বরিশালের সংসদীয় তিনটি আসনে ট্রাক নিয়ে টেনশন

বরিশাল অফিস ::  নির্বাচনের দিন যতোই ঘনিয়ে আসছে, ততোই বরিশাল-৩, ৫ ও ৬ আসনে স্বতন্ত্র প্রার্থীদের ট্রাক প্রতীক টেনশন বাড়িয়ে দিয়েছে নৌকা ও লাঙ্গলের প্রার্থীদের। কারণ ওই তিনটি আসনে নৌকার বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্ধি হয়ে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ট্রাক মার্কার প্রার্থী ও তাদের সমর্থকরা। হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, নির্বাচনী আচারনবিধি ভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগ করছেন প্রার্থীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনটি মহাজোটের শরীক দল জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হয়েছে। ওই আসনে লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন ওই আসনের জাপার সাংসদ গোলাম কিবরিয়া টিপু। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনঠাসা করে রেখেছেন জাপার ওই সাংসদ। এনিয়ে ওই সাংসদের সাথে স্থানীয় আওয়ামী লীগের প্রকাশ্যে বিরোধ চলে আসছে। ফলে এখানে নৌকার প্রার্থী না থাকায় বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য ও বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তিনি প্রকাশ্যে আওয়ামী লীগের সমর্থন পেয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। নির্বাচনের দিন যতোই এগুচ্ছে ততোই আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে দ্রুতগতিতে এগিয়ে চলছে আতিকুর রহমানের ট্রাক।

সূত্রমতে, লাঙ্গলের প্রার্থীকে নির্বাচনী আচারণবিধি লঙ্ঘনের অভিযোগে ২৭ ডিসেম্বর কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান চন্দন কান্তি নাথ। আগামী ৩০ ডিসেম্বর লাঙ্গলের প্রার্থী গোলাম কিবরিয়া টিপুকে স্ব-শরীরে উপস্থিত হয়ে কারণ দর্শাতে বলা হয়েছে।
বরিশাল-৫ (সদর) আসনে নৌকার মূল প্রতিদ্বন্ধি হয়ে উঠেছে স্বতন্ত্র প্রার্থীর ট্রাক মার্কা। বরিশাল সিটির সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ নির্বাচন থেকে ছিটকে পড়ায় এখন নৌকা প্রতীকের প্রার্থী জাহিদ ফারুক শামীমের প্রধান প্রতিদ্বন্ধি হয়ে উঠেছেন ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী সালাহ উদ্দিন রিপন। নির্বাচনের আগে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করছেন তারা। সালাহ উদ্দিন রিপন বলছেন, একের পর এক তার কর্মী-সমর্থকদের ওপর হামলা, তাকে (প্রার্থী) হুমকি ও প্রচারনার মাইক ভাঙচুর করেছে নৌকার সমর্থকরা। অপরদিকে জাহিদ ফারুক শামীমের দাবি, কালো টাকা ছড়াচ্ছেন ট্রাকের প্রার্থী। ফলে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে বরিশাল-৫ আসনের নির্বাচনের মাঠ। জাহিদ ফারুক শামীম পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং সালাহ উদ্দিন রিপন কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক উপকমিটির সদস্য।

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে নৌকার প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুল হাফিজ মল্লিকের প্রধান প্রতিদ্বন্ধি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও তিনবারের সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম চুন্নু। ইতোমধ্যে ওই আসনে একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন। শামসুল আলম চুন্নু অভিযোগ করেন, তার জনপ্রিয়তায় ঈশ্বানিত হয়ে ২৭ ডিসেম্বর রাতে তার ট্রাক মার্কার দুইটি নির্বাচনী অফিসে হামলা ও ভাঙচুর চালিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া নৌকার প্রার্থীর সমর্থকরা তার সমর্থকদের উপর এলোপাথারি হামলা চালিয়ে আহত করেছে। এসব ঘটনা সহকারী রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। তবে নৌকার প্রার্থী আব্দুল হাফিজ মল্লিক জানিয়েছেন, হয়রানীর উদ্দেশ্যে এসব অপপ্রচার করা হচ্ছে। উল্টো ট্রাক মার্কার প্রার্থী ও তার সমর্থকরা নৌকার বিরুদ্ধে নানা অশালীন মন্তব্য করে ভোটারদের বিভ্রান্তি করছে। এমনকি বাকেরগঞ্জের চরামদ্দি ইউনিয়নের কালিদাসিয়া এলাকায় নৌকার একটি নির্বাচনী ক্যাম্পে ট্রাক মার্কার সমর্থকরা হামলা চালিয়ে ভাঙচুরসহ অগ্নিসংযোগ করেছে।#




