জাতীয় প্রবাসী দিবস আজ

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ‘প্রবাসীর কল্যাণ, মর্যাদা-আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার’– এই প্রতিপাদ্যে আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় প্রবাসী দিবস। আর এর মাধ্যমেই দেশে প্রথমবারের মতো উদযাপিত হতে যাচ্ছে জাতীয় প্রবাসী দিবস।



ইসরায়েলি হামলায় ১১ ইরানি সেনা নিহত

চন্দ্রদ্বীডেস্ক:  সিরিয়ার দামাসকাস আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েলের চালানো বিমান হামলায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের ১১ সেনা নিহত হয়েছেন।



বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় ভারত

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ঘনিষ্ঠ বন্ধু ও সহযোগী হিসেবে ভারত বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি। তবে, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলেও মন্তব্য করেন তিনি।



ভোলা থেকে পাইপলাইনে বরিশালে গ্যাস আসবে : প্রধানমন্ত্রী

বরিশাল অফিস :: ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভবিষ্যতে ভোলা থেকে পাইপলাইনে বরিশালে গ্যাস দেওয়ার ব্যবস্থা করা হবে। তার আগে আপনাদের জন্য সুখবর হচ্ছে ভাঙ্গা থেকে বরিশাল ছয় লেনের আধুনিক মহাসড়ক তৈরি করা হবে। এজন্য ইতিমধ্যেই জমি অধিগ্রহণ কাজ শুরু করা হয়েছে।

বরিশালের বঙ্গবন্ধু উদ্যানের বিশাল জনসভায় শুক্রবার বেলা তিনটায় উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপির অপশাসনের বিরুদ্ধে ২০০৮ সালে মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বাংলাদেশ এগিয়ে যায়। আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। আমরা ডিজিটাল বাংলাদেশের রূপরেখা দিয়েছিলাম, কথা দিয়েছিলাম ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেব। কোনো ঘর অন্ধকারে থাকবে না। সেই কথা আমরা রেখেছি।আজকে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। দারিদ্র্য বিমোচন করেছি।

 

ডিজিটাল বাংলাদেশ করেছি। শেখ হাসিনা বলেন, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের কৃষি, অর্থনীতি হবে স্মার্ট অর্থনীতি।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু চেয়েছিলেন সোনার বাংলা গড়বেন। ১৯৭২ সালে যখন তিনি দায়িত্ব নেন তখন এদেশের মানুষের মাথাপিছু আয় ছিলো ৯১ ডলার। যুদ্ধের সময় কৃষি উৎপাদন হয়নি, চারিদিকে অভাব অনটন ছিলো। মাত্র দুই বছরে তিনি মাথাপিছু আয় ২৭০ ডলারে বৃদ্ধি করেন।
৭৫ এ জাতির পিতাকে হত্যার পরে জিয়া-মোশতাক ক্ষমতায় আসে। তারা মানুষের ভাগ্য বদলাতে পারেনি। তাদের সময়ে মাথাপিছু আয় আরো কমে যায়। বাংলাদেশের যতটুকু সম্মৃদ্ধি হয়েছে তা হয়েছে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন।

প্রধানমন্ত্রী বলেন, ২০০১ থেকে ২০০৬ ছিলো অন্ধকার যুগ। ঐ সময় এই বাংলাদেশকে তারা দুর্নীতির অভয়ারণ্য করেছিলো। বিগত ১৫ বছর ক্ষমতায় থেকে আমরা দেশের উন্নয়ন করেছি। অন্ধকার যুগ থেকে আলোর পথে ডিজিটাল বাংলাদেশ নির্মাণ করেছি। আমরা চিকিৎসা সেবা, খাদ্য ও বিনামূল্যে বইসহ সব ধরনের ভাতা নিশ্চিত করেছি। কোভিড সময়ের বন্ধাত্ব দূর করেছি। আমরা ১ কোটি ২ লক্ষ ৭০ হাজার কৃষককে ব্যাংকের মাধ্যমে ভর্তুকি পাঠিয়ে দেই।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, আমরা কৃষিতে বিপ্লব ঘটিয়েছি। আবারো বরিশালকে শস্য ভান্ডার বানানো হবে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা পায়রা ও পদ্মাসেতু করেছি, পায়রা বন্দর হয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয়, মেরিন একাডেমি হয়েছে। ভোলার গ্যাস সিএনজি করে আপাতত ঢাকায় নিচ্ছি, ভবিষ্যতে ভোলার গ্যাস বরিশালে আনার ব্যবস্থা করবো। আমরা বিশেষ পেনশন স্কিম করেছি। এখন আমরা আধুনিক দক্ষ যুবসমাজ তৈরিতে কাজ করছি।

