বরিশালে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন

বরিশাল অফিস :: আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় বরিশাল জেলায় ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) থেকেই বিজিবির সদস্যরা মেট্রোপলিটন এলাকা ও জেলার বিভিন্ন স্থানে দায়িত্ব পালন শুরু করেছেন।

বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ সোহেল মারুফ চন্দ্রদ্বীপ নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নির্বাচনী মাঠে স্ট্রাইকিং ফোর্স এবং মোবাইল টিম হিসাবে দায়িত্ব পালনের জন্য বরিশাল সিটি ও জেলায় মোট ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা ৯ জানুয়ারী পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

বিজিবির বাইরে আনসারের একটি টিম ও জেলা প্রশাসনের ১৯ জন ম্যাজিষ্ট্রেট নির্বাচনী মাঠে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছেন ।




এমন কিছু করবেন না যেন প্রধানমন্ত্রীর মান-সম্মান ক্ষুন্ন হয়: সতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপন

বরিশাল অফিস :: নির্বাচনের দিন যতই সময় ফুরিয়ে আসছে ততই বরিশালে মহিলা ভোটাররাই স্বতন্ত্র প্রার্থীর পাশে এসে দাঁড়ানোর কারনেই ঝিমিয়ে পড়া নির্বাচনের মাঠের পরিবেশ সরগরম করে তুলেছে।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বরিশাল সদর (৫) আসনের সতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী সালাউদ্দিন রিপন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন অবাধ সুষ্ট নিরপেক্ষে নির্বাচন হবে। তাই কখনো ভয় পাবেন না। এবার আপনাদের ভোট কেহ জোড় করে হরন করে নিতে পারবে না।

আজ শনিবার (৩০) ডিসেম্বর বিকালে বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের পপুলার মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার নির্বাচনী সভায় একথা বলেন।

তিনি বলেন,আপনিতো অনেক বরিশালের উন্নয়নমূলক কাজ করেছেন তবে কেন প্রতিপক্ষ সতন্ত্র প্রার্থীর সমর্থক কর্মীদের ভয়ভীতি হুমকি-ধামকি দিচ্ছেন।

এসব ভয়ভীতি দেওয়া বাধ দিয়ে ভোটারদের কেন্দ্রে নির্ভয়ে আসার সুযোগ করে দেন এমন কিছু করবেন না যেন মানবতার মা প্রধানমন্ত্রীর মান-সম্মান ক্ষুন্ন হয় তা করবেন না। আমি বঙ্গবন্ধুর ছাত্রলীগ করা সৈনিক ও প্রধানমন্ত্রীর কর্মী তাই একমাত্র মৃত্যুছাড়া আমাকে নির্বাচনের মাঠ ছেড়ে যাব না। আমি বলছি সঠিক নির্বাচনে আমার প্রতিপক্ষ নির্বাচিত হয় তাহলে আমিই তাকে গ্রহন করে নেব সবার আগে।

এ সময় তার পাশাপাশি বক্তব্য রাখেন সতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপনের সহধর্মীনি লুনা সালাউদ্দিন সহ বিভিন্ন ওয়ার্ড সমর্থক
বৃন্দ।




বরিশালে বর্ষা মৌসুম শেষ হবার আগেই ওই নার্সারীতে মালটার চারা শেষ হয়ে যায়।

বরিশাল অফিস :: ভালমানের চারা রোপন সহ সঠিক বালাই ও সার ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারলে দু বছরের মাথায়ই প্রতিটি গাছে বছরে ২শ’র ওপরে মালটা ধরে থাকে। তবে ভিয়েতনামী মালটায় বছরে দু,বার ফলন আসায় এর আবাদ আরো বেশী লাভজনক বলে জানা গেছে। বরিশালের বাজারে খুচরা পর্যায়ে মৌসুমের শুরুতে এবার দেশী মালটা ৮০ টাকা কেজি দরে বিক্রি হলেও শেষে তা ১৪০ থেকে দেড়শ টাকায় বিক্রি হয়েছে।