বরিশালে নৌকার প্রচারনায় বঙ্গবন্ধুর তিন দৌহিত্র

বরিশাল প্রতিনিধি ::  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের নৌকা মার্কার প্রার্থী বঙ্গবন্ধুর ভাগ্নে কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়র সদস্য আলহাজ¦ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র পক্ষে প্রচার-প্রচারনা বেশ জমে উঠেছে।

দলীয় নেতাকর্মীদের পাশাপাশি নির্বাচনী প্রচার-প্রচারনায় নেমেছেন বঙ্গবন্ধুর দৌহিত্র তথা নৌকার প্রার্থী আবুল হাসানাত আব্দুল্লাহ’র তিন সন্তান এফবিসিসিআইয়ের পরিচালক সেরনিয়াবাত মঈন আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ ও আঞ্জুমান আরা আব্দুল্লাহ কান্তা।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত গৌরনদীর মাহিলাড়া ও বাটাজোর এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বাবার পক্ষে তারা ভোট প্রার্থনা করেন। একইসাথে শুক্রবার বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় দলমত নির্বিশেষ সর্বস্তরের ভোটারদের অংশগ্রহণ করার জন্য অনুরোধ করেন।




বরিশালের তিনটি আসনে ট্রাক নিয়ে টেনশন

বরিশাল অফিস :: নির্বাচনের দিন যতোই ঘনিয়ে আসছে, ততোই বরিশাল-৩, ৫ ও ৬ আসনে স্বতন্ত্র প্রার্থীদের ট্রাক প্রতীক টেনশন বাড়িয়ে দিয়েছে নৌকা ও লাঙ্গলের প্রার্থীদের। কারণ ওই তিনটি আসনে নৌকার বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্ধি হয়ে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ট্রাক মার্কার প্রার্থী ও তাদের সমর্থকরা। হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, নির্বাচনী আচারনবিধি ভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগ করছেন প্রার্থীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনটি মহাজোটের শরীক দল জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হয়েছে। ওই আসনে লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন ওই আসনের জাপার সাংসদ গোলাম কিবরিয়া টিপু। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের কোণঠাসা করে রেখেছেন জাপার ওই সাংসদ। এনিয়ে ওই সাংসদের সাথে স্থানীয় আওয়ামী লীগের প্রকাশ্যে বিরোধ চলে আসছে। ফলে এখানে নৌকার প্রার্থী না থাকায় বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য ও বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তিনি প্রকাশ্যে আওয়ামী লীগের সমর্থন পেয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। নির্বাচনের দিন যতোই এগুচ্ছে ততোই আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে দ্রুতগতিতে এগিয়ে চলছে আতিকুর রহমানের ট্রাক।