বিএনপি জামাতের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, রেললাইনে আগুন, ক্লিপ খুলে ফেলা এসব কি মানুষের কাজ হতে পারে। তারা মানুষ নয়, তারা সন্ত্রাসী, খুনি ও যুদ্ধাপরাধী। এরা নির্বাচন চায়না, আপনারা ৭ জানুয়ারী ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে নৌকা প্রার্থীদের ভোট দিয়ে বিএনপি জামাতের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ান।

তিনি বলেন, এই নৌকা নূহ নবীর নৌকা, প্লাবন থেকে এই নৌকা হাজার মানুষকে বাঁচিয়ে ছিলো।

এই নৌকা বঙ্গবন্ধুর নৌকা, এই নৌকা আওয়ামী লীগের নৌকা দাবী করে প্রধানমন্ত্রী বরিশাল বিভাগের নৌকা প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করে তাদের জন্য নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 




বরিশালে পৌঁছাইছে প্রাথমিক পর্যায়ে শত ভাগ বই

বরিশাল অফিস :: বরিশাল জেলায় প্রাথমিক পর্যায়ে শত ভাগ বই পৌঁছে গেছে। ফলে কোন ধরনের শংকা ছাড়াই পহেলা জানুয়ারী বরিশাল জেলায় নতুন বই উৎসব হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ মোঃ আখতারুজ্জামান।

তিনি বলেন,বরিশাল জেলায় প্রাথমিকে একটি নতুন বইয়েরও ঘাটতি নেই। চাহিদার সবটুকু বই পেয়েছি। তিনি আরো বলেন ইতিমধ্যে বই চাহিদা মাফিক স্কুলে স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছে। পহেলা জানুয়ারী শিক্ষার্থীদেও হাতে বই পৌছে দেওয়া হবে।

বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ সূত্র জানিয়েছে, জেলার এক হাজার ৫৯৪টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় আড়াই লাখ। এসব প্রতিষ্ঠানে প্রায় ১৫ লাখ বইয়ের চাহিদা দেওয়া হয়েছিল।

 




‘দেশকে উন্নয়নের শিখরে নিতে হলে নৌকার বিকল্প নেই’

বরিশাল অফিস :: পিরোজপুর-১ (নাজিরপুর-পিরোজপুর সদর ও ইন্দুরকানী) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, পিরোজপুরকে শান্তির জনপথ এবং উন্নয়নের জনপদের অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট দিতে হবে। নৌকা বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনার প্রতীক। দেশকে উন্নয়নের শিখরে নিতে হলে নৌকার বিকল্প নেই।

শুক্রবার  সকালে নাজিরপুর উপজেলার ৯নং কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদ মাঠে এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার স্বার্থে, আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার স্বার্থে, স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে লড়াই করার স্বার্থে এবং দুর্নীতিবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে পিরোজপুরকে শান্তির জনপথ এবং উন্নয়নের জনপদে অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য নৌকা প্রতীকে ভোট দিবেন।