তবে কৃষক পর্যায়ে পাইকাররা মৌসুমের শুরুতে ৪০ টাকায় এবং শেষ পর্যায়ে সর্বোচ্চ ৯০ টাকা দরে মালটা কিনছেন।কৃষিবিদদের মতে সঠিক পরিচর্যা করলে প্রতিটি গাছ থেকে মৌসুমে ৪০ কেজি পর্যন্ত মালটা উৎপাদন সম্ভব। এতে করে প্রথম বছরেই জমি তৈরী, চারা সংগ্রহ এবং সার ও বালাই ব্যবস্থাপনা সহ পরিচর্র্যার ব্যয় তুলে আনা সম্ভব। তবে আরো কিছুটা ভাল দাম পেলে উৎপাদকদের জন্য তা যথেষ্ট উৎসাহব্যঞ্জক হতে পারে বলেও মনে করছেন মাঠ পর্যায়ের কৃষিবিদরা।

চারা ও কলম সহজলভ্য করা সহ আবাদ প্রযুক্তি মাঠ পর্যায়ে না পৌঁছায় এখনো দক্ষিণাঞ্চলের কৃষক পর্যায়ে মালটার আবাদ সম্পর্কে যথাযথ বার্তা পৌঁছছে না বলে মনে করছেন কৃষিবিদরা। তবে এ ফল আবাদ যতটা সম্প্রসারণ হবার কথা, ততটা না হলেও গত ২-৩ বছরে পরিস্থিতির আশাব্যঞ্জক উন্নতি হয়েছে বলে ডিএই’র বরিশাল কৃষি অঞ্চলের অতিরিক্ত পরিচালক জানিয়েছেন।




বরিশালে ১ আসনে হাসানাত আবদুল্লাহ উঠান বৈঠক অনুষ্ঠিত

রফিকুল রেজা :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত (বিকাল- ৪ ঘটিকায়) শনিবার বিকেলে আজ শনিবার (৩০ ডিসেম্বর) বাকাই মাধ্যমিক বিদ্যালয় মাঠ উঠান বৈঠকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতলেব মাতুব্বরের সভাপতিত্বে

প্রধান অতিথির বক্তব্য রাখছেন বরিশাল-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।


এ সময় উপস্থিত ছিলেন,বরিশাল গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারিছুর রহমান হারিছ, উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সি সহ নেতৃবৃন্দ।




বরিশালের ৬টি আসনে চ্যালেঞ্জে জাপা প্রার্থীরা

বরিশাল অফিস :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ৬টি সংসদীয় আসনের মধ্যে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী হয়েছেন ৪জন। এর মধ্যে কেবল বরিশাল-৩ আসনে সমঝোতার ভিত্তিতে জাপা সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে এই আসনটি ছেড়ে দিয়েছে শাসকদল আওয়ামী লীগ। তবে ছাড় পেলেও ভোটের মাঠে কঠিন পরীক্ষার মধ্যে পরেছেন টিপু। তার শক্ত প্রতিদ্বন্দ্বী হয়েছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির টিপু সুলতান।

জানা গেছে, বরিশাল-১ আসনে আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ। এই আসনে জাপার প্রার্থী সেকান্দার আলী। এর বাইরে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. তুহিন আম প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

এই আসনে জাপা প্রার্থী টিপুকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন দলের একাংশের নেতাকর্মীরা। গত বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে আগৈলঝাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন এই ঘোষণা দেওয়া হয়।

এ বিষয়ে জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী সেরনিয়াবাত ছেকেন্দার আলী বলেন, যারা সংবাদ সম্মেলন করেছে তারা দালাল। গত ৩৫ বছর ধরে পকেট কমিটি করে জাতীয় পার্টিকে ধ্বংস করেছে।