সূত্রমতে, লাঙ্গলের প্রার্থীকে নির্বাচনী আচারণবিধি লঙ্ঘনের অভিযোগে ২৭ ডিসেম্বর কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান চন্দন কান্তি নাথ। আগামী ৩০ ডিসেম্বর লাঙ্গলের প্রার্থী গোলাম কিবরিয়া টিপুকে স্ব-শরীরে উপস্থিত হয়ে কারণ দর্শাতে বলা হয়েছে। বরিশাল-৫ (সদর) আসনে নৌকার মূল প্রতিদ্বন্ধি হয়ে উঠেছে স্বতন্ত্র প্রার্থীর ট্রাক মার্কা। বরিশাল সিটির সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ নির্বাচন থেকে ছিটকে পড়ায় এখন নৌকা প্রতীকের প্রার্থী জাহিদ ফারুক শামীমের প্রধান প্রতিদ্বন্ধি হয়ে উঠেছেন ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী সালাহ উদ্দিন রিপন। নির্বাচনের আগে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করছেন তারা। সালাহ উদ্দিন রিপন বলছেন, একের পর এক তার কর্মী-সমর্থকদের ওপর হামলা, তাকে (প্রার্থী) হুমকি ও প্রচারনার মাইক ভাঙচুর করেছে নৌকার সমর্থকরা। অপরদিকে জাহিদ ফারুক শামীমের দাবি, কালো টাকা ছড়াচ্ছেন ট্রাকের প্রার্থী। ফলে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে বরিশাল-৫ আসনের নির্বাচনের মাঠ। জাহিদ ফারুক শামীম পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং সালাহ উদ্দিন রিপন কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক উপকমিটির সদস্য।

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে নৌকার প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবদুল হাফিজ মল্লিকের প্রধান প্রতিদ্বন্ধি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও তিনবারের সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম চুন্নু। ইতোমধ্যে ওই আসনে একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন। শামসুল আলম চুন্নু অভিযোগ করেন, তার জনপ্রিয়তায় ঈশ্বানিত হয়ে ২৭ ডিসেম্বর রাতে তার ট্রাক মার্কার দুইটি নির্বাচনী অফিসে হামলা ও ভাঙচুর চালিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এ ছাড়া নৌকার প্রার্থীর সমর্থকরা তার সমর্থকদের উপর এলোপাতাড়ি হামলা চালিয়ে আহত করেছে। এসব ঘটনা সহকারী রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। তবে নৌকার প্রার্থী আবদুল হাফিজ মল্লিক জানিয়েছেন, হয়রানীর উদ্দেশ্যে এসব অপপ্রচার করা হচ্ছে। উল্টো ট্রাক মার্কার প্রার্থী ও তার সমর্থকরা নৌকার বিরুদ্ধে নানা অশালীন মন্তব্য করে ভোটারদের বিভ্রান্তি করছে। এমনকি বাকেরগঞ্জের চরামদ্দি ইউনিয়নের কালিদাসিয়া এলাকায় নৌকার একটি নির্বাচনী ক্যাম্পে ট্রাক মার্কার সমর্থকরা হামলা চালিয়ে ভাঙচুরসহ অগ্নিসংযোগ করেছে।




গাজায় একসঙ্গে ৪ সন্তানের জন্ম

চন্দ্রদ্বীপ ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে টানা আড়াই মাস ধরে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। স্কুল, হাসপাতাল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জার পাশাপাশি হামলা হচ্ছে সাধারণ মানুষের বাড়ি-ঘরেও। এতে করে বাস্তুচ্যুত হয়ে পড়েছেন লাখ লাখ ফিলিস্তিনি।



বাউফলে বিদ্যালয়ে ভর্তিতে নিষেধাজ্ঞা

 

 মো:আল-আমিন, পটুয়াখালী : জেলার বাউফলে বিদ্যালয়ের অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক পরিবারের সদস্য ওই বিদ্যালয়ে ভর্তিতে নিষেধাজ্ঞা জারি করেছেন স্কুল কর্তৃপক্ষ। উপজেলার কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ। অভিযুক্ত মোঃ সুলতান আহমেদ কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের শরীরচর্চা বিষয়ক শিক্ষক।

জানা গেছে, কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রশংসাপত্রে অতিরিক্ত টাকা আদায়ের ব্যাপরে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ হলে তদন্ত শুরু হয় সংশ্লিষ্ট দপ্তরে। ওই প্রতিবেদনের জন্য শিশু সাংবাদিক মুনতাসির তাসরিপকে দায়ী করেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সকালে শিশু সাংবাদিক মুনতাসিরের চাচা রহমত আলী সুজন তার ছেলে সাইমুনকে নিয়ে ৬ষ্ঠ শ্রেনীতে ভর্তি করতে ওই বিদ্যালয়ে আসেন। কিন্তু বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক সুলতান আহমেদ তাকে ভর্তি করেননি।

