাদ নদীর উপর ব্রিজ এর কার্যক্রম চলমান এবং নৌকা বিজয়ী হলে ব্রিজের কাজ অচিরেই শুরু হবে ইনশাআল্লাহ। গলাচিপায় আমরা শতভাগ ভাতার আওতায় এনেছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দক্ষিনাঞ্চলের উন্নয়নের জন্য মহাপরিকল্পনা হাতে নিয়েছেন। এই উন্নয়নকে আপনারাই পারেন বেগবান করতে। তাই নৌকায় ভোট দেয়ার কোন বিকল্প নাই। আপনারা আবারো নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীর উন্নয়নের স্বপ্নকে বজায় রাখবেন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টায় গলাচিপার চরকাজল ইউনিয়ন পরিষদ চত্বরে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান। পরে বিকেলে চিকনিকান্দী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চিকনিকান্দী ইউনিয়নে বারবার নির্বাচিত চেয়ারমান ত্যাগী নেতা সাজ্জাদ হোসেন রিয়াদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস.এম শাহজাদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ।

আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী মু. মজিবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মো. শাহ আলম, গলাচিপা কেন্দ্রীয় কালিবাড়ী কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ নেতা এবং বিশিষ্ট ব্যবসায়ী দিলিপ কুমার বনিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাওসার আহমেদ তালুকদার, ডাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ডাকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারমান বিশ্বজিৎ রায় সহ উপজেলা আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

01739




বরিশালে ৯৯৯ কল পেয়ে বিদ্যুৎপৃষ্ট মুখপোড়া হনুমানটি প্রাণে বেছে গেল

বরিশাল অফিস :: বরিশাল নগরীর পথচারিদের ৯৯৯’এ কল দেওয়ার সহযোগীতায় বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত হওয়া প্রানে বেছে গেছে বণ্য প্রাণি মুখপোড়া একটি পুরুষ হনুমান। আজ বুধবার (২৭) ডিসেম্বর সকাল সাড়ে ৮টার দিকে নগরীর গিজা মহল্লা জামে কসাই মসজিদের বিপরিতে সড়কের উপর মুখপোড়া হনুমানটি বিদ্যুৎপৃষ্ট হয়ে সড়কের উপর কাতরাচ্ছিলেন এসময় পথচারিরা পড়ে থাকা হুনুমানটিকে প্রথমে বাচাবার জন্য ছালার চট এনে গায়ে জড়িয়ে দিয়ে শীত থেকে রক্ষা করে ৯৯৯;এ কল দেয়। এসময় ঘটনাস্থলে ছুটে আসেন কোতয়ালী মডেল থানা পুলিশ তারা এসে কিছুই বুঝে উঠতে না পেরে এক প্রর্যায়ে তারা প্রাণিসম্পদ কার্যলয় কল দেয়।

এর আগে সংবাদ পেয়ে ছুটে আসে বরিশাল এনিম্যাল কেয়ার টিম সদস্য সৈয়দ রিমেল।
এসময় রিমেল বাডিং হওয়া হনুমানটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কিছুটা সুস্থ করে তোলে। পরবর্তী সময়ে বরিশাল বরিশাল সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যলয়ের ভ্রাম্যমান ভেটেরিনারি গাড়ি নিয়ে ছুটে আসে বরিশাল সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা
ডাঃ প্রদিপ কুমার বিশ্বাস।

এসময় বিভিন্ন পথচারিদের সহায়তা হনুমানকে নিয়ন্ত্রন করে গাড়িতে তুলে সদর উপজেলা পশু হাসপাতালে নিয়ে কিকিৎসা দেওয়া হয়। এব্যাপারে বরিশাল সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যলয়ে হনুমানকে চিকিৎসক ডাঃ সুব্রত সিকদার ও ইন্টান চিকিৎসক অভিজিত মন্ডল বলেন হনুমানটি সুস্থ হতে প্রায় ১ সপ্তাহ লাগবে ততদিন আমাদের হেফাজতে ওর চিকিৎসা চলবে বলে জানায়।




কলাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

 

মো:আল-আমিন, পটুয়াখালী : পটুয়াখালীর কলাপাড়ায় লাকী বেগম নামে (২৪) গলায় ফাঁস দেয়া এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে পৌর শহরের রহমতপুর এলাকায় একটি ভাড়া বাসা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মৃত লাকী বেগম উপজেলার ধুলাসার ইউপির মাসুদ দফাদারের স্ত্রী। তিনি ১৮ মাস বয়সী এক শিশু সন্তান এবং স্বামী নিয়ে ওই এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে পারিবারিক কলহের জের ধরে বাসার একটি কক্ষে গলায় ফাঁস নেয় লাকী । এ সময় বাসায় তার স্বামী মাসুদ দফাদার এবং মা উপস্থিত ছিলেন। পরে গোঙ্গানির শব্দ শুনে তারাসহ প্রতিবেশীরা এগিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

কলাপাড়া থানার ওসি আলী আহমেদ জানান, কেন ও কি কারণে সে আত্মহত্যা করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মৃতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।




২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো : প্রধানমন্ত্রী

বুধবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এসময় শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ থিমে ‘উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান’ স্লোগানে দলীয় ইশতেহার ঘোষণা করেন।

ইশতেহারে ১১টি বিষয়ে বিশেষ অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে আওয়ামী লীগ। এর মধ্যে রয়েছে কর্মসংস্থান সৃষ্টি, দ্রব্যমূল্য সবার ক্রয়ক্ষমতায় আনা। আবারও ক্ষমতায় এলে এসব বিষয় বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে বলে জানিয়েছে দলটি।

osdlfm();