বরিশালের বিভিন্ন আসন ঘুরে জানা গেছে, জাপার প্রার্থীরা আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীদের চেয়ে প্রচার প্রচারণায় পিছিয়ে আছেন। এমনকি এসব এলাকার বিভিন্ন রাস্তাঘাটেও জাপা প্রার্থীদের পোস্টার, লিফলেটও তেমন চোখে পরেনি।

এদিকে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) এবার ৭ জন প্রার্থী অংশ নিয়েছেন। এই আসনের জাপা প্রার্থী মো. ইকবাল হোসেন তাপস। তিনি বরিশাল-৫ সদর আসনেও জাপা থেকে নির্বাচন করছেন। কিন্ত এই দুটি আসনের কোথাও তার প্রচারণা, গণসংযোগ কিংবা উঠান বৈঠকও চোখে পড়েনি। হাতেগোনা কিছু পোস্টার সাঁটানো হলেও তা চোখে পড়ছে কম।

জানা গেছে, বরিশাল-২ আসনটি আওয়ামী লীগের শরিক ১৪ দলীয় জোটের প্রার্থী ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে ছেড়ে দেওয়া হয়েছে। বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইনুসও তার অনুসারীদের নিয়ে মেননের নির্বাচন করছেন।

অপর দিকে বরিশাল-৫ আসনে নৌকার প্রার্থী ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অব. জাহিদ ফারুক শামীম প্রার্থী হয়েছেন। এই আসন থেকে তাপস যেকোনো সময় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর গুঞ্জন রয়েছে। নির্বাচন থেকে সরে দাঁড়াবেন কি না এমন ইকবাল হোসেন তাপস দেশ রূপান্তরকে বলেন, ‘সরে দাঁড়ানোর বিষয়ে এখনই বলা যাচ্ছে না। আমর দলীয় নেতাকর্মীদের নিয়ে রবিবার (৩১ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে বরিশাল কলেজ সংলগ্ন রজনিগন্ধা ক্লাবে সভা করব। ওই সভায় সিদ্ধান্ত আসবে।’

অপরদিকে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী পঙ্কজ নাথ নির্বাচনী মাঠ দখলে রেখেছেন। এই আসনটিতেও জাতীয় পার্টির প্রার্থী থাকলেও তাকে নির্বাচনী মাঠে দেখা যাচ্ছে না। এমনকি নির্বাচনী প্রচার-প্রারণার জন্য পোস্টার, লিফলেট ছাড়াও কোথাও মাইকিং করতেও দেখা যায়নি।

স্থানীয়দের ভাষ্য, এই আসনের নির্বাচনী মাঠে হেভিওয়েট প্রার্থী পঙ্কজ নাথের যে অভিজ্ঞতা রয়েছে তা জাতীয় পার্টির প্রার্থী বরিশাল-৪ আসনে জাতীয় পার্টির মো. মিজানুর রহমানের নেই। এমনকি তাকে এলাকার মানুষও চিনেন না-জানে না।

এছাড়াও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনেও ঢিলেঢালা ভাবে নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন সংসদ সদস্য ও দ্বাদশ সংসদ নির্বাচনে লাঙল প্রতীকের প্রার্থী নাসরিন জাহান রতনা। গুটিকয়েক অনুসারী ও নিজের স্বামীকে নিয়ে নির্বাচনী গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন তিনি।




নির্বাচন সুষ্ঠ করতে সকলকে কঠোর থাকতে হবে: বরিশাল বিভাগীয় কমিশনার

বরিশাল অফিস :: নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ করতে সকলকে কঠোর থাকার নির্দেশ দিয়েছেন বরিশাল বিভাগীয় কমিশনার  মো. শওকত আলী ও বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি মো. জামিল হাসান। পিরোজপুরের নাজিরপুরে সরকারী বঙ্গমাতা মহিলা কলেজে আগামী ৭ জানুয়ারীর দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে শনিবার (৩০ ডিসেম্বর)  প্রিসাইডিং কর্মকর্তাদের একটি প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।