এ বিষয়ে রহমত আলী বলেন, আমি ওই স্কুলের অনিয়মের বিরুদ্ধে প্রতিবেদনের ব্যপারে কিছু জানতাম না। আমার ভাইয়ের ছেলে এই স্কুলের ছাত্র ছিল, তাই আমি তার নাম বলেছি। আর তাতেই ক্ষেপে গিয়ে কাগজপত্র ছুরে ফেলে দেন সুলতান স্যার।

অভিযুক্ত শিক্ষক সুলতান আহম্মেদ বলেন, আমাকে প্রধান শিক্ষক মুনতাসিরের কোন আত্মীয় স্বজন ভর্তি করতে নিষেধ করেছেন। তাই আমি ভর্তি করিনি।

প্রধান শিক্ষক ফেরদৌসী শিরিন বলেন, ওই ছেলের সাথে কি হয়েছে আমি তা জানি না। এমন কোন নির্দেশ আমি দেইনি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যাবস্থা নেয়া হবে।




নির্বাচন নিয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে চক্রান্ত হচ্ছে: প্রধানমন্ত্রী

 চন্দ্রদ্বীপ ডেস্ক:  আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,‌ এবারের নির্বাচন নিয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে অনেক চক্রান্ত হচ্ছে। তাই নির্বাচনী পরিবেশটা যাতে সুন্দর থাকে, উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় সেদিকে সবাই খেয়াল রাখবেন।



গাজার ফিলিস্তিনিদের উচ্ছেদ মানবে না মিসর-জর্ডান

চন্দ্রদ্বীপ ডেস্ক: গাজা উপত্যকা থেকে যদি সেখানকার ফিলিস্তিনিদের বিতাড়নের চেষ্টা করে ইসরায়েলি বাহিনী, সেক্ষেত্রে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের দুই দেশ মিসর এবং জর্ডান। বুধবার কায়রোতে জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ এবং মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল সিসি এক বৈঠক শেষে এ ঐকমত্যে পৌঁছেছেন বলে জানা গেছে। ’দেশের দুই শীর্ষ নেতার বৈঠকের পর মিসরের প্রেসিডেন্টের কার্যালয়ের এক মুখপাত্র সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।



গাজা: নেতানিয়াহুর কাছে যুদ্ধবিরতির আবেদন ম্যাক্রোঁর

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতির আবেদন জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন তিনি। প্রেসিডেন্ট ম্যাক্রোঁ জানিয়েছেন, ফোনালাপে নেতানিয়াহুর কাছে যুদ্ধবিরতির আবেদন জানিয়েছেন তিনি। গাজা উপত্যকায় মানবিক সাহায্য পাঠানো এখন সময়ের দাবি। ফলে সেই মতো যুদ্ধবিরতির ব্যবস্থা করা প্রয়োজন।



নতুন কর্মসূচি বিএনপির

চন্দ্রদ্বীপ ডেস্ক: আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে আরও ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার এবং শনিবার (২৯ ও ৩০ ডিসেম্বর) সারা দেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে দলটির।



বিএনপির ভোট বর্জনের গর্জন গাড়ির হর্নের মধ্যে হারিয়ে গেছে: হাছান মাহমুদ

চন্দ্রদ্বীপ ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি আগুন সন্ত্রাস চালিয়ে মানুষকে ভীতসন্ত্রস্ত করার চেষ্টা করেছে কিন্তু মানুষ ভীত হয়নি। মানুষ পুরোপুরিভাবে নির্বাচনমুখী। বিএনপির অনেক কর্মী সমর্থকরাও নির্বাচন করার জন্য উন্মুখ হয়ে আছে। তৃণমূল বিএনপিসহ বিভিন্ন দলের সঙ্গে যুক্ত হয়ে বিএনপির বহু নেতা নির্বাচনে অংশগ্রহণ করছে। বিএনপির ভোট বর্জনের তর্জন গর্জন কেউ শুনেনি, সেটি গাড়ির হর্নের মধ্যে হারিয়ে গেছে।