হিটলারের সাথে নেতানিয়াহুর পার্থক্য নেই: এরদোয়ান

তুরস্কের এই প্রেসিডেন্ট বলেন, ‘‘তারা হিটলারকে নিয়ে খারাপ কথা বলত। হিটলারের সাথে আপনার পার্থক্য কী? এই নেতানিয়াহু কি হিটলারের চেয়ে কম করছেন? না কম করেন নাই।’’



আরো ৬ জেলার নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন শেখ হাসিনা




সায়েন্সল্যাবে সুকন্যা টাওয়ারের নিচতলায় আগুন




বরিশালে রাইফেলের গুলিতে দোকানী আহতের ঘটনায় কনেষ্টবল বরখাস্ত!

বরিশাল অফিস:: ঝালকাঠিতে পুলিশের রাইফেল থেকে বের হওয়া গুলিতে আহত চা দোকানী মনির মাহমুদ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আর্থিক সংকটে রয়েছে। রাজাপুর থানার তারাবুনিয়া বাজার এলাকায় গত ২৪ ডিসেম্বর শনিবার দিবাগত রাত পৌনে ১টায় ঘটনাটি ঘটলেও তা জানাজানি হয় ২৭ ডিসেম্বর বুধবার দুপুরে। উপার্জনের একমাত্র অবলম্বন চা-পানের দোকানটি বন্ধ থাকায় মনিরের চিকিৎসা ব্যয় সংকুলান করতে পারছেনা তার পরিবার। এতে ঐ পরিবারটি মানবেতর জীবন যাপন করছে। এ ঘটনায় কনষ্টেবল নুরুল ইসলামকে দায়িত্বে অবহেলার অভিযোগে বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

ঘটনার কারণ অনুসন্ধানে ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ- অপস) প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আহত মনির মাহমুদ রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের উত্তর তারাবুনিয়া গ্রামের রোলা এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে। সে একই ইউনিয়নের লেবুবুনিয়া বাজারে ছোট্ট একটি দোকানে চা পান বিক্রি করে রোজগার করেন।

ঘটনার বর্ণনা দিয়ে আহত মনির বলেন, ‘লেবুবুনিয়া বাজারে ২৪ ডিসেম্বর শনিবার দিবাগত রাত সারে ১২ টায় টহলে আসেন থানা পুলিশ। তখন আমি দোকানে চা বানাচ্ছিলাম। হটাৎ কনস্টেবল নূরুল ইসলাম এর হাতে থাকা বন্দুক থেকে গুলি বের হয়ে আমার পায়ে লাগে। এতে পায়ের পাতা ঝাঝরা হয়ে যায়। আহত অবস্থায় পুলিশের লোকেরাই আমাকে হাসপাতালে নিয়ে যায়।’ গুলিবিদ্ধ মনির বর্তমানে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৪র্থ তলায় সার্জারী বিভাগের ২নং ওয়ার্ডের ১০ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছে। তবে তার দোকান বন্ধ থাকায় অর্থ সংকটের কারণে চিকিৎসা ব্যয় বহন করতে বেগ পেতে হচ্ছে। মনিরের পরিবার অর্থাকষ্টে ভুগছে।

তার পরিবারে ‘ঘরে এক দিনের (চাল/ডাল) খাবারও নেই।’ বুধবার পর্যন্ত পুলিশের পক্ষ থেকে মনিরকে ৩ হাজার টাকা দেওয়া হয়েছে। যা প্রথম দিনেই শেষ হয়ে গেছে। ঘটনার সময় সেখানে দায়িত্বরত রাজাপুর থানা পুলিশের উপপরিদর্শক (এস.আই) আজাদ জানান, ‘আমরা টহল দিতে লেবুবুনিয়া বাজারে যাই। সেখান থেকে অন্যত্র যাওয়ার উদ্দেশ্যে অটোতে উঠতেছিলাম তখন হটাৎ করে কনস্টেবল নুরুল ইসলামের আগ্নেআস্ত্র থেকে একটি মিস ফায়ার হয়। এতেই মনির আহত হয়।’ রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘হাটার সময় মিস ফায়ার হয়ে কনস্টেবলের হাতিয়ার থেকে গুলি বের হয়েছে। তবে আহত ব্যক্তি মুমুর্ষ অবস্থায় নেই।