তিনি বলেন, আপনারা আমার ভাই এবং বোন আপনাদের কাছে আমার অনুরোধ ৭ জানুয়ারী একজন মানুষও বাড়িতে থাকবেন না, আপনারা সবাইকে ভোট কেন্দ্রে নিয়ে আসবেন এবং সবাই মিলে নৌকায় ভোট দিবেন। তিনি আরো বলেন, এই নৌকা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটিয়েছেন। আর আমি আমার সাধ্যমতো নাজিরপুরসহ নির্বাচনী এলাকায় উন্নয়ন করেছি। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নির্ঝর কান্তি বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যার মোস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা কমানন্ডার শেখ আবদুল লতিব, সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান ফেদাউস রুনা, ৯নং কলারদোয়ানিয়া ইউপি চেয়ারম্যান হাসনাত ডালিমসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় মন্ত্রী বিভিন্ন শ্রেণির-পেশার মানুষের সাথে মতবিনিময় এবং লিফলেট বিতরণ করেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে আবারও নির্বাচিত করে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার আহবান জানিয়ে তার নির্বাচনী এলাকায় উন্নয়নের চিত্র তুলে ধরেন। পরে মন্ত্রী দেউলবাড়ী দোবড়া ইউনিয়নের গাওখালী স্কুল এ- কলেজ মাঠে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন।




আ.লীগে সর্বকনিষ্ঠ হলেও চেতনা জয় বাংলায় আমি পুরোনো: শাহজাহান ওমর

রিশাল অফিস : ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহজাহান ওমর বীর উত্তম বলেছেন, প্রিয় ভাই ও বোনেরা বিজয়ের মাসের শুভেচ্ছা গ্রহণ করুন। আমি আপনাদের দলের

সর্বকনিষ্ঠ সদস্য। আশা করি আপনারা আমাকে সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে গ্রহণ
করবেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে বরিশাল নগরের বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগের জনসভায় বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন তিনি।

এসময় শাহজাহান ওমর বলেন, সর্বকনিষ্ঠ হলেও, আমার চেতনা জয়বাংলা কিন্তু সর্বকনিষ্ঠ নয়, এটা অনেক পুরাতন। ১৯৭১ সালে পাকিস্তান আর্মি পরিত্যাগ করে জুম্মু-কাশ্মীর হয়ে ভারতে আসি। সেখান থেকে ওসমানীর সঙ্গে দেখা করে মিলনদের মতো মুক্তিযোদ্ধাদের নিয়ে দেশে আসি এবং সর্ব প্রথম আমার ভাই আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহ’র আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট গ্রামে উপস্থিত হই। এরপর বরিশাল বিভাগের ৩৪টি থানায় ৩৪টি সংগঠন করে বারবার যুদ্ধে অংশগ্রহণ করি। তিনি বলেন, আমার সৌভাগ্য হয়েছিল, এদেশের জন্য তিনবার গুলিবিদ্ধ হওয়ার।

আর স্বাধীনতার পরে বঙ্গবন্ধু এই অঞ্চল থেকে একমাত্র আমাকে জীবিতদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বীরউত্তম খেতাবে ভূষিত করেছিলেন। আমি বঙ্গবন্ধুর ডাকে ৭১ সালে যুদ্ধ করেছি। আমার চেতনা ছিল জয় বাংলা। আর এই জয় বাংলা বলেই আমি শত্রু বাহিনীদের ওপর অ্যাটাক করতাম। কাজেই আমার চেতনা নতুন কিছু নয়।

নৌকা প্রতীকের এ প্রার্থী বলেন, বঙ্গবন্ধু শুধু দেশ স্বাধীনই করেননি। বঙ্গবন্ধুর মতো দৃঢ় নেতৃত্ব না থাকলে এ দেশ থেকে মিত্রবাহিনী যেত কি না আমার সন্দেহ। ৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় কিন্তু এখনও জাপান-কোরিয়ায় আমেরিকান আর্মি। জার্মান- কিউবাতে আমেরিকান আর্মি। বঙ্গবন্ধুর এটা বিশেষ অবদান। স্বাধীনতা ছাড়া আর কোনো কারণে বঙ্গবন্ধুকে স্মরণ করতে হয়, তাহলে আমরা বলব বঙ্গবন্ধু এই জাতিকে একটা নিরলস-নির্ভেজাল জাতি উপহার দিয়েছেন।

কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস জনসভার সঞ্চালনা করেন। সভায় শাহজাহান ওমরের আগে বক্তব্য রাখেন আওয়াামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক বিপ-ব বড়–য়া, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, বরিশাল-৬ আসনের নৌকা প্রতীকের প্রার্থী আবদুল হাফিজ মল্লিক নৌকা, বরিশালের সন্তান অভিনেতা মীর সাব্বির, অভিনেত্রী তারিন জাহান প্রমুখ।




বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানাকে গান শোনালেন বৃটিশ নাগরিক লুসি হল্ট

বরিশাল অফিস :: বাংলাদেশ ও বৃটিশ নাগরিক লুসি হেলেন ফ্রন্সিস হল্টের মানবিক আদর্শ আমাদের সবার ধারণ করা উচিত বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা। মহান মুক্তিযুদ্ধের সময় লুসি হল্ট বিভিন্ন দেশে বাংলাদেশের স্বাধীনতার স্বপক্ষে যেসব চিঠি লিখেছিলেন তা সংরক্ষিত করা উচিত বলেও মনে করেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা।

তিনি আজ বরিশালে লুসিকে দেখতে অক্সফোর্ড মিশনে যান। শারীরিক খোঁজ খবর নেন লুসি হল্টের।

অক্সফোর্ড মিশনের ফাদার জন জানান, আজ শুক্রবার দুপুর সোয়া একটার দিকে তাদের মিশনে ফুল, ফল নিয়ে আসেন জাতির পিতার ছোট মেয়ে শেখ রেহানা। তার আগমনের খবর দুদিন আগে থেকেই জানতেন তারা। এজন্য রং করে, পতাকা স্টান্ড টাঙিয়ে নতুন সাজে সাজানো হয় লাইব্রেরি হল ও প্রবেশ পথ।

আড়ম্বরপূর্ণ কোন আয়োজন নয়, মূলত লুসি হল্টের সাথে সৌজন্য সাক্ষাৎ করতেই সেখানে যান শেখ রেহানা।

সেখানে উপস্থিত ছিলেন মিশনের ফাদার ফ্রান্সিস, ফাদার জন, সিস্টার মার্গারেট, সিস্টার শেফালী, সিস্টার শিখা, চার্চের ম্যানেজার রিচার্ড রতন হালদার এবং লুসি হল্টের জীবনি নিয়ে প্রথম ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদক অপূর্ব অপু ও অপসোনিন ফার্মার প্রকল্প সমন্বয়ক সমাজসেবক রফিকুর রহমান।

সেখানে অংশ নেয়া রফিকুর রহমান জানান, দুপুর সোয়া ১টার দিকে হলরুমে ঢুকেই বঙ্গবন্ধু কন্যা লুসি হল্টের কাছে গিয়ে নিজেই প্রথমে ফুল দিয়ে শুভেচ্ছা জানান লুসিকে। লুসির পাশের চেয়ারে বসে অনেক মমতা নিয়ে লুসি হল্টের হাত ধরে তার শারীরিক খোঁজ খবর নিয়ে কুশলাদি বিনিময় করেন। নিজে চেয়ার থেকে উঠে সংক্ষিপ্ত সভায় অংশ নেয়া ৮ জনের প্রত্যেকের কাছে গিয়ে বঙ্গবন্ধু কন্যা পরিচিত হন, সবার খোঁজ খবর নেন।

এসময় লুসির শারীরিক খোঁজ খবর নিয়ে বরিশালের নানা স্মৃতি চারণ করেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা।

লুসি হল্টকে বাংলাদেশের নাগরিকত্ব দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার প্রতি কৃতজ্ঞতা জানায় অক্সফোর্ড মিশন কর্তৃপক্ষ। প্রাণবন্ত ঐ সভায় শেখ রেহানা গান শোনার আবদার করেন লুসি হল্টের কাছে। লুসিও গান শোনান পরম কৃতজ্ঞতা নিয়ে। কাজী নজরুল ইসলামের “নাচ ময়ূরী নাচরে” গানটি শোনেন শেখ রেহানা। এসময় লুসির কন্ঠে কন্ঠ মেলান বঙ্গবন্ধু কন্যা। পরে অক্সফোর্ড মিশনে গির্জার ভেতরে যান শেখ রেহানা। কিছু সময় প্রভু যীশুর গির্জা ঘর ঘুরে দেখেন এবং অক্সফোর্ড মিশনের ইতিহাস শোনেন। পরে হাস্যউজ্জ্বল এবং বেশ প্রাণোচ্ছল ভাবেই সবার সাথে ছবি তোলেন শেখ রেহানা। পরে তিনি সেখান থেকে বের হয়ে সার্কিট হাউজে চলে যান।