দুই দিন ব্যাপী ওই প্রশিক্ষনের প্রথম দিন শুক্রবার পোলিং ও পরের দিন শনিবার প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। উপজেলার ৯টি ইউনিয়নের ৭২ টি কেন্দ্রের প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তারা এতে প্রশিক্ষন নেন। ওই প্রশিক্ষনের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসাবে বক্তব্যকালে বরিশাল বিভাগীয় কমিশনার বলেন, নির্বাচনে কোন ধরনের কারচুপি বা অনিয়মের সুযোগ নাই। আমরা নির্বাচন সুষ্ঠ করতে সর্বোচ্চ চেষ্টা করছি। বিশ্ববাসী আমাদের দিকে তাকিয়ে আছেন। আমরা কোন ধরনের বিতর্কিত না হয়ে নিজেদের সুমান বিশ্ববাসীর কাছে তুলে ধরবো।

এ সময় বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি মো. জামিল হাসান বলেন, নির্বাচনে প্রার্থী বা তাদের সাথের কেহ কোন ধরনের প্রভাব বিস্তার করতে পারবে না। ভোটের গোপন কক্ষে ভোটার ছাড়া কাউকে প্রবেশ করতে দিবেন না।

কেন্দ্রে কোন ধরনের সমষ্যার সৃষ্টি হলে জেলা রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করবেন। জেলা প্রশাসক মোহাম্মাদ  জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিরোজপুর পুলিশ সুপার মুহাম্মাদ শরীফুল ইসলাম,  উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা আজরিন তন্বী প্রমুখ।




বরিশাল ৬ আসনের আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মেজর জেনারেল: অব হাফিজ মল্লিকের এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল অফিস :: বরিশাল ৬ আসনের আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মেজর জেনারেল: অব হাফিজ মল্লিকের এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে বাকেরগঞ্জের চরাদী ইউনিয়ন আ’লীগের আয়োজনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বরিশাল সরকারি বি এম কলেজের সাবেক ভিপি খান আলতাফ হোসেন ভুলুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ড.আমিনুল ইসলাম মাতুব্বর, পারভীন রানী,রাজিব তালুকদার। আওয়ামীলীগসহ সহযোগি সংগঠনের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সকল শ্রেণি পেশার কয়েক শতাধিক ভোটার

নৌকা মার্কার প্রার্থী মেজর জেনারেল: অব হাফিজ মল্লিক বলেন, ২০৪১ সালের ভিশন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারী নৌকা প্রতীকে ভোট দিয়ে বিশ্ব মানবতার মা জননেত্রী আবারো ক্ষমতায় আনতে হবে।

 




বরিশালে সেকেন্দারের নির্বাচন ইশতিহার ঘোষনা

বরিশাল অফিস :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে জাতীয় পার্টির লাঙল মার্কার প্রার্থী এ্যাড. ছেরনিয়াবাত সেকেন্দার আলী শনিবার দুপুরে আগৈলঝাড়া উপজেলার তালতায় লাঙল মার্কার নির্বাচনী অফিসে নির্বাচন ইশতিহার ঘোষনা করেছেন। ইশতিহারে সবচেয় গ্রুরুত্ব পেযেছে নিজ হাতে ভোট প্রদান প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করা, বিচার বিভাগ ও নির্বাচন কমিশনকে সরকারে নিয়ন্ত্রনমুক্ত রাখা,মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি, স্বাস্থ্য সেবার উন্নতিকরা ও দ্রব্য মূল্য জনগনের ক্রয়ক্ষতার মধ্যে রাখা।