তার চিকিৎসার খোঁজ খবর আমরা (পুলিশ) নিচ্ছি। আর্থিক বিষয়টিও দেখছি।’ ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, ডিউটির সময় কনষ্টেবলের শর্টগান থেকে অসাবধানতাবশত গুলিটি বের হয়েছে। আহত মনির মাহমুদের চিকিৎসার সার্বিক খোঁজ রাখা হচ্ছে। বর্তমানে তিনি সুস্থ আছেন। এ ঘটনায় কনষ্টেবল নুরুল ইসলামকে দায়িত্বে অবহেলার অভিযোগে রাজপুর থানার ওসির শুপারিশে বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ- অপস) প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।




কলাপাড়া পৌর শহর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

বরিশাল অফিস::  পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের রহমতপুর থেকে ঝুলন্ত অবস্থায় লাকী বেগম (২৪) নামের এক সন্তানের জননীর মরদেহ উদ্ধার করেছে কলাপাড়া থানা পুলিশ। বুধবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

কলাপাড়া থানার এসআই তাইয়েবুর রহমান জানান, গতকাল বুধবার ভোরে পারিবারিক কলহের জের ধরে রহমতপুরের ভাড়াটিয়া বাসার একটি কক্ষে লাকী গলায় ফাঁস দেয়। এ সময় বাসায় তার স্বামী মাসুদ দফাদার ও মা অবস্থান করছিলেন। গলায় ফাঁস দিয়ে ওই নারীর মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাকী বেগমের মরদেহ উদ্ধার করে।

নিহত গৃহবধূর ১৮ মাস বয়সী এক সন্তান রয়েছে। তাদের বাড়ি উপজেলার ধুলাসার গ্রামে হলেও কলাপাড়া পৌর শহরে ভাড়া বাসায় বসবাস করতেন। তবে কী কারনে, কেন সে আত্মহত্যা করেছে এ বিষয়ে তদন্ত চলছে।




বাংলাদেশ-ভারত নৌ পথে দ্বিতীয় প্রমোদ ভ্রমণের সূচনা করল রাজারহাট-সি

বরিশাল অফিস :: বাংলাদেশ-ভারত নৌ পথে দ্বিতীয় প্রমোদ ভ্রমণের সূচনা হল বুধবার সকালে। ইংরেজী নতুন বছরকে স্বাগত জানাতে ঐতিহ্যের নগরী কোলকাতায় যে বিশাল আয়োজন চলছে, তাতে অংশ গ্রহণের লক্ষ্যেই ‘কার্নিভাল ক্রুজ শিপিং লাইন্স-এর এবারের ভ্রমণ সূচি সাজান হয়েছে বলে জানা গেছে। এরআগে গত ২৯ নভেম্বর ঢাকা থেকে এবং ৪ ডিসেম্বর কোলকাতা থেকে বিপুল সংখ্যক যাত্রী নিয়ে বেসরকারী শিপিং লাইন্স-এর ‘এমভি রাজারহাট-সি’ নামের ২১০ ফুট দীর্ঘ বিলাসবহুল নৌযানটি প্রায় ১শ যাত্রী নিয়ে চলাচল করে।

বুধবার সকাল ১০টায় ‘এমভি রাজারহাট-সি’ ঢাকার ‘হাসনাবাদ কার্নিভাল জেটি’ থেকে যাত্রা করে বৃহস্পতিবার প্রত্যুষে মোংলা বন্দরের উত্তরে পুরাতন চালনা হয়ে পশ্চিমে সুন্দরবনের গহীনে বাংলাদেশ-ভারত সীমান্তের ‘আংটিহারা’ চেকপোষ্টে পৌঁছবে দুপুর নাগাদ। সেখানে বাংলাদেশ প্রান্তের কাষ্টমস ও ইমিগ্রেশনের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বিকেল নাগাদ নৌযানটি ভারত সীমান্তে প্রবেশ করে শুক্রবার দুপুরের মধ্যে কোলকাতার বাবুঘাটে পৌঁছবে বলে জানা গেছে। আগামী ৩ জানুয়ারী এমভি রাজারহাট-সি কোলকাতা থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে। কর্তৃপক্ষ নৌযানটিতে বরিশাল থেকেও যাত্রীদের ওঠানামার ব্যবস্থা করছেন ।