প্রসঙ্গত, বৃটিশ নাগরিক লুসি হল্টের মহান মুক্তিযুদ্ধে অবদান ও দেশের বিভিন্ন প্রান্তে জনকল্যাণকর কাজ নিয়ে ২০১৬ সালে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনে আলোচনায় আসেন লুসি হল্ট। লুসির একমাত্র দাবী ছিলো বাংলাদেশের নাগরিকত্ব প্রাপ্তি। এমন খবর পৌঁছে যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। লুসি হল্টের প্রত্যাশা অনুযায়ী পরে ২০১৮ সালে প্রথমে ভিসা ফি মওকুফ যুক্ত পাসপোর্ট হস্তান্তর এবং পরে গণভবনে নিয়ে গিয়ে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা।




নৌকার বাইরে গিয়ে বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই: মেনন

বরিশাল অফিস :: বরিশাল-২ আসনে জোটের নৌকা প্রতীকের প্রার্থী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, নৌকার বিকল্প কিছু নেই, নৌকায় ভোট দিতে হবে। নৌকার বাইরে গিয়ে বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে বরিশাল নগরের বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগের জনসভায় তিনি এসব কথা বলেন। এ জনসভায় উপস্থিত রয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উপস্থিতদের উদ্দেশে মেনন বলেন, নৌকায় ভোট দিয়ে আমাকে নয়, নিজেকে বিজয়ী করুন, শেখ হাসিনাকে বিজয়ী করুন।

তিনি বলেন, এবারের নির্বাচন কোনো সহজ নির্বাচন নয়, জটিল নির্বাচন। শুরু থেকেই বিএনপি-জামায়াত জোট এবং তাদের ডান-বাম সহযোগীরা নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে আটকে দেওয়ার জন্য একের পর এক ষড়যন্ত্র করে আসছে। এর সঙ্গে যুক্ত হয় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো।

তিনি আরও বলেন, তারা কখনো স্যাংশন দেয়, কখনো ভিসানীতি দেয়, কখনো হুকুম জারির মাধ্যমে চেষ্টা করে তাদের মতো করে সাজিয়ে এগোতে। আমরা তখনই বলেছিলাম,
তাদের লক্ষ্য অবাধ-সুষ্ঠু নির্বাচন নয়, তাদের লক্ষ্য বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকারকে হটিয়ে দিয়ে একটি অসাংবিধানিক সরকার কায়েম করা, যাতে এ অঞ্চলে বঙ্গোপসাগরে
ঘাঁটি নির্মাণ করাসহ আমার দেশের মানুষের ওপর খবরদারি কায়েম করা সম্ভব হয়।

মেনন বলেন, আজ এই নির্বাচনকে সফল করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

বিএনপি-জামায়াত আসেনি বলে নির্বাচন অংশগ্রহণমূলক নয়, এ কথা সত্য নয়, জনগণ অংশ নেবে।

তিনি বলেন, আমার নির্বাচনী এলাকা বানারীপাড়া-উজিরপুর উপজেলায় নির্বাচন একেবারে পরিপূর্ণ উৎসবে রূপ নিয়েছে। কেবল আমার এলাকায় নয়, বরিশাল বিভাগের সর্বত্র নির্বাচন উৎসবে রূপ নিয়েছে। মানুষ উৎসব-আনন্দের মধ্য দিয়ে এ নির্বাচনে অংশ নেবে।