তার নির্বাচন ইশতিহারে ৩৭ দফা উল্লেখ করেছে। তিনি বলেছেন, ৭ জানুয়ারি ভোটারে  হাতে যদি  শিলদেয় আর জনগন যদি তাদের ইচ্ছেমতো ভোট দিতে পারে তাহলে জাতীয় পার্টির লাঙল মার্কার বিজয়ী হবে। আমি এমপি হবো। আমি এমপি হয়ে জাতীয় সংসদে যেতে পারলে আমার নির্বাচন ইশতিহার বাস্তবায়ন করবো। আমাকে যারা অবাঞ্ছিত ঘোষনা করেছে তারা জাতীয় পাটির কেউনা।

আমি ২২ বছর জাতীয় পার্টির সাথে থেকে রাজনিতী করে আসছি। দল আমাকে যোগ্যমনে করেই মনোনয়নদিয়েছে। আমি আগৈলঝাড়া-গৌরনদীর দুই উপজেলার নেতামর্কীদের নিয়ে মাঠে আছি। আমি দুই উপজেলার ১২টি ইউনিয়নে আমি লাঙল মার্কার উঠান বৈঠক করছি। জনতখন পর্যন্ত জাতীয় পাটির একটি ভোট থাকবে আমি ততখন পর্যন্ত জাতীয় পাটির সাথে থাকবো। যারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তারা জাতীয় পার্টির কেউনা। তারা পাটির শত্রু। একটি গ্রুপ দীর্ঘ ৩০বছর জাবত তাদের ছেলে-মেয়ে, ফুফা, খালু ও মামা সহ আত্মীয়স্বজন দিয়ে পকেট কমিটি করে লুটপাট করে খেয়েছে। আমি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক দল আমাকে যোগ্য মনে করে লাঙল মার্কার মনোনয়ন দিয়েছে। আমি দলে আস্থা ও বিশ্বাস নিয়ে কাজ করছি।

জাতীয় পার্টির লাঙল মার্কার প্রার্থী এ্যাড.ছেরনিয়াবাত সেকেন্দার আলী নির্বাচন ইশতিহারে সময় উপস্থিতছিলেন, আগৈলঝাড়া উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মো. হানিফ মৃধা, গৌরনদী উপজেলা যুব সংহতি সভাপতি মো. নিজামুল হক নান্নু, বাটজোর ইউনিয়র জাতীয় পার্টির  সভাপতি মো. বাবুল সরদার, কেন্দ্রীয় ছাত্র সমাজ প্রাদেশিক সম্পাদক মায়িন মাসুদ সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জার্তীয় পাটির প্রার্থী বরিশাল-১ আসনের নির্বাচন ইশতিহারে যা ঘোষনা করলেন:-নিজ হাতে ভোট প্রদান প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করা,  আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব নিশ্চত করা, সরকারী খরচে ভোটার আইডি করে সংশোধন করে বাড়ি পৌছে দেয়, প্রতিটি ধর্মীয় উপসনালয় উন্নয় করা, গ্রামেকাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি ব্যাস্থা করা, দ্রব্যসামগ্রীর উদ্ধমূরৗ হ্রাস করা।

প্রতি বাড়ি গভির নলকুব ও স্বাস্থ্য সম্মত টয়লেটের ব্যাস্থা করা, খাদ্যের বিনিময় খাল খনন করা, শিক্ষাঙ্গন থেকে সন্ত্রাস ইভটিজিং নিমূল করা,  শিক্ষা উপকরনের দাম কমানো ও শিক্ষার্থীকে উপকনর বিনা মূল্যে প্রদান কারা, মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি, স্বাস্থ্য সেবার উন্নতিকরা ও দ্রব্য মূল্য জনগনের ক্রয়ক্ষতার মধ্যে রাখা, গণমাধ্যমকে মত প্রকাশে স্বধীনতা দেয়া, জেলাপর্যায়ে হাসপাতাল গুলো আধুনিকআয়ন করা। বিচা বিভাগ ও নির্বাচন  কমিশনকে সরকারে নিয়ন্ত্রনমুক্ত রাখাসহ ৩৭ দফা।