বিলাসবহুল এ নৌযানটিতে ঢাকা থেকে কোলকাতার একক পথে ৪০% রেয়াত দিয়ে ভ্রমণ কর সমেত সিঙ্গেল স্লিপারের ভাড়া ৬ হাজার, ডাবল স্লিপার ১০ হাজার ২শ’, একক শয্যার কক্ষ ১২ হাজার, দ্বৈত শয্যার কক্ষ ২০ হাজার ৪শ’, ফ্যামিলি কেবিন ২৫ হাজার ২শ, ভিআইপি কেবিন ৩০ হাজার ও প্রিমিয়াম ভিআইপি কেবিন ৫০ হাজার ৪শ’ টাকা নির্ধারন করা হয়েছে। রিটার্ণ টিকেটধারীদের জন্য নৌযানটিতেই থাকার সুবিধা অব্যাহত রেখেছেন কর্তৃপক্ষ। পাশাপাশি যাত্রীদের জন্য ক্যাফেটরিয়া থেকে নির্ধারিত মূল্যে উন্নতমানের খাবার পরিবেশন করার কথা জানিয়েছেন কর্তৃপক্ষ। একই সাথে পরিবার নিয়ে ভ্রমণকারীদের সাথে থাকা অনুর্ধ্ব ১০ বছরের দুই বাচ্চার জন্য ভ্রমণ কর পরিশোধ সাপেক্ষে বিনা মাসূলে ভ্রমণের সুযোগও রয়েছে।

১৯৬৫ সালের ৬ সেপ্টেম্বর পাক-ভারত যুদ্ধের দিন বন্ধ হয়ে যাবার প্রায় ৭০ বছর পরে দুই দেশের সরকার প্রধানের ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৭২ সালের নৌ প্রটোকল অনুযায়ী ২০১৯ সালের মার্চে রাষ্ট্রীয় বিআইডিব্লউটিসি তার ‘এমভি মধুমতি’ যাত্রিবাহী নৌযানের সাহায্যে ঢাকা-কোলকাতা-ঢাকা রুটে একটি পরীক্ষামূলক যাত্রি পরিচালন সম্পন্ন করলেও পরে আর কোন অগ্রগতি হয়নি।

এসব কিছু বিবেচনায় নিয়েই বেসরকারী কার্নিভাল ক্রুজ তাদের বিলাসবহুল নৌযানটির সাহায্যে গত মাসেই ঢাকা-বরিশাল-কোলকাতা রুটে বানিজ্যিক ভিত্তিতে যাত্রী পরিবহন শুরু করে। প্রাথমিক অবস্থায় মাসে দুটি ট্রিপে নৌযানটি চলাচলের কথা থাকলেও এখনো মাসে একটি ট্রিপ দিচ্ছে ‘এমভি রাজারহাট-সি’। যাত্রি চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে পরবর্তিতে তা বৃদ্ধির আগ্রহের কথাও জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক ইমরান খান রাসেল।




আমরা বরিশালে কোন সন্ত্রাস দেখতে চাই না- জাহিদ ফারুক

বরিশাল অফিস :: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর (৫) আসনের নৌকা প্রতীকের প্রার্থী ও পাণিসম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম বলেছেন বরিশালের চরবাড়িয়া শিল্প কলকারখানা ইপিজেড গড়ে তুলব সেখানে আপনাদের ছেলে মেয়েরা চাকুরীর সুযোগ পাবে। এগুলো সবকিছু ভেবে প্রধানমন্ত্রী নিজ থেকে আন্তরীকভাবে বরিশালকে গড়ে তোলার জন্য কাজ করছেন সেই কারনে আমাদের উচিত হবে পুনরায় প্রধানমন্ত্রীকে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করার মাধ্যমে উন্নয়নের ধারা অব্যাহত রাখব।

তিনি আরো বলেন আপনারা ভাল করেই জানেন আমি গত ৫ বছরে সম্পূর্ণ সততার সাথে কাজ করে গেছি আমি কোন টিআর,কাবিখা থেকে কোন ১ পয়সা গ্রহন করিনাই আমি এই বরিশাল ৫ আসনে একমাত্র নৌকার মনোনিত প্রার্থী জাহিদ ফারুক শামীম।