মেনন বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আমাদের অর্থনীতিতে অনেক সংকট হয়েছে,জিনিস-পত্রের দাম বেড়েছে। সেদিকে খেয়াল রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত
পরশু তিনি যে ইশতেহার ঘোষণা করেছেন, তাতে প্রথম প্রতিশ্রæতিই হলো দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসা। দ্বিতীয় প্রতিশ্ররুতি হলো- দুর্নীতি- দুর্বৃত্তায়ন রোধ করা, সন্ত্রাস রোধ করা, সা¤প্রদায়িকতা রোধ করা। তিনি ইশতিহারের ১১টি বিষয়কে অগ্রাধিকার দিয়েছেন। আসুন এ নির্বাচনে ভোট দিয়ে বঙ্গবন্ধুকন্যাকে নির্বাচিত করি স্মার্ট বাংলাদেশের নাগরিক হওয়ার জন্য।

 




বরিশালে প্রধানমন্ত্রীর জনসভায় শাম্মী-পঙ্কজ অনুসারীদের সংঘর্ষ, একজনের মৃত্যু

বরিশাল অফিস :: বরিশালে প্রধানমন্ত্রীর জনসভার মাঠে শাম্মী আহমেদ ও পঙ্কজ নাথের অনুসারীদের সংঘর্ষে একজন মারা গেছেন। শুক্রবার দুপুরে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জনসভার মাঠে দুপক্ষের সংঘর্ষের মধ্যে এ ঘটনা ঘটে।

নিহত সিরাজ সিকদার (৫৮) বরিশালের হিজলা উপজেলার কুড়ালিয়া গ্রামের কোব্বাত সিকদারের ছেলে। পঙ্কজ ও শাম্মী অনুসারীরা নিহত সিরাজকে নিজেদের কর্মী বলে দাবি করছেন।

মেহেন্দিগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ভুট্টো মোল্লা বলেন, মিছিল
নিয়ে জনসভাস্থলে ঢুকতে ছিলাম। আগে থেকে অবস্থান নেওয়া শাম্মী অনুসারীরা বোতল নিক্ষেপ শুরু করে। এ সময় দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। তখন তারা লাঠি দিয়ে পিটিয়ে সিরাজসহ ২০ জনকে আহত করেন। এর মধ্যে সিরাজ মারা যান।

শাম্মীর অনুসারী হিজলা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুর মোর্শেদ বলেন, আমরা আগে থেকে জনসভাস্থলে ছিলাম। পঙ্কজ নাথের অনুসারীরা প্রবেশ করে মারামারি শুরু করেন। এ সময় দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। তখন মারামারির মধ্যে পড়ে অসুস্থ হয়ে পড়েন সিরাজ। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। সিরাজকে শাম্মী আহমেদের অনুসারী বলে দাবি করেন মঞ্জুর মোর্শেদ।

বরিশাল-৪ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথ বলেন, আমার লোকজন যখন জনসভা মাঠে প্রবেশ করেন, তখন হামলা হয়। জনসভা মাঠে তারা লাঠি ও রড কোথায় পেল? পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেন পঙ্কজ নাথ।
অপরদিকে শাম্মী আহমেদ বলেন, সিরাজ কৃষক লীগের ওয়ার্ড সভাপতি ছিলেন। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কোনো লোক তার (পঙ্কজ) সঙ্গে নেই। আওয়ামী লীগের সবাই ঐক্যবদ্ধ। তাদের ওপর হামলা করেছে। এতে সিরাজ মারা গেছেন।

হাসপাতালে যাচ্ছেন বলে জানান শাম্মী।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কবির উদ্দিন বলেন, একজনকে নিয়ে এসেছে। প্রাথমিকভাবে ধারণা করছি, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তবুও সন্দেহের কারণে আমরা লাশ মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ডা. কবির আরও জানান, দুপক্ষের সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে ১৩ জন ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আরিচুল হক বলেন, সিরাজকে যিনি হাসপাতালে নিয়ে এসেছেন তিনি জানিয়েছেন, জনসভার মাঠে অসুস্থ হয়ে পড়েন সিরাজ। তখন তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।