পিরোজপুর প্রতিদ্বন্দ্বিতায় জমে উঠেছে ভোটের মাঠ

বরিশাল অফিস :: আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২(কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) ৭ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এরমধ্যে ১৪ দলীয় জোটের মনোনীত নৌকা প্রতীকে সাত বারের নির্বাচিত সংসদ সদস্য জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। আরেক হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী একসময়ের আনোয়ার হোসেন মঞ্জুর একান্ত ব্যক্তিগত কর্মকর্তা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মহিউদ্দীন মহারাজ ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পিরোজপুর ২ আসনে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও বাকী ৫ জন প্রার্থীদের কেউ চিনেন না বলে জানিয়েছেন এ আসনের ভোটাররা। এই ৫ প্রার্থী হলেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের মোহাম্মদ জাকির হোসাইন, গণ ফ্রন্টের মোহাম্মদ মাহাতাব উদ্দিন মাহমুদ, বাংলাদেশ সুপ্রিম পার্টির মোহাম্মদ মিজানুর রহমান, ন্যাশনাল পিপলস পার্টির মোঃ আবুল বাশার, বাংলাদেশ কংগ্রেস মোঃ ছগির মিয়া।

এদিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়ন প্রত্যাশী সবাইকে মনোনয়ন দিতে না পারায় স্বতন্ত্র-ডামি প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে নির্বাচনকে গণমুখী ও উৎসবমুখর করতে আহবান জানান। তারই ধারাবাহিকতায় এ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে ঈগল প্রতীকে নির্বাচন করছেন সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দীন মহারাজ।

কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ ৩টি উপজেলার প্রায় শতভাগ বর্তমান এবং সাবেক জনপ্রতিনিধি, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সিংহভাগ এবং যুবসমাজকে প্রচার প্রচারণায় অংশ নিতে দেখা গেছে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের পক্ষে।

স্থানীয় আওয়ামী লীগ দলীয় নেতা-কর্মীরা জানিয়েছেন, দলীয় প্রার্থী অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস মনোনয়ন প্রত্যাহার করায় নেতা-কর্মীরা এটা মেনে নিতে পারছেন না, বিধায় বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রার্থীর প্রতীকের পক্ষে কাজ করছেন। ফলে হেভিওয়েট এ প্রার্থী বিপুল পরিমাণ জনসমর্থন নিয়ে রয়েছেন ফুরফুরে মেজাজে।

স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজ বলেন, এলাকার অবকাঠামো উন্নয়ন, কাউখালী নেসারাবাদে উন্নয়নের বৈষম্য দূর করে সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন এবং স্মার্ট বাংলাদেশ গড়তে ৭ জানুয়ারী উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে আমাকে ঈগল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে আমার বিশ্বাস ইনাশাআল্লাহ।

আনোয়ার হোসেন মঞ্জু বলেন, আমি পিরোজপুরে ৩২ বছর ধরে রাজনীতি করি। তাই এ আসনের মানুষ আমার বাইরে যাবে কেন।




বরিশালে প্রিজাইডিংদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বরিশাল অফিস :: বরিশাল সদর উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে ( ৩০ ডিসেম্বর) শনিবার সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বরিশাল-৫ সংসদীয় আসনের প্রিজাইডিং অফিসারবৃন্দের প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,বরিশাল বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ শওকত আলী। বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন,বরিশাল পুলিশ কমিশনার লল মেট্রোপলিটন পুলিশ জিহাদুল কবির, বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলাউদ্দীন।বরিশাল উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর বরিশাল মোঃ মাহাবুব উল্লাহ মজুমদারসহ প্রশিক্ষনার্থী প্রিজাইডিং অফিসারবৃন্দেরা।

শুরুতে অতিথিরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বরিশাল-৫ সংসদীয় আসনের প্রিজাইডিং অফিসারবৃন্দের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন পরে প্রধান অতিথি প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করে। পরিশেষে কর্মশাল অনুষ্ঠিত হয়।