এসময় তিনি আরো বলেন, আপনাদের প্রতি আহবান জানাব আপনারা আসুন আমরা বরিশালকে সন্ত্রাস,চাঁদাবাজ মুক্ত গড়ে তুলব। আমরা বরিশালে কোন সন্ত্রাস দেখতে চাই
না।

আজ বুধবার বেলা ১২টায় অশ্বিনী কুমার টাউন হলে বরিশাল জেলা মহিলা লীগের জেলা কমিটির আয়োজনে মহিলা শ্রমিক লীগের সদস্যদের সাথে মত বিনময় সময় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

মহিলা শ্রমিক লীগের বরিশাল জেলা কমিটির সভাপতি মেহেরুনসার সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিসিসি মেয়র পন্ত্রী ও বিশিষ্ট
নারী নেত্রী লুনা আব্দুল্লাহ।

এসময় আরো বক্তব্য রাখেন বরিশাল জেলা মহিলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক ফারজানা বিনতে ওহাব সহ বিভিন্ন নেতৃবৃন্দ। পরে তিনি তার বিভিন্নস্থানে নির্বাচনী প্রচার প্রচারনা ও গণসংযোগ সহ দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে উঠান বৈঠক করেন।




ঢিলেঢালা নির্বাচন, জমাতে প্রয়োজন সাদিক আবদুল্লাহকে!

বরিশাল অফিস :: নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততোই উৎসবমূখর হওয়ার কথা থাকলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ যেন বরিশাল সদর আসনে বইছেই না। নির্বাচনী উৎসব তৈরি করতে বিভিন্ন কৌশল অবলম্বন করেও সুফল মিলছে না এ আসনে।

দেশের অন্যান্য এলাকায় কিছুটা নির্বাচনী আমেজ তৈরি হলেও বরিশাল-৫ সদর আসনের প্রেক্ষাপট অনেকটা ভিন্ন। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগের পরিস্থিতির সাথে বর্তমানের মিল খুঁজে পাচ্ছে না স্থানীয়রা।

রাজনৈতিক বিশেষজ্ঞদের ভাষ্য, বিএনপিসহ অন্যান্য শক্তিশালী দল এবার নির্বাচনে অংশ না নেয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

সদ্য সমাপ্তি সিটি নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ দ্বাদশ নির্বাচনে দলীয় প্রার্থী হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু দলের বৃহৎ একটি অংশ বিরোধীতা করায় সেই সুযোগটিও হারিয়ে ফেলেন তিনি।

এরপর দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৌশলী নির্দেশে স্বতন্ত্র প্রার্থী হন সাদিক আবদুল্লাহ। এ খবর শোনা মাত্রাই নির্বাচনী আমেজ শুরু হয় নগরজুড়ে।

অন্যদিকে চিন্তিত হন আওয়ামী লীগ থেকে নৌকার টিকিট পাওয়া বর্তমান সংসদ সদস্য জাহিদ ফারুক শামীম। এরপর সাদিকে ঠেকাতে শুরু হয় আইনী লড়াই। জাহিদ ফারুক শামীম তাঁর রাজনৈতিক কৌশলে সাদিক আবদুল্লাহকে নির্বাচনী মাঠ থেকে সরতেও বাধ্য করেন।

উল্লেখ্য, বর্তমান সাংসদ জাহিদ ফারুক শামীমের দলীয় মনোয়ন লাভ এবং সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ স্বতন্ত্র প্রার্থী হওয়ায় এখানকার ভোটার ও সাধারণ মানুষ মনে করেছিল বিএনপি নির্বাচনে অংশ না নিলেও এই আসনে লড়াই হবে জাহিদ-সাদিকের মধ্যে।

কিন্তু সাদিক আবদুল্লাহকে নিয়ে আইনী জটিলতায় নির্বাচনী উৎসব থেকে বঞ্চিত হন সাধারণ মানুষ। কোনভাবেই নির্বাচনী আমেজ তৈরি হচ্ছে না বরিশাল সদর আসনে। এতে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা বলছে, জাহিদ ফারুক ও সাদিক আবদুল্লাহ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা।

এর আগে তাঁরা দুই জনেই জনপ্রতিনিধি ছিলেন। তাদের রাজনৈতিক অভিজ্ঞতাও ব্যাপক। সাদিক আবদুল্লাহ নির্বাচনে অংশ নিলে বরিশাল সদর আসনে জমজমাট নির্বাচন হতো। এই নির্বাচন উৎসবে পরিণত করতে সাদিক আব্দুল্লাহকে প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় ভোটাররা।




আজ আমার টাকা অবৈধ নয় – সতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপন

বরিশাল অফিস :: আসন্ন দ্বাদস জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর (৫) আসনের সতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপন বলেছেন, আজ অনেকেই বলে বেড়ায় আমার টাকা নাকি অবৈধ। আমি বলতে চাই ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের ২দিন পূর্বে বর্তমান সংসদ ও নৌকা প্রতীকের প্রার্থী আমার কাছ থেকে বিশাল অংকের টাকা নিয়ে তার নির্বাচনী কাজে ব্যায় করেছিলেন যদি আমার টাকা অবৈধ হয় তিনি তাহলে অবৈধ

টাকা নিয়ে ছিল।

আমি আপনাদের কাছ থেকে যে ভালবাসা পেয়েছি তা কোনদিন ভুলবার নয়। আমি সাধারন মানুষের কাঙ্গাল আমি যেদিন আমার সাধারন মানুষের ভালবাসা পাব সেদিন মনে করব আমি আমার প্রতিদ্বন্ধী প্রার্থীকে পরাজিত করতে পেরেছে।

তিনি এ সময় আরো বলেন, ৭ই জানুয়ারীর পর আমরা সবাই একসাথে থাকব। আমি কোন সহিংসতা প্রতিহিংসার ভোটের রাজনীতি করতে আসি নাই।

তিনি এ সময় আরো বলেন, আমার মা-বোনেরা যারা আমাকে ভালবাসেন আমি চাই তারা আমার সাথে আপনাদের নিয়ে মানীয় প্রধানমন্ত্রীর জনসভায় অংশ গ্রহন করব। আজ বুধবার (২৭) ডিসেম্বর বিকালে বরিশাল বন্দর থানাধীন মৌলভীর হাট হিজলতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার ট্রাক প্রতীকের জন্য ভোট প্রার্থনা করে নির্বাচনী উঠান বৈঠক সভায় তিনি একথা বলেন।

এরপরপরই সালাউদ্দিন রিপন নগরীর বগুরোডস্থ চৈতন্য স্কুল মাঠে মহিলাদের ভোটারদের সাথে নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য রেখে তার ট্রাক প্রতীকে ভোট কামনা করেন। এর আগে সকালে বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন গত ১৮তারিখের পর থেকে আমার প্রতি বরিশালের মা-বোনদের ভালবাসা দেখে নৌকার সমর্থক সদস্যরা বিভিন্নভাবে মা-বোনদের ভয়ভিতি দেখিয়ে আতংক সৃষ্টি করছে যাতে করে নির্বাচনের দিন মহিলা ভোটাররা কেন্দ্রে না যায়।

এছাড়া আমার প্রতিটি নির্বাচনী সভার পূর্বে আমার কর্মীদের উপর হামলা মারধর করা হচ্ছে। এমনকি আগামী ২৯ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী বরিশালে আসা উপলক্ষে আমি একজন আওয়ামী লীগের সাধারন কর্মী হিসাবে প্রচার প্রচারনার মাইক নামিয়েছি সেই প্রচারনার গাগি ভাংচুর করা হয়েছে। যা আমি প্রতিটি মুহুর্তে জেলা রিটানিং অফিসার সহ প্রশাসনকে তাৎক্ষনিকভাবে অবগত করে যাচ্ছি। আমি গণমাধ্যম কর্মীদের মাধ্যমে বলছি একটি শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যশা কামনা করছি।




হাইটেক পার্কের পরিচালক জাফরউল্লাহ্

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক পদে ফের নিয়োগ পেয়েছেন বর্তমান ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফরউল্লাহ্ (এনডিসি)। তার মেয়াদ আগামী এক বছরের জন্য বৃদ্ধি করা হয়েছে। তিনি আগামী ৩১ ডিসেম্বর